সাধারণ জ্ঞান https://the4thcolumn.com Fri, 25 Dec 2020 09:25:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 হঠাৎ যদি হাত কেটে যায় : চটজলদি কি করবেন !| The4thcolumn https://the4thcolumn.com/health-desk-what-to-do-if-suddenly-hand-cut-off/ https://the4thcolumn.com/health-desk-what-to-do-if-suddenly-hand-cut-off/#respond Fri, 25 Dec 2020 09:25:25 +0000 https://the4thcolumn.com/?p=13102 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ ডিসেম্বর’ ২০২০:-

দৈনন্দিন নানান কাজ করতে গিয়ে হিমিশিম খেতে হয় আমাদের সকলকেই। এতসবের মধ্যে একটু অসাবধান হলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। অসাবধানতাবশত কেটে যেতে পারে হাত বা পা-ও। হঠাৎ এমন দুর্ঘটনা হলে জেনে নিন কী করবে-

কেটে গেলে প্রথমেই ঘাবড়াবার কিছু নেই। যদি কাটা স্থান থেকে অল্প অল্প করে রক্ত বের হতে থাকে তবে অন্য হাত দিয়ে ক্ষতস্থানের ওপরে খানিকটা সময় চেপে ধরে রাখুন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এ ছাড়াও যা করতে পারেন, তা হল-

কাটা স্থান দ্রুত পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। ক্ষত যদি হাতে হয় তবে হাতটি উঁচু করে রাখুন এতে তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হবে।

জীবাণুনাশক কোনও তরল (যেমন – সেভনল, ডেটল) দিয়ে কাটা স্থান ধুয়ে নিন। ক্ষতস্থানের সংক্রমণ রোধে পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থানটি ঢেকে রাখুন।

যদি ক্ষতস্থানটি খুব গভীর হয় এবং একনাগাড়ে রক্ত ঝরতেই থাকে, তবে অবশ্যই দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।

]]>
https://the4thcolumn.com/health-desk-what-to-do-if-suddenly-hand-cut-off/feed/ 0 13102
বিয়ের কনেকে সাজানো হয় লাল শাড়িতে : জানেন কি তার কারণ ? | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-janen-ki-biyer-koneke-keno-lal-shari-porano-hoy/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-janen-ki-biyer-koneke-keno-lal-shari-porano-hoy/#respond Wed, 11 Nov 2020 16:11:03 +0000 https://the4thcolumn.com/?p=10604 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

একজন মেয়ের জীবনে বিয়ে সবচেয়ে বিশেষ একটি দিন। তাই তো এই বিশেষ দিনে নিজেকে সবচেয়ে সুন্দর সাজে দেখতে চায় তারা। লাল বেনারসি, লাল চেলি, সোনার গহনায় পরিপাটি করে নিজেকে সাজিয়ে তোলে তারা। বেশিরভাগ নববধূকেই বিয়ের দিন লাল শাড়িতে দেখা যায়। এমন নয় যে, অন্য রঙয়ের শাড়ি কেউ পড়ে না, তবে সেই সংখ্যাটা খুবই কম। কনে থেকে শুরু করে কনের বাড়ীর লোকজনেরাও লাল রংটিকেই বেশি প্রাধান্য দেন। কিন্তু কেন এই লাল রঙের শাড়ি!

এর কারণ হিসেবে প্রথমেই বলা যায় যে, লাল রঙের মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা প্রবল। যেকোনও রঙের তুলনায় লাল রঙে একটু বেশি চমক থাকে। এছাড়া লাল রং শুভ রং এবং লাল রংকে বেশ কিছু জিনিসের প্রতীক হিসেবে মানা হয়। যেমন,

ভালবাসা ও যৌবনের প্রতীক- লাল রংকে ভালোবাসা ও যৌবনের প্রতীক হিসেবে মানা হয়। তাই যেকোনও শুভ কাজে লাল রং ব্যবহার করা হয়। যেহেতু বিয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ওতঃপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে, তাই বিয়ের কনেকে লাল শাড়ি পরানো হয়। এতে নববধূকে অত্যন্ত সুন্দরী, মোহময়ী ও আকর্ষণীয় দেখতে লাগে।

শক্তির প্রতীক- লাল রঙের মধ্যে একটা বিশেষ শক্তি অন্তর্নিহিত থাকে। লাল রং‌ আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। এছাড়াও লাল রংকে আবার ক্রোধ ও বিপ্লবের প্রতীক হিসেবেও মানা হয়।

এই সকল কারণেই বিয়ের দিন লাল রঙয়ের শাড়িতে কনেকে সাজান হয়।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-janen-ki-biyer-koneke-keno-lal-shari-porano-hoy/feed/ 0 10604
গাড়ির ভিন্ন ভিন্ন রংয়ের নাম্বার প্লেট কী অর্থ বহন করে : জানা আছে কী ? | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-garir-bivinno-rong-er-number-plate-er-bivinno-mane-jene-nin-ki-segulo/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-garir-bivinno-rong-er-number-plate-er-bivinno-mane-jene-nin-ki-segulo/#respond Tue, 10 Nov 2020 12:34:19 +0000 https://the4thcolumn.com/?p=10511 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

প্রতিদিন রাস্তায় নানা ধরণের যানবাহন আমাদের সকলেরই চোখে পরে। সেই সাথে আপনাদের নজর যানবাহনে থাকা বিভিন্ন রঙের নম্বর প্লেটের দিকেও নিশ্চয়ই যায়। কখনও ভেবে দেখেছেন কী, যে এই আলাদা আলাদা রঙের নাম্বার প্লেট কেন ব্যবহার করা হয়! আসলে এই সব রঙের নম্বর প্লেটের রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় এই ভিন্ন ভিন্ন অর্থগুলো জানা।

হোয়াইট প্লেট: সবার আগে আসি সাদা নম্বর প্লেটের কথায়। এই প্লেটটি সাধারণ গাড়ির প্রতীক, এই যানটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় না। এই প্লেটের উপরে সংখ্যাগুলি কালো রঙ দিয়ে লেখা থাকে। তবে, বেশিরভাগ লোক সাদা রঙ দেখে সহজেই অনুমান করতে পারেন যে এটি ব্যক্তিগত গাড়ি।

হলুদ প্লেট: হলুদ রঙয়ের নম্বর প্লেটগুলো দেখে সহজেই জেনে যাবেন যে এটি ট্যাক্সি। হলুদ প্লেট সাধারণত সেইসব ট্রাক বা ক্যাবগুলিতে মাউন্ট করা হয়, যা আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করেন। এই প্লেটের ওপরেও কালো রঙ দিয়ে নম্বরও লেখা থাকে।

নীল প্লেট: নীল নম্বর প্লেট এমন গাড়িতে পাওয়া যায়, যেটা বিদেশী প্রতিনিধিরা ব্যবহার করেন। দিল্লির মতো শহরে সহজেই এই জাতীয় নম্বর প্লেটযুক্ত গাড়ি দেখা যায়। নীল প্লেটটি এই বার্তা বহন করে যে গাড়িটি বিদেশী দূতাবাসের, বা জাতিসংঘ মিশনের অন্তর্ভুক্ত। এই নীল প্লেটে সাদা রঙে নাম্বার লেখা থাকে।

কালো প্লেট: কালো নম্বর প্লেট গাড়ি সাধারণত বাণিজ্যিক যানবাহন, তবে এটি কোনও নির্দিষ্ট ব্যক্তির জন্য। এই ধরণের গাড়ি যে কোনও বড় হোটেলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই জাতীয় গাড়িগুলির কালো নম্বর প্লেট থাকে এবং এর গায়ে হলুদ রং দিয়ে নম্বর লেখা থাকে।

লাল প্লেট: কোনও গাড়ীতে যদি লাল নম্বর প্লেট থাকে তবে তা ভারতের রাষ্ট্রপতি বা কোনও রাজ্যের রাজ্যপালের হয়। এই সমস্ত ব্যক্তিত্বরা লাইসেন্সবিহীন সরকারী যানবাহন ব্যবহার করেন। এই প্লেটে, নম্বরগুলি সোনালি রঙে লেখা থাকে এবং এই লাল নম্বর প্লেটে থাকে অশোকের লটের চিহ্ন।

তীর সহ নম্বর প্লেট: সামরিক যানগুলির জন্য ভিন্ন ধরণের নম্বর পদ্ধতি ব্যবহৃত হয়। এমন যানবাহনের নম্বর প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা বরাদ্দ করা হয়। এই জাতীয় গাড়িগুলির নম্বর প্লেটে, সংখ্যার প্রথম বা তৃতীয় অঙ্কের স্থানে উপরের দিকে নির্দেশ করা একটি তীর থাকে, যাকে ব্র্যান্ড অ্যারো বলা হয়। তীরের পরে প্রথম দুটি সংখ্যা যে বছর সেনাবাহিনী সেই গাড়িটি কিনেছিল তা বোঝায়, এই সংখ্যাটি ১১ ডিজিটের।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-garir-bivinno-rong-er-number-plate-er-bivinno-mane-jene-nin-ki-segulo/feed/ 0 10511