হেঁশেল-কাহন https://the4thcolumn.com Thu, 24 Dec 2020 16:06:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 পেঁয়াজ ছাড়া সুস্বাদু রান্না করার টিপস | The4thcolumn https://the4thcolumn.com/cooking-tips-desk-cooking-without-onion/ https://the4thcolumn.com/cooking-tips-desk-cooking-without-onion/#respond Thu, 24 Dec 2020 16:06:11 +0000 https://the4thcolumn.com/?p=13080 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম’ ২৪ ডিসেম্বর২০২০:-

বাঙালির রসনাতৃপ্তিতে পে‍ঁয়াজের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। কিন্তু মূল্যবৃদ্ধির এই সময়ে অনেক সময় এর ব্যবহার এড়িয়ে যেতে হয়। তবে আজকের প্রতিবেদনে থাকছে পেঁয়াজ ছাড়াই সুস্বাদু রান্না করার কিছু টিপস-

পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজ কলি রান্নায় ব্যবহার করলে তরকারিতে পেঁয়াজের স্বাদ ও গন্ধ পাওয়া যাবে।

পেঁয়াজ ব্যবহার না করে রসুনের ব্যবহারের দিকে একটু জোর দিতে হবে। গরম তেলে রসুন ও শুকনা লঙ্কা ফোঁড়ন দারুণ সুগন্ধ তৈরি করে। ডাল কিংবা বিভিন্ন ধরনের ভাজা এভাবেই তৈরি করতে পারেন।

পেঁয়াজের বদলে বেল পেপার কিংবা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম খাবারের স্বাদ বাড়াবে। ভাজা, মাছ বা মাংসের ঝোলে ক্যাপসিকামের ঝাঁঝালো স্বাদ ও গন্ধ কিন্তু দারুণ।

মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে পেঁয়াজের বদলে পরিমাণমতো পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। এতে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর হবে ও ঝোলও ঘন হবে।

রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যেকোন খাবারকে সুস্বাদু করে তোলে। যেকোন ধরনের খাবার রান্নাতেই টমেটো বেশ মানানসই।

সয়াবিন তেলে রান্না না করে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল খাবারে স্বাদ বাড়াবে।

]]>
https://the4thcolumn.com/cooking-tips-desk-cooking-without-onion/feed/ 0 13080
শীতের সন্ধ্যায় গরম গরম বাঁধাকপির স্যুপ | The4thcolumn https://the4thcolumn.com/food-desk-cabbage-soup-in-winters-evening/ https://the4thcolumn.com/food-desk-cabbage-soup-in-winters-evening/#respond Thu, 17 Dec 2020 06:19:13 +0000 https://the4thcolumn.com/?p=12556 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ ডিসেম্বর’২০২০ :-

শীতের সময় এক বাটি গরম স্যুপ শরীরে এনার্জি এনে দেয় ভরপুর। এই সময় গরম গরম বাঁধাকপির স্যুপ বানিয়ে ফেলতে পারেন সন্ধ্যার জলখাবারে। এটি খেতেও সুস্বাদু, আবার ভীষণ স্বাস্থ্যকরও। জেনে নিন রেসিপি।

উপকরণ:
বাঁধাকপি- অর্ধেকটি
পেঁয়াজ- ১টি
গাজর- ২টি
লঙ্কা গুঁড়ো- সামান্য
লবণ- স্বাদ মতো
গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
রসুন- ২ কোয়া
চিকেন অথবা ভেজিটেবল স্টক- ৪ কাপ
টমেটো- ১টি
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
অলিভ অয়েল/সাদা তেল – ২ টেবিল চামচ
মাখন- ১ চা চামচ
নুন স্বাদ মতো

প্রস্তুত প্রণালি:
বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, রসুন ও টমেটো ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। এরপর একটি কড়াইতে অলিভ/সাদা অয়েল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও গাজর কুচি দিন। ভাজা ভাজা হলে তাতে বাঁধাকপি ও টমেটো কুচি এবং নুন দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিন।
কয়েক মিনিট পর ঢাকা সরিয়ে স্টক ও ২ কাপ জল দিয়ে আঁচ কমিয়ে আবার ঢেকে দিন। সেদ্ধ হলে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন পরিবেশন পাত্রে। তারপর গোলমরিচ গুঁড়ো ও মাখন ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম বাঁধাকপির স্যুপ।

]]>
https://the4thcolumn.com/food-desk-cabbage-soup-in-winters-evening/feed/ 0 12556
আজই চেখে দেখুন ডিমের এই সুস্বাদু পদ : ভুলে যাবেন ঝোল-কারি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-try-korun-vinno-swader-dim-er-dalna/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-try-korun-vinno-swader-dim-er-dalna/#respond Thu, 10 Dec 2020 15:54:08 +0000 https://the4thcolumn.com/?p=12371 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ডিসেম্বর’ ২০২০:

ডিম সকলেরই পছন্দের একটি খাবার। কিন্তু যে কোনও জিনিস একটু স্বাদ বদলে খেতে পারলে, তার স্বাদ যেন বেড়ে যায় আরও। তাই একটু অন্য রকম ডিমের রেসিপি নিয়ে আমরা আজ হাজির হয়েছি। খুব সহজেই এবং ঝটপট তৈরি করা যাবে আলু-পটল দিয়ে ডিমের ডালনা।

যা যা লাগবে-
সেদ্ধ ডিম- ৪ টা
পটল- ৩ টা
আলু- ৩ টা
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
জিরা বাটা- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি- ১ কাপ
কাঁচা লঙ্কা- ৩-৪ টা
তেল- ১ কাপ
হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ,
লঙ্কার গুঁড়ো- ১ চামচ
নুন- স্বাদ মতন

প্রস্তুত প্রণালী
প্রথমেই একটি কড়াইয়ে পরিমান মত তেল নিন। তেল গরম হলে আলু ও পটল সামান্য নুন দিয়ে ভেজে তুলে রাখুন। সেদ্ধ ডিমগুলো সামান্য চিরে নুন দিয়ে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে ভেজে নিন, যতক্ষণ না বাদামী রং হচ্ছে। তারপর সামান্য জল দিয়ে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কসিয়ে নিন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমান মতো নুন দিয়ে ৬ থেকে ৭ মিনিট পুরো মসলাটা ভালো করে কষিয়ে নিন। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পটল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ।
ভালো করে কষানোর পর পরিমান মত জল দিয়ে আলু আর পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন ডিম গুলো দিয়ে দিন এবং সাথে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রাখুন, তাহলে আলু-পটল সুসেদ্ধ হবে। ৫-৬ মিনিট পর ঢাকা সরিয়ে নিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই ডিমের ডালনা।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-try-korun-vinno-swader-dim-er-dalna/feed/ 0 12371
বার বার গরম করে খাওয়া উচিৎ নয় যেসব খাবার | The4thcolumn https://the4thcolumn.com/health-desk-food-not-to-cook-many-times/ https://the4thcolumn.com/health-desk-food-not-to-cook-many-times/#respond Thu, 03 Dec 2020 07:13:03 +0000 https://the4thcolumn.com/?p=11922 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ ডিসেম্বর’ ২০২০:-

চিকিৎসকেরা বারবার টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিলেও, একদিন রান্না করে দু’তিন ধরে ফ্রিজে রেখে খাওয়ার চল অনেকের বাড়ীতেই রয়েছে। কিন্তু এভাবে ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খেয়ে নিজেকে কতটা বিপদের মুখে ফেলছেন, জানা আছে কী!
এমন কিছু খাবার আছে, যা বার বার গরম করে খেলে যেমন সেটির পুষ্টিগুণ কমে যায়, তেমন বেড়ে যায় রোগের ঝুঁকি।
এবার জেনে নিন এমন কয়েকটি খাবার যা, বার বার গরম করে খেতে নেই-
ভাত
ভাত রান্না করার সময় তাতে বেসিলস সিরিয়াস ব্যাক্টেরিয়া তৈরি হয়। রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাক্টেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়েরিয়া পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ব্যাকটেরিয়া চাল সেদ্ধ করে ভাত তৈরি হয়ে যাওয়ার পরও বেঁচে থাকে। স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটিরিয়ার বংশ বিস্তার করে, শুরু হয় বিষক্রিয়া। আবার ভাত ৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফের গরম করা হলে এই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে।

মুরগিরমাংস
অনেকেই সময় বাঁচানোর জন্য একবারে অনেকটা মুরগির মাংস রান্না করে রেখে দেন। কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া ঠিক নয়। কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পরে ফের তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদহজম হতে পারে।

ডিম
ডিম যদি দ্বিতীয়বার গরম করা হয় তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়। ডিমের মধ্যে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। এসব ব্যাকটেরিয়া পেটের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া ডিম দ্বিতীয়বার গরম করলে এর মধ্যে থাকা নাইট্রোজেন অক্সিডাইজড হয়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এ কারণে পুষ্টিবিদদের মতে, ডিম রান্না কিংবা ভাজা যেভাবেই খান না কেন, কোনটাই দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক নয়।

চা
এটা আমাদের অনেকেরই জানা যে, একবার চা বানানোর পর তা ঠাণ্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিৎ নয়। কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে।

তবে উল্লেখিত খাবারগুলি একান্তই যদি দরকার পরে তাহলে সর্বোচ্চ একবার গরম করাই ভালো। এর বেশি গরম করলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

]]>
https://the4thcolumn.com/health-desk-food-not-to-cook-many-times/feed/ 0 11922
ডুবো তেলে সুস্বাদু চিকেন রোল | The4thcolumn https://the4thcolumn.com/cooking-desk-tips-on-making-chicken-roll/ https://the4thcolumn.com/cooking-desk-tips-on-making-chicken-roll/#respond Sat, 28 Nov 2020 17:18:41 +0000 https://the4thcolumn.com/?p=11643 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ নভেম্বর’ ২০২০:-

মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দায়। তবে করোনা কালে বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। তাই নিজেদের পছন্দের মুখরোচক খাবার গুলো বাড়ীতেই তৈরি করতে পারেন যদি রেসিপিগুলো জানা থাকে। এমনই একটি মুখরোচক খাবার হল চিকেন রোল। ইচ্ছে করলে ঘরেই চিকেন রোল তৈরি করতে পারেন পরিবারের সকলের জন্য, যা হবে পুরোপুরি স্বাস্থ্যকর। জেনে নিন কিভাবে তৈরি করতে হয় চিকেন রোল।

উপকরণ : স্টাফিংয়ের জন্য
মুরগির মাংস হার ছাড়া- আধ কেজি
আলু সেদ্ধ- ২ টি
টক দই- ১ টেবিল চামচ
ডিমের সাদা অংশ- ১ টা
লঙ্কা গুঁড়ো- সামান্য
তেল- পরিমাণ মতো
তন্দুরী মসলা- ২ টেবিল চামচ
নুন- সামান্য/ স্বাদ মতন

রোল তৈরির জন্য :
ময়দা- দেড় কাপ
ডিম- ১ টা
নুন- সামান্য

প্রণালী : ময়দার মধ্যে ডিম আর সামান্য নুন দিয়ে রুটি তৈরি করুন।

মাংসগুলো টুকরো করে কেটে নিন। এর মধ্যে টক দই, লঙ্কা গুঁড়ো আর তন্দুরী মসলা মেশান। ভালভাবে মিশিয়ে মাংসগুলো ২০ মিনিট মাখিয়ে রাখুন৷ এবার কড়াইয়ে তেল দিয়ে সেই মাংস ভাজুন। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হওয়ার পর তাতে সেদ্ধ আলু ভালভাবে মেশান। এবার মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন।

এবার আগে থেকে তৈরি করে রাখা রুটির মধ্যে মাংস-আলুর পুর দিয়ে রোল বানান। এবার রোলগুলো ডিমের সাদা অংশে মাখিয়ে ডুবো তেলে ভাজুন। অথবা আপনি অল্প তেলেও ভেজে নিতে পারেন কম আঁচে, যাকে শ্যালো ফ্রাই বলি আমরা। ব্যস তৈরি হয়ে গেল চিকেন রোল।

]]>
https://the4thcolumn.com/cooking-desk-tips-on-making-chicken-roll/feed/ 0 11643
যারা সবজি দেখলেই দূরে পালান, তাদের জন্য রইল এই বিশেষ ধরনের পনিরের রেসিপি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-ali-purdar-desk-recipe-sabji-paneer-kari/ https://the4thcolumn.com/north-bengal-ali-purdar-desk-recipe-sabji-paneer-kari/#respond Mon, 23 Nov 2020 18:47:13 +0000 https://the4thcolumn.com/?p=11250 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ নভেম্বর’ ২০২০ :-

শীতকালে বাজার জুড়ে নানা রকম সবজির মেলা। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা খুব একটা সবজি খেতে পছন্দ করেন না। তাই সেই সকল মানুষের জন্য এমন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, যা সকলেই ভালোবেসে খাবেন। এই রেসিপির নাম সবজি পনিরের কারি।

আসুন জেনে কীভাবে তৈরি করবেন-

উপকরণ

মটরশুটি এক কাপ
গাজর কিউব করে কাটা এক কাপ
ক্যাপসিকাম কিউব করে কাটা এক কাপ
পনির কিউব করে কাটা এক কাপ
ফুলকপি এক কাপ
মটর ডাল এক কাপ
টমেটো কিউব করে কাটা দুটি
কাজুবাদাম ১০-১২টি
কাঁচালঙ্কা ৪-৫ টি
গরম মসলা এক চা চামচ
হলুদ গুঁড়ো এক চা চামচ
লঙ্কা গুঁড়ো এক চা চামচ
তেজপাতা একটি
জিরা আধা চা চামচ
আদা বাটা আধা চা চামচ
ধনেপাতা কুচি সামান্য
মাখন এক টেবিল চামচ
তেল পরিমাণমতো
নুন স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে তেল দিয়ে ফুলকপি ও পনির ভেজে তুলে নিন। এর পর একই প্যানে মটরশুটি, গাজর, মটর ডাল ও ক্যাপসিকাম ভেজে নিন। ভাজা সব সবজি অলাদা করে প্লেটে তুলে রাখুন।

এবার টমেটো ও কাজুবাদাম আলাদা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। আর অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে জিরা, তেজপাতা, হলুদ গুঁড়ো, আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিন।

এর পর এতে গরম মসলা, লঙ্কার গুঁড়ো ও জল দিয়ে নেড়ে দিন। পাঁচ মিনিট পর এতে ব্লেন্ড করা টমেটো ও বাদাম বাটা দিয়ে নাড়তে থাকুন।

এখন এতে একে একে সব সবজি ও পনির দিয়ে দিন। এবার এতে নুন ও মাখন দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিন। চাইলে সামান্য জল দিতে পারেন। ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু সবজি পনির কারি। ভাত, রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সাথে খেতে পারেন এই পনিরের পদটি।

]]>
https://the4thcolumn.com/north-bengal-ali-purdar-desk-recipe-sabji-paneer-kari/feed/ 0 11250
বাড়িতে হঠাৎ অতিথি ? : চটজলদি হবে গাজরের হালুয়া | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-chot-joldi-baniye-nin-gajorer-haluya-ebar-ar-narar-jhokki-nei/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-chot-joldi-baniye-nin-gajorer-haluya-ebar-ar-narar-jhokki-nei/#respond Wed, 11 Nov 2020 16:42:15 +0000 https://the4thcolumn.com/?p=10613 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

ঘরে তৈরি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে গাজরের হালুয়া অন্যতম। কিন্তু এতে খাটুনি একটু বেশি হয় বলে করতে চান না অনেকেই। অনবরত নাড়াচাড়া করার কারণে রাঁধুনিদের হাত ব্যথা হয়ে যায় বলে তারা এড়িয়ে যান হালুয়া তৈরি করা। তবে এখন আর এত ঝক্কি পোহাতে হবে না, আপনি খুব সহজেই প্রেসার কুকারে অল্প সময়ের মধ্যে গাজরের হালুয়া বানিয়ে ফেলতে পারবেন, জেনে নিন কীভাবে-

উপকরণ

৩ টেবিল চামচ ঘি
৬-৮ টি গাজর গ্রেট করা
৪০০ মিলি গুঁড়ো দুধ/ কনডেক্স মিল্ক
১ কাপ চিনি/ স্বাদ অনুযায়ী
২ চা চামচ এলাচ গুঁড়ো
১০-১২টি কাজুবাদাম
২ টেবিল চামচ কাঠবাদাম কুচি
২ টেবিল চামচ পেস্তাবাদাম কুচি
১ টেবিল চামচ কিশমিশ

প্রণালি
প্রেসার কুকারে ২ টেবিল চামচ ঘি গরম করে নিন। গরম হয়ে এলে এতে কাজুবাদাম ও কিশমিশ সোনালী করে ভেজে তুলে নিন। এবার বাকি ঘিয়ে গাজর দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিন। অর্ধেক চিনি দিন, ২-৩ মিনিট নেড়েচেড়ে নিন। এরপর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিন। মাঝারি আঁচে ১টি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আঁচ বন্ধ করে দিন।

প্রেসার কুকারের চাপ পুরো বের হয়ে যেতে দিন, এরপর ঢাকনা খুলে নিন। গ্যাস জ্বালিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন।

এখন হালুয়াতে দিয়ে দিন বাকি পরে থাকা চিনি, ভাজা কাজুবাদাম, কিশমিশ আর কিছু পরিমাণ দুধ। ভালো করে নেড়ে ৫-৭ মিনিট রান্না করুন। হালুয়ার জল শুকিয়ে এলে এলাচ গুঁড়ো আর ১ টেবিল চামচ ঘি দিয়ে অল্প সময় নেড়ে নামিয়ে নিন। কাঠবাদাম আর পেস্তাবাদাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-chot-joldi-baniye-nin-gajorer-haluya-ebar-ar-narar-jhokki-nei/feed/ 0 10613
চাইছেন কি আপনার রান্না মাংস হয়ে উঠুক আরও স্পেশ্যাল ? : বাজিমাত করুন এই একটিমাত্র মশলায় | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-matro-ekti-moshla-byabohar-korun-ar-aro-suswadu-toiri-korun-nijer-ranna-mangso-ke/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-matro-ekti-moshla-byabohar-korun-ar-aro-suswadu-toiri-korun-nijer-ranna-mangso-ke/#respond Mon, 09 Nov 2020 13:43:29 +0000 https://the4thcolumn.com/?p=10420 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ নভেম্বর’ ২০২০:-

মাংস রান্না করতে নানান ধরণের মশলার দরকার হয়। তবে এমন কিছু যদি করা যায় মাংস রান্না করতে গেলে খুব বেশি ঝামেলা না পোহাতে হয়! মাত্র একটি মশলাতেই কেল্লাফতে! সেরকমই কিছুর হদিশ থাকছে আজকের এই প্রতিবেদনে।
মাংস রান্নার জন্য বিশেষ ধরনের মশলা বানিয়ে সংরক্ষণ করতে পারেন কয়েক মাস পর্যন্ত। এটি ব্যবহার করলে পেঁয়াজ, আদা ও রসুন বাদে লাগবে না আর অন্য কোনও মসলা। জেনে নিন কীভাবে বানাবেন মাংসের ইন্সট্যান্ট মসলা।

উপকরণ
শুকনো লঙ্কা – ৩০ টা
গোটা জিরা- ২ টেবিল চামচ
গোটা ধনিয়া- ৩ টেবিল চামচ
মৌরি- ২ চা চামচ
তেজপাতা- ৬টি (মাঝারি)
দারুচিনি- ২ টেবিল চামচ (ছোট টুকরা)
এলাচ- ২ চা চামচ
লবঙ্গ- ১ চা চামচ
কালো গোলমরিচ- ২ চা চামচ
জয়ত্রী- ১ চা চামচ
জায়ফল- ১টা
হলুদ গুঁড়ো- ২ টেবিল চামচ
নুন- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
গ্যাসে প্যান বসিয়ে শুকনা লঙ্কা কাঠখোলায় ভেজে নিন। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা উঠিয়ে রেখে গোটা ধনিয়া হালকা ভেজে নিন। ধনিয়া ভাজা হলে উঠিয়ে নিয়ে জিরা ও মৌরি ভেজে নিন। এরপর সব গরম মসলা একসঙ্গে করে এভাবেই ভেজে তুলুন। নুনও গরম প্যানে নেড়েচেড়ে নিন।
এরপর মিক্সার গ্রাইন্ডারে পিষে নিন সব মসলা। শেষে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আরও একবার ঘুরিয়ে নিন মিক্সার গ্রাইন্ডারে। মাংসের মশলা প্রস্তুত।
এবার শুকনো ও মুখবন্ধ বয়ামে দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন মাংসের মসলা। পুরো মসলাটুকু দিয়ে ৪ কেজির বেশি মাংস রান্না করা যাবে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-matro-ekti-moshla-byabohar-korun-ar-aro-suswadu-toiri-korun-nijer-ranna-mangso-ke/feed/ 0 10420
সুস্বাদু মাটন রোল : বানিয়ে ফেলুন ঘরে বসেই | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-susyadu-mutton-role-baniye-felun-ghore-bosei-duti-poddhoti-onusoron-kore/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-susyadu-mutton-role-baniye-felun-ghore-bosei-duti-poddhoti-onusoron-kore/#respond Sat, 07 Nov 2020 16:05:27 +0000 https://the4thcolumn.com/?p=10342 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ নভেম্বর’ ২০২০:-

বাজার থেকে কিনে আনা বিভিন্ন রকমের রোল আমরা প্রায় সকলেই বিকেলের টিফিনে খেতে ভালোবাসি। কিন্তু করোনা আবহের জন্য এখন বাইরের খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো। তাই আজ পাঠকদের জন্য আমরা নিয়ে এসেছি মটন রোলের রেসিপি, যাতে করে আপনারা খুব সহজেই পারফেক্ট মটন রোলের স্বাদ উপভোগ কররে পারেন ঘরে বসেই, যা সম্পূর্ণ ভাবে স্বাস্থ্যকর।
কিভাবে তৈরি করবে মটন রোল, জেনে নিন–

উপকরণ–
২৫০ গ্রাম মটন কিমা
২৫০ গ্রাম ময়দা
২ টি ডিম
২ টি পেঁয়াজ কুচি করে কাটা
২ চা চামচ ভিনেগার
১ চা চামচ লঙ্কাগুঁ ড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
নুন স্বাদমতো লবণ
১ টেবল চামচ সাদা তেল
২ টেবিল চামচ সরষের তেল
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
৪থেকে ৬ টি কাঁচা লঙ্কা কুচি
আধা ইঞ্চি আদা ও ৬ কোয়া রসুন বেটে নেওয়া

প্রণালী
মটন কিমা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে ২ টেবিল চামচ সরষের তেল দিন, তেল গরম হলে পেঁয়াজ (কিছুটা কাঁচা পেয়াজ রেখে দেবেন), আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাল করে ভেজে নিন। এবার তাতে মটন কিমা, ভিনিগার, সঙ্গে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, নুন, অল্প ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প জল ব্যবহার করতে পারেন কিমা সেদ্ধর জন্য। এবার নামিয়ে ঠাণ্ডা করতে রেখে দিন।

এবার ময়দা সামান্য নুন, ১চা চামচ সাদা তেল ও পরিমাণমতো জল দিয়ে ভালো করে মেখে মন্ড তৈরি করে নিন। এবার মন্ড থেকে লেচি কেটে পাতলা করে রুটি আকারে বেলে নিতে হবে। এবার ননস্টিক প্যানে রুটি গুলি হালকা করে দুদিক সেঁকে নিন। একটি পাত্রে ডিম ভেঙ্গে এক চিমটি নুন দিয়ে ফেটিয়ে নিন। তারপর প্যানে কিছুটা সাদা তেল গরম করুণ এবং ডিমের গোলা দিন। এতে রুটি দিয়ে ভেজে তুলুন উভয় দিক। এরপর তাতে মাংসের পুর ও অল্প কাঁচা পেয়াজ দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিন। ব্যস রোল প্রস্তুত।

এই পদ্ধতি ছাড়াও আরও এক ভাবে রোল তৈরি করা যায়। এতে অবশ্য ডিমের প্রয়োজন নেই। এক্ষেত্রে রুটি তৈরির পর তাতে সরাসরি মাংসের পুর ভরে রোল আকারে গড়ে নিন এবং কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করুন। তৈরি হয়ে গেল আপনাদের পছন্দের মটন রোল টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-susyadu-mutton-role-baniye-felun-ghore-bosei-duti-poddhoti-onusoron-kore/feed/ 0 10342
বাচ্চাদের তেতো খেতে অনীহা ? : ট্রাই করুন এই ভিন্ন স্বাদের করলার চিপস | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-korola-er-chips-go-for-the-children-try-the-different-recipe/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-korola-er-chips-go-for-the-children-try-the-different-recipe/#respond Thu, 05 Nov 2020 08:47:10 +0000 https://the4thcolumn.com/?p=10259 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ নভেম্বর’ ২০২০:-

সকাল সকাল অনেকেরই অভ্যাস থাকে গরম গরম ভাত খেয়ে কর্মক্ষেত্রে যাওয়ার। কিন্তু সকালে খুব বেশি পদ রান্না করে দেওয়ার সময় থাকে না। তাই ঘি আর সেই সাথে যদি এক্কটা ভাজা অন্তত করে দেওয়া যায়, তাহলে খাবারটা খেতে মন্দ লাগবে না। তবে রোজকার আলু, বেগুন ভাজা বাদ দিয়ে ট্রাই করতে পারেন গরম গরম করলার চিপস।

খুব অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই চিপস। জেনে নিন রেসিপি-

উপাদান–

করলা- ২টি (গোল গোল করে কাটা)

কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ

বেসন- ১ টেবিল চামচ

চালের গুঁড়ো- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

নুন- স্বাদ মতো

আমচুর পাউডার- ১ চা চামচ

তেল- পরিমাণ মত (ভাজার জন্য)

যেভাবে তৈরি করবেন
প্রথমে করলা খানিকটা মোটা করে গোল আকারে কেটে নিন। তারপর একটি বাটিতে নুন জল নিয়ে করলার স্লাইসগুলো ধুয়ে জল নিংড়ে নিন।

এবার একটি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে করলার স্লাইস ডুবিয়ে নিন।

এবার গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নিন। এরপর গ্যাস মধ্যম আঁচে রেখে ডুবো তেলে করলাগুলো ভাজুন। একসঙ্গে খুব বেশি দিয়ে দেবেন না তেলে, তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। তাই অল্প অল্প করে ভাজুন। সোনালি রঙ হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। আপনি চাইলে বিকেলে চায়ের আড্ডাতেও এই চিপস পরিবেশন করতে পারেন। এটা কিন্তু একেবারেই তেতো হবে না।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-korola-er-chips-go-for-the-children-try-the-different-recipe/feed/ 0 10259