রোজগেরে https://the4thcolumn.com Wed, 11 Nov 2020 15:57:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 ইউটিউব থেকে রোজগার করতে চান? : রইলো বিশেষজ্ঞদের দেওয়া কিছু পরামর্শ | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-youtube-dekhe-rojgar-korte-chan-tahole-jene-nin-bishes-sotokobani/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-youtube-dekhe-rojgar-korte-chan-tahole-jene-nin-bishes-sotokobani/#respond Wed, 11 Nov 2020 15:57:46 +0000 https://the4thcolumn.com/?p=10597 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

অনলাইন বিভিন্ন মাধ্যমগুলির মধ্যে ইউটিউবের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে আমরা বিভিন্ন রকমের সিনেমা দেখতে পারি, গান শুনতে পারি, হাতের কাজ শিখতে পারি- এককথায় সম্পূর্ণ বিনোদন জগতের খুঁটিনাটি আমাদের হাতের মুঠোয়। অনেকে আবার ইউটিউব থেকে রোজগার করতে চান, সেই সাথে চান জনপ্রিয়তা। অন্যের কাছে নিজের পরিচিতি গড়তে, আর রোজগারের আশায় তাই অনেকেই হুটহাট করে আবার নিজের ইউটিউব চ্যানেলও খুলে বসেন। কিন্তু কোন পথে আয় ভালো হবে এবং জনপ্রিয়তা বাড়বে তা জানতে হবে। কেবল আকর্ষণীয় ভিডিও দিলেই যে সোশ্যাল মিডিয়ায় আপনি জনপ্রিয় হয়ে উঠবেন তা কিন্তু নয়৷ এর জন্যও প্রয়োজন নির্দিষ্ট কিছু পদ্ধতির, আসুন জেনে নেওয়া যাক সেইসব পদ্ধতি

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি ইউটিউব চ্যানেল শুরু করার পেছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্যেই থাকা প্রয়োজন৷ শখ হল আর ইউটিউবে চ্যানেল খুলে ফেললাম তেমনটা যেন না হয়৷

‘কনটেন্ট ইজ দ্য কিং’ একথা সকলেই মানেন৷ ফলে ইউটিউব চ্যানেলের কনটেন্ট বা বিষয়ের প্রতি নজর দেওয়া প্রয়োজন৷ বিষয় সর্বদা আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর হওয়া গুরুত্বপূর্ণ৷ কর্কশ আওয়াজ শুনতে আমরা কেউই পছন্দ করি না।

ভিডিওর কোয়ালিটি অবশ্যই ঝকঝকে হওয়া প্রয়োজন৷ এছাড়া শব্দও পরিষ্কার থাকে যেন, সেদিকটা খেয়াল রাখা প্রয়োজন৷

যেকোনও ইউটিউব চ্যানেল থেকে আয়ের প্রাথমিক শর্ত হল ধারাবাহিকতা৷ অর্থাৎ, চ্যানেলের যিনি অ্যাডমিন, তাকে নিয়মিত কনটেন্ট আপডেট রাখতে হবে৷ প্রয়োজনে চ্যানেল খোলার আগে থেকে দুই বা তিন সপ্তাহের কনটেন্ট মজুত করে রাখতে হবে৷

উপরিউক্ত সমস্ত শর্ত ঠিকঠিক ভাবে পূরণ করলে, সহজেই হাজার খানেক সাবস্ক্রাইবার হতে পারে যেকোনও ইউটিউব চ্যানেলের৷

এরপর আসে ওয়াচ আওয়ার বাড়ানোর প্রসঙ্গ৷ প্রযুক্তি বিশারদদের মতে, প্রথম ক্ষেত্রে টার্গেট নেওয়া উচিৎ যত দ্রুত সম্ভব ওয়াচ আওয়ারের মাত্রা চার হাজার অতিক্রম করার৷

এরপরেই ইউটিউবের চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্সকে যুক্ত করা যায়৷ তবে এখানেই কাজ শেষ হয়ে যায় না৷ এরপর যত আকর্ষণীয় ভিডিও চ্যানেলে আপলোড করা হবে ততই চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে এবং চ্যানেলে আসতে থাকবে গুগল অ্যাড৷

তবে, কনটেন্ট বা বিষয় আকর্ষণীয় না হলেও রোজগার করা যায় ইউটিউব থেকে৷ এক্ষেত্রে চ্যানেলের ভিডিওটিতে স্পনসরড ভিডিও হিসাবে তৈরি করা যায়৷ যেমন মনে করুন, যদি কোনও জামাকাপড় বিষয়ক ইউটিউব চ্যানেল স্থানীয় সেরা দোকান বা মলগুলোকে নিয়ে একটি ভিডিও প্রস্তুত করে এবং সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে৷ সেক্ষেত্রে দোকানগুলোও জনপ্রিয়তা পাবে৷ তখন ইউটিউব চ্যানেলের মালিক সেখান থেকে নির্দিষ্ট অর্থ পেতে পারে৷ তবে এক্ষেত্রে পূর্বেই চুক্তি করে নেওয়া প্রয়োজন৷

তাই হঠাৎ করে নয়, সব দিক থেকে প্রস্তুত হয়ে তবেই ময়দানে নামুন, সফলতা আসবেই।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-youtube-dekhe-rojgar-korte-chan-tahole-jene-nin-bishes-sotokobani/feed/ 0 10597