সংস্কৃতি https://the4thcolumn.com Mon, 16 Mar 2020 08:26:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 সংগীতের হাত ধরে নেমে আসেন ঈশ্বর : আলিপুরদুয়ার পুরমঞ্চে শাস্ত্রীয় সংগীত আরাধনা | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-songskriti-bibekananda-basak-shastriyo-songeet-jolsa/ https://the4thcolumn.com/north-bengal-songskriti-bibekananda-basak-shastriyo-songeet-jolsa/#respond Mon, 16 Mar 2020 08:26:20 +0000 https://the4thcolumn.com/?p=6335 নিজস্ব প্রতিবেদন, বিবেকানন্দ বসাক, ১৬ মার্চ’২০২০ :-

উত্তরের প্রান্তিক শহর আলিপুরদুয়ার । কবিতার শহর আলিপুরদুয়ার । গানের শহর আলিপুরদুয়ার । প্রানের শহর আলিপুরদুয়ার। প্রকৃতির রূপ-রস-বর্ণ-গন্ধ এখানে উদারহস্ত । তার প্রতিফলন রয়েছে শহরবাসীর নান্দনিক মননেও । আধুনিক ও সেমি-ক্লাসিক্যাল সংগীতের বেশ কিছু উজ্জ্বল আভা এই শহরকে আলো জুগিয়েছে একদা । কিন্তু খাঁটি শাস্ত্রীয় সংগীতের স্বাদ ছিল খানিক অধরাই । সেই শূন্যস্থানই কিছুটা পূর্ন হলো রবিবার আলিপুরদুয়ার পুর মঞ্চে । বদান্যতায় ‘উস্তাদ কেরামতুল্লা মিউজিক ফেস্টিভ্যাল’ । হিন্দুস্থানী ক্লাসিক্যাল মিউজিকের হাম্বীর-ছায়ানট-যোগীয়া-ইমন ঠাটরাগরাগিনীর গমক-গিটকিরি-ঝালা-মীড়-আলাপ-তারানা-বন্দনার মূর্ছনা-ঘোরের মৌতাত উপভোগ করলেন শহরের বিশিষ্ট সংগীতশিল্পীকূল থেকে আম শ্রোতারা ।

রবিবার রীতিমতো চাঁদের হাট বসেছিল মিনিসিপ্যাল হলাম শাস্ত্রীয় সঙ্গীতের জলসাকে কেন্দ্র করে শ্রোতার আসনে ছিলেন শহর ও রেল কলোনির দিকপাল শিল্পীরা। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক শুভ্রজ্যোতি ঘোষ অনুষ্ঠানের শুরুতেই সেতার বাদনের মাধ্যমে গুণী শ্রোতাদের মন জয় করেন। তাঁকে তবলায় যোগ্য সঙ্গত করেন কুমুদরঞ্জন সাঁতরা। উভয়ের যুগলবন্দি ছিল উপভোগ করার মতো। তারপর উস্তাদ জয়নুল আবেদিনের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন। বেহাগ রাগের বড় খেয়াল ও পরে ছোট খেয়াল গাইলেন তিনি। তারপর গাইলেন ঠুমরি। সঙ্গে আসিফ খাঁর রেওয়াজি হাতের তবলা পরিবেশন। সবশেষে উস্তাদ সাবির খাঁর তবলা পরিবেশন অনুষ্ঠানে মাত্রা জোগায়। সম্রাজ্ঞী ঘোষের নাচ, বিজয় মিশ্রের সারেঙ্গি ও রাজা সুরের হারমোনিয়ামবাদন সাঙ্গীতিক পরিবেশকে অক্সিজেন জোগায়। উদ্বোধনী সঙ্গীতে ছিলেন আলিপুরদুয়ারের তরুণ সংগীত প্রতিভা নীলাঞ্জনা কাহালি ও সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী অম্বরীশ ঘোষ। অনুষ্ঠান ঘিরে শ্রোতাদের উৎসাহ ও শহরের সঙ্গীত জগতের নক্ষত্রদের জমে ওঠা আড্ডাসহ ঘন্টা তিনেকের এই ‘সংগীত আরাধনা’, এক লহমায় যেন নামিয়ে এনেছিল এক পবিত্র সূরপরিমণ্ডল । কিছুক্ষনের জন্য হলেও সম্ভবত নেমে এসেছিলেন স্বয়ং ঈশ্বর ।

]]>
https://the4thcolumn.com/north-bengal-songskriti-bibekananda-basak-shastriyo-songeet-jolsa/feed/ 0 6335