বাজারে গিয়েই নিখোঁজ শিশু : মিলল দেহ নির্মীয়মান বাড়িতে | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর ২০২৪ :-

নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে। চারিদিকে নারী ধর্ষণ ও খুনের প্রতিবাদে জনগণ সোচ্চার হচ্ছেন, প্রতিবাদী মিছিল করছেন। তবুও কমছে না নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা।

আবারও এক শিশুকে ধর্ষণ করে খুনের মত নৃশংস ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের বদায়ুঁতে। জানা গেছে শিশুটিকে একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকালে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে সামনের বাজারে গিয়েছিল। এর পরেই বাড়ি ফিরে না আসাতে বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করলে শিশুটির খোঁজ না পেয়ে শেষমেষ পুলিশের দ্বারস্থ হন ও নিখোঁজ শিশুর জন্য মিসিং ডায়েরি করেন। এরপরে বিলসি থানার পুলিশ শিশুটির খোঁজে চারটি দল গঠন করে তল্লাশি শুরু করেন। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিশুটির গতিবিধি লক্ষ্য করেন পুলিশ এবং দেখা যায় একটি ব্যক্তির সঙ্গে শিশুটিকে, সেই সূত্র ধরেই ব্যক্তিটির খোঁজ শুরু করে পুলিশ।

সিসিটিভি ফুটেজ ধরেই একটি নির্মীয়মান বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এর পরেই তল্লাশি শুরু করে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য। রাতভর তল্লাশি চালিয়ে ভোর চারটের সময় অভিযুক্ত ব্যক্তির নাগাল পায় পুলিশ। তবে অভিযুক্ত ব্যক্তি পুলিশের হাত থেকে রিভলবার নিয়ে এক পুলিশকে গুলি করলে একজন পুলিশ আহত হয়, সেই সঙ্গে পুলিশও পাল্টা গুলি চালায় অভিযুক্ত ব্যক্তির পায়ে। এর পরেই গ্রেপ্তার হয় অভিযুক্ত ব্যক্তি।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে ওই নির্মীয়মান বাড়িটির মধ্যে। এর পরেই পলাতক হবার চেষ্টা করেছিল অভিযুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শিশুটিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পরিবারের মানুষজন শিশুটির এমন নৃশংস ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেননা, শিশুর এহেন মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!