নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :-

পুজোর আগে আগেই অসংগঠিত কর্মীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ডিএ ও অন্যান্য ভাতা বৃদ্ধি করে চলেছে। এইবার অসংগঠিত কর্মীদের জন্য রয়েছে বড় সুখবর, বাড়তে চলেছে মাসিক বেতনের হার।
আগামী ১লা অক্টোবর ২০২৪ থেকে অসংগঠিত কর্মীদের বেতনের হার বৃদ্ধি পাবে। যেভাবে উত্তরোত্তর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে অসংগঠিত কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়নি এতদিন। এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অসংগঠিত কর্মীদের জন্য নূন্যতম মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হল।
কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত অসংগঠিত কর্মী বিভিন্ন সংস্থার নির্মাণ কার্যে, লোডিং এবং আন লোডিং এর কাজ, ওয়াল জোন্ড ওয়ার্ড, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা, খনি ও কৃষি কার্যের সঙ্গে জড়িত রয়েছেন তাদের মজুরি বৃদ্ধি করা হবে, আগামী পয়লা অক্টোবর থেকে।
এর আগেও ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছিল ২০২৪ সালে এপ্রিল মাসে। তবে সেই মজুরি বৃদ্ধির মাত্রা ছিল খুবই অল্প। তবে এবার মহার্ঘ ভাতার পরিবর্তনের হার পর্যালোচনা করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
অসংগঠিত কর্মীদের মধ্যে দক্ষ, অদক্ষ ও অর্ধদক্ষ এই তিনটি ভাগে বিভক্ত করে বেতন বৃদ্ধি করা হয়েছে। জেনে নেওয়া যাক এ তিনটি বিভাগে কত করে বেতন বৃদ্ধি করা হলো :-
যে সমস্ত কর্মী নির্মাণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লোডিং এর কাজে কাজে যুক্ত তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে প্রতিদিন ৭৮৩ টাকা অর্থাৎ মাসিক বেতন ২০,৩৫৮ টাকা।
অর্ধ-দক্ষ কর্মীদের প্রতিদিনের মজুরি বৃদ্ধি করা হয়েছে ৮৬৮ টাকা, অর্থাৎ মাসিক বেতন হিসাবে পাবেন ২২,৬৫৮ টাকা।
দক্ষ কেরানিদের জন্য মজুরি বৃদ্ধি করা হয়েছে প্রতিদিনের জন্য ৯৫৪ টাকা অর্থাৎ মাসিক বেতন হিসেবে পাবেন ২৪,৮০৪ টাকা
অত্যন্ত দক্ষ এবং ওয়ার্ডের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে প্রতিদিনের হিসাবে ১০৩৫ টাকা অর্থাৎ মাসিক বেতন হিসেবে ২৬,৯১০ টাকা বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যও পুজোর আগে ৩ শতাংশ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে এমনটা শোনা যাচ্ছে। ফলস্বরূপ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অসংগঠিত কর্মীদের জন্য পুজোর আগেই পকেট অনেকটাই ভারী হতে চলেছে।