রূপচর্চা https://the4thcolumn.com Thu, 19 Nov 2020 05:54:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী করার টিপস | The4thcolumn https://the4thcolumn.com/rupchorcha-desk-beauty-tips-on-makeup/ https://the4thcolumn.com/rupchorcha-desk-beauty-tips-on-makeup/#respond Thu, 19 Nov 2020 05:54:37 +0000 https://the4thcolumn.com/?p=10934 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ নভেম্বর’ ২০২০:-

আমরা কোথাও ঘুরতে বা পার্টিতে গেলে নিজেদের আগে পরিপাটি করে সাজিয়ে তুলি। কিন্তু সমস্যা হয় তখন, যখন কষ্ট করে করা মেকআপ উঠে যায় খুব তাড়াতাড়ি। তাই আজ থাকছে এমন কিছু টিপস, যেগুলি আপনার মেকআপ করবে দীর্ঘস্থায়ী। যেমন-
১/ মেকআপ দীর্ঘস্থায়ী করতে ত্বকে এক টুকরো বরফ ঘষে নিন মেকআপ করার আগে। এতে মেকআপ দীর্ঘসময় থাকবে ত্বকে।
২/ মেকআপ প্রয়োগের আগে অবশ্যই প্রাইমার লাগান। এতে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় মেকআপ।
৩/ ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে ঘেমে গেলেও মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না।
৪/ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন কিনবেন। এটি প্রয়োগের পরে বারবার টাচআপ করারও প্রয়োজন হয় না।
৫/মেকআপ করার পরে মেকআপ সেট করা খুব জরুরি। সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
৬/ ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে যায় না। তবে শীতকালে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ভেসলিন জাতীয় কিছু দিয়ে নেবেন, নাহলে ঠোঁট ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় খুব বেশি।

]]>
https://the4thcolumn.com/rupchorcha-desk-beauty-tips-on-makeup/feed/ 0 10934
শীতের শুষ্কতাকে জয় করে ত্বক হোক ঝলমলে : রইলো কিছু সহজ উপায় | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shit-kale-skin-dry-hoye-gele-kivabe-niben-jotno/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shit-kale-skin-dry-hoye-gele-kivabe-niben-jotno/#respond Tue, 17 Nov 2020 15:30:50 +0000 https://the4thcolumn.com/?p=10801 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ নভেম্বর’ ২০২০:-

শীত আসতেই ত্বক রুক্ষ হতে শুরু করে। শীতকালে বেড়ে যাওয়া ধুলো-বালির পরিমাণই যদিও এর জন্য অনেকাংশে দায়ী। কারণ ত্বকের অন্যতম শত্রু হচ্ছে দূষণ। এ ধরনের দূষণে ত্বক হয়ে পড়ে প্রাণহীন। এছাড়া অ্যালার্জি ও ব্রণের সমস্যাও দেখা দেয়। জেনে নিন কীভাবে এই দূষণ থেকে ত্বক সুরক্ষিত রাখবেন।

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য এখন আমদের সকলকে মাস্ক ব্যবহার করতে হয়। এই অভ্যাসটি ধরে রাখুন। এটি আপনার ত্বককে সুরক্ষা প্রদান করবে দূষণ থেকেও।

ত্বক স্ক্রাবিং করুন সপ্তাহে একবার। এতে জমে থাকা মরা চামড়া দূর হবে ও ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া রোমকূপ খুলবে।

দূষণ থেকে ত্বক বাঁচাতে খেতে পারেন এমন কিছু খাবার যা ত্বকের কোষকে প্রাকৃতিকভাবেই সজীব ও শক্তিশালী রাখবে। ভিটামিন সি, ই, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিটা-ক্যারোটিনযুক্ত খাবার খান। বাদাম, পালং শাক, কমলা থেকে পাবেন এসব পুষ্টি উপাদান।
ত্বক নিয়মিত পরিষ্কারের কোনও বিকল্প নেই। বিশেষ করে বাইরে থেকে ফেরার পর ও রাতে ঘুমানোর আগে। বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখতে পারেন ছোট একটি ফেশওয়াসের টিউব ও ওয়েট টিস্যু। দীর্ঘসময় বাইরে থাকলে এগুলো দিয়ে পরিষ্কার করে নিন ত্বক।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-shit-kale-skin-dry-hoye-gele-kivabe-niben-jotno/feed/ 0 10801
চাই ঝকঝকে, তকতকে, দাগহীন ত্বক ? : হাতে তুলে নিন ডিম | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-tok-chorchay-dim-er-vumika-tok-hobe-labonyomoy/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-tok-chorchay-dim-er-vumika-tok-hobe-labonyomoy/#respond Wed, 11 Nov 2020 16:22:53 +0000 https://the4thcolumn.com/?p=10607 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

সকালের জলখাবারে ডিমের উপকারিতার কথা আমাদের সকলেরই কম-বেশী জানা। এছাড়া চুলের যত্নে ডিমের ব্যবহারও অনেকে করে থাকেন। কিন্তু ডিম দিয়ে যে ত্বকের পরিচর্যা করা সম্ভব, সেটা জানা আছে কি! ডিমে থাকা ভিটামিন এ, ভিটামিন বি এবং প্রোটিন ত্বকের যত্নে বেশ কার্যকর। করার পাশাপাশি আর কেবল বাহ্যিক রূপচর্চার ক্ষেত্রে নয়, ত্বক ভেতর থেকে সুন্দর করতেও ডিমের ভূমিকা অসাধারণ।

শরীরের নানান পুষ্টির যোগান দেয় ডিম। আর শারীরিক সুস্থতার ছাপ পড়ে ত্বকেও। কারণ বাহ্যিক রূপচর্চার থেকে ভেতর থেকে পুষ্টি যোগানো গেলে তা আরও কার্যকর হয়। ডিম ত্বক এক্সফলিয়েট করে এবং ত্বকে আর্দ্রতা ধরে রাখে। পাশাপাশি, ডিমে থাকা আয়রনের সহায়তায় লহিত রক্ত কণিকা ত্বকে অক্সিজেন সরবরাহ করে। ডিমের সেলেনিয়াম ত্বকের বাইরের অংশকেও ক্ষতির হাত থেকে বাঁচায়। তাছাড়া এর ভিটামিন এ ত্বকের কোষ গঠনে সহায়তা করে।

ত্বক তারুণ্যদীপ্ত রাখতে উপযোগী জিঙ্ক, যা রয়েছে ডিমেও। সকালের জলখাবারে ভিটামিন ডি সমৃদ্ধ ডিম ত্বক ভেতর ও বাইরে থেকে সুন্দর রাখতে সাহায্য করে।

এ তো গেল ভেতর থেকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ডিমের ভূমিকা। এবার আসা যাক বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধিতে ডিম কীভাবে ব্যবহার করে যাবে, সেই কথায়।

ডিম দিয়ে সহজেই ফেইস মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারবেন। জেনে নিন কীভাবে বানাবেন-
১/ ডিমের সাদা অংশ আলাদা করে ফেটাতে হবে, এসময় এর সঙ্গে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। অনবরত ফেটাতে হবে যতক্ষণ না ফোমের মতো মিশ্রণ তৈরি হয়। এর সঙ্গে ঘরে পাতা টক দই মিশিয়ে নিতে হবে এক চামচ। এই মিশ্রণের মাস্ক মুখে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে বেসন দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাবান ব্যবহার করবেন না যেন। যদি ডিমের গন্ধে অস্বস্তি অনুভূত হয়, তবে শেষে মুখে গোলাপ জল ছিটিয়ে নিতে পারেন।

২/ ডিমের সাদা অংশ আলাদা করে ফেটিয়ে, ত্বকে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। চাইলে এই মাস্কটি ‘পিল অফ মাস্ক’ হিসেবেও ব্যবহার করা যায়। কারণ ডিমের সাদা অংশ শুকিয়ে ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে যা ‘পিল অফ মাস্ক’র মতো কাজ করে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-tok-chorchay-dim-er-vumika-tok-hobe-labonyomoy/feed/ 0 10607
রূপচর্চায় করলা ! : টেক্কা দিতে পারে যেকোনো নামীদামী ব্র্যান্ডকে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-rup-chorcha-te-karala-labonyo-baraye-sahajyo-kore-jene-nin-sothik-podhhoti/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-rup-chorcha-te-karala-labonyo-baraye-sahajyo-kore-jene-nin-sothik-podhhoti/#respond Tue, 10 Nov 2020 13:27:25 +0000 https://the4thcolumn.com/?p=10520 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

করলার নামটা শুনলেই মুখটা তেতো হয়ে যায়, তাই তো! কিন্তু তেতো হলেও এর মিষ্টি গুণগুলো আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। আর কেবল সুস্বাস্থ্যের জন্য নয়, আপনি রূপচর্চাতেও বেছে নিতে পারেন করলা। অবাক হচ্ছেন! অবাক হলেও সত্যি,
কারণ করলায় রয়েছে প্রচুর ভিটামিন সি। ত্বকের লালিত্য ধরে রাখতে সাহায্য করে এটি। ত্বককে টানটান করে রাখতেও এর জুড়ি মেলা ভার। তবে যেমন তেমন করে ব্যবহার করলে হবে না, জানতে হবে সঠিক পদ্ধতি।

চলুন তবে জেনে জেনে নিই করলা দিয়ে নিজেকে আরও সুন্দর করে তোলার উপায়-

ত্বক থেকে বয়সের ছাপ লুকিয়ে রাখতে ও ত্বক সুন্দর রাখতে প্রতিদিন সকালে এক গ্লাস করে করলার রস পান করুন। কারণ রক্তে থাকা ক্ষতিকর পদার্থকে বিনষ্ট করে করলা। এটি রক্তকে পরিশুদ্ধ করতে দারুণ কার্যকরী। এর প্রভাব সরাসরি পড়ে ত্বকে।

প্রতিদিন করলা সেদ্ধ করে তাতে লেবু আর নুন মিশিয়ে খান। খেতে একটু কষ্ট হলেও ত্বকের জৌলুস বজায় থাকবে দীর্ঘদিন।

করলার রস আর কমলালেবুর রস একসঙ্গে মেশান। এই রস মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে করে ত্বকের মৃতকোষ ঝরে যাবে, আর মিলবে উজ্জ্বল ত্বক।

করলার বীজ ছাড়িয়ে তা বেটে মুখে লাগান। মুখের ত্বকের জন্য দারুণ ফেসপ্যাক এটি। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ত্বকের জেল্লা ফিরবে খুব তাড়াতাড়ি।

উল্লেখিত উপায়গুলি একবার প্রয়োগ করে দেখুন, কথা দিচ্ছি, তেতো বলে করলাকে আর দূরে সরিয়ে রাখতে পারবেন না।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-rup-chorcha-te-karala-labonyo-baraye-sahajyo-kore-jene-nin-sothik-podhhoti/feed/ 0 10520
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান ? : ম্যাজিক হবে মাত্র কটি ঘরোয়া উপায়ে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-beson-er-byabohar-jene-nin-ujjol-hobe-tok-dur-hobe-boli-rekha/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-beson-er-byabohar-jene-nin-ujjol-hobe-tok-dur-hobe-boli-rekha/#respond Sat, 07 Nov 2020 16:27:31 +0000 https://the4thcolumn.com/?p=10348 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ নভেম্বর’ ২০২০:-

সুন্দর, উজ্বল আর প্রাণবন্ত ত্বক পেতে কে না চায়! কিন্তু হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন বাজারজাত পণ্য কিনে এলে ব্যবহার করলে খুব ভালো যে ফল পাওয়া যায়, তা কিন্তু নয়। তাহলে উপায়? উপায় আছে হাতের কাছেই। বলছি বেসনের কথা। নানান রকম ভাজাভাজি খাওয়ার জন্য শুধু বেসন ব্যবহার করে এবার থেকে নিজের রূপ চর্চাতেও কাজে লাগাতে পারেন এই বেসন। জেনে নিন রূপচর্চায় বেসনের ব্যবহার–

পরিমাণমতো বেসনের সঙ্গে অল্প দুধ মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এই প্যাক মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে নিন ভালোভাবে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ঠান্ডা জলে। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করুন। এই প্যাক ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে করে তোলে প্রাণবন্ত ও সজীব। বয়সের ছাপ কম পড়ে এই প্যাকের ব্যবহারে।

১ টেবিল চামচ বেসনের সঙ্গে ৪ টেবিল চামচ কাঁচা দুধ এবং পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত এক দিন করে এই প্যাক ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

১ চা-চামচ বেসন, সঙ্গে সমপরিমাণ মধু ভালোভাবে মিশিয়ে নিন , প্রয়োজনে অল্প জল দিন। ১৫ মিনিট ধরে মিশ্রণটি মুখে ঘষুণ। এরপর অল্প গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে এক দিন করে ব্যবহারে ধীরে ধীরে বলিরেখা কমে আসবে। শুষ্কতাও কমে যাবে।

১ চা-চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ দই মিশিয়ে নিন। সামান্য হলুদও দিতে পারেন এতে। এই প্যাক মুখে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে এক দিন ব্যবহার করুন।

এই সকল পদ্ধতির যে কোনও একটি আপনি প্রয়োগ করে দেখতে পারেন, আর ফল দেখুন নিজে চোখেই।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-beson-er-byabohar-jene-nin-ujjol-hobe-tok-dur-hobe-boli-rekha/feed/ 0 10348
রোজ ফেলে দিচ্ছেন ভাতের মাড় ? : জানেন কি ভাতের মাড়ের এই গুণগুলি ? | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipur-duar-desk-dont-waste-rice-water-its-effective/ https://the4thcolumn.com/north-bengal-alipur-duar-desk-dont-waste-rice-water-its-effective/#respond Wed, 04 Nov 2020 11:58:54 +0000 https://the4thcolumn.com/?p=10188 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ নভেম্বর’ ২০২০:-

সারাদিনে একবেলা ভাত না খেলে বাঙালির পেট বা মন কোনওটাই যেন ভরে না। তাই ঘরে একবার অন্তত ভাত রান্না হয়। আর ভাত রান্না করলে পাওয়া যায় ভাতের মাড়। এই মাড় আমরা সকলেই প্রায় ফেলে দেই। তবে কখনও কখনও হয়তো কাপড়ে কলপ দিতে ভাতের মাড় ব্যবহার করেন কেউ। কিন্তু কাপড় কলপ দেওয়ার পাশাপাশি ভাতের মাড় রূপচর্চার ক্ষেত্রে কতটা সহায়ক, জানলে অবাক হবেন।

জেনে নিন ভাতের মাড় রূপচর্চায় কী কী ভূমিকা রাখে আর কীভাবে এর ব্যবহার করবেন-

১. ভাতের মাড় দিয়ে মুখ ধুলে ত্বক পরিষ্কার হয়। অল্প পরিমাণ ভাতের মাড় নিয়ে সারা মুখে ম্যাসাজ করুন। দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন, কেমন চনমনে লাগছে!

২. মশ্চেরাইজার হিসেবে ভালো কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে। তাই রূপচর্চায় রাখতে পারেন ভাতের মাড়। তবে ব্যবহারের আগে ঠান্ডা করে নিতে ভুলবেন না যেন।

৩. ভাতের মাড় ব্যবহার করলে আমাদের ত্বকের বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়। এমনকি ব্রণও দূর হয় এর ব্যবহারে

৪. ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হয় ভাতের মাড় দিয়ে। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে ব্যবহার করুন ভাতের মাড়। এটি ব্যবহারে ত্বক নরমও হয়।

অতএব এখন থেকে আর ভাতের মাড় ফেলে না দিয়ে, রূপচর্চায় কাজে লাগান। ঘরে বসেই চমৎকার ত্বক পেয়ে যাবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipur-duar-desk-dont-waste-rice-water-its-effective/feed/ 0 10188
শীতে ত্বক রুক্ষ হয়ে যায় ? : সমস্যা দূর হবে চটজলদি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-special-beauty-tips-for-dry-and-damage-skin/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-special-beauty-tips-for-dry-and-damage-skin/#respond Wed, 04 Nov 2020 09:47:58 +0000 https://the4thcolumn.com/?p=10171 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ নভেম্বর’ ২০২০:-

শীত প্রায় চলে এল বলে। এই সময় ত্বকের প্রয়োজন একটু বাড়তি যত্নের। এই সময় নানান রকমের প্যাক ব্যবহার করে রুক্ষ ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহহজেই। তবে বাজারচলতি পণ্য গুলো নানারকম রাসায়নিকে পরিপূর্ণ থাকায় ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে। তাই ঘরোয়া উপাদান দিয়ে ফেস প্যাক তৈরি করে রূপচর্চা করুণ সহজেই। এতে ত্বকে কোনও বিরূপ প্রভাব পড়বে না। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কলার ফেস প্যাক। কলা ফেস প্যাক তৈরি করতে কী কী লাগবে জেনে নেওয়া যাক।

উপাদান-
কলা – ১ টি
লেবুর রস- ১/২ চামচ
মধু – ১ চা চামচ

যেভাবে ব্যবহার করবেন-
কলা ভালো করে চটকে নিন, প্রয়োজনে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে এই কলার পেস্ট ও বাকি উপকরণ নিয়ে ভালো করে মেশান। এখন আলতো হাতে আপনার মুখে প্রয়োগ করুন। কিছু সময়ের জন্য ওভাবেই রেখে দিন, যেন ভালোভাবে সেটি শুকিয়ে যায়। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কেন ব্যবহার করবেন এই ফেস প্যাক-
কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এটি ব্রণর জন্যও উপযুক্ত চিকিৎসা। লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাকটি খুব ভালো কাজ করে; এটা ত্বককে নরম ও তুলতুলে করে তোলে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-special-beauty-tips-for-dry-and-damage-skin/feed/ 0 10171
খুশকির সমস্যায় ভুগছেন ? : জেনে নিন কিছু ম্যাজিক ঘরোয়া টিপস | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-ali-purdar-desk-special-effective-dandruff-removal-tips-for-you-just-try-and-feel-the-surprise/ https://the4thcolumn.com/north-bengal-ali-purdar-desk-special-effective-dandruff-removal-tips-for-you-just-try-and-feel-the-surprise/#respond Tue, 03 Nov 2020 10:21:45 +0000 https://the4thcolumn.com/?p=10076 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৩ নভেম্বর’ ২০২০:-

শীত প্রায় চলে এসেছে। আর এই সময় খুশকির সমস্যায় ভোগার অভিজ্ঞতা অনেকেরই আছে। বাজারে খুশকি দূর করার বিভিন্ন ধরণের তেল বা শ্যাম্পু পাওয়া যায় ঠিকই, তবে তাতে থাকা রাসায়নিকের কারণে চুলের ক্ষতিও হতে পারে। তাই যাতে চুলের ক্ষতি না হয়, আবার খুশকিও দূর হয়, এমন কিছু উপায় বেছে নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক তেমনি তিনটি ঘরোয়া উপায় সম্পর্কে-

১) আমলকি
খুশকি দূর করতে আমলকি বেশ কার্যকরী। আমলকি গুঁড়ো ও কয়েকটি তুলসি পাতা নিয়ে সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর চুলের গোড়ায় এই পেস্ট লাগান। প্রায় ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে শ্যাম্পু করে নিন।

২) নিম পাতা
নিমপাতা নানান ঔষধি গুণ রয়েছে। পাশাপাশি খুশকি তাড়াতেও এটি সমান কার্যকরী। নিম পাতার পেস্ট তৈরি করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান। ১৫-২০ মিনিট রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিন। নিমের অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে।

৩) লেবু ও ডিমের সাদা অংশ
দুটি ডিমের সাদা অংশ নিয়ে এক চামচ লেবুর রস মেশান। চুলে লাগিয়ে আধ ঘন্টা মতন রেখে দিন। তারপর মাইল্ড কোন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে দ্রুতই। সেই সাথে ডিমের সাদা অংশ প্রোটিন সমৃদ্ধ হওয়ায় আপনার চুলও ভালো থাকবে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-ali-purdar-desk-special-effective-dandruff-removal-tips-for-you-just-try-and-feel-the-surprise/feed/ 0 10076
শীতকালীন কেশচর্চা : এবার গ্লিসারিনেই হবে কামাল | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-hair-care-in-winter-season-with-glycerine-and-coconut-oil/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-hair-care-in-winter-season-with-glycerine-and-coconut-oil/#respond Mon, 02 Nov 2020 12:08:47 +0000 https://the4thcolumn.com/?p=9988 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০২ নভেম্বর’ ২০২০:-

হালকা ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে, শীত প্রায় দোরগোড়ায়। আর এই সময়ে ত্বকের পাশাপাশি চুলও রুক্ষ, শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে যায়। তাই ত্বকের যত্নে যেমন ময়েশ্চারাইজার লোশন প্রয়োজন, তেমন চুল প্রাণবন্ত ও চুলের আগা ফেটে যাওয়া রোধেও নিতে হবে যথার্থ ব্যবস্থা। এক্ষেত্রে গ্লিসারিন আপনাকে দারুণ ভাবে সাহায্য করতে পারে।

চুলের যত্নে গ্লিসারিন কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-

রাতে চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়িয়ে নিন। এরপর চুলের গোড়া বাদ দিয়ে আগা পর্যন্ত গ্লিসারিন দিয়ে তেলের মতো ম্যাসাজ করে নিতে হবে। চুলের পরিমাণ অনুযায়ী গ্লিসারিন নিতে হবে।

এভাবে সারারাত রেখে সকালে শ্যাম্পু করে, ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে করে চুলের আগা ফাটার সমস্যা দূর হয়ে যাবে এবং চুলের রুক্ষতাও দূর হবে।

এছাড়াও শীতকালে রুক্ষ, শুষ্ক ও প্রাণহীন চুলকে ঝলমলে করতে নিয়মিত তেল ব্যবহার করুন। শীতে শুষ্কতা এবং ধুলাবালির কারণে চুল অনেক বেশি শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। সেই সঙ্গে খুশকি, চুলের আগা ফাটা, চুল নিস্তেজ হয়ে পড়াসহ একাধিক সমস্যা দেখা যায়। শীতকালে এসব সমস্যার সমাধান করতেও গ্লিসারিনের পাশাপাশি তেলও দারুণ কার্যকরী।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-hair-care-in-winter-season-with-glycerine-and-coconut-oil/feed/ 0 9988