ভোট https://the4thcolumn.com Sat, 25 Apr 2026 03:48:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 নির্বাচনের বাইক-বিধিতে হাইকোর্টের বড় বদল: ভোটের ১২ ঘণ্টা আগে থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা | The 4th Column https://the4thcolumn.com/news-desk-west-bengal-legislative-assembly-election-bike-high-court-verdict-25698-2/ https://the4thcolumn.com/news-desk-west-bengal-legislative-assembly-election-bike-high-court-verdict-25698-2/#respond Sat, 25 Apr 2026 03:48:51 +0000 https://the4thcolumn.com/?p=25698 জারুল রাভা, দ্য ফোর্থ কলাম , ২৫ এপ্রিল ২০২৬ :-

চলতি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাইক চলাচলের ওপর নির্বাচন কমিশনের জারি করা পূর্ববর্তী বিধিনিষেধ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এক গুরুত্বপূর্ণ শুনানিতে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, দুই দিন আগে থেকে নয়, বরং ভোট শুরুর মাত্র ১২ ঘণ্টা আগে থেকে এই কড়াকড়ি কার্যকর হবে। আদালতের এই রায়ে সাধারণ মানুষের মধ্যে বড়সড় স্বস্তি মিলেছে।
​হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বাইকে সওয়ারি নিষিদ্ধ করার যে বিজ্ঞপ্তি কমিশন দিয়েছিল, তা এখন অবৈধ। নতুন নিয়ম অনুসারে, ভোটের দিন বা ভোট শুরুর ১২ ঘণ্টা আগে থেকে এক বাইকে দুজন সওয়ার হতে পারবেন না। তবে এর আগে পর্যন্ত বাইকের পেছনে সওয়ারি বসার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। আগামী ২৯ তারিখের নির্বাচনের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।
​বিধিনিষেধ ও বিশেষ ছাড়:
আদালত তার রায়ে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা বজায় রেখেছে। নির্বাচনের ১২ ঘণ্টা আগে থেকে কড়াকড়ি শুরু হলেও নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে ছাড় পাওয়া যাবে:
• ​জরুরি পরিষেবা: মেডিকেল এমার্জেন্সি বা কোনো পারিবারিক অনুষ্ঠানের প্রয়োজনে উপযুক্ত প্রমাণ দেখিয়ে একাধিক ব্যক্তি বাইকে যাতায়াত করতে পারবেন।
• ​শিক্ষার্থী ও অফিসযাত্রী: স্কুলপড়ুয়াদের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এছাড়া অফিসযাত্রীরা সঠিক পরিচয়পত্র দেখালে ছাড় পাবেন।
• ​হোম ডেলিভারি: ওলা, উবেরের মতো অ্যাপ-ক্যাব এবং জোমাটো বা সুইগির মতো হোম ডেলিভারি বয়দের ক্ষেত্রে বিধি কার্যকর হবে না।
• ​ভোটারদের সহায়তা: ভোট চলাকালীন কোনো ভোটারকে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বাইক ব্যবহার করা যাবে।

​তবে আদালত সাফ জানিয়ে দিয়েছে, ভোটের ১২ ঘণ্টা আগে থেকে কোনো প্রকার বাইক র‍্যালি করা যাবে না। নিয়ম লঙ্ঘিত হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। মূলত সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সচল রাখতেই কমিশনের আগের নির্দেশিকা সংশোধন করল উচ্চ আদালত।

]]>
https://the4thcolumn.com/news-desk-west-bengal-legislative-assembly-election-bike-high-court-verdict-25698-2/feed/ 0 25698
ভোট মিটলেও আলিপুরদুয়ারে কংগ্রেস-বিজেপির অন্দরের ক্ষোভ কি আদৌ প্রশমিত হলো? The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-bjp-congress-candidate-damage-control-who-succeed/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-bjp-congress-candidate-damage-control-who-succeed/#respond Fri, 24 Apr 2026 19:56:04 +0000 https://the4thcolumn.com/?p=25689 জারুল রাভা, দ্য ফোর্থ কলাম , আলিপুরদুয়ার, ২৫ এপ্রিল ২০২৬ :-


শান্তনু-পরিতোষ-মৃন্ময়[/caption]

ছাব্বিশের বিধানসভা নির্বাচন। প্রায় শান্ত ও নিরুপদ্রব আবহে গত ২৩ এপ্রিল সম্পন্ন হয়েছে আলিপুরদুয়ারের ভোটগ্রহণ পর্ব। উৎসবের মেজাজে ভোট মিটলেও, নির্বাচনের আগে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপি—উভয় শিবিরের অন্দরের বিদ্রোহ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা থামছে না। প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দুই দলেই যে নজিরবিহীন সংঘাত তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলের লড়াইয়ে পর্যবসিত হয়। তবে এই বিবাদ সামাল দেওয়ার ক্ষেত্রে বিজেপি প্রার্থী পরিতোষ দাস কিছুটা সফল হলেও, কংগ্রেসের মৃণ্ময় সরকার সেই তিমিরেই রয়ে গিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
নির্বাচনের আগে বিজেপি ও কংগ্রেস দুই দলের জেলা কার্যালয়ই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বিজেপির প্রার্থী পরিতোষ দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জেলা অফিসে তালা ঝুলিয়ে ভাঙচুর চালিয়েছিলেন বিক্ষুব্ধ কর্মীরা। উঠেছিল প্রার্থী বয়কট স্লোগান । অন্যদিকে, কংগ্রেস প্রার্থী মৃণ্ময় সরকারের বিরোধিতায় শান্তনু দেবনাথ গোষ্ঠীর অনুগামীরা জেলা কার্যালয়ে তালা মারলে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। হাতাহাতি, মাথা ফাটাফাটি থেকে শুরু করে ৭ জনের গ্রেফতারি—সব মিলিয়ে আলিপুরদুয়ারের রাজনীতি চরম উত্তপ্ত হয়ে উঠেছিল।
তবে ভোট যত এগিয়েছে, বিজেপি শিবিরের ছবিটা দ্রুত বদলেছে। গেরুয়া নেতৃত্বের তৎপরতায় বিক্ষুব্ধদের মানভঞ্জন করে সবাইকে একই ছাতার তলায় আনতে সক্ষম হয়েছেন পরিতোষ দাস। তাঁর কথায়, “বিজেপি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক পরিবার। বড় পরিবারে সামান্য মতান্তর হতেই পারে। কিন্তু তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা সবাই এককাট্টা।” লক্ষণীয় বিষয় হলো, প্রাথমিক পর্যায়ে বিদ্রোহ করা বিজেপি কর্মীরা এখন এই বিষয়ে নীরবতা পালন করছেন।
অপরদিকে, বিপরীত চিত্র ধরা পড়েছে কংগ্রেস শিবিরে। প্রার্থী মৃণ্ময় সরকার সকলকে নিয়ে লড়াই করার ডাক দিলেও, তাঁর দলের প্রধান প্রতিপক্ষ শান্তনু দেবনাথ নিজেকে ভোট প্রচার থেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। শান্তনুবাবুর আক্ষেপ, “আমাকে কেউ ডাকেনি, তাই কার হয়ে লড়াই করতাম?” অন্যদিকে মৃণ্ময়বাবুর সাফাই, “পরিবার বড় হলে দায় সবার সমান। কেউ নিজে থেকে সরে থাকলে সেই দায় আমার নয়।”
ফলত, আলিপুরদুয়ারের ভোট মিটলেও এক দলের সংহতি আর অন্য দলের অভিমান—এই দুইয়ের জাঁতাকলে দাঁড়িয়ে আগামীর ফলাফল কী হয়, সেটাই এখন দেখার।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-bjp-congress-candidate-damage-control-who-succeed/feed/ 0 25689
ভোটার তালিকা থেকে বাদ নাম: আলিপুরদুয়ারে ক্ষোভ ও অভিমান প্রমোদনগরে | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-vote-environment-no-name/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-vote-environment-no-name/#respond Fri, 24 Apr 2026 10:16:10 +0000 https://the4thcolumn.com/?p=25663 নিজস্ব প্রতিনিধি, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ২৪ এপ্রিল ২০২৬:
— প্রতীকী ছবি

গণতন্ত্রের উৎসবে যখন গোটা রাজ্য মেতেছে, তখন আলিপুরদুয়ার বিধানসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রমোদনগর এলাকার ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোথাও অভিমান, কোথাও আবার একরাশ বিস্ময় গ্রাস করেছে সাধারণ মানুষকে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বুথমুখী না হয়ে ঘরের কোণে চোখের জল ফেলেছেন ব্রাত্য হয়ে যাওয়া ভোটাররা।
এই মনখারাপের গল্পের এক স্থানে রয়েছেন প্রমোদনগর এলাকার ভাড়াটিয়া ভগবান শা। আদতে বিহারের বাসিন্দা ভগবান গত ২৫ বছর ধরে এই এলাকাতেই সপরিবারে বসবাস করছেন। রুটিরুজির টানে কখনো দিল্লি, কখনো বাংলা—পেটের দায়ে ঘুরে বেড়াতে হয়েছে তাঁকে। ২০০৭ সাল থেকে নিয়মিত ভোট দিলেও এবারের ছবিটা আমূল বদলে গেছে। ভগবানের অভিযোগ, দুই ছেলে ও স্ত্রীসহ পরিবারের চারজনেরই নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোটের দিন বুথে না গিয়ে মনের কষ্টে বাড়ির উঠোনে বসে নারকেল ছুলেছেন তিনি। বিদ্রুপের সুরে তাঁর আক্ষেপ, “বিহারিকে বাংলাদেশি বানিয়ে দিল নির্বাচন কমিশন, তাই নাম কেটে দিয়েছে। খারাপ তো লাগবেই।”
আশ্চর্যের বিষয় হলো, ভগবানরা যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিক মনোরঞ্জন সূত্রধরও এই ঘটনায় হতবাক। কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত মনোরঞ্জন বাবু ভোটের অধিকার প্রয়োগ করতে সপরিবারে বাড়ি ফিরেছেন। কিন্তু দীর্ঘদিনের পরিচিত প্রতিবেশীদের নাম বাদ যাওয়ায় তাঁর আনন্দ ফিকে হয়ে গেছে। একই ছাদের তলায় বাস করেও কেউ ভোট দিচ্ছেন, কেউ ব্রাত্য—এই অদৃশ্য বিভেদ ব্যথিত করেছে তাঁকে।
একই করুণ চিত্র দেখা গিয়েছে মনোয়ারা বেগমের ক্ষেত্রেও। প্রমোদনগর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে হাতে ভোটার কার্ড নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে গতকাল ছিলেন তিনি। পরিবারের সবার নাম থাকলেও নাম নেই কেবল তাঁর। এমনকি ট্রাইব্যুনালে আবেদন করেও সুরাহা পাননি তিনি। বুথে ঢোকার সাহস সঞ্চয় করতে না পেরে কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন এই প্রৌঢ়া। আলিপুরদুয়ারের এই বুথে তাই এবারের নির্বাচন উৎসব নয়, বরং বঞ্চনার এক করুণ আখ্যান হয়ে দাঁড়িয়েছে।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-vote-environment-no-name/feed/ 0 25663
আলিপুরদুয়ারের জেনজি ভোটারদের ভাবনায় রাজনীতি বিমুখতা: কর্মসংস্থান ও দুর্নীতির প্রশ্নে সরব নতুন প্রজন্ম | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-vote-zen-g-thought-for-politics/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-vote-zen-g-thought-for-politics/#respond Fri, 10 Apr 2026 19:40:14 +0000 https://the4thcolumn.com/?p=25572 আলিপুরদুয়ারে ভোটের আবহ: রাজনৈতিক অনাগ্রহ ও উদ্বেগের দোলাচলে নতুন প্রজন্ম
— প্রতীকী ছবি

নিউজডেস্ক, আলিপুরদুয়ার, ১০ এপ্রিল ২০২৬: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই সরগরম ডুয়ার্স। কিন্তু এই চেনা রাজনৈতিক আবহে এক অন্য সুর শোনা যাচ্ছে আলিপুরদুয়ারের নতুন প্রজন্মের ভোটার বা ‘জেনজি’-র কণ্ঠে। শাসক বা বিরোধী কোনো দলের প্রতিই সরাসরি আনুগত্য না দেখিয়ে বরং সমাজমাধ্যমের রুদ্ধদ্বার গোষ্ঠীগুলিতে নিজেদের ক্ষোভ ও বিশ্লেষণ উগরে দিচ্ছেন তাঁরা। রাজনৈতিক মেরুকরণ বা সরাসরি বিরাগভাজন হওয়া এড়াতে তাঁরা বেছে নিয়েছেন ছোট ছোট ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে স্পষ্ট হয়ে উঠছে তাঁদের গভীর উদ্বেগ।
এই নতুন ভোটারদের একটি বড় অংশই বর্তমানে রাজনীতি বিমুখ। তাঁদের আলোচনায় ঘুরেফিরে আসছে রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি এবং ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের প্রসঙ্গ। কর্মসংস্থানের অভাব বা বেরোজগারি তাঁদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এক তরুণের কথায়, “রাজ্য জুড়ে শিক্ষা দুর্নীতি মাত্রা ছাড়িয়েছে। কিন্তু পরিবর্তনের নামে যারা আসবে বলছে, তারা যে রাতারাতি সব বদলে দেবে তার গ্যারান্টি কোথায়?” অন্যদিকে, বেকার ভাতা বা বিভিন্ন জনমোহিনী প্রকল্পকে ‘দান-খয়রাত’ হিসেবে উল্লেখ করে তাঁরা অভিযোগ করছেন যে, এর ফলে রাজ্যের অর্থনীতি পঙ্গু হয়ে পড়ছে এবং কাজের মান তলানিতে ঠেকছে।
উদ্বেগের আরেকটি বড় কারণ হলো ধর্মীয় বিভাজন। ডুয়ার্সের এক তরুণী লিখেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের এই সংস্কৃতি বাংলার ঐতিহ্যের পরিপন্থী, যা সমাজকে কুরে কুরে খাচ্ছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের প্রাণ ভোমরা চা শিল্প নিয়েও তাঁদের হতাশা চরমে। নতুন প্রজন্মের দাবি, শাসক ও বিরোধী সব দলই চা বাগান নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। ফলে শ্রমিক পরিবারগুলির পরবর্তী প্রজন্ম আর এই শিল্পের প্রতি আগ্রহ দেখাচ্ছে না, যা চা শিল্পের ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত।
বামপন্থীদের ঘুরে দাঁড়ানোর লড়াই কিংবা রাজনৈতিক দালালদের দৌরাত্ম্য—সবকিছু নিয়েই এই প্রজন্মের ভোটাররা যথেষ্ট সন্দিহান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলিপুরদুয়ারের এই মিশ্র প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে, এবারের নির্বাচনে ‘বেরোজগার’ এবং ‘দুর্নীতি’ বড় ইস্যু হতে চলেছে। জেনজি ভোটাররা কোনো নির্দিষ্ট দলের পতাকা ধরার চেয়ে বরং নিজেদের ভবিষ্যৎ এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নকেই অগ্রাধিকার দিচ্ছেন। এই নীরব জনমত ভোটের বাক্সে কী প্রতিফলন ঘটায়, এখন সেটাই দেখার।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-vote-zen-g-thought-for-politics/feed/ 0 25572
আলিপুরদুয়ারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের আবেদন গ্রহণ শুরু, তুঙ্গে রাজনৈতিক তরজা | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-sir-deleted-voter-name-application-collection-adminstration-tmc-vs-bjp/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-sir-deleted-voter-name-application-collection-adminstration-tmc-vs-bjp/#respond Thu, 02 Apr 2026 17:16:11 +0000 https://the4thcolumn.com/?p=25497 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ এপ্রিল ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা ‘ডিলিটেড’ ভোটারদের পুনরায় নাম তোলার প্রক্রিয়ায় সরগরম আলিপুরদুয়ার। এসআইআর (SIR) প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে, তাদের ট্রাইব্যুনালে শুনানির জন্য বুধবার থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করল জেলা প্রশাসন। শহরের রবীন্দ্রভবনে এই আবেদন জমা নেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, প্রথম দিনেই ৭০০টি আবেদন জমা পড়েছে এবং বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৬০০-তে।
তবে এই প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রবীন্দ্রভবন চত্বরে কার্যত একক আধিপত্য বজায় রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাদ পড়া ভোটারদের আইনি সহায়তা দিতে সেখানে ও জেলা দলীয় কার্যালয়ে পৃথক হেল্প ডেস্ক এবং লিগ্যাল সেল খুলেছে তারা। তৃণমূলের বিএলএ-১ তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, “নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজশে বেছে বেছে ভূমিপুত্র, সংখ্যালঘু ও রাজবংশীদের নাম বাদ দেওয়া হচ্ছে।” তিনি দাবি করেন, বিজেপি চায় না এদের নাম তালিকায় থাকুক, তাই তারা সহায়তায় এগিয়ে আসছে না।
পাল্টা জবাবে বিজেপির জেলা সহ-সভাপতি রাজু ঘোষ এই অভিযোগকে ‘ডাহা মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা এবং এই প্রক্রিয়ার সাথে দলের কোনো যোগ নেই। তিনি আরও জানান, রবীন্দ্রভবনে না হলেও দলীয় কার্যালয় থেকে ভোটারদের আইনি সাহায্য করা হচ্ছে। অন্যদিকে, সিপিএম জেলা সম্পাদক কিশোর দাসের দাবি, তাঁরা তৃণমূলের মতো ‘লোক দেখানো’ প্রচার না করে রেড ভলান্টিয়ার্সদের মাধ্যমে নিভৃতে ভোটারদের সাহায্য করে যাচ্ছেন। সব মিলিয়ে, ভোটার তালিকায় নাম তোলাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে এখন আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক দড়ি টানাটানিও চরমে।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-sir-deleted-voter-name-application-collection-adminstration-tmc-vs-bjp/feed/ 0 25497
ভোট ঘোষণা হতেই দিনহাটায় র ক্তপাত, তৃণমূল যুবনেতাকে ছু রিকাঘাতের অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা | The 4th Column https://the4thcolumn.com/news-desk-north-bengal-news-coochbehar-dinhata-stabbing-case/ https://the4thcolumn.com/news-desk-north-bengal-news-coochbehar-dinhata-stabbing-case/#respond Mon, 16 Mar 2026 05:52:22 +0000 https://the4thcolumn.com/?p=25266 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ মার্চ ২০২৬ :

দিনহাটা: নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। ভোট ঘোষণার রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক সংঘর্ষ ও রক্তপাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েত এলাকায়। গতকাল রাত বারোটা নাগাদ ওই পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের তৃণমূল যুব সভাপতি সায়ন চক্রবর্তীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই যুবনেতাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে খবর, ঘটনার সময় সায়ন চক্রবর্তী এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগ, বিজেপি নেতা দীপেন চক্রবর্তী আচমকা তাঁর ওপর হামলা চালান এবং ধারালো ছুরি দিয়ে সায়নের কোমরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
তৃণমূলের দাবি, এলাকায় ভয় দেখাতেই বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এটি তাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব বা ব্যক্তিগত বিবাদের ফল, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং হামলার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকা বর্তমানে থমথমে।

]]>
https://the4thcolumn.com/news-desk-north-bengal-news-coochbehar-dinhata-stabbing-case/feed/ 0 25266
অসম নির্বাচন: ২৩ প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করল কংগ্রেস | The 4th Column https://the4thcolumn.com/news-desk-state-news-assam-vote-congress-declaration-candidate-name/ https://the4thcolumn.com/news-desk-state-news-assam-vote-congress-declaration-candidate-name/#respond Sun, 15 Mar 2026 07:15:02 +0000 https://the4thcolumn.com/?p=25245 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ মার্চ ২০২৬ :

গুয়াহাটি, ১৫ মার্চ ২০২৬: আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল কংগ্রেস। শনিবার (১৪ মার্চ) এআইসিসি-র পক্ষ থেকে রাজ্যের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। এর আগে গত ৩ মার্চ ৪২ জনের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছিল। সব মিলিয়ে ১২৬ আসনের বিধানসভায় এখনও পর্যন্ত ৬৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করল হাত শিবির।
দলের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) কে.সি. বেণুগোপাল স্বাক্ষরিত এই তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে সৃজংগ্রাম আসন থেকে লড়াই করবেন নুরুল ইসলাম, মান্দিয়া থেকে আব্দুল খালেক এবং চামারিয়া থেকে রাকিবুদ্দিন আহমেদ। এছাড়াও তিনসুকিয়া থেকে ডেভিড ফুকন এবং টিংখং থেকে বিপুল গগৈকে প্রার্থী করা হয়েছে।
বিজেপি-কে রুখতে এবার জোট রাজনীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। সেই লক্ষ্যেই দ্বিতীয় তালিকায় ১৫টি আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাজালি, পলাশবাড়ি, গুয়াহাটি সেন্ট্রাল, গোরেশ্বর, মরিগাঁও এবং বরহমপুরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্রগুলি।
কংগ্রেসের প্রথম তালিকায় ইতিমধ্যেই রাজ্য সভাপতি গৌরব গগৈকে যোরহাট থেকে এবং বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়াকে নাজিরা থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা লড়াই করছেন বরচলা আসন থেকে। ২০১৬ সাল থেকে ক্ষমতায় নেই কংগ্রেস। ফলে ১০ বছর পর ক্ষমতা পুনর্দখল করতে এপ্রিলের এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তারা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে আদতে শাসক শিবিরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করার কৌশল নিল কংগ্রেস।

]]>
https://the4thcolumn.com/news-desk-state-news-assam-vote-congress-declaration-candidate-name/feed/ 0 25245