স্বাস্থ্য https://the4thcolumn.com Thu, 05 Mar 2020 17:35:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 বারংবার হাত ধোয়া, এড়িয়ে চলুন ঠান্ডা খাবার, আইস্ক্রিম : করোনা প্রতিরোধে দাওয়াই দিল ইউনিসেফ |The4thcolumn https://the4thcolumn.com/bidesh-desk-unicef-measures-for-coronavirus-prevention/ https://the4thcolumn.com/bidesh-desk-unicef-measures-for-coronavirus-prevention/#respond Thu, 05 Mar 2020 17:31:46 +0000 https://the4thcolumn.com/?p=6200 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ মার্চ’২০২০ :-
J

করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সৃষ্টি হয়েছে পৃথিবীর সমস্ত দেশেই । আতঙ্কিত সকলেই সাবধানতা অবলম্বন করছেন নিজের নিজের মতো করে । কেউ ব্যবহার করছেন মাস্ক, কেউ আবার খাওয়ার পাতে এড়িয়ে চলছেন মাংস । কিন্তু ঠিক কি কি করনীয় এই সংক্রমণ ঠেকাতে ? কোন পদক্ষেপ বিজ্ঞানসম্মত এবং কোনটা শুধুই গুজব ? সব ধোঁয়াশা মেটানোর তৎপরতায় এবার স্পষ্ট নির্দেশিকা জারি করল ইউনিসেফ । ইউনিসেফের পরামর্শ অনুযায়ী নিম্নলিখিত কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করলেই ঠেকানো সম্ভব করোনা ভাইরাস সংক্রমণ :-

• করোনা ভাইরাস বাতাসে ভাসে না, বরং তা থিতু হয় মাটিতে । কাজেই বাতাসের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা খুবই কম ।

• কোনো ধাতব তলের ওপর বারো ঘণ্টা স্থায়ী হতে পারে এই ভাইরাস । তাই কোনো ধাতব পদার্থের সংস্পর্শে এলে হাত ভালো করে ধুয়ে ফেলা আবশ্যক ।

• কাপড়ের ওপর নয় ঘণ্টা স্থায়ী হতে পারে করোনা ভাইরাস । জামাকাপড় নিয়মিত ধুয়ে ফেললে অথবা ঘণ্টা দুয়েক রোদে রাখলেই তা সম্পূর্ণ নিরাপদ ।

• আমাদের হাতে কিন্তু এই ভাইরাসের স্থায়ীত্ব মাত্র দশ মিনিট । তাই চোখে, মুখে বা নাকে হাত দেওয়ার আগে হাত ভালো করে ধুয়ে ফেলা জরুরি । হাতের কাছে কোনো ভালো স্টেরিলাইজার বা স্যানিটাইজার রাখলেও ভালো হয় ।

• উষ্ণ অঞ্চলে বাড়তে পারেনা করোনা ভাইরাস । তাই আপাতভাবে মনে করা হচ্ছে ২৬-২৭°সে. তাপমাত্রায় এই ভাইরাসের মৃত্যু ঘটে । এই অবস্থায় গরম জল পান করলে এবং রোদে থাকতে পারলে সংক্রমণের আশঙ্কা কমবে । ঠাণ্ডা জাতীয় খাবার, আইস্ক্রিম এড়িয়ে চলা খুব গুরুত্বপূর্ণ ।

• এছাড়াও, যদি সংক্রমন টনসিল অব্ধি হয়েও থাকে তবে উষ্ণ গরম জলে লবণ সহযোগে গার্গল করলেই জীবানু ফুসফুস পর্যন্ত ছড়াতে পারবেনা ।

]]>
https://the4thcolumn.com/bidesh-desk-unicef-measures-for-coronavirus-prevention/feed/ 0 6200