বিধিমূলক সচেতনতা https://the4thcolumn.com Mon, 07 Dec 2020 10:09:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 দেশের নামিদামি সংস্থার মধুতে মেশানো হচ্ছে চাইনিজ সুগার | The4thcolumn https://the4thcolumn.com/desk-vejal-chihnittokoroner-porikkhay-namidami-songsthar-modhu-mesano-hoche-chinese-sugar-a/ https://the4thcolumn.com/desk-vejal-chihnittokoroner-porikkhay-namidami-songsthar-modhu-mesano-hoche-chinese-sugar-a/#respond Mon, 07 Dec 2020 10:09:00 +0000 https://the4thcolumn.com/?p=12002 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম,৭ ডিসেম্বর,২০২০:-

বিশ্বাস করে খাচ্ছেন নামিদামি সংস্থার মধু, খাওয়াচ্ছেন বাচ্চাদেরও? ভেজাল চিন্হিতকরনের পরীক্ষায় কিন্তু উতরোতে পারেনি দেশের নামিদামি সংস্থার মধু। ডাবর, পতঞ্জলি, ঝান্ডু সহ আরো কিছু নামিদামি সংস্থা ফেল করেছে এই পরীক্ষায়, জানিয়েছে সেন্ট্রাল ফর সাইন্স অ্যান্ড এনভায়রণমেন্ট এর গবেষকেরা।

সিএসই-র ডিরেক্টর জেনারেল সুনীতা নারায়ণ জানিয়েছেন, করোনা অতিমারী চলাকালীন উত্তর ভারতের মৌমাছি পালকরা অভিযোগ করেন, মধু বিক্রি বাড়লেও তাঁদের লাভ কমে গিয়েছে। ১৩টি ছোটবড় সংস্থার মধুর ওপর গবেষণা চালান তাঁরা। তদন্তে দেখেন, ভারতীয় বাজারের সিংহভাগ দখল করে রাখা মধু সংস্থাগুলি তাদের মধুতে মেশাচ্ছে চিনির রস। তাঁর কথায়, ২০০৩ ও ২০০৬ সালে সফট ড্রিঙ্কে ভেজালের ব্যাপারে তদন্ত করে তাঁরা যা দেখেন, মধুর এই ভেজাল তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ও পরিশীলিত। এখনও পর্যন্ত খাবারে যতরকম ভেজাল পাওয়া গিয়েছে, মধুতে এই ভেজাল সব থেকে বিপজ্জনক, এতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে করোনার এই সময়ে মানুষ শরীর সুস্থ রাখার জন্য ভরসা করে মধু খাচ্ছেন, তাঁরা জানেনও না, মধুতে ভেজাল রয়েছে। এর ফলে স্থূলতা দেখা দিতে পারে, এমনকী প্রাণসঙ্কট হওয়া সংক্রমণ হওয়াও বিচিত্র নয়।

তবে, এই সংস্থার কতৃপক্ষরা অবশ্য দাবি করেছেন, তাদের মধুতে কোনো ভেজাল নেই।

]]>
https://the4thcolumn.com/desk-vejal-chihnittokoroner-porikkhay-namidami-songsthar-modhu-mesano-hoche-chinese-sugar-a/feed/ 0 12002
করোনা থেকে বাঁচতে হাতের সাথে সাথে ফোনেও স্যানিটাইজার ব্যবহার করছেন না কি! : সাবধান হোন | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-corona-theke-bachte-sanitize-korchen-ki-apnar-mobile-sabdhan-hon-ekhoni/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-corona-theke-bachte-sanitize-korchen-ki-apnar-mobile-sabdhan-hon-ekhoni/#respond Wed, 11 Nov 2020 15:46:52 +0000 https://the4thcolumn.com/?p=10594 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

করোনা কালে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্যানিটাইজার স্প্রের মতো নানা জিনিস জুড়ে গিয়েছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে। আর বাইরে গেলে ও বাইরে থেকে ফিরে নিজেকে জীবাণুমুক্ত করা আবশ্যক, যার জন্য আমরা স্যানিটাইজার ব্যবহার করি। তবে শুধু নিজেকেই নয়, নিজের সঙ্গে বাইরে নিয়ে যাওয়া জিনিসগুলোকেও জীবাণুমুক্ত রাখা বিশেষ প্রয়োজন। আর সেই তালিকায় সর্বপ্রথম আসে আমাদের প্রিয় স্মার্টফোনটির নাম, যাকে আমরা কখনই হাতছাড়া করি না। বাড়ীতে কিংবা কর্মক্ষেত্রে যেখানে-সেখানে আপনার স্মার্টফোনটি পড়ে থাকে। ফলে তাতে ধুলা-বালি লেগে থাকা স্বাভাবিক । সেই মোবাইলই স্বচ্ছন্দে হাতে তুলে নিয়ে কানে ঠেকান, অনেকে আবার মুখের কাছেও ধরে থাকেন। ফলে সেই ধুলো-ময়লা আপনার শরীরকেও স্পর্শ করে। দীর্ঘক্ষণ থেকে যেতে পারে করোনা ভাইরাসও। কিন্তু কথা হল স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার মতোই যদি মোবাইল ফোনটিকেও পরিষ্কারের চেষ্টা করেন, তাহলে আর রক্ষা নেই। এক লাফে অনেকখানি আয়ু কমে যাবে আপনার প্রিয় ফোনটির।

জেনে নিন, স্মার্টফোনে স্যানিটাইজার ব্যবহার করলে কী ধরনের ক্ষতি হতে পারে-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্মার্টফোন পরিষ্কার করতে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার একেবারেই ঠিক নয়। এতে ফোনের চরম ক্ষতি হয়। বারবার স্যানিটাইজার ব্যবহার করলে আপাত দৃষ্টিতে মনে হবে ফোনের স্ক্রিনটি দারুণ পরিষ্কার হচ্ছে। কিন্তু এতে আসলে স্ক্রিন ক্ষতিগ্রস্তই হয়। পাশাপাশি হেডফোনের জ্যাক ও স্পিকারও নষ্ট করে দেয় এটি।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই এটা দিয়ে মোবাইল পরিষ্কারের পর হেডফোনের জ্যাক কিংবা চার্জার গুঁজলে শর্ট সার্কিটের প্রবল সম্ভাবনাও থেকে যায়।

দাঁড়ান, এখানেই শেষ নয়, ক্ষতির তালিকা আরও দীর্ঘ। স্যানিটাইজার ব্যবহারের ফলে ডিসপ্লে ধীরে ধীরে হলুদ হয়ে যেতে পারে। একইসঙ্গে খারাপ হয়ে যায় ক্যামেরার লেন্সও।

তাই স্মার্টফোনটি ভুল করেও স্যানিটাইজ করবেন না। এতে করোনার সাথে সাথে আপনার প্রিয় ফোনটিও আপনার কাছ থেকে দূরে চলে যাবে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-corona-theke-bachte-sanitize-korchen-ki-apnar-mobile-sabdhan-hon-ekhoni/feed/ 0 10594