রাজ্য https://the4thcolumn.com Thu, 05 Mar 2020 18:34:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি : সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মোদী |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-pm-modi-is-planning-for-wb-seat-desperately/ https://the4thcolumn.com/desh-desk-pm-modi-is-planning-for-wb-seat-desperately/#respond Thu, 05 Mar 2020 18:34:36 +0000 https://the4thcolumn.com/?p=6203 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

পশ্চিমবঙ্গের আসন দখলের লক্ষ্যে বিজেপি। তোড়জোড়ে চলছে প্রস্তুতি। সংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গ নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। পুরভোটের আগে তিনদিনের রাজ্য সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও, দীপাবলির পর প্রচারের জন্য এরাজ্যে স্থায়ীভাবে বাসা বাঁধবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এই দুই নেতার পর্যালোচনা বৈঠকের পাশাপাশি রাজ্যের ১৮ জন সাংসদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সেই বৈঠক শুরু করে দিয়েছেন বলেও জানা গেছে। সংসদ অধিবেশনের মাঝে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা, বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন তিনি। সাংসদদের থেকে রাজ্যবাসীর দাবীর কথাও শুনছেন প্রধানমন্ত্রী। ২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

]]>
https://the4thcolumn.com/desh-desk-pm-modi-is-planning-for-wb-seat-desperately/feed/ 0 6203
শল্যচিকিৎসায় নিম্নমানের সুতো, শিশুমৃত্যু এনআরএসে :’প্রশাসনিক হত্যা’ উল্লেখ করে বিক্ষোভে সোচ্চার এপিডিআর | The4thcolumn https://the4thcolumn.com/south-bengal-desk-nrs-low-quality-thread-pediatric-surgery-death-of-two-newborn/ https://the4thcolumn.com/south-bengal-desk-nrs-low-quality-thread-pediatric-surgery-death-of-two-newborn/#respond Wed, 04 Mar 2020 11:44:00 +0000 https://the4thcolumn.com/?p=6179 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ মার্চ’২০২০ :-

সম্প্রতি শিশুদের শল্যচিকিৎসায় নিম্নমানের সুতো ব্যবহার করায় ২ শিশুর মৃত্যু হয় কলকাতার অতি পরিচিত নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে , অভিযোগ উঠেছে এমনটাই। এই দুই শিশু মৃত্যু ছাড়াও এইরকম আরো কিছু ঘটনাও ক্রমশ সামনে আসছে । সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে এনেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর) । এই মর্মে আজ বিক্ষোভ ধর্নায় সামিল হলো এই মানবাধিকার সংগঠন ।

এদিন নীলরতন সরকার মেডিকেল কলেজের আপৎকালীন বিভাগের সামনে বিক্ষোভ জানায় এপিডিআর । তাদের উদ্যোগে হাসপাতালের সুপারের কাছে একটি স্মারকলিপিও জমা করা হয় । সেই স্মারকলিপি বা ডেপুটেশনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনাকে ‘প্রশাসনিক মৃত্যু’ বলে অভিহিত করেছে এপিডিআর । তাদের দাবি – অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মৃত শিশু পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে, স্বাস্থ্য ভবন হাসপাতালের ঘুঘুর বাঁসা, দালাল চক্র ভাঙতে হবে, জানিয়েছেন সংগঠনের সহ সম্পাদক আলতাফ আমেদ ।

]]>
https://the4thcolumn.com/south-bengal-desk-nrs-low-quality-thread-pediatric-surgery-death-of-two-newborn/feed/ 0 6179
শিক্ষক নিয়োগের নয়া বিধি মানতে নারাজ বিভিন্ন শিক্ষক সংগঠন : চিঠি গেলো মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে |The4thcolumn https://the4thcolumn.com/state-desk-teachers-association-writing-letter-mamata-partha/ https://the4thcolumn.com/state-desk-teachers-association-writing-letter-mamata-partha/#respond Wed, 04 Mar 2020 06:01:43 +0000 https://the4thcolumn.com/?p=6164 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ মার্চ’২০২০:-

শুধুমাত্র লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে সম্ভব নয় শিক্ষকপদ প্রার্থীর সামগ্রিক মূল্যায়ন। এই মর্মে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই সকল শিক্ষক সংগঠনের দাবী, শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্কুলশিক্ষক নিয়োগের নতুন নিয়মের তীব্র বিরোধিতা করেছেন তারা।

এছাড়া সেইসঙ্গে ওই সকল শিক্ষা সংগঠনের দাবী, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করার যে নিয়ম ছিল, তা বাতিল করলে চলবে না। ইতিমধ্যেই সব স্তরে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে যে রাজ্য সরকার বিপুল পরিবর্তন আনছে। রাজ্য শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, শিক্ষক পদপ্রার্থীর যোগ্যতা হিসেবে শুধু লিখিত নিয়োগ-পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে, শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রির নম্বর বিবেচনায় আসবে না। হবে না কোনো ইন্টারভিউ।

অন্যদিকে বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে, নিয়োগ প্রক্রিয়া সরল ও স্বচ্ছ করা হবে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সরল করার এই পদক্ষেপ মানতে নারাজ বেশির ভাগ শিক্ষক সংগঠন। শিক্ষক সমিতির মতে, নতুন নিয়মে আরো বেড়ে যাবে দুর্নীতি।

]]>
https://the4thcolumn.com/state-desk-teachers-association-writing-letter-mamata-partha/feed/ 0 6164