সাহিত্য – সংস্কৃতি https://the4thcolumn.com Wed, 08 May 2019 18:34:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.1.1 161066102 রাঘববোয়ালদের চোখরাঙানি, মিডিয়ার একপেশেমি ও পিউপার উড়ান : বিশেষ কলামে অবর্ণা রায় https://the4thcolumn.com/sahityo-sanskriti-bishesh-kalam-abarna-roy/ https://the4thcolumn.com/sahityo-sanskriti-bishesh-kalam-abarna-roy/#respond Fri, 26 Apr 2019 20:48:15 +0000 https://the4thcolumn.com/?p=592 রাঘববোয়ালদের চোখরাঙানি, মিডিয়ার একপেশেমি ও পিউপার উড়ান…
–অবর্ণা রায়

সমস্যাটা ঠিক কোথায় হয় সেকথা আন্দাজ করতে পারা যায়। যোগ্যকে যথাযথ মান দিতে সমস্যা নানাবিধ। যেমন, এই মান দিলে অযোগ্য মহীরুহদের আসন টলে যাবে আর তাতে বছরভর উদরপূর্তির মাগনা ভুসির যোগানে টান পড়বে, সমস্যা সেখানে।আবার এসব যোগ্য লোকজনের সান্নিধ্যে যদি একবার দেশের লোক শিক্ষিত হয়ে পড়ে, তাহলে তো ব্যস, ডুপ্লে, ফোরপ্লে(বাড়ি) তো দূর প্রাইভেট টোটোও কপালে জুটবে না। কিন্তু এত্ত কিছুর পরেও সেই গুরুকে স্মরণ করতেই হয়, ফোঁড়া যদি পাকবার হয় তবে তাকে আদুর করেই রাখো আর পুলটিস দিয়েই ঢাকো, সে পাকবেই।

হরকত মুরকি ছেড়ে এবারে মোদ্দা কথাটা বলি । এতকিছু বললাম পিউপা সিনেমাটা নিয়ে আমাদের মিডিয়ার এক অদ্ভুত ‘ধরি মাছ না ছুঁই পানি’ অবস্থান এতদিন ধরে দেখতে দেখতে তিতিবিরক্ত হয়ে। ২০১৭ সালের ১১ নভেম্বর সিনেমাটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম দেখানো হয়। কলকাতা কবে, ফেস্টিভ্যালে একেবারে অন্যধারার বাংলা ছবি দেখার জন্য অমন উপচে পড়া ভিড় দেখেছিল, মনে করতে পারবে না। তা, যা হয় আর কি, প্রবাদ তো আছেই,গেয়োঁ যোগী ভিখ পায় না, পিউপা কলকাতার ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পায়নি, সিনেমা চলাকালীন তিনবার প্রজেক্টার গোলমাল করে সিনেমা বন্ধ হয়ে গেল। কিন্তু এসব হওয়ার পরেই ঔরঙ্গাবাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পিউপা তিনখানা অ্যাওয়ার্ড পেলো। তারপর এখনও অব্দি যা যা শিরোপা পিউপার কপালে জুটেছে, তাতে পোস্টারে জায়গা কম পড়িতেছে ! সব অ্যাওয়ার্ডের ল্যরিয়ল দেওয়ার জন্য। পিউপা যখন হলে এলো, প্রায় অনুবীক্ষন যন্ত্র দিয়ে তার পোস্টার খুঁজতে হত শহরের দেওয়ালে। হোর্ডিং? অলংকারের অহংকার, জ্বলুনির বার্নল যাদের স্পন্সর , হোর্ডিং তাদের। বাকি রইল সিনেমা হল আর তার শো-টাইম, সে তো জোর যার মুলুক তার’এর লড়াই। পিউপা এমনিতেই এক গুটিপোকা থেকে প্রজাপতি হতে চাওয়া নিরীহ গোবেচারা প্রাণী, জিম করা ভীমদের সঙ্গে লড়াইয়ে সে কুপোকাত হবে, এ আর আশ্চর্যের কি ! তাই সিনেমাটা হলে এলো নীরবে, চলেও গেলো নীরবে।

কিন্তু, গল্প হলেও সত্যি , এত কিছুর পরেও আজ অব্দি শুধু দেশ নয়, বিদেশেও পিউপার উড়ান অব্যাহত। কতিপয় কিছু মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন ছাড়া এত স্বীকৃতির পরেও আমাদের রাজ্যে এই সিনেমাটা নিয়ে কোনো আলোচনা হল না ! কেন এমন সিনেমা, কিভাবে পরিচালক বানালেন, যাকে বলে সিনেমা নিয়ে আলোচনা, তা পিউপা নিয়ে হল না। সিনেমা নিয়ে আলোচনা করলে আসলে অনেক আসন টলমল হয়ে পড়তে পারে তো, তাই মেপে মেপে এই সিনেমাকে নিয়ে কথা বলা হল। কিছু মানুষ, তাদের আর কিছু হাতিয়ার নেই ,তাই ফেসবুকে অকুণ্ঠ সমর্থন, ভাবনা, পিউপার পাশে থাকার কথা জানিয়ে যাচ্ছেন, সে ঠিকই , কিন্তু যে কাজ নিয়ে শোরগোল পড়ে যাওয়ার কথা ছিল, তা হল না, বলা যেতে পারে হতে দেওয়া হল না।
অভিনেতা অভিনেত্রীরা নিজেদের গলায় গান গাইলে তা নিয়ে কি মাতামাতি হয় তা কারো জানতে বাকি নেই। পিউপায় সুদীপ্তা দি গেয়েছে ,এমনি করে ঘুরিব দূরে বাহিরে’ , রবীন্দ্রনাথের গানের এমন রেন্ডারিং আজকাল প্রায় অশ্রুত । কৈ তা নিয়ে হইচই হল না কেন ! পিউপাতে ‘শুভ্র’র চরিত্রে রাহুল ব্যানার্জি যে অভিনয় করেছেন, মনে মনে সবাই জানে সেই মানের অভিনয় কলকাতার সিনেমায় কতটুকু দেখা যায়। এগুলো তো এমন বিষয় অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেগুলো নিয়ে সারাক্ষণ হাউকাউ লেগেই থাকে শুধু বাদ দেওয়া হয়েছে পিউপাকে। এছাড়া আরো যে বিষয়, পিউপার ক্যামেরা,সাউন্ড, মিউজিক – সেক্ষেত্রে কোথায় কি সাকসেসফুল এক্সপেরিমেন্ট হয়েছে, কেন অমন সাউন্ড ডিজাইন করলেন পরিচালক,কেনই বা মিউজিকে দেশীয় ও পাশ্চাত্য সঙ্গীতের অমন মিশেল করলেন জয় সরকার, এসব নিয়ে তো যেন আলাদা করে নীরবতা পালন করা হয়েছে।

আমাদের তো দেশের মধ্যে কিছু হোক না হোক ,একটু বাইরে, মানে পাশের বাড়ি বাংলাদেশ অব্দি কোনো সিনেমা গেলেও চারিদিকের হালুম হালুম শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম হয়। তা বাংলা সিনেমা থেকে প্রায় তিরিশ বছর পর পিউপা যে ‘হ্যানয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ মেইন সেগমেন্টে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কম্পিট করল তা নিয়ে হল্লা হল না কেন ? এক, এই নিয়ে কথা হলে পিউপা বিরাট কল্কে পেয়ে যাবে। তখন আর বাঙালি সোঁকাসুকি সিঙ্গাপুর দুবাই ব্যাংককে বাংলা সিনেমা যাচ্ছে বলে যে বিরাট গ্যাসবেলুন গর্ব দেখানো হয় ,তাতে পিন ফুটবে । আর দুই, হ্যানয়ে তো বাঙালি নেই , নামটাও তেমন পরিচিত নয় । তাই ওটা চেপে গেলে কেউ কিচ্ছুটি টের পাবে না। আচ্ছা , বস্টনে তো কিছু বাঙালি আছে, পিউপা বস্টন থেকেও তো অ্যাওয়ার্ড পেলো, তাতেও একই নীরবতা! আচ্ছা তাও সই, এবারে একেবারে দেশের সমালোচক মহলে এসেও পিউপা জিতে নিল সব সমালোচকদের মতে সেরা বাংলা সিনেমার তকমা। তাতেও সব চুপ,পাছে এই পুরষ্কার নিয়ে কথা বললে কুড়িয়েবাড়িয়ে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের গরিমা বেচে বাংলা সিনেমা চলে তা ক্ষুন্ন হয়। সান্ত্বনা পুরষ্কারের মতো সাড়ে সাত লাইনের একটা খবর ‘এই সময় ‘বের করল।
শুধু পিউপার কথা বলছি কেন, এই একই ঘটনা বিলুরাক্ষসের সময়েও ঘটেছিল। একটা বিরাট ভয় পেয়ে বসেছে সবাইকে। এ কে রে শান্তিগোপাল কোথা থেকে এসে সাধের সাজানো ঝুটো ফুলের বাগানে কাঁটা সমেত গোলাপের বনজঙ্গল করে ফেলছে। তাই তো এত্ত আয়োজন চলছে গলা টিপে রাখার। সময় সব উত্তর দিয়ে দেয়। নেটফ্লিক্সের মাধ্যমে বিলুরাক্ষস পৌঁছে গেল বিশ্বের ঘরে ঘরে। আড্ডাটাইমস সুযোগ করে দিল পিউপাকে দেখার সাধপূরণের। এক্কেবারে একলা লড়ে ইন্দ্রাশিস আর তার সিনেমা এতকিছু অর্জন করে নিল। সুধীরা এবারে ভেবে দেখুন যতই চেপে দেওয়ার চেষ্টা করুন, সত্যিই কি শ্রেষ্ঠকে গুম করে রাখা যায়! ইন্দ্রাশিস যেমন আছে তেমন তার জন্য রাজীব মেহেরা-রাও থাকেন। আপনারা পপিচুস(পরস্পর পিঠ চুলকানো সমিতি)-তে মজে থাকুন, কাণ্ডারি তার কাজ নীরবে ঠিকই করে যাবেন । আর আপনাদের পারস্পরিক পৃষ্ঠপোষকীয় চুলকানি শুধু , উত্তরোত্তর একটু বেড়ে যাবে এই যা…

–লেখক শিল্প গুণগ্রাহী ও অভিনেতা

]]>
https://the4thcolumn.com/sahityo-sanskriti-bishesh-kalam-abarna-roy/feed/ 0 592
সজল স্মৃতির ব্রহ্মা পূজা : মাতল আলিপুরদুয়ার https://the4thcolumn.com/https-the4thcolumn-com-sahityo-sangskriti-brahma-puja/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-sahityo-sangskriti-brahma-puja/#respond Mon, 01 Apr 2019 11:14:58 +0000 https://the4thcolumn.com/?p=78 “ব্রহ্মা জানেন -গোপন কর্মটি” –বিখ্যাত বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ তাকে নিয়ে গান লিখেছেন বটে , কিন্তু পুরাণ শাস্ত্রে যার কু-দৃষ্টি থেকে রক্ষা পাননি তারই আত্মজ দেবী সরস্বতী , সেই জগৎ পতি ব্রহ্মার আরাধনা থেকে শত হস্তে দূরেই থেকেছে সাধারণ হিন্দু  সমাজ । দূরবীন দিয়ে খুঁজলেও তার পূজা আরাধনার খবর পাওয়া যায় কচিৎ কদাচিৎ । আর ব্রহ্মার কু দৃষ্টি যাতে না পড়ে ,তার কৃপাদৃষ্টিই যাতে বর্ষিত হয় , এই লক্ষ্যেই গত কুড়ি বছর ধরে ব্রহ্মা পূজা করে চলেছে আলিপুরদুয়ারের ‘সজল স্মৃতি ক্লাব ‘। ক্লাব কর্তাদের দাবী ,’ব্রহ্মা সন্তুষ্ট থাকলে , আমাদের পরিবার সন্ততিরাও সুখে থাকবে । সে কারণেই তার পূজার আয়োজন ‘। ‘ওয়ানস ইন এ ব্লু মুন’ আপ্ত বাক্য মনে করিয়ে দিয়ে শুক্রবার থেকেই আলিপুরদুয়ার বেলতলা লেভেল ক্রসিং সংলগ্ন ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই ব্রহ্মা পূজা ঘিরে মেতে উঠেছিল শহরবাসী ।


ক্লাবের সভাপতি স্থানীয় বিধায়ক সৌরভ চকর্বর্তী এবং সম্পাদক শাসকদলেরই যুব সভাপতি সমর ভট্টাচার্য্য ।  পূজার আয়োজনে খামতি ছিল না লেশমাত্র । বিশালাকায় ব্রহ্মা মূর্তি নজর টেনেছে দর্শনার্থীদের । পূজা উপলক্ষে ঢালাও খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছেন প্রায় হাজার পাঁচেক ভক্ত , জানান সমর বাবু । তার দাবী , ‘ব্রহ্মা পূজা হয় না বললেই চলে ।  এই সময় গোটা বাংলায় এই পূজা একমেবাদ্বিতীয়ম । আমরা চাই ব্রহ্মার কু দৃষ্টি যাতে এই শহরে না পড়ে । কেবল তার কৃপা বর্ষিত হোক সেই লক্ষ্যেই গত একুশ বছর ধরে এই পূজা আয়োজন হচ্ছে’।  


পুরান মতে , এ জগৎ সৃষ্টি করেছেন ব্রহ্মা । সৃষ্টি-স্থিতি-লয় , এই তিনের সামঞ্জস্য বিধান দেন ব্রহ্মা । রাজ্যের নয়া জেলা শহর আলিপুরদুয়ারেও যাতে এই তিনের ভারসাম্য টিকে থাকে , তারই প্রার্থনা করছি ‘সজল স্মৃতি ক্লাব ‘ , ব্রহ্মার আরাধনায় ব্রতী হয়ে ।


]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-sahityo-sangskriti-brahma-puja/feed/ 0 78
চিত্রকলা প্রদর্শনী ফালাকাটায় https://the4thcolumn.com/https-the4thcolumn-com-sahityo-sangskritik-art-exhibition-falakata/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-sahityo-sangskritik-art-exhibition-falakata/#respond Sun, 31 Mar 2019 14:38:44 +0000 https://the4thcolumn.com/?p=63 লিপিকা মৈত্র , ফালাকাটা :- রবিবার থেকে ফালাকাটায় শুরু হলো চিত্র কলা প্রদর্শনী । এক বেসিরকারী আর্ট অ্যাকাডেমির উদ্যোগে ফালাকাটা টাউন ক্লাবে পাঁচদিন ব্যাপী শুরু হয়েছে এই প্রদর্শনী । এই প্রথম ফালাকাটায় এধরনের প্রদর্শনী ঘিরে ভীড় ছিল চোখে পড়ার মতো । প্রদর্শনীতে পাশাপাশি প্রতিদিনই থাকছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এই প্রসঙ্গে চিত্রকলা প্রশিক্ষক রঞ্জিত সরকার বলেন, আর্টের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে । এবং এই শিক্ষায় কর্মসংস্থান এর প্রচুর সুযোগ রয়েছে । আর্ট শিখে ছাত্রছাত্রীরা জুয়েলারি ডিজাইনিং, ফ্যাশান ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং প্রভৃতিতে রোজগারের একটি ভালো জায়গা করে নিয়েছে । সামাজিক সুস্থতা বৃদ্ধিতে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম ।

]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-sahityo-sangskritik-art-exhibition-falakata/feed/ 0 63