বিশেষ জ্ঞান https://the4thcolumn.com Thu, 12 Nov 2020 13:34:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 একজন মানুষের স্নায়ুতন্ত্র দিয়ে পৃথিবীকে প্যাঁচানো যাবে ৭ বার : রইলো মানব দেহের কিছু অজানা তথ্য | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-manob-deher-kichu-ojana-tothyo-chomke-jaben-apni/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-manob-deher-kichu-ojana-tothyo-chomke-jaben-apni/#respond Thu, 12 Nov 2020 13:34:33 +0000 https://the4thcolumn.com/?p=10704 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ নভেম্বর’ ২০২০:-

সৃষ্টিকর্তার তৈরি এই পৃথিবীতে সবচেয়ে উন্নত জীব মানুষ। পঞ্চ মহাভূতের তৈরি আমাদের এই দেহ। কিন্তু মানব দেহের এমন অনেক বিষয় রয়েছে, যা আমরা অনেকেই জানি না। বিজ্ঞানীদের গবেষণায় নানান রকমের তথ্য উঠে এসেছে সময়ে সময়ে, যা জানলে চমকে যাবেন আপনিও। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক মানবদেহ সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য-

১/ একজন মানুষের দেহের রক্তের পরিমাণ তার দেহের মোট ওজনের ১৩ ভাগের ১ ভাগ।

২/ দেহে ও মনে যখন অনুভূতি আসে তখন তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে। কোন অনুভূতি স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয়।

৩/ মানব দেহে রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বেঁচে থাকে। আর দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।

৪/ একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।

৫/ একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট। আর একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

৬/ মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে ১,০০০ শব্দ পর্যন্ত পড়তে পারেন।

৭/ একজন শিশুর জন্মের সময় ৩৫০ টি হাড় থাকে ।

৮/ মানুষের শরীরে ৬৫০ টি পেশী আছে। কোনো কোনো কাজে ২০০ টি পেশী সক্রিয় হয়। মুখমন্ডলে ৩০ টির বেশী পেশী আছে। হাসতে গেলে ১৫ টির বেশী পেশী সক্রিয় হয়।

৯/ মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় মাপের কেক তৈরি সম্ভব।

১০/ আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।

আরও একটি অবাক করা বিষয় কী জানেন, যখন মানুষ কোন কারণে লজ্জা পায় তখন দেহের পাকস্থলীও লজ্জা পায়।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-manob-deher-kichu-ojana-tothyo-chomke-jaben-apni/feed/ 0 10704