বিধানসভা ভোট https://the4thcolumn.com Sat, 03 Apr 2021 22:35:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 161066102 ভোটের ট্রাম্পকার্ড ? “বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড” : ঘোষণা মুখ্যমন্ত্রী’র | The4thcolumn https://the4thcolumn.com/south-bengal-desk-vore-chief-minister-mamta-sastho-sathi/ https://the4thcolumn.com/south-bengal-desk-vore-chief-minister-mamta-sastho-sathi/#respond Sat, 03 Apr 2021 22:35:19 +0000 https://the4thcolumn.com/?p=15051 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ এপ্রিল’ ২০২১ :-

ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার পর, এবার পালা স্বাস্থ্যসাথী কার্ডের। যাঁরা এখনও স্বাস্থ্যসাথী কার্ড পাননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড। শনিবার রায়দিঘি থেকে এমন ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে রায়দিঘিতে এদিন সভা করেন মুখ্যমন্ত্রী।

ভোটে জিতলে আর রেশন দোকানে পড়বে না লাইন। তার বদলে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। এমনটাই আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যুক্ত হলো ‘স্বাস্থ্যসাথী কার্ড’। যাঁরা এখনও কার্ড পাননি, তাঁদেরও বাড়িতে বাড়িতে কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন তৃণমূলনেত্রী।

উল্লেখ্য, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার খরচ মিলবে। এবারের ভোটের প্রচারে তাই শাসক দলের সব নেতার মুখেই রয়েছে ‘স্বাস্থ্যসাথী কার্ড’এর উল্লেখ। নিন্দুকরা অবশ্য একে ভোটের বাজারে ‘ট্রাম কার্ড’ হিসেবে বলতেও ছাড়ছেন না।

]]>
https://the4thcolumn.com/south-bengal-desk-vore-chief-minister-mamta-sastho-sathi/feed/ 0 15051
বিজেপিতে অধরা টিকিট : মনিরুলের মন মজেছে নির্দলে | The4thcolumn https://the4thcolumn.com/desk-monirul-nirdal-vote/ https://the4thcolumn.com/desk-monirul-nirdal-vote/#respond Sat, 03 Apr 2021 22:28:07 +0000 https://the4thcolumn.com/?p=15048 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ এপ্রিল’ ২০২১ :-

বিজেপি থেকে পাননি টিকিট। কিন্তু তা বলে কি ভোটে লড়বেন না ? তা তো হয়না। তাই কোনো রাজনৈতিক দলের আশায় আর না থেকে নিজেই নেমে পড়লেন মাঠে। লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে চলেছেন লাভপুরের বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। ইতিমধ্যেই বোলপুরে মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্রও পেশ করেছেন তিনি। ফলত বেশ জমে উঠেছে লাভপুরের বিধানসভা আসন।

জানা গেছে, সরকারিভাবে এখনও বিজেপি ছাড়েননি মনিরুল ইসলাম। তা পরও বিজেপি প্রার্থীকে সমর্থন না করে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। সূত্রের খবর, মনিরুল বাবু নিজে নয়, ছেলে আসিফ ইসলামকে চেয়েছিলেন লাভপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বজিৎ মণ্ডলকে প্রার্থী নির্বাচন করে। এর পরেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন এই দাপুটে নেতা।

মনিরুল বাবুর নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার ব্যাপারে জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, ‘এবারের ভোট মোদিজি,অমিতজি এবং পদ্মফুলের ভোট। এবার ভোটে মানুষ বিজেপির সঙ্গে আছে। মনিরুল ইসলাম ভালো মানুষ। কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে তাঁর সঙ্গে কথা বলবো।’

]]>
https://the4thcolumn.com/desk-monirul-nirdal-vote/feed/ 0 15048
অপসারিত আলিপুরদুয়ার এস পি অমিতাভ মাইতি : এলেন অমিত কুমার সিং : সিদ্ধান্ত নির্বাচন কমিশনের |The4thcolumn https://the4thcolumn.com/desk-transfar-order-s-p/ https://the4thcolumn.com/desk-transfar-order-s-p/#respond Sat, 03 Apr 2021 17:45:49 +0000 https://the4thcolumn.com/?p=15037 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ এপ্রিল’২০২১ :-

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত । অপসারিত আলিপুরদুয়ারের এসপি অমিতাভ মাইতি । তার জায়গায় আলিপুরদুয়ারের পুলিশ সুপার হিসেবে আসছেন অমিত কুমার সিংহ । পশ্চিমবঙ্গের চীফ সেক্রেটারির কাছে পাঠানো আদেশনামায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেক্রেটারিয়াট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেক্রেটারি রাকেশ কুমার ।
এরই সঙ্গে সরানো হয়েছে হুগলির চন্দননগরের ডিসিপি তথাগত বাসুকে। তার জায়গায় এসেছেন অভিষেক মোদি।

পাশাপাশি সরানো হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিকের ডেপুটি এসপিকে । তার জায়গায় যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ডেপুটি ডিএসপি (ডি ই বি) শ্যামল কুমার মন্ডল ।

]]>
https://the4thcolumn.com/desk-transfar-order-s-p/feed/ 0 15037
ভোট দিলেন করোনা আক্রান্ত রোগী : ‘গণতন্ত্রের উৎসবে’ নয়া নজির | The4thcolumn https://the4thcolumn.com/desk-vote-corona-rogi-vote-casted/ https://the4thcolumn.com/desk-vote-corona-rogi-vote-casted/#respond Fri, 02 Apr 2021 13:38:14 +0000 https://the4thcolumn.com/?p=15015 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ এপ্রিল’ ২০২১ :-

করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তা বলে কি বঞ্চিত থাকবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে ? কখনই না। তাই পিপিই কিট পড়েই হাজির হলেন বুথে, দিলেন ভোট। শুনতে অবাক লাগলেও, সমস্ত করোনাবিধি মেনেই হলো এই অসাধ্যসাধন। সুন্দরবনের গোসাবা ব্লকে এই প্রথম করোনা আক্রান্ত রোগী ভোটাধিকার প্রয়োগ করলেন। নির্বাচনী ইতিহাসে যা এক অনন্য নজির।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় গোসাবা বিধানসভা কেন্দ্রে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের আগেই নিয়ম মেনে হয় করোনা পরীক্ষা। পরীক্ষায় দেখা যায় গোসাবা ব্লকের তিনজন করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে একজন ভোট না দিয়ে কোভিড সংক্রমণ নিয়েই ভিনরাজ্য চলে যান কাজের সূত্রে। অন্য দু’জন একই এলাকায় হওয়ায় তাঁদের ভোটদানের ব্যবস্থা করে প্রশাসন। শাহিনুর সর্দার নামে ওই করোনা আক্রান্ত রোগী প্রথম ভোট প্রদান করেন। গোসবার রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের ৯৬ নং বুথে এসে তিনি ভোট দেন। পিপিই পরে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বুথে উপস্থিত হন তিনি। গোসবার রাধানগর তারানগর গ্রাম পঞ্চায়েতের ৯৬ নং বুথে এসে তিনি ভোট দেন।

নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে করে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ওই কোভিড রোগীকে। ভোটদানের পর ওই এলাকাটি স্যানিটাইজ করা হয়।

]]>
https://the4thcolumn.com/desk-vote-corona-rogi-vote-casted/feed/ 0 15015
‘আর বিলম্ব নয়’ : আজই উত্তরবঙ্গে মমতা | The4thcolumn https://the4thcolumn.com/state-assembly-election-mamta-at-north-bengal/ https://the4thcolumn.com/state-assembly-election-mamta-at-north-bengal/#respond Fri, 02 Apr 2021 08:25:55 +0000 https://the4thcolumn.com/?p=15009 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ এপ্রিল’ ২০২১ :-

নন্দীগ্রামের ভোট পর্ব শেষ, আর এক মুহূর্ত সময় নষ্ট নয়। আজই উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর দিনই ফের ভোটপ্রচারে নেমে পড়ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, শুক্রবার নন্দীগ্রাম থেকে সরাসরি হেলিকপ্টারে করে উত্তরবঙ্গে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

আগামী চতুর্থ দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গে। ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল ভোট রয়েছে সেখানে। খুনের অভিযোগ, পাল্টা অভিযোগ, মারধোর, ঝামেলা ঝঞ্ঝাট, ইত্যাদি বিক্ষিপ্ত অশান্তির মধ্যদিয়ে কাটলো দ্বিতীয় দফার ভোটপর্ব। আর দ্বিতীয় দফার ভোট মিটতেই পরের দফার প্রস্তুতিতে নজর দিলেন নেত্রী। জানা গেছে, আজ উত্তরবঙ্গে পৌঁছে মোট ৩ টি জনসভায় অংশ নেবেন তিনি। প্রচার চালাবেন দলের প্রার্থীদের হয়ে। প্রথমে মুখ্যমন্ত্রী যাবেন দিনহাটা টাউনে সংহতি ময়দানে, এরপর যাবেন নাটাবাড়িতে। সবশেষে ফালাকাটায় প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। 

]]>
https://the4thcolumn.com/state-assembly-election-mamta-at-north-bengal/feed/ 0 15009
দ্বিতীয় দফার ভোট সমাপ্ত : একনজরে ভোটের খুঁটিনাটি | The4thcolumn https://the4thcolumn.com/rajyo-vote-second-phase-khutinati/ https://the4thcolumn.com/rajyo-vote-second-phase-khutinati/#respond Thu, 01 Apr 2021 18:00:29 +0000 https://the4thcolumn.com/?p=15007 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ এপ্রিল’ ২০২১ :-

বাংলায় সমাপ্ত হলো দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় ভোট ছিল পূর্ব মেদিনীপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮ এবং দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে। তবে সব কেন্দ্রের মধ্যে সকলের নজর ছিল নন্দীগ্রামের উপর। যদিও বাকি আসনগুলিও সমান গুরুত্বপূর্ণ প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই। রইলো রাজ্যে দ্বিতীয় দফার ভোটের খুঁটিনাটি সব ঘটনা।

#ভোটদানের শেষ বেলায় তিন যুবককে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ নন্দীগ্রামের ওসমানচকে পরিচয়পত্র থাকা সত্ত্বেও ৩ যুবককে ভোট না দিতে দিয়ে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।

#বিকেল ৪টে পর্যন্ত নন্দীগ্রামে ভোটদানের হার প্রায় ৭০ শতাংশ বলে জানা গেছে। নন্দীগ্রামের ১৯৭ নং বুথে তৃণমূলের তরফে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে।

#নির্বাচনের দিন প্রধানমন্ত্রীর প্রচারসভা বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী বললেন, “নন্দীগ্রামে আমিই জিতব। সেটা নিয়ে আগেও চিন্তা ছিল না। ওরা যাই করুক, মানুষ আমাকেই ভোট দিচ্ছেন।”

#তবে শুভেন্দু অধিকারীর নাম না করে মমতা বললেন, “ওরা গুণ্ডামি চালাচ্ছে। আমি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেব না। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওদের নির্দেশ দিচ্ছে।”

#তবে শুধু মুখ্যমন্ত্রীই নয়, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা তথা সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।  বুথে বুথে এত বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে এত জমায়েত হয় ? প্রশ্ন মীনাক্ষী’র ।

#বৃহস্পতিবার দুপুরে বয়ালের বুথে এসে উপস্থিত হন বিশেষ পরিদর্শক নগেন্দ্র ত্রিপাঠী। এদিন দুপুর নাগাদ ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের অশান্তি নিয়ে ফোন করেছিলেন। আশা করি, আইনশৃঙ্খলা বজায় রাখবে। সবপক্ষ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।”
#এর কিছুক্ষণ আগেই বয়ালের বুথে বসেই সুনীল অরোরাকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#দ্বিতীয় দফা নির্বাচনকে ঘিরেই প্রকট হয়ে ওঠে রাজনৈতিক হিংসা। কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। আক্রান্তের ওই তৃণমূল কর্মীর নাম উত্তম দোলুই । আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় বিজেপির দিকে আঙ্গুল তুলেছে ঘাসফুল শিবির, যদিও খুনের অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। তারপরই ওই তৃণমূল কর্মী খুনের ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। এদিন সকাল ১১টা নাগাদ কেশপুরে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীরা ওই এজেন্টকে মারধর করেছে বলে অভিযোগ। তাঁদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করে বিজেপি।

#অন্যদিকে ওই কেশপুরেই আক্রান্ত হন এক বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুঁয়াড়। লাঠি, বাঁশ, ইট, নিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। এমনকী, ইঁটও ছোঁড়া হয়।

#এদিন দুপুরে বয়ালের বুথ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমার কাছে ৬৩টি অভিযোগ এসেছে। কেন্দ্রীয় বাহিনী কোনও ব্যবস্থা নেয়নি। প্রয়োজনে আদালতে যাব।” অনেককে ভোট দিতে দেওয়া হচ্ছে না খবর পেয়ে তিনি ওই বুথে যান। এলাকায় ঢোকার মুখেই মমতাকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয় বলে খবর। পাশাপাশি, রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়ার অভিযোগও উঠেছে। এদিন দুপুর আড়াইটে নাগাদ চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বাইকে চেপে নন্দীগ্রামের নন্দনায়েকবাড়ের ৭৬ নং বুথে ভোট দিতে যান শুভেন্দু অধিকারী।

#ভোট চলাকালীন দুপুর ১টা নাগাদ নন্দীগ্রামের চক কেন্দেমারি বুথে খারাপ হয়ে যায় ইভিএম মেশিন। ঘটিনায় তীব্র বিক্ষোভ দেখান এলাকাবাসী। এই কেন্দ্রে নতুন করে ভোটের দাবি জানিয়েছেন তাঁরা।

#ভোটের রঙ্গমঞ্চে বাদ গেলনা কোনো কিছুই, ভোট দানের পাশাপাশি উঠলো ভোট বয়কটের ডাকও। বাঁকুড়ার তালডাঙড়া বিধানসভার পার্শ্ববর্তী ৪৩ নম্বর রাঙামাটি গ্রামে ভোট দিতে যায়নি গ্রামের ৬০০ জন গ্রামবাসী। বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রের ভালুকবাসা গ্রামে ভোট বয়কটের ডাক দেয় গ্রামবাসীরা। এছাড়াও ময়নায় একাধিক বুথ দখলের অভিযোগে তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

#নন্দীগ্রামে ভুয়ো ভোটার কার্ডধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নন্দীগ্রামের বিভিন্ন বুথে সারাদিনের বিভিন্ন সময়ে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে।

#নন্দীগ্রামের বাবুখানবাড় এক নম্বর বুথে ভোটদানের সময় গোপনীয়তা রক্ষা করা হচ্ছে না বলে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ। তিনি অভিযোগ করে বলেন, কে কোথায় ভোট দিচ্ছে তা তৃণমূল কংগ্রেসের লোকজন চাক্ষুষ করছেন।

#এদিনের ভোটে দাসপুরের ৬টি, ঘাটালের ৫টি ও চন্দ্রকোণার ১০টি বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। চন্দ্রকোণার ১০০টি বুথে এজেন্ট দিতে পারেনি সিপিএম। তবে প্রত্যেক বুথেই এজেন্ট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন বুথে আসায় বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। একইভাবে শাসকদলের প্রার্থী হুমায়ুন তথা রাজ্যের আর এক প্রাক্তন আইপিএস অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন সকালে বুথ পরিদর্শনের সময় তৃণমূল নেত্রী মমতাকে ‘আন্টি’ বলে সম্মোধন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আন্টিকে বলব শান্ত থাকুন। উত্তেজনা ছড়াবেন না।’ সকালের দিকে সবংয়ের পরশুরাম বুথ এবং পাথরপ্রতিমার চারটি বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যায়। এছাড়াও বিষ্ণুপুরের দুটি বুথে বিকল হয়ে যায় ইভিএম। পিছিয়ে যায় ভোট অধিগ্রহণ।

#বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নন্দীগ্রামের ভেকুটিয়ায়। মৃতের পরিবারের অভিযোগ, খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ওই বিজেপি কর্মী।

]]>
https://the4thcolumn.com/rajyo-vote-second-phase-khutinati/feed/ 0 15007