Uncategorized https://the4thcolumn.com Tue, 02 Apr 2019 10:24:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 জমজমাট ভোটপ্রচারঃ বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়তে আলিপুরদুয়ার আসছেন মমতা : প্যারেড গ্রাউন্ডে অভিষেক https://the4thcolumn.com/https-the4thcolumn-com-2019-03-31-mamata-alipurduar-rally-avishek-parade-ground/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-2019-03-31-mamata-alipurduar-rally-avishek-parade-ground/#comments Sun, 31 Mar 2019 09:09:50 +0000 https://the4thcolumn.com/?p=9 পূর্ব ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী উত্তরের মাটিতে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে ময়নাগুড়ি আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূলের পথ সুগম করতেই মমতা র জ্বালাময়ী ভাষণ কার্যোদ্ধার করবে বলেই জানে তৃণমূল জেলা নেতৃত্ব । এবং অমিত শাহের হেভিওয়েট সভার পর আলিপুরদুয়ার আসন নিয়ে যারপরনাই চিন্তিত জেলা তৃণমূল এবার সেই মমতা ম্যাজিক কেই কাজে লাগাতে চাইছেন । আগামী 6 এপ্রিল আলিপুরদুয়ার জেলায় পা রাখছেন মুখ্যমন্ত্রী । তৃণমূল সূত্রের খবর , চা বলয়ের নির্ণায়ক ভোট বাক্স সুদৃঢ় করতে হাসিমারার সুভাসিনী চা বাগানে ভোট প্রচার জন সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবং সব কিছু ঠিকঠাক থাকলে সেদিনই আসাম বাংলা সীমানার কুমারগ্রাম ব্লকের জনপদ বারবিষাতেও একটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা । 

আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মোহন শর্মা জানিয়েছেন , হাসিমারার সুভাসিনী চা বাগান ময়দানে মমতা ব্যানার্জির জনসভার প্রস্তুতি নিয়ে আপাতত তুমুল ব্যস্ত তৃণমূল জেলা নেতৃত্ব । চলছে হেলিপ্যাড তদারকির কাজকর্ম । অন্যদিকে , তৃণমূলের যুব আইকন অভিষেক ব্যানার্জির সভা হতে চলেছে আগামী 2 রা এপ্রিল চাপরের পাড় এলাকায় । অসমর্থিত সূত্রের খবর , অমিত শাহ -সূর্যকান্ত মিশ্র যেখানে প্রচারে ঝড় তুলে গেছেন , সেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডেও একটি জনসভা করে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন অভিষেক ব্যানার্জি । মোদ্দা কোথায় বিজেপি যেমন হেভিওয়েট নেতাদের দিয়ে আমজনতার ভোটের মন প্রভাবিত করতে তৎপর , তৃণমূলও একই ভাবে তাদের শীর্ষ নেতৃত্ব মমতা – অভিষেকের ট্রাম্প কার্ড ব্যবহারে উদ্যোগী হয়েছে এই চা বলয়ে । দেখার বিষয় এটাই , নাগরিক পঞ্জী করণ কিংবা বনবস্তি বাসীর বিপর্যয় কিংবা অন্য কোনো ইস্যু , মমতা -অভিষেকের ঝুলি থেকে ঠিক কি ধরনের বেড়াল বের হয় আগামী সপ্তাহে । 

]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-2019-03-31-mamata-alipurduar-rally-avishek-parade-ground/feed/ 3 9