পাহাড় https://the4thcolumn.com Mon, 09 May 2022 15:26:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 161066102 ফের ভোটের ডঙ্কা রাজ্যে : জুনেই জিটিএ নির্বাচনের পরিকল্পনা নবান্ন’ র | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumn-desk-pahar-gta-election-june/ https://the4thcolumn.com/the4thcolumn-desk-pahar-gta-election-june/#respond Mon, 09 May 2022 15:21:41 +0000 https://the4thcolumn.com/?p=22388 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ মে’২০২২ :-

রাজ্যে ফের বাজতে চলেছে ভোটের ঘন্টা। আগামী মাসেই হতে পারে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচন। অন্তত এমনটাই চাইছে রাজ্য সরকার। তার পাশাপাশি একই সাথে শিলিগুড়ির মহকুমা পরিষদের ভোটও সেরে ফেলতে চায় শাসক দল। নবান্ন সূত্রে খবর, নির্বাচন কমিশনকে এই পরিকল্পনার কথাই জানিয়েছে সরকার।

মনে করা হচ্ছে, বরাবরের মতো রাজ্যের পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে নির্বাচন করতে পারে কমিশন। উল্লেখ্য, বেশকিছু দিন আগেই উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের রাজনীতির স্থায়ী সমাধানের উদ্দেশ্যে একাধিক বৈঠকও করেন। জিটিএ নির্বাচনেরও ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “ভোটার তালিকা সংশোধন হলেই জিটিএ নির্বাচন করা হবে। তার আগে নিজেরা কথা বল। সমস্যা মেটাও। ঝগড়া কর না। একসঙ্গে কাজ কর।” 

একাধিকবার পাহাড়ের রাজনীতিতে রক্ত ঝরেছে। আলাদা রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়েছে শান্ত শীতল দার্জিলিং। পর্যটকরা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন একসময়। পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে। তৃণমূলের অভিযোগ, পাহাড়কে বারবার অশান্ত করে তুলছে বিজেপি। আলাদা রাজ্যের দাবিকেও প্ররোচিত করছে। এইভাবে পাহাড়ের দলগুলিকে নিজেদের ঝুলিতে পুরতে চায় বিজেপি। এবার সেই সমস্ত প্ররোচনার সমাপ্তি ঘটতে চলেছে মুখ্যমন্ত্রী’ হাত ধরে। আর দ্রুত নির্বাচনের মাধ্যমেই তা সম্ভব।

]]>
https://the4thcolumn.com/the4thcolumn-desk-pahar-gta-election-june/feed/ 0 22388
সিকিমে বেড়াতে গিয়ে প্রতারনার শিকার দম্পতি : অভিযোগ দায়ের নিউ জলপাইগুড়ি থানায় | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumn-desk-sikim-tourist-cheated-fir/ https://the4thcolumn.com/the4thcolumn-desk-sikim-tourist-cheated-fir/#respond Wed, 04 May 2022 08:23:52 +0000 https://the4thcolumn.com/?p=22239 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৪ মে’২০২২ :-

সিকিম বেড়াতে এসে প্রতারণার শিকার হলো মুর্শিদাবাদ জেলার পর্যটক দম্পতি। জানা গেছে, ওই দম্পতি শিলিগুড়িতে এসে এক ট্যুর অপারেটর কাছ থেকে সিকিম ভ্রমণের ট্যুর বুকিং করেছিল। এই বুকিংয়ের জন্য তারা ৭৫০০ টাকা অগ্রিম পেমেন্টে করেছিল।কিন্তু সিকিমে পৌঁছে তাদেরকে নানা রকম হেনস্তার শিকার হতে হয়। সেখানে গিয়ে আরও বাড়তি টাকা দিতে হয় ওই দম্পতিকে। এরপরই তারা মঙ্গলবার শিলিগুড়ি ফিরে নিউ জলপাইগুড়ি থানায় সংশ্লিষ্ট ওই ট্যুর অপারেটর এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই ট্যুর অপারেটরের এক কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এরপরই পুলিশের মধ্যস্থতায় সংশ্লিষ্ট ওই ট্যুর অপারেটর ওই দম্পতির কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেয়।

]]>
https://the4thcolumn.com/the4thcolumn-desk-sikim-tourist-cheated-fir/feed/ 0 22239
মিরিক লেকে মাছের মড়ক : উদ্বেগ পরিবেশপ্রেমীদের | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumn-desk-darjeeling-mirik-lake-fish-death/ https://the4thcolumn.com/the4thcolumn-desk-darjeeling-mirik-lake-fish-death/#respond Sat, 16 Apr 2022 14:03:41 +0000 https://the4thcolumn.com/?p=21866 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১৬ এপ্রিল’২২ :-

মাছের মড়ক মিরিক লেকে। শুক্রবার থেকেই মিরিক লেকে মৃত্যু হয়েছে প্রচুর সংখ্যক বড় বড় মাছের। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে মিরিকে। উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরাও। এরজন্য মিরিক লেকের জলদূষণকেই দূষছেন পরিবেশপ্রেমীরা। কি কারণে এতগুলো মাছের মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষনীয় দার্জিলিং পার্বত্য এলাকার মিরিক লেক। এই লেক দেখতে প্রতিবছর ভিড় জমান লক্ষ লক্ষ পর্যটক। এই লেককে কেন্দ্র করেই পর্যটনের মানচিত্রে নাম করে নিয়েছে মিরিক। সম্প্রতি কাশ্মীরের ডাল লেকের অনুকরনে মিরিক লেকেও শুরু হয়েছে শিকারা। এই লেকের মাছ দেখতে পছন্দ করেন পর্যটকেরা। শুক্রবার থেকে মিরিক লেকের জলে একের পর এক বড় বড় মাছ ভেসে ওঠে। শনিবার সকালেও প্রচুর মাছের মৃত্যু হয়। মিরিক লেকে একের পর বড় বড় মাছের মৃত্যু ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় মিরিকে।

স্থানীয় এক পরিবেশপ্রেমী সংগঠনের দাবী, এখনও পর্যন্ত শাতাধিক বড়বড় মাছের মৃত্যু হয়েছে। এদিন সকালে এই সংস্থার সদস্যরা লেক থেকে অন্তত ৩০ টি মৃত মাছ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের একাধিক আধিকারিক। তাদের মতে লেকে জল দূষণের জন্যও এত বড় সংখ্যক মাছের মৃত্যু হয়েছে। মৃত মাছ ও লেকের জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। অবিলম্বে লেকের জলদূষন রোধ করা সম্ভব না হলে আরও প্রচুর সংখ্যক মাছের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।

]]>
https://the4thcolumn.com/the4thcolumn-desk-darjeeling-mirik-lake-fish-death/feed/ 0 21866
আশাকর্মীকে ধর্ষণের চেষ্টা গাড়ি চালকের : বাঁচতে পাহাড়ি পথের বাঁকে ঝাঁপ মহিলার | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumn-desk-karshiang-rape-asha-workers/ https://the4thcolumn.com/the4thcolumn-desk-karshiang-rape-asha-workers/#respond Sat, 16 Apr 2022 13:59:43 +0000 https://the4thcolumn.com/?p=21863 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১৬ এপ্রিল’২২ :-

কার্শিয়াঙে আশাকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তাঁরই এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে। শুক্রবার বিকেল চারটা নাগাদ মকাইবারি চা বাগানের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে উপযুক্ত শাস্তির দাবীতে কার্শিয়াং থানায় বিক্ষোভ আশা কর্মীদের। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল কার্শিয়াং থানার পুলিশ।

শুক্রবার বিকেলে মকাইবাড়ি রোডে এক আশাকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কার্শিয়াং থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় কার্শিয়াং মহকুমা হাসপাতালে। পরে তাকে চিকিৎসার জন্য আনা হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মহিলা কোনো এক জায়গায় যাওয়ার জন্য একটি গাড়িতে বসেন। সেই সময় সে গাড়িতে একাই ছিলেন। চালক গাড়িতে আরও যাত্রী তোলার নাম করে সোজা চলে যান পাঙ্খাবাড়ির রাস্তায়। কিছুটা যাওয়ার পর চালক মকাইবাড়ি চা বাগানের কাছে নির্জন জায়গায় মহিলাকে ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই নিজেকে বাঁচাতে গাড়ি থেকে ঝাঁপ দেয় মহিলা। আর তাতেই গুরুতর জখম হন তিনি।

মহিলা গাড়ি থেকে ঝাঁপ দিতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত চালক। মহিলার পরিবারের তরফে কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নামে কার্শিয়াং থানার পুলিশ। বিভিন্ন জায়াগা থেকে শতাধিক সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে, সেই ফুটেজ থেকেই অভিযুক্তকে চিহ্নিত করে শনিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক আহত মহিলার নিকট আত্মীয়। রবিবার ধৃতকে দার্জিলিং জেলা আদালতে তোলা হবে।

এদিকে শনিবার আশাকর্মীরা দোষীকে গ্রেফতার করার দাবীতে কার্শিয়াং থানায় বিক্ষোভ দেখাতে আসেন আশাকর্মীরা। তখন তারা জানতে পারে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশের এই ভুমিকায় সন্তোষ প্রকাশ করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সহ সভাপতি জয় লোধ । সেই সঙ্গে তিনি ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

]]>
https://the4thcolumn.com/the4thcolumn-desk-karshiang-rape-asha-workers/feed/ 0 21863
পাহাড়ে পুরসভা দখলের পর এবার চাই জিটিএ : চা – শ্রমিক স্বার্থে অনশন ‘ হামরো পার্টির ‘ | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumn-desk-darjeeling-municipality-hamro-party-gta-hunger-strike/ https://the4thcolumn.com/the4thcolumn-desk-darjeeling-municipality-hamro-party-gta-hunger-strike/#respond Sat, 16 Apr 2022 09:09:44 +0000 https://the4thcolumn.com/?p=21843 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১৬ এপ্রিল’২২ :-

পাখির চোখ জিটিএ। এবার চা-বাগান নিয়ে অনশনে হামরো পার্টি। চা বাগানের শ্রমিকদের স্বার্থে, এবার স্ত্রী ও দলীয় অনুগামীদের নিয়ে আমরণ অনশনে বসলেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। আর তার ওই অনশনে যোগ দিয়েছেন তাঁর স্ত্রী নম্রতা এডওয়ার্ডও। শুক্রবার রাত থেকে চা বাগানের শ্রমিকদের দাবি আদায়ে অনশনে বসার সিদ্ধান্ত নেন অজয় এডওয়ার্ড৷

গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে দার্জিলিংয়ের রঙ্গীত চা বাগান । করোনা পরিস্থিতির আগেও একাধিকবার লকআউট হয়েছে রঙ্গীত চা বাগান। কখনও এক বছর, আবার কখনও তিনমাস লকআউট হওয়ার পর খুলেছে বাগান। এভাবেই চলছিল চা বাগানটি। সম্প্রতি ছয় মাস ধরে বন্ধ রয়েছে চা বাগানটি। বাগানে স্থায়ী – অস্থায়ী সব মিলিয়ে প্রায় শতাধিক চা শ্রমিক রয়েছে। এদের বেশীরভাগ আগে বিমল গুরুং শিবিরে থাকলেও, দার্জিলিং পুরসভা নির্বাচনের পর সিংহভাগ চা শ্রমিক ও নেতৃত্ব হামরো পার্টির শ্রমিক সংগঠনে যোগ দেয়। এরপরই বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটির টাকা মালিকপক্ষ বকেয়া রেখেছে বলে অভিযোগ তোলে হামরো পার্টি। কিন্তু, বিরোধ চরমে ওঠে বাগান খোলা নিয়ে। শ্রমিকদের সঙ্গে পাকা চুক্তি করার পরই বাগান খোলার দাবি তোলে হামরো পার্টি।

অন্যদিকে, আইনের ফাঁক বুঝে টি ট্যুরিজমের নামে বাগান লক আউটের সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ। প্রায় এক হাজার ৬০০ একর চা বাগানের এক তৃতীয়াংশ টি ট্যুরিজমের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ। ইতিমধ্যে অধিকাংশ চা গাছ উপড়ে ফেলার কাজও শুরু হয়েছে। হামরো পার্টির অভিযোগ, বন্ধ চা বাগানের সুযোগ নিয়েছে মালিকপক্ষ।এমনকি টি ট্যুরিজমের বিষয়ে চা বাগান শ্রমিকদের সঙ্গে কোনরকম আলোচনাও হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টা জানা মাত্র বিক্ষোভ দেখাতে শুরু করেন বাগান শ্রমিকরা। টানা বিক্ষোভের পর শুক্রবার চা বাগানে পৌঁছায় হামরো পার্টির নেতৃত্ব। চা বাগানে পৌঁছায় দার্জিলিং জেলা পুলিশও। তারা বাগানে যেতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। এরপর চা বাগান ছেড়ে বেরিয়ে যায় পুলিশ। তারপর চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন অজয় এডওয়ার্ড। সব শোনার পর শুক্রবার রাত থেকেই স্ত্রী নম্রতা ও দলীয় অনুগামীদের নিয়ে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেন হামরো পার্টির সভাপতি।

পাহাড়ের পৌরসভা নির্বাচনে বিপুল জয়ের পর, এবার জিটিএ নির্বাচনকেই পাখির চোখ করছে হামরো পার্টি। জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের চা বলয়ের রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তার করতে কোন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না হামরো পার্টির টপ ম্যান অজয় এডওয়ার্ড। আর সেই লক্ষ্যে এবার পাহাড়ের চা-বাগান সমস্যা নিয়ে অনশন আন্দোলনে নামলো হামরো পার্টি বলে মনে করছে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল।

]]>
https://the4thcolumn.com/the4thcolumn-desk-darjeeling-municipality-hamro-party-gta-hunger-strike/feed/ 0 21843
দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই ৫টি বাড়ি | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumndesk-darjeeling-bijan-bari-fire/ https://the4thcolumn.com/the4thcolumndesk-darjeeling-bijan-bari-fire/#respond Fri, 08 Apr 2022 13:39:05 +0000 https://the4thcolumn.com/?p=21688 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৮ এপ্রিল’ ২০২২ :-

চোখের সামনে জ্বলছে পাঁচ পাঁচটি বাড়ি। নিমেষে পুড়ে ছাই ৫টি পরিবার। বিধ্বংসী এই ঘটনার সাক্ষী থাকলো দার্জিলিংয়ের বিজনবাড়ি। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে।

রাতের অন্ধকারে দাউদাউ করে বাড়িতে লাগল আগুন। পুড়ে ছাই হয়ে গেল বহু কিছু। রাতের ভয়াবহ অগ্নিকান্ডে পাহাড়ে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার। জানা গেছে, দার্জিলিংয়ের বিজনবাড়ি বাজারের কাছে আইজল এলাকায় ভয়াবহ এই অগ্নিকান্ড হয়। ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। এলাকার প্রমীলা রাইয়ের বাড়ি থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাহাড়ি এলাকায় ঘনবসতিপূর্ণ পূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেগ পেতে হয়নি।

]]>
https://the4thcolumn.com/the4thcolumndesk-darjeeling-bijan-bari-fire/feed/ 0 21688