যন্ত্রাদি https://the4thcolumn.com Tue, 02 Dec 2025 07:30:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 মাত্র ১৫ মিনিটে পুরো শরীর ধুয়ে-মুছে চকচকে করে দেবে ‘মানব ধোলাই যন্ত্র’ | The 4th Column https://the4thcolumn.com/news-desk-automatic-bath-machine/ https://the4thcolumn.com/news-desk-automatic-bath-machine/#respond Tue, 02 Dec 2025 07:30:22 +0000 https://the4thcolumn.com/?p=24524 জাপানের নতুন আবিষ্কার: মাত্র ১৫ মিনিটে পুরো শরীর ধুয়ে-মুছে চকচকে করে দেবে ‘মানব ধোলাই যন্ত্র’

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২ ডিসেম্বর ২০২৫ :-

সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে যে “মানব ধোলাই যন্ত্র” নিয়ে হাসি-ঠাট্টা চলছিল, সেটা আসলে মিম নয় — বাস্তব! জাপানের টোকিওভিত্তিক কোম্পানি Science Co. আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বিশ্বের প্রথম পূর্ণস্বয়ংক্রিয় মানব-ধৌতকারী যন্ত্র — নাম **Mirai Ningen Sentakuki** (ভবিষ্যতের মানব ধোলাই যন্ত্র)।

এ বছর ওসাকা এক্সপো ২০২৫-এ প্রথম প্রদর্শিত এই যন্ত্র দেখে হাজার হাজার দর্শক হতবাক হয়ে গেছেন। একটা সায়েন্স-ফিকশন মুভির ক্যাপসুলের মতো দেখতে এই পডে ঢুকলেই মাত্র ১৫ মিনিটের মধ্যে পুরো শরীর স্নান করিয়ে, শ্যাম্পু করে, ধুয়ে, শুকিয়ে বের করে দেয় — এক ফোঁটা জলও নষ্ট হয় না।

#### কীভাবে কাজ করে?
– মানুষ ভিতরে ঢুকে বসে বা শুয়ে পড়েন
– দরজা বন্ধ হতেই AI সেন্সর হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, ত্বকের অবস্থা স্ক্যান করে
– স্বয়ংক্রিয়ভাবে গরম জল ভরে যায় (বুক পর্যন্ত)
– মাইক্রো-ন্যানো বুদবুদ ও অতিস্বল্প চাপের জেট দিয়ে শরীরের প্রতিটি অংশ পরিষ্কার হয়
– শেষে গরম বাতাসে ৯০ সেকেন্ডে পুরোপুরি শুকিয়ে দেয়

এতে একবার স্নানে সাধারণ শাওয়ারের তুলনায় ৭০-৮০% কম জল লাগে।

#### কাদের জন্য তৈরি?
কোম্পানি জানিয়েছে, প্রথম দিকে এটা বাড়িতে বিক্রি হবে না। লক্ষ্য গ্রুপ:
– বয়স্ক ও শয্যাশায়ী রোগী
– প্রতিবাসী যারা নিজে স্নান করতে পারেন না
– লাক্সারি হোটেল, স্পা ও জাপানি অনসেন (হট স্প্রিং)

প্রথম ব্যাচে মাত্র ৪০-৫০টি ইউনিট তৈরি হবে। দাম এখনো ঘোষণা হয়নি, তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন একেকটির দাম পড়বে ৩০-৫০ লাখ টাকার মতো।

#### নেট দুনিয়ায় আলোচনার ঝড়
যন্ত্রটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা লিখছেন:
“যে মানব ধোলাই যন্ত্র নিয়ে মিম করতাম, সেটা আসলেই চলে এসেছে!”
কেউ কেউ মজা করে বলছেন, “এবার ভিতরে মগজটাও একটু ধুয়ে দিলে হতো!”

Science Co. বলছে, আগামী ২-৩ বছরের মধ্যে দাম কমিয়ে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে।

ততদিন আমরা যারা এখনো হাতে বালতি-মগ নিয়ে চান করি, তারা শুধু ভাবতে পারি —
একদিন হয়তো সত্যিই শুধু একটা বোতাম টিপলেই “চান হয়ে গেল” বলে বেরোব!

]]>
https://the4thcolumn.com/news-desk-automatic-bath-machine/feed/ 0 24524
ফিরে আসছে ‘ রাজদূত ‘ ৩৫০ : কিংবদন্তি মোটরসাইকেলের পুনরুত্থান | The 4th Column https://the4thcolumn.com/news-desk-the-4th-column-return-of-raajdoot/ https://the4thcolumn.com/news-desk-the-4th-column-return-of-raajdoot/#respond Tue, 08 Jul 2025 23:23:54 +0000 https://the4thcolumn.com/?p=24259 ফিরে আসছে ইয়ামাহা রাজদূত ৩৫০ : কিংবদন্তি মোটরসাইকেলের পুনরুত্থান!
— রেট্রো অথচ আধুনিক রূপে ফিরে আসছে ‘ রাজদূত ‘

নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ জুলাই ২০২৫ – আটের দশকে ভারতীয় মোটরসাইকেল জগতে ঝড় তোলা ইয়ামাহা রাজদূত ৩৫০ আবারও ফিরে এসেছে নতুন রূপে, নয়া প্রজন্মের বাইকারদের মন জয় করতে। এর শক্তিশালী ৩৫০সিসি ইঞ্জিন, ক্লাসিক রেট্রো স্টাইলিং এবং মজবুত বডির কারণে এটি এখনও বাইকপ্রেমীদের কাছে এক কিংবদন্তি। পুনরুজ্জীবিত চাহিদা এবং মাঝে মাঝে নতুন করে বাজারে আসার ফলে রাজদূত ৩৫০ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে – যেন অতীতের এক ঝলক, কিন্তু আধুনিক পারফরম্যান্স আর প্রকৌশলের মিশেলে।
১৯৮০-এর দশকে প্রথমবার আত্মপ্রকাশ করার পর, রাজদূত ৩৫০ তার লম্বা ফুয়েল ট্যাঙ্ক, সুবিন্যস্ত সাইড প্যানেল, আরামদায়ক হ্যান্ডেলবার এবং গোলাকার ইন্সট্রুমেন্ট পড দিয়ে সহজেই নজর কেড়েছিল। ক্রোম ফেন্ডার, ডুয়াল-সিট এবং স্পোকড চাকা এটিকে তৎকালীন সময়ে এক অনন্য রূপ দিয়েছিল। বর্তমানের রিবর্ন মডেলগুলি এই ঐতিহ্যকে ধরে রেখেছে, যা আধুনিক বাইকের ভিড়েও রাজদূত ৩৫০-কে স্বকীয়তা দিয়েছে। এই ক্লাসিক প্রোফাইল আজও সেইসব বাইকারদের আকর্ষণ করে, যারা সময়ের ঊর্ধ্বে এক লুকের সাথে আধুনিক ইঞ্জিনের পারফরম্যান্স চান।
রাজদূত ৩৫০ এর প্রাণকেন্দ্রে রয়েছে একটি ৩৫০সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা ইয়ামাহার আরডি সিরিজের মোটরসাইকেল থেকে ধার করা হয়েছে এবং ভারতীয় রাস্তার উপযোগী করে টিউন করা হয়েছে। এই ইঞ্জিনের শক্তিশালী মিড-রেঞ্জ এটিকে শহরে চালানো যতটা সহজ করে তুলেছে, তেমনই হাইওয়েতেও সমানভাবে পারদর্শী। এর পাওয়ার আউটপুট সাধারণত প্রায় ২০-২৫ পিএস থাকে, যা পিলিয়ন এবং লাগেজ নিয়ে অনায়াসে যেকোনো ওভারটেকিং ম্যানুভারের জন্য যথেষ্ট।
একটি স্লিক ৫-স্পিড গিয়ারবক্সের সাথে, আধুনিক দিনের অনুভূতি দিতে ক্যাম প্রোফাইল এবং কার্বুরেটরে পরিবর্তন আনা হয়েছে, যা এর টাইমলেস রেট্রো রাইডের জন্য উপযুক্ত। সব মিলিয়ে, ইয়ামাহা রাজদূত ৩৫০ আধুনিক পারফরম্যান্স এবং ক্লাসিক ডিজাইনের এক নিখুঁত মেলবন্ধন নিয়ে আবারও ভারতীয় বাইকারদের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত।
আপনি কি এই কিংবদন্তি বাইকের পুনরুত্থানে উৎসাহিত?

]]>
https://the4thcolumn.com/news-desk-the-4th-column-return-of-raajdoot/feed/ 0 24259
দুর্দান্ত মাইলেজ ও অন্যান্য ফিচার সম্পন্ন : নতুন লঞ্চ হওয়া সুপারকার | The 4th column https://the4thcolumn.com/news-desk-super-car-lamborghini-india-launching/ https://the4thcolumn.com/news-desk-super-car-lamborghini-india-launching/#respond Fri, 02 May 2025 13:44:34 +0000 https://the4thcolumn.com/?p=24178 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ মে ২০২৫ :-

ইতালীয় সুপারকার কোম্পানি ২০২৪ সালে ল্যাম্বরগিনি আইকনিক হুরাকান মডেল এনেছিল। যেটি অনেকটাই প্রশংসাযোগ্য হয়েছিল। বর্তমানে নতুন টেমেরারিও সুপারকারটি লঞ্চ করা হচ্ছে ভারতের বাজারে। যেটি আগের মডেলের তুলনায় আরো অনেক নতুনত্ব আনতে চলেছে। চলতি বাজারে গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি টাকা।
জানা যাচ্ছে, এই গাড়িটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক যান, যেটি অত্যন্ত মাইলেজ দেওয়া ছাড়াও আরো অনেক নতুন কিছু উপহার দিতে চলেছে ভারতবাসীকে।

কি কি বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িটির দেখে নেওয়া যাক:-

২০২৪ সালে উন্মোচন হওয়া হুরাকান মডেলে অনেক বড় আকৃতির ভি১০ ইঞ্জিন ছিল, তবে বর্তমান মডেলটিতে যে ইঞ্জিনটি রয়েছে যদি অনেকটি ছোট, কিন্ত ভি৮ ইঞ্জিনের সঙ্গে প্লাগ-ইন হাইব্রিড সিস্টেম যুক্ত করার ফলে ইঞ্জিন আগের থেকে আরো মজবুত ও শক্তিশালী হয়েছে। ব্যবহার করা হয়েছে।

ডিজাইন :- গাড়িটির অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন এতটাই অভিনব এবং দৃষ্টি আকর্ষণীয় যে দেখলেই মন চাইবে কেনার জন্য। গাড়িটির সামনের দিকের অংশ দুটি এমন ভাবে শুরু হয়ে সামনের দিকে মিশেছে যেটা একটা নতুন আকৃতি দিয়েছে। যেটি খুবই দৃষ্টি আকর্ষণ করছে।
গাড়ির নিম্ন বাম্পারে এয়ার টানেলের জন্য জায়গা রাখা হয়েছে, যার ফলে গাড়িতে ব্রেক দেওয়া হলেও বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ থাকবে। হেডলাইটের নীচে থাকা এয়ার চ্যানেল উপস্থিত, যা ব্রেক কুলিংয়ে সাহায্য করবে।

গাড়ির ভেতরে একটি স্টিয়ারিং হুইল, ফ্ল্যাপের নীচে স্টার্ট/স্টপ বোতাম এবং লঞ্চ কন্ট্রোলের জন্য একটি বোতাম রয়েছে। আরাম করে বসার জন্য, গাড়ির ভেতরে ১৮-মুখী সামঞ্জস্যযোগ্য আসন রয়েছে, যা গরম এবং বায়ুচলাচলে সাহায্য করবে। গাড়ির অভ্যন্তরে কার্বন লেদার এবং সুয়েজের নতুন উপকরণ ব্যবহার করা হয়েছে। যেগুলো অনেকটাই অভিনবত্ব এনে দিয়েছে।

নতুন লঞ্চ হওয়া টেমেরারিও ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে মাত্র ২.৭ সেকেন্ড সময় নেয়। এই গাড়িটির সর্বোচ্চ গতি রয়েছে ৩৪২ কিমি/ঘণ্টায়। এই গাড়িতে পাঁচটি ড্রাইভ মোড রয়েছে-সিট্টা, স্ট্রাডা, স্পোর্ট, কোর্সা এবং কোর্সা প্লাস। একজন চালককে যানজটের মধ্যে খুব সহজে নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে সাহায্য করবে এই মোডগুলি।
ল্যাম্বরগিনির এই নতুন ভার্সন একটি অভিনব গাড়ি দিতে চলেছে। যেটি একটু অন্যতম সুপারকার হিসাবে পরিচিত হবে। এই নতুন লঞ্চ হওয়া ল্যাম্বরগিনি টেমেরারিও ভারতবাসীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

]]>
https://the4thcolumn.com/news-desk-super-car-lamborghini-india-launching/feed/ 0 24178