স্বাস্থ্যবিধি https://the4thcolumn.com Sat, 26 Dec 2020 18:47:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 শুধুমাত্র অলস সময় কাটাতে নয় : বাদাম খান এসব কারণেও | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-badamer-upokarita-gulo-jene-nin/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-badamer-upokarita-gulo-jene-nin/#respond Sat, 26 Dec 2020 18:47:06 +0000 https://the4thcolumn.com/?p=13172 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ ডিসেম্বর’ ২০২০:

পার্কে বসে বা ঘরে সিনেমা দেখতে দেখতে বা ট্রেনে দূরের যাত্রার সময় বাদাম চিবোতে পছন্দ করি আমরা অনেকেই। তবে শুধু অলস সময় কাটাতেই নয়, বাদামের কিন্তু রয়েছে বেশ কয়েকটি গুণ। জেনে নিন সেসব গুণ সম্পর্কে-

ওজন কমাতে সহায়ক –
আপনি যদি ওজন কমাতে চান, তবে আপনার খাদ্য তালিকায় অবশ্যই বাদাম রাখতে হবে। বাদামে ফাইবার ও প্রোটিন রয়েছে, যা আপনাকে দীর্ঘক্ষণ অনিয়ন্ত্রিত খাবার খাওয়া থেকে বিরত রাখে, যেটি ওজন বাড়ানোর একটি প্রধান কারণ।

মন ভালো রাখতে সাহায্য করে –
বাদামে ট্রিপটোফেন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যা মন ভালো রাখতে সাহায্য করে। কলা কিংবা এ জাতীয় ফলে থাকে ভিটামিন বি-সিক্স, যা বাদামের অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সেরোটোনিনে রূপান্তর করে। আর সেরোটোনিন এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। এটি উদ্বেগকে হ্রাস করে।

রোগের ঝুঁকি কমায় –
বাদামে রয়েছে ভিটামিন-ই। প্রতিদিনের খাবারে বাদাম যোগ করলে ৪৮ শতাংশ ভিটামিন-ই- এর উৎস হতে পারে বাদাম। এই ভিটামিন ক্যানসার বা হৃদরোগসহ অনেক জটিল রোগের বিরুদ্ধে কাজ করে।

হাড়ের শক্তি বাড়ায় –
সমীক্ষা বলছে, মাত্র একমুঠো বাদাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, প্রোটিন, জিঙ্ক ইত্যাদি প্রদান করে থাকে। আর এগুলো সবই হাড়ের স্বাস্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুগার লেভেল ঠিক রাখে –
ডায়াবেটিস রোগীরা প্রায়ই ম্যাগনেশিয়াম ঘাটতিতে ভোগেন। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন ৬০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করলে মাত্র ১২ দিনেই অবিশ্বাস্যভাবে ফল পাওয়া যায়।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-badamer-upokarita-gulo-jene-nin/feed/ 0 13172
মাইগ্রেন ও আর্থ্রাইটিসের সমস্যা মেটাবে সরষের তেল | The4thcolumn https://the4thcolumn.com/health-desk-migraine-and-arthritis-problem-solved-with-mustard-oil/ https://the4thcolumn.com/health-desk-migraine-and-arthritis-problem-solved-with-mustard-oil/#respond Fri, 18 Dec 2020 13:09:00 +0000 https://the4thcolumn.com/?p=12750 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ ডিসেম্বর’২০২০ :-

বাঙালির রসনা তৃপ্তিতে সরষের তেলের অনবদ্য ভূমিকা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু আপনি কী জানেন, অনেক জটিল রোগও এই তেলের কৃপায় দূরে থাকে! জেনে নিন সেগুলি কী কী-

আর্থ্রাইটিসের কষ্ট কমায়:
সরষের তেলে খুব বেশি পরিমাণে সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম নামক দুটি খনিজ থাকে, যা আথ্রাইটিসের প্রদাহ কমানোর পাশপাশি এই রোগের প্রকোপ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যারা এমন ধরনের হাড়ের রোগে ভুগছেন, তাদের প্রতিদিন সরষের তেলে রান্না করা খাবার খাওয়া উচিৎ।

মাইগ্রেন কমাতে সহায়ক:
মাইগ্রেনের কষ্ট কমাতে ম্যাগনেসিয়াম দারুন কাজে আসে। আর যেমনটা ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে, সরষের তেলে এই খনিজটি বিপুল পরিমাণে থাকে। তাই এমন তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারে কমে যায়। প্রসঙ্গত, সরষের তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমাগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে:
সরষের তেলে কপার, আয়রণ, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম সবটাই রয়েছে। এই খনিজগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

ক্যান্সারের প্রকোপ কমায়:
সরষের তেলে উপস্থিত গ্লকোসুনোলেট এবং মিরোসিনেস নামে দুটি উপাদান শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিদিন এই তেল খেলে এমন ধরনের মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যে অনেকাংশেই হ্রাস পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এছাড়াও শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বন্ধ নাক খোলা এসবে সরষের তেলের উপকারিতা তো সকলেরই কমবেশী জানা। এগুলো অসুখে ঘরোয়া টোটকা হিসেবে বহু প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে সরষের তেল।

]]>
https://the4thcolumn.com/health-desk-migraine-and-arthritis-problem-solved-with-mustard-oil/feed/ 0 12750
কুমড়া পাতার এত গুণ ! : আপনার জানা আছে তো ? | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-kumro-patar-gunagun/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-kumro-patar-gunagun/#respond Thu, 10 Dec 2020 14:22:04 +0000 https://the4thcolumn.com/?p=12363 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ডিসেম্বর’ ২০২০:

স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কুমড়া । তাই অনেক চিকিৎসকও কুমড়া খাওয়ার পরামর্শ দেন। তবে কুমড়ার মতো এর পাতাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তা অনেকের হয়তো জানা নেই । ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা চোখের সমস্যা, যেকোনও কিছুতেই কুমড়া শাক খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও কুমড়া শাক খেলে আরও যেসব উপকার পাবেন, তা হল-

কুমড়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এ কারণে এটি ক্ষত সারাতে বেশ কার্যকর। তাই যদি কোনও আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা হয়, তাহলে অবশ্যই এই শাক তাঁর সমাধান করবে। সেইসঙ্গে এতে থাকে ভিটামিন এ। এই দুই ভিটামিন মিলে ত্বক উজ্জ্বল করে তোলে । সেই সঙ্গে চুলও ভালো রাখে।

কুমড়া শাক দাঁত ও হাড় মজবুত করতেও সহায়তা করে। দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে ২-৩ বার কুমড়া শাকের তরকারি, স্যুপ বা কুমড়া পাতার রস খেতে পারেন। এতে চোখে কম দেখার সমস্যা দূর হয়। এছাড়াও, এটি ছানির মতো সমস্যাও প্রতিরোধ করতে পারে।

প্রোটিন সমৃদ্ধ কুমড়ার শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এছাড়া এই শাক খেলে রক্তের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে।

কুমড়ার পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা দেহে রক্তের অভাব হতে দেয় না। যেহেতু নারী এবং শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি থাকে, সেই কারণে তাদের খাদ্যতালিকায় এই পাতা রাখা দারুণ কার্যকরী।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-kumro-patar-gunagun/feed/ 0 12363
অজানা রোগ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০০ জন : মৃত ১ | The4thcolumn https://the4thcolumn.com/disease-desk-notun-ajana-rog-niye-chobbish-ghontay-tinshojon-vorti-mrito-ak/ https://the4thcolumn.com/disease-desk-notun-ajana-rog-niye-chobbish-ghontay-tinshojon-vorti-mrito-ak/#respond Mon, 07 Dec 2020 12:11:45 +0000 https://the4thcolumn.com/?p=12102 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম,৭ ডিসেম্বর,২০২০:-

না করোনা নয়, এবারে এক অজানা রোগ, আর এই রোগের উপসর্গ নিয়েই গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৪৬ জন শিশু সহ মোট প্রায় ৩০০ জনকে।

মাথা ব্যাথা, বমি বমি ভাব, অস্বস্তি সহ হঠাৎই মৃগী রোগীর মতন বেঁকে যাচ্ছে হাত পা, এসব উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের মধ্যে।এই রোগ কিসের থেকে হচ্ছে, সে ব্যাপারে এখনও সন্দিহান ডাক্তাররা। শুধু দেখা যাচ্ছে, মানুষজনের গা গুলোচ্ছে ও তাঁরা ফিট হয়ে আচমকা অচৈতন্য হয়ে পড়ছেন।রোগীদের রক্ত পরীক্ষা ও সিটি স্ক্যান করানো হলেও এই অজানা রোগ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু বলতে পারছে না সে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রকও। রোগীদের সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড টেস্টের রিপোর্টও স্বাভাবিক এসেছে। কালচার টেস্টের রিপোর্ট হাতে এলে হয়তো রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন চিকিত্‍‌সকরা।

তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, ৭ জন বাদে সকলেই বিপদমুক্ত, গুরুতর অসুস্থ ৭ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় এক ৪৫ বছর বয়সী মহিলার। ১৪০ জনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

]]>
https://the4thcolumn.com/disease-desk-notun-ajana-rog-niye-chobbish-ghontay-tinshojon-vorti-mrito-ak/feed/ 0 12102
শীতকালে সুস্থ থাকতে সাহায্য করবে গুড় : জেনে নিন তার কারণ | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shit-kale-ghur-er-upokarita/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shit-kale-ghur-er-upokarita/#respond Mon, 23 Nov 2020 18:59:38 +0000 https://the4thcolumn.com/?p=11257 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ নভেম্বর’ ২০২০:

গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে কত কিছুই তো আমরা খেয়ে থাকি। কিন্তু শীতকালে! শীতকালে তো শরীর গরম রাখতে হবে। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে গুড়। হ্যাঁ এমনটাই জানাচ্ছেন পুষ্টি বিজ্ঞানীরা। তারা বলেন, শীতকালে গুড় খেলে শুধু শরীর গরমই হয় না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। গুড় শরীরে তাপ উৎপাদন করে এবং শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এতে আছে উচ্চ মানের ক্যালোরিফিক, যা শরীর উষ্ণ রাখে এবং শক্তি যোগায়।

এই গুণের জন্য গুড় নানা রকম অসুখ যেমন- সর্দি-কাশি ও সাধারণ ঠাণ্ডার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে রাখে। গুড়ে থাকে নানান খনিজ উপাদান। যেমন- লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম এবং পটাশিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সংক্রমণ দূরে রাখতে সহায়তা করে।

গুড় গলার সমস্যা যেমন- কফ, গলাব্যথা, ফোলা বা খুসখুস করা দূর করত সাহায্য করে। শ্বাসযন্ত্রের সমস্যা যেমন-কফ, বা বুকে কফ জমাট বাঁধা, রক্ত প্রবাহে সমস্যা ইত্যাদি দূর করতে সাহায্য করে। গুড় রক্ত পরিষ্কার করে। হিমোগ্লবিনের মাত্রা বাড়ায়।

শীতের শুষ্ক ঠাণ্ডা হাওয়া জীবাণু বিস্তারের জন্য আদর্শ, যে কারণে আমাদের শরীর রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। গুড় শরীর থেকে অবাঞ্ছিত উপাদান দূর করতে সাহায্য করে। পাকস্থলী, অন্ত্র, ফুসফুস এবং খাদ্যনালী সুস্থ রাখতে সহায়তা করে।

মোটের উপর বলাই যায় যে, গুড় সাধারণ যে কোনও অসুখ থেকে রক্ষা করতে শরীরকে শক্তি যোগায়। তাই শীতকালে খাবারের তালিকায় এটা তো রাখতেই হবে। আর এখন শীতের শুরুতে আখ মাড়াই হয়। টাটকা আখের গুড় মেলে। এছাড়াও এখন খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করা হয়। তাই সুস্থ থাকতে খান আখ বা খেজুরের গুড়।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shit-kale-ghur-er-upokarita/feed/ 0 11257
উচ্চ রক্ত চাপে ভুগছেন? : হাতে তুলে নিন এই বিশেষ ধরণের চা | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-high-blood-pressure-e-nin-ei-special-tea/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-high-blood-pressure-e-nin-ei-special-tea/#respond Wed, 18 Nov 2020 09:43:25 +0000 https://the4thcolumn.com/?p=10879 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ নভেম্বর’ ২০২০:-

সজনে গাছের পাতা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই পাতার রস উচ্চরক্ত চাপ কমাতে দারুণ ভূমিকা রাখে। এছাড়াও এই গাছের পাতা শাক হিসেবে খাওয়া যায়। কিন্তু এই পাতা শুকিয়ে গুঁড়ো করে চা-কফি বা খাবারের সঙ্গে মিশিয়ে পান করলেও ফল পাওয়া যায় খুব ভালো। এছাড়া ভেষজ গুণসমৃদ্ধ এই গাছের ছাল ও বীজও শুকিয়ে গুঁড়ো করে খেলে নানান উপকার পেতে পারেন আপনি।

প্রথমেই জেনে নিন কীভাবে বানাবেন সজনে পাতার চা-
অনেক সুপারশপ বা অনলাইন শপে আজকাল সজনে পাতার গুঁড়ো পাওয়া যায়। আর বাড়ীতে গাছ থাকলে তো কোনও কথাই নেই; সেটি শুকিয়েও গুঁড়ো করতে পারেন। এবার কিছু পরিমাণ গুঁড়ো জলে ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি হবে সবুজ মোরিঙ্গা চা। চাইলে এর সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে নিতে পারেন।

এ ছাড়া সজনে পাতা ভালো করে ধুয়ে জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে খেলেও ভালো ফল পাওয়া যায়।

সজনে পাতার গুঁড়ো দিয়ে তৈরি করা চা নিয়মিত পান করলে যেসব উপকার পাবেন-
সজনে পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গেছে, সজনে পাতায় ফ্যাটের বদলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। এ কারণে এটি ওজন কমাতে কার্যকরী। এছাড়া এই পাতা লো-ফ্যাট হওয়ায় বারবার এই চা খেলেও ওজনের কোন সমস্যা হয় না।

সজনে পাতার চা খেলে ওজন কমার পাশাপাশি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে থাকা কিউএরসেটিন উপাদান উচ্চ রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। একই সঙ্গে এই চা প্রদাহ কমাতেও সাহায্য করে থাকে।

তবে কারও যদি দীর্ঘমেয়াদি কোনও অসুস্থতা থাকে, বা আপনি আগে কখনও এই পাতার ব্যবহার না করে থাকেন, তা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এই চা পান করতে পারেন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-high-blood-pressure-e-nin-ei-special-tea/feed/ 0 10879
আপনার কি ফ্ল্যাট জুতো পরা অভ্যাস ? : নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো ! | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-flat-juto-pore-nijer-bipod-deke-achhen-na-to/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-flat-juto-pore-nijer-bipod-deke-achhen-na-to/#respond Sat, 14 Nov 2020 13:10:50 +0000 https://the4thcolumn.com/?p=10780 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ নভেম্বর’ ২০২০:-

নারীদের ফ্যাশনের অন্যতম অংশ হাই হিলের জুতো। তবে হাই হিল পরা আপনার স্বাস্থ্যের জন্য চরম হুমকি বয়ে আনে, মেরুদণ্ডে সমস্যাসহ পায়ের হাড়ক্ষয়ের মতো সমস্যা হয় হিল জুতো পরলে। তাই এই ধরণের জুতো ছেড়ে ফ্ল্যাট জুতো পরার পরামর্শ দেওয়া হয়। তবে আপনি জানলে অবাক হবেন, ফ্ল্যাট জুতো পরলেও রয়েছে কিছু স্বাস্থ্যঝুঁকি!
আজকে জেনে নিন সবসময় ফ্ল্যাট জুতো পরলে কী কী ক্ষতির মুখে পড়তে পারেন আপনি-

দীর্ঘদিন ধরে পাতলা সোলের জুতো পরার ফলে পায়ের পাতার স্থায়ী ক্ষতি হতে পারে। হ্যামার টো নামক সমস্যা অর্থাৎ পায়ের পাতা বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা ফ্ল্যাট জুতো পরার কারণেই মূলত হয়ে থাকে।

সারাদিন হাঁটাচলা করতে হলে অনেকেই ফ্ল্যাট জুতো বেছে নেন। তবে আমরা যখন সারাদিন হেঁটে বা দাঁড়িয়ে কাজ করি, তখন হাঁটাহাঁটি করার ফলে আমাদের পায়ের তলার সাথে এই ফ্ল্যাট জুতোর ঘর্ষণ বেশি হয় এবং পায়ের তলায় জ্বলুনি ও ফোসকার সৃষ্টি হয়, যা খুবই যন্ত্রণাদায়ক।

ফ্ল্যাট জুতো পরলে পায়ের পুরো পাতার উপরেই চাপ পড়ে। এতে সামনে চাপ কিছুটা কমলেও পায়ের পেছনের অংশে চাপটা বেশি পড়ে। এতে পেশি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

পায়ের পাতা ছড়িয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয় ফ্ল্যাট জুতোর ব্যবহারে। আপনি যখন ফ্ল্যাট জুতো পরেন তখন পা ফেলার সময় পুরো পায়ের পাতা সমানভাবে পড়ে। ভারসাম্যতা ধরে রাখার জন্য পায়ের পাতা যতোটা সম্ভব ছড়িয়ে পড়ে। তাই দীর্ঘদিন ফ্ল্যাট জুতো ব্যবহারের কারণে পায়ের আকৃতি নষ্ট হয়ে যায়।

ফ্ল্যাট জুতো পড়লে পা মাটি, জল বা রাস্তার খুব কাছাকাছি থাকে। এতে করে খুব সহজেই পায়ের নখ এবং আঙুল ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। খুব সহজেই পায়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে। অতএব একেবারে ফ্ল্যাট জুতো পরার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করুন। অন্তত বর্ষাকালে।

তাহলে উপায়? উপায় হল, একেবারে ফ্ল্যাট জুতো না পরে দেড় থেকে দুই ইঞ্চির হিল জুতো পরুন। আর দীর্ঘক্ষণ ফ্ল্যাট বা হিল না পরে জুতো ঘুরিয়ে ফিরিয়ে পরার অভ্যাস করুন। পায়ের যত্নে একটু সতর্ক হোন। তাহলে শারীরিক অনেক সমস্যা থেকে মুক্ত থাকবেন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-flat-juto-pore-nijer-bipod-deke-achhen-na-to/feed/ 0 10780
আপনি কি উচ্চরক্তচাপে ভুগছেন ? : নিয়মিত খান এই ফলটি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-naspati-er-gunagun-gulo-jene-nin-diabetic-patient-der-jonyo-upokari/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-naspati-er-gunagun-gulo-jene-nin-diabetic-patient-der-jonyo-upokari/#respond Thu, 12 Nov 2020 12:11:24 +0000 https://the4thcolumn.com/?p=10688 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ নভেম্বর’ ২০২০:-

শীতকালে সর্দি-কাশি তো প্রায় লেগেই থাকে। তাই ভেতর থেকে শক্তিশালী থাকা এই সময় দরকার। তার মধ্যে চলছে করোনার তাণ্ডব। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এখন আরও বেশি দরকার এই সময়। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে হালকা হলুদ রঙের মিষ্টি ও রসালো স্বাদের একটি ফল, যার নাম নাশপাতি। এ ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়। এই ফলের রয়েছে অনেক উপকারী গুণ। ।

আসুন জেনে নেই নাশপাতির স্বাস্থ্য উপকারিতার কথা-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি নিয়মিত নাশপাতি খেলে ত্বক, দাঁত এবং হাড়ের স্বাস্থ্যও ভালো থাকে।

অতিরিক্ত ওজন কমাতে: নাশপাতিতে ফাইবার থাকায় এই ফল খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ও ক্ষিদেও কম পায়। ফলে ওজন কমাতে সাহায্য করে এই ফল।

হজমশক্তি বাড়ায়: নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ভালো ফল পেতে খোসাসহ নাশপাতি খাওয়া উচিৎ।

উচ্চ রক্তচাপ: নাশপাতিতে থাকা ম্যাগনেশিয়াম, কপার স্নায়ুর কার্যকারিতা উন্নত করে। এতে মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে। এছাড়া পটাশিয়ামের ভালো উৎস হওয়ায় নাশপাতি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকিও কমে।

ডায়াবেটিস রোগীদের জন্য: ডায়াবেটিস রোগীদের জন্য নাশপাতি খুবই উপকারি। লো গ্লাইসোমিক ফল হওয়ায় নাশপাতি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

এছাড়াও নাশপাতি শক্তির ভালো উৎস। তাই ব্যায়ামের আগে ও পরে নাশপাতি খেতে পারেন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-naspati-er-gunagun-gulo-jene-nin-diabetic-patient-der-jonyo-upokari/feed/ 0 10688
এবার শীতে সর্দি-কাশিকে বলুন ‘বাই বাই’ : আগে থেকে অবলম্বন করুন এই কয়েকটি পদ্ধতি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-josti-modhur-cha-baniye-ebar-shite-thakun-changa/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-josti-modhur-cha-baniye-ebar-shite-thakun-changa/#respond Wed, 11 Nov 2020 16:49:28 +0000 https://the4thcolumn.com/?p=10616 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

শীত আসতেই নানার রোগ যেন মাথা চাড়া দিয়ে ওঠে। তার উপর এই বছর বাড়তি পাওনা করোনা। তাই সাবধানতা অবলম্বন করতে হয় শুরুতেই। সর্দি-কাশির সমস্যা এর মধ্যে প্রথম তালিকায়, আর এর সমাধানে সাধারণত ঘরে আমরা আদা, গোলমরিচ, দারুচিনি এসব দিয়ে চা তৈরি করে পান করে থাকি। তবে ঠাণ্ডা-কাশি, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট ঠেকাতে ও কণ্ঠের যত্ন নিতে সাহায্য নিতে পারেন এক বিশেষ ধরণের গরম পানীয়ের। সেটি হল যষ্টি মধুর শেকড় মিশ্রিত চা।

আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, যষ্টিমধু একটা গাছের শিকড়, যা কফের সমস্যা দূর করে। এ ছাড়া শ্বাসনালি পরিষ্কার রাখতে বা হালকা সর্দি-কাশি হলে যষ্টিমধু চা বা গরম জলের সঙ্গে খেলে উপকার মিলবে।

এছাড়া, যষ্টিমধুতে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান প্রদাহ সারাতে এবং ব্যাক্টেরিয়া বা জীবাণু ধ্বংস করতে সক্ষম।

যষ্টিমধুতে রয়েছে গ্লাইসিরজ়িন, যা হাঁপানি, চোখ ও পেপটিক আলসারের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসকরা ব্যবহার করে থাকেন।

ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যায়, ৬০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর ১৪ দিনের একটি পরীক্ষায় দেখা গিয়েছে, ওরাল মিউকোসাইটিসে এই শিকড় কার্যকরী ভূমিকা রাখে।

তাই ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট ঠেকাতে ও কণ্ঠের যত্ন নিতে এবং সাধারণ সর্দি কাশির সমস্যায় আদা গোলমরিচের চায়ের সাথে সাথে সঙ্গী হোক যষ্টিমধুর শিকড় মিশ্রিত চা।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-josti-modhur-cha-baniye-ebar-shite-thakun-changa/feed/ 0 10616
নুনের চমৎকার কিছু অজানা গুন : শুনলে অবাক হবেন আপনিও | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-ali-purduar-desk-nun-er-kichu-chomotkar-gun-ja-shunle-obak-hoben-apni-jene-nin-chotpot/ https://the4thcolumn.com/north-bengal-ali-purduar-desk-nun-er-kichu-chomotkar-gun-ja-shunle-obak-hoben-apni-jene-nin-chotpot/#respond Mon, 09 Nov 2020 14:00:02 +0000 https://the4thcolumn.com/?p=10427 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ নভেম্বর’ ২০২০:-

উৎসব পার্বণের দিন চলছে, এই সময় প্রায় সকলের বাড়ীতেই ভালো-মন্দ খাবার রান্না হচ্ছে নিশ্চয়ই। দুপুরের বা রাতের ভোজ জমিয়ে খেতে বসেছেন সকলে, মাছের কালিয়া বা ভালো যে কোনও একটি রান্না মুখে তুলে দেখলেন নুন হয়নি কেমন লাগবে বলুন তো! তাই যে কোনও রান্নায় স্বাদ পেতে নুনের ব্যবহার আবশ্যিক। নুনের গুণেই রান্নার স্বাদ নির্ভর করে। কিন্তু শুধু কি রান্নার স্বাদ বাড়াতেই নুনের এত কদর! না না, নুনের রয়েছে আরও অনেক গুণ, দেখুন তো আপনার জানা আছে কি না এসব!

রান্না ঘরের জিনিস যখন, শুরুটা রান্না ঘর থেকেই করি;
কড়াই বা প্যানে কিছু ভাজার জন্য তেল ঢাললে অনেক সময় তা ছিটকে আসে। তাই গরম কড়াই বা প্যানে তেল ঢালার আগে সামান্য নুন ছিটিয়ে দিন, তেল ছিটকে আসবে না।

পিঁপড়ের জ্বালায় অস্থির হচ্ছেন? হাতের কাছেই তো রয়েছে সমাধান। ৮ চামচ জলের ২ চামচ নুন মিশিয়ে নিন। সেই জল ছিটিয়ে দিন যেসব জায়গায় পিঁপড়ের উৎপাত বেশি। আবার শুধু নুন ছিটিয়ে দিলেও সমান উপকার পাবেন।

তামা বা পিতলের থালা-বাসন ময়লা হলে দেখতে ভালো লাগে না। নুনের সঙ্গে লেবুর রস মিশিয়ে তামা বা পিতলের জিনিসপত্র মেজে নিন, চকচকে হয়ে উঠবে। নুনের সঙ্গে ভিনেগার এবং ময়দা মিশিয়ে নিতে পারেন।

মশা কামড়ালে জ্বলুনি কেমন হয়, আশা করি সকলের সেই অভিজ্ঞতা আছে। কেউ কেউ তো বেশি চুলকাতে গিয়ে আবার নিজের শরীরেই ক্ষত সৃষ্টি করে ফেলেন। এক্ষেত্রে নুন আপনাকে সাহায্য করবে। আপনাকে যা করতে হবে, নুনের সঙ্গে সামান্য পরিমাণে জল মিলিয়ে ত্বকে ঘষুন, জ্বলুনি কমে যাবে।

জুতোর গন্ধ ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। তাই ছোট একটা কাগজে নুন ভরে জুতার ভেতরে রেখে দিন। অথবা জুতোর ভেতরে নুন ছিটিয়েও দিতে পারেন, গন্ধ দূর হয়ে যাবে।

মোমবাতি জ্বললে মোম গলবে এবং মোমও গলে পড়বে। এ কারণে মোমদানি বা টেবিল নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে মোম জ্বালানোর আগে নুন-জলে মোমটা চুবিয়ে নিন। তারপর মোমটা শুকিয়ে জ্বালান। মোম আর গলে গলে পড়বে না।

]]>
https://the4thcolumn.com/north-bengal-ali-purduar-desk-nun-er-kichu-chomotkar-gun-ja-shunle-obak-hoben-apni-jene-nin-chotpot/feed/ 0 10427