রোজনামচা https://the4thcolumn.com Tue, 10 Nov 2020 13:16:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 হোয়াটস অ্যাপে লুকিয়ে রাখতে চান ব্যক্তিগত চ্যাট ? : জেনে নিন সঠিক পদ্ধতি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-er-bishes-kono-chatt-lukiye-rekhe-delete-na-kore-ki-kore-rakhben-jene-nin/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-er-bishes-kono-chatt-lukiye-rekhe-delete-na-kore-ki-kore-rakhben-jene-nin/#respond Tue, 10 Nov 2020 13:16:53 +0000 https://the4thcolumn.com/?p=10517 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

জনসংযোগ বজায় রাখাই বলুন বা বন্ধুদের সাথে আড্ডা অথবা প্রিয়জনদের বার্তা পাঠানো আর সেই সাথে অফিসে বস বা সহকারীদের সঙ্গে কথাবার্তা সবটাই তো এখন মুঠোফোনের সাহায্যেই আমরা করে থাকি। আর এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। অনেক সময় এমন কিছু ব্যক্তিগত আলাপ-আলোচনাও এখানে আমরা সেরে ফেলি, যা অন্যেরা দেখে নিলে বিপদে পড়ার চান্স থাকে। এর জন্য আমাদের সেই বিশেষ চ্যাটটি ডিলিট করে দিতে হয়। আবার ডিলিট করে দিলেও কখনও সমস্যা দেখা দেয়। তাই যদি এমন হয়, সেই ব্যক্তিগত চ্যাটটি ডিলিট না করেই লুকিয়ে রাখা যায়! এমনই একটি ফিচার নিয়ে উপস্থিত হয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আসুন জেনে নিই কীভাবে বিশেষ চ্যাট ডিলিট না করেও অন্যদের থেকে লুকিয়ে রাখা সম্ভব-
হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচারের নাম “Archive”। আজ আমরা আপনাদের জানাবো কীভাবে কোন চ‍্যাট ডিলিট না করে Archive অপশন ব‍্যবহার করে লুকিয়ে রাখা যায়।

জেনে নিন কীভাবে লুকিয়ে রাখবেন ব্যক্তিগত চ্যাট-
সবার আগে Android ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং সেই নির্দিষ্ট চ‍্যাটে যান, যেটি আপনি সবার চোখের আড়ালে রাখতে চাইছেন।

সেই চ‍্যাট বা কন্ট‍্যাক্টটি ওপেন করতে হবে না, সেটি সিলেক্ট করে লং প্রেস করুন।

চ‍্যাট সিলেক্ট হলে ওপরে একটি ফোল্ডার আইকন আসবে

এই আইকনে ক্লিক করলেই সেই চ‍্যাটটি Archive হয়ে যাবে।

এতদূর করার পর‌ই সেই কন্ট‍্যাক্টটি চ‍্যাট লিস্ট থেকে ভ্যানিশ হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে যতই স্ক্রল করুন না কেন সেই চ‍্যাটটি আর পাবেন না।

কীভাবে চ্যাটটি লিস্টে পুনরায় ফিরিয়ে আনবেন-
যখন আপনার মনে হবে এখন সুরক্ষিত বা সেই ব‍্যক্তির সঙ্গে চ‍্যাট করতে চান তখন স্ক্রল করে একদম নিচে চলে যান।

একদম শেষ চ‍্যাটের নিচে ছোট করে “Archived” লেখা দেখতে পাবেন।

এটিই সেই অপশন, যার মধ্যে আপনার ব্যক্তিগত চ‍্যাটটি লুকিয়ে রাখা আছে।

এই লেখাটিতে ট‍্যাপ করুন, আপনার সেই চ‍্যাটটি দেখা যাবে যেটি আপনি লুকিয়ে রেখেছেন।

কন্ট‍্যাক্ট চ‍্যাট বক্সটি লং প্রেস করুন, ওপরে Unarchive ফোল্ডারের আইকন দেখা যাবে।

এই আইকনে ক্লিক করলেই সেই লুকিয়ে রাখা চ‍্যাট আবার চ‍্যাট লিস্টে চলে আসবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার আনলেও, এই ফিচারটি খুব একটা নতুন নয়। এমন অনেক মানুষ আছেন যারা এই অপশন আগেই দেখেছেন কিন্তু এর ব‍্যবহার জানেন না।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-er-bishes-kono-chatt-lukiye-rekhe-delete-na-kore-ki-kore-rakhben-jene-nin/feed/ 0 10517
হঠাৎ যদি বিপদ অতিথি হয়ে আসে কী করবেন ? : মাথায় রাখুন এই কয়েকটি বিষয় | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-hothat-bipod-ele-ki-korben-mathay-rakhun-ei-koyekti-bishoy-bipod-hobe-kabu/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-hothat-bipod-ele-ki-korben-mathay-rakhun-ei-koyekti-bishoy-bipod-hobe-kabu/#respond Tue, 10 Nov 2020 07:32:45 +0000 https://the4thcolumn.com/?p=10480 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

এমন তো নিশ্চয়ই হয়েছে কখনও, খুব সুন্দর করে সেজে গুজে বাইরে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছেন, ঠিক তার আগের মুহূর্তে দরজায় পড়ল টোকা। দরজা খুলে দেখলেন পরিচিত কেউ। ব্যস বাইরে যাওয়ার পরিকল্পনা গেল ভেস্তে। কি আর করা যাবে! অতিথিকে তো আর তাড়িয়ে দিতে পারবেন না। অগত্যা খুশি মনে অতিথির সেবা করুণ। কিন্তু অতিথির হঠাৎ আগমণের মতই বিপদটাও কিন্তু যখন তখন চলে আসে। অতিথিরা যাও বা কখনও জানিয়ে আসেন, বিপদ কিন্তু কখনই বলে কয়ে আসে না। তাই হঠাৎ এসে যাওয়া বিপদের সাথে লড়াই করুণ একটু বুদ্ধি খাটিয়ে এবং দৃঢ়তার সঙ্গে।

আর আগে থেকে কিছু বিষয় যদি মাথায় রেখে চলা যায়, তবে বিপদ আপনাকে নয়, আপনি বিপদকে কাবু করতে পারবেন সহজে। চলুন, বিপদ কাটিয়ে ওঠার সেই সকল উপায় খোঁজা যাক –

রাস্তায় চলার পথে ব্যক্তিগত ভাবে যে গাড়ি বুক করে আপনি উঠলেন, তার নম্বরটা কোথাও টুকে রাখবেন। যে শহরে আপনি থাকেন, সে শহরের পুলিশের নম্বরটাও আয়ত্তে রাখবেন। ফায়ার সার্ভিসের নম্বরটা তো জানাই থাকে সবার; নাকি! এ ছাড়া গুরুত্বপূর্ণ তথ্য হাতের নাগালে রাখতে পারেন। না হয় বিপদে শহর ধরা দেবে অচেনা হয়ে।

কেউ যদি হঠাৎ করে আপনার পিছু নেয়, ঘাবড়ে যাবেন না বরং তাকে বুঝতে না দিয়ে উল্টো ঘুরে তাকান তার দিকে। জানেনই তো, যারা পিছু নেয় বা ফলো করে, স্বাভাবিকভাবেই তারা কম আত্মবিশ্বাসের অধিকারী। তাই ঘুরে দাঁড়ালেই একটু হলেও বিচলিত হয়ে যাবে সে। তবে জায়গাটা কতটা আপনার জন্য নিরাপদ সেটাও মাথায় রাখবেন।

অচেনা জায়গায় প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে যাওয়া মানে বিপদকেও সঙ্গী করে নিয়ে চলা। সে ক্ষেত্রে স্থানীয় বন্ধুবান্ধবদের সহযোগিতা নিতে পারেন। চোখ-কান খোলা রাখবেন। যদি মনে করেন বিপদ ভালো করেই জেঁকে বসছে, তখন স্থানীয় বন্ধুবান্ধবদের জানান। তাতে কাজ না হলে পরিবারকে ফোনে জানাতে পারেন। তবে এতে বিপদ বাড়তেও পারে! তাই সবটাই অতি সাবধানতার সাথে করবেন। মুঠোফোনটিকে কাছাকাছি রাখবেন।

খেলার মাঠ বা ক্লাসে কিছু ঝামেলা হলে চাইবেন সেটা ঘটনাস্থলেই শেষ করে দিতে। বাইরে গড়াতে দেবেন না। বাইরে আপনি এর ভালো জবাব দিতে পারলেও চেপে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা না হলে বিপদ বাড়তে পারে!

রাস্তায় কেউ গায়ে হাত তুললে প্রথম দিন কিছু না বলে চুপচাপ এড়িয়ে যাওয়াই ভালো। তবে বারবার করলে তাকে জবাব অবশ্যই দিন। প্রয়োজনে নরম হোন। নরমে কাজ না হলে গরম উপায় অবলম্বন করুণ। তবে হুটহাট করে যার তার সঙ্গে মারামারি করতে যাবেন না।

এ তো গেল কিছু সাধারণ উপায় বা চেনা বিপদ থেকে বাঁচার কৌশল। কিন্তু এর বাইরেও অনেক কিছু তো ঘটতেই পারে। তাই আপনার উপস্থিত বুদ্ধি কাজে লাগান। ভয়ে পেয়ে ঘাবড়ে গেলেই বিপদ আপনাকে জড়িয়ে ফেলতে পারে। তাই সজাগ থাকুন, চোখ-কান খোলা রাখুন সর্বদা।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-hothat-bipod-ele-ki-korben-mathay-rakhun-ei-koyekti-bishoy-bipod-hobe-kabu/feed/ 0 10480
ট্রায়াল রুমে বিপদ ওঁৎ পেতে নেই তো ? : সাবধান হোন গোড়াতেই | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-trail-room-e-dress-change-korchen-sabdhan-hon-bipod-proti-pode/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-trail-room-e-dress-change-korchen-sabdhan-hon-bipod-proti-pode/#respond Tue, 10 Nov 2020 07:22:53 +0000 https://the4thcolumn.com/?p=10477 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

মেয়েদের সবচেয়ে পছন্দের কাজ যদি জানতে চাওয়া হয়, এককথায় তাঁদের উত্তর হবে শপিং। খুব কম মেয়েই আছেন, যারা এই কাজটি করতে অপছন্দ করেন। আর শপিং করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় তারা অতিবাহিত করেন পোশাক বাছতে। আর এখন বেশির ভাগ দোকান ও মলেই রয়েছে ট্রায়াল রুম। সেখানে গিয়ে একটা ছেড়ে আরেকটা পোশাক তারা গায়ে ফেলে দেখেন, পারলে কিছু সেলফিও তুলে নেন। এ পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু আপনি কী জানেন, আপনার এই অভ্যাস আপনাকে কত বড় বিপদে ফেলতে পারে, যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন!

আজ্ঞে হ্যাঁ, এই ট্রায়াল রুমই আপনাকে যখন তখন বিপদে ফেলে দিতে পারে। অত্যাধুনিক এই প্রযুক্তির যুগে এখানে হয়তো বা আপনার জন্য কেউ ফাঁদ পেতে রেখেছে, আর আপনি না জেনে তাতে পা দিয়ে বসলেন।

তাই, নিশ্চিত হোন এখানে লুকানো কোনও ক্যামেরা বসানো আছে কিনা। এরপর পোশাক চেঞ্জ করুন। কারণ এই রুমগুলোর মধ্যে লুকানো ক্যামেরায় ধারণ করা বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও দিয়ে তৈরি করা হতে পারে আপত্তিকর কোনও কনটেন্ট। যেগুলো দিয়ে আপনাকে হয়রানি করা হতে পারে খুব সহজেই।

এজন্য যারা বাইরের এই ট্রায়াল বা চেঞ্জ রুম ব্যবহার করেন তারা শুরুতেই সচেতন হোন। নিজেকে নিরাপদ রাখার জন্য কী করতে হবে জেনে নিন

প্রথমেই ট্রায়াল রুমে ঢুকে চারপাশ খুব ভালোভাবে দেখে নিন। দেওয়ালের খাঁজে, হ্যাঙারের কোণে, চোখ বুলিয়ে নিন ভালোভাবে।

এইবার চোখ রাখুন আয়নায়। লক্ষ্য করুন যদি উল্টো দিকে অন্য ঘর বা দেওয়াল দেখতে পান, তবে বুঝবেন ঝামেলা আছে, সামলে যান।

আয়নায় টোকা মেরে দেখুন, যদি ফাঁপা শব্দ হয়, সাবধান হোন। লুকানো ক্যামেরা আপনাকে নজরে রাখছে। আরও একটি উপায় এক্ষেত্রে অবলম্বন করতে পারেন, আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।

তবে ট্রায়াল রুমে নিজেকে নিরাপদ রাখতে, সবথেকে ভালো উপায় ভেতরের বাতিগুলো নিভিয়ে দিন। মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন, কেমন লাগছে।

তাহলে এরপর থেকে টায়াল রুম ব্যবহার করার আগে এইসকল বিষয়ে ধ্যান দিতে ভুলবেন না যেন। আর এতকিছুর পরেও যদি কোনও বিপদে পরে যান, তাহলে অবশ্যই পুলিশ ও সাইবার ক্রাইম দপ্তরে সহযোগিতা নিন। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-trail-room-e-dress-change-korchen-sabdhan-hon-bipod-proti-pode/feed/ 0 10477