সরকারি কর্মচারীদের জন্য খুশির সংবাদ : আবারও বাড়তে চলেছে ডিএ | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ :-

কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, একের পর এক সুখবর দিয়ে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।
সপ্তম বেতন কমিশন অনুযায়ী, আরও ৩ শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগামী ২৫শে সেপ্টেম্বর, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, আরো ৩ শতাংশ ডিএ বাড়ানো হবে। সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে।
জানা যাচ্ছে, অক্টোবর থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। সপ্তম বেতন কমিশন অনুযায়ী, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে অক্টোবর থেকে ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

সাধারণত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দুইবার বেতন – ডিএ বৃদ্ধি করা হয়। একবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। এইবার অক্টোবর থেকে আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে এমনটাই জানা যাচ্ছে।
বলাই যায়, উৎসবের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রকৃতপক্ষে এটা খুশির খবর যে, তাদের পকেট আরো একটু ভারী হতে চলেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!