দেশ https://the4thcolumn.com Wed, 08 May 2019 18:34:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.1.1 161066102 তান্ডব বাড়ছে ফণীর : দক্ষিণগামী ট্রেন বাতিল করল উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে https://the4thcolumn.com/desh-fani-train-cancel-nfrail/ https://the4thcolumn.com/desh-fani-train-cancel-nfrail/#respond Fri, 03 May 2019 13:22:24 +0000 https://the4thcolumn.com/?p=710 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৩ মে’১৯ :-

ফণীর তান্ডবের ভয়ে দূরপাল্লার ট্রেন বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল । শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নিয়ে যাত্রী সাধারণের কাছে ‘দুঃখপ্রকাশ ‘করে এন এফ রেল । সূত্র বলছে , ফণীর কারণে বাতিল হয়েছে ‘গৌহাটি(শীলঘাট) চেন্নাই এগমোর এক্সপ্রেস ( ট্রেন নম্বর ১৫৬৩০), গৌহাটি-সেকেদ্রাবাদ এক্সপ্রেস । প্রসঙ্গত , দূরপাল্লার এই ট্রেনগুলি অসম থেকে ছেড়ে উড়িষ্যা হয়ে সুদূর দক্ষিণে পৌঁছায় । এবং ফণীর তান্ডব ক্রমশই বাড়ছে উড়িষ্যা উপকূলে । যাত্রী সাধারনের সুরক্ষার প্রশ্নই এই ট্রেনদ্বয় বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল ।
অন্যদিকে , একদিন পূর্বেই বেশ কিছু বিমান পরিষেবা বাতিল করা হয়েছে এই ফণীর ভয়ে । এবার সে তালিকায় নাম উঠল যাত্রীবাহী ট্রেনেরও ।

]]>
https://the4thcolumn.com/desh-fani-train-cancel-nfrail/feed/ 0 710
দাবদাহ ও রমজান মাস : ভোর ৫ টায় ভোট শুরুর পরামর্শ সুপ্রীম কোর্টের https://the4thcolumn.com/desh-ramjan-month-vote-suggesion-supreme-court/ https://the4thcolumn.com/desh-ramjan-month-vote-suggesion-supreme-court/#respond Thu, 02 May 2019 17:15:47 +0000 https://the4thcolumn.com/?p=696 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২মে’ ১৯ :-

আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস । এছাড়াও রাজস্থানসহ উত্তরের কয়েকটি রাজ্যে মাথাব্যথার কারন প্রচন্ড দাবদাহ । সে কারণে চলতি ভোটের দিনক্ষণ নিয়ে বিবেচনার আর্জি জানিয়েছিল জাতীয় কংগ্রেস । বিবেচনার বার্তা দিয়েছিল তৃণমূলও । এবার একই সুর শোনা গেল দেশের সর্বোচ্চ আদালতের । ভোট দানের সময় সকাল ৭ টার পরিবর্তে এগিয়ে নিয়ে ভোর ৫ টায় শুরু করা যায় কি না , সে ব্যাপারে নির্বাচন কমিশনকে পরামর্শ বার্তা দিল সুপ্রিম কোর্ট ।

সূত্রের খবর , রমজান মাস ও দাবদাহ , এই দুই কার্যকারণ কে মাথায় রেখে বাকী দফার ভোটের শুরুর সময় ভোর ৫ টায় রাখার পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত ।

প্রসঙ্গত , ভোটের নির্ঘন্ট নিয়ে বিবেচনার আর্জি জানিয়েছিল জাতীয় কংগ্রেস । প্রদেশ কংগ্রেসের তরফে , মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে , তা বিবেচনায় রাখতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রেখেছিল কংগ্রেস । একই আপত্তির সুর ছিল তৃণমূলের তরফেও ।

]]>
https://the4thcolumn.com/desh-ramjan-month-vote-suggesion-supreme-court/feed/ 0 696
সাবধান ! দুরন্ত গতির ফনা তুলে আসছে ফণী https://the4thcolumn.com/desh-fani/ https://the4thcolumn.com/desh-fani/#respond Thu, 02 May 2019 11:50:58 +0000 https://the4thcolumn.com/?p=673 নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২ মে’১৯ :-

ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে ফণী। আয়লার থেকে বিধ্বংসী এই ঝড় তাণ্ডব চালাবে রাজ্যেও। তার জন্য সতর্ক নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার।  আবহাওয়া দপ্তর জানিয়েছে ফণীর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলা গুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর  ও হাওড়ায়  প্রবল ঝড়বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা ও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিঘা, বকখালি এবং মন্দারমণিতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকিং করে দিঘা সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে সতর্ক করা হচ্ছে।
আগামী শুক্রবার বাংলায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ফনি।এর আগেই এই বিষয়ে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আগাম বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর।উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারের কোনও কোনও জায়গায় ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়েছিল।
এবারে ফের সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।আগামী শুক্রবার বাংলায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ফনি ,বলে জানানো হয়েছে।

]]>
https://the4thcolumn.com/desh-fani/feed/ 0 673
নিস্তব্ধ নির্বাচনী ইশতেহার : উচ্ছেদ রায়ে বিপন্ন তামাম বনবাসী — বিশেষ কলামে দেবাশীষ আইচ https://the4thcolumn.com/https-they-column-com-desh-banobasi-biponno-debashis-aich-bishesh-column/ https://the4thcolumn.com/https-they-column-com-desh-banobasi-biponno-debashis-aich-bishesh-column/#respond Wed, 10 Apr 2019 15:45:12 +0000 https://the4thcolumn.com/?p=362 নিঃশব্দ নির্বাচনী ইশতেহার :উচ্ছেদ রায়ে বিপন্ন তামাম বনবাসী — দেবাশিস আইচ

ভারতের বনাঞ্চলে ব্রিটিশ শাসন ফিরিয়ে আনতে তৎপর মোদি সরকার। নয়া মোড়কে মুড়ে ঔপনিবেশিক আইনের নয়া খসড়া প্রস্তুত। ১৮৭৮ সালে আইনের বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বনের দখল নিয়েছিল। তার সঙ্গে সঙ্গেই সব অধিকার হারিয়ে নিজ দেশে, নিজ বনে পরবাসী হয়ে পড়েছিল লক্ষ লক্ষ আদিবাসী, বনবাসী।এবার ১৯২৭ সালের আর এক ঔপনিবেশিক বন আইনকে ঢেলে সাজিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। আর ঢেলে সাজানোর নামে — বিশেষজ্ঞরা বলছেন — আইনে যোগ করা হচ্ছে আরও বেশি পেশি, আরও বেশি বেশি নখ-দাঁত। যাতে বনবাসীদের যাবতীয় অধিকারের দাবিকে আঁচড়ে-কামড়ে ফালাফালা করে দেওয়া যায়। ছড়রা বন্দুকের দিন শেষ, আইনের খসড়ায় বনের পাহাড়াদারদের জন্য আধুনিক মারণাস্ত্র ব্যবহারের প্রস্তাব রাখা হয়েছে। আর আইনরক্ষার নামে গোলাগুলিতে যদি বনবাসীর প্রাণও যায় তবে অভিযুক্ত আধিকারিককে সরাসরি গ্রেপ্তার করা যাবে না।বনে বেআইনি কাজের অভিযোগে ধরা পড়লে অভিযুক্তকেই প্রমাণ করতে হবে সে নির্দোষ। রাজ্য সরকারের কাঁধে দায়িত্ব পড়বে বনে লক-আপ সেল, লাঠি-সোটা, গুলি-গোলা, বন্দুক, কাঁদানে গ্যাস, ওয়ারলেস ব্যবস্থা সহ বন-থানা গড়ে তোলার।বনে যেন জারি হতে চলেছে আফস্পার পকেট সংস্করণ। এই পুলিশি ও আধা-বিচার ব্যবস্থার নিষ্ঠুর আইনের বলে বন পরিচালনার সব ক্ষমতা ফের তুলে দেওয়া হবে বনকর্তাদের হাতে। তারাই হয়ে উঠবে বনের হর্তাকর্তাবিধাতা। বন আর বনবাসীরা তাদের বলির পাঁঠায় পরিণত হবে, তাদের ল্যাজে কাটবে না মাথায় তা হবে বনবাবুদের মর্জিমাফিক। আর এই সবই হবে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অঙ্গুলিহেলনে। প্রশাসনিক কিছু বিষয়ে এমনও কিছু ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে যেখানে রাজ্য সরকারের রা- কাড়ার সুযোগ থাকবে না।

অর্থাৎ, এই যে ফরেস্ট রাইট এক্ট বা বনাধিকার আইন ২০০৬, যার বলে বনবাসীদের অরণ্যের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, স্বীকার করা হয়েছিল সেই ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত অরণ্যবাসীদের উপর ‘ঐতিহাসিক অন্যায়’ করা হয়েছে — সে আইন সমূলে উপড়ে দিতে কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ফের বনবাসীদের উচ্ছেদের নীল নকশা প্রস্তুত। গত ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট প্রায় ১১.৮ লক্ষ বনবাসীকে উচ্ছেদ করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। বনবাসীদের বিরুদ্ধে কারা এই মামলা করেছিল? সহজ কথায় বনাধিকার আইন যাদের কাছে চক্ষুশূল, আদিবাসী, দলিতদের যারা মনে করে অনুপ্রবেশকারী, দখলদার, বন ও পশুপাখির দুশমন তারাই এই মামলার হোতা। আপাতত কেন্দ্রের আবেদনের ভিত্তিতে এই রায় স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কারণ স্রেফ সংসদীয় নির্বাচন। ভোটের মুখে আদালতের রায়কে সাময়িক ধামাচাপা দেওয়ার প্রয়াস। কেন্দ্র তো চায়, ওডিশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র তো চায় বনাঞ্চল কর্পোরেটগুলিকে বেচে দিতে। কোন রাজ্যই বা চায় না! সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রক সিংভূম ও চাইবাসায় খনি স্থাপনের পরিকল্পনা নিয়েছে। জীববৈচিত্র্যে ভরপুর এশিয়ার বৃহত্তম শাল অরণ্য, এলিফ্যান্ট রিজার্ভ তুলে দিতে চাইছে খনি মালিকদের হাতে। ছত্তিশগড়ের হাসদেও আরান্দ ভারতের অন্যতম গভীর এক বনাঞ্চল। সেই বনের ১৭০,০০০ হেক্টর এলাকা খোলামুখ খনির জন্য ছাড়পত্র মিলেছে আদানিদের।

তরাই-ডুয়ার্স-পাহাড় সহ আমাদের রাজ্যে সম্ভাব্য উচ্ছেদের মুখে দাঁড়িয়ে রয়েছন ৮৬ হাজার ১৪৬ জন আদিবাসী এবং অন্যান্য পারম্পরিক বনবাসী। এই ভয়াবহ ও অন্যায় রায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি রাজ্যের কোনও রাজনৈতিক দলকে। উল্টে ক্যাডার লেলিয়ে কিংবা পুলিশ-প্রশাসন দিয়ে বনবাসীদের ন্যায়সঙ্গত আন্দোলন, প্রতিবাদ মিছিল কিংবা স্মারকলিপি দেওয়ার মতো নিরীহ কর্মসূচিও ভেস্তে দেওয়া হয়েছে। কী উত্তরবঙ্গ, কী সুন্দরবন বা জঙ্গলমহলে বনাধিকার আইনের সার্থক প্রয়োগ, বনবাসীদের উচ্ছেদের কেন্দ্রীয় ও আইনি চক্রান্ত্রের বিরোধিতা, পরিবেশ, জীববৈচিত্র্য রাজ্যের রাজনৈতিক দলগুলির ইস্তাহারে স্থান পায় না। অতঃপর বনবাসীদের বুঝটা তাদেরই বুঝে নিতে হবে। বুঝিয়েও দিতে হবে।

লেখক সাংবাদিক ও সমাজকর্মী।

]]>
https://the4thcolumn.com/https-they-column-com-desh-banobasi-biponno-debashis-aich-bishesh-column/feed/ 0 362
বিজেপির নির্বাচনী ইশতেহার : জম্মু-কাশ্মীরে রদ হবে 35A : রয়েছে মন্দির নির্মাণ ইস্যু https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-bjp-istehar/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-bjp-istehar/#respond Mon, 08 Apr 2019 09:03:17 +0000 https://the4thcolumn.com/?p=347 লোকসভা নির্বাচনের বাহাত্তর ঘন্টা পূর্বে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিজেপি । ইশতেহারে মন্দির ইস্যুতে নিজেদের অবস্থান জানানো ছাড়াও কাশ্মীরে চালু থাকা 35A এবং 370 ধারা সম্পর্কেও নিজেদের দলীয় অবস্থান প্রকাশ করেছে বিজেপি ।
সোমবার প্রথম আওয়ারে প্রকাশিত এই নির্বাচনী ইশতেহারে কাশ্মীর নিয়ে সরাসরি নিজেদের বক্তব্য রেখেছে বিজেপি । কিছুদিন আগেই কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণে মর্মান্তিক ভাবেই প্রাণ হারিয়েছিলেন দেশের 44 জন সেনা জওয়ান । ক্ষোভে ফেঁটে পড়েছিল গোটা দেশ । কাশ্মীরে লাগু থাকা 35A এবং 370 ধারা বাতিল করবার প্রশ্ন উঠিয়েছিল আসমুদ্রহিমাচল । এবং চলতি লোকসভা নির্বাচনের দলীয় ইশতেহারে এই বিষয় নিয়েই নিজ অবস্থান ব্যক্ত করেছে বিজেপি । ইশতেহারে জানানো হয়েছে , জম্মু -কাশ্মীরের 35A ধারা রদের চেষ্টা করবে বিজেপি এবং 370 ধারার লাগু রাখার প্রয়োজন নিয়েও ভাবনা চিন্তা করা হবে । ইশতেহারে বলা হয়েছে , এই 35A ধারা জম্মু -কাশ্মীরের সাধারণ নাগরিকদের স্বার্থের পরিপন্থী ও ভেদাভেদপূর্ন ।
অন্যদিকে , মন্দির ইস্যু নিয়েও ইশতেহারে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে বিজেপি । ইশতেহারে জানানো হয়েছে , মন্দির নির্মাণে ভারতীয় সংবিধানে থাকা সমস্ত সম্ভবনা খতিয়ে দেখা হবে । অর্থাৎ ক্ষমতায় এলে মন্দির নির্মাণের সংকল্প জানিয়ে দেওয়া ছাড়াও জম্মু -কাশ্মীরে লাগু থাকা দুই বিশেষ ধারা বাতিল নিয়েও কাজ করবে বিজেপি ।

]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-bjp-istehar/feed/ 0 347
বন্ধ ভুটান-সীমান্ত : রেট বেড়েছে অবৈধ বাটা’র https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-bhutan-taka-exchange-bata/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-bhutan-taka-exchange-bata/#respond Sat, 06 Apr 2019 07:44:48 +0000 https://the4thcolumn.com/?p=229 নিজস্ব প্রতিবেদক , নীলকন্ঠ তরফদার , আলিপুরদুয়ার :- প্রথম দফায় ১১ এপ্রিল নির্বাচন হচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। ভোট শুরুর ২৪ ঘন্টা আগে বন্ধ হয়ে যাবে আলিপুরদুরদুয়ারে ভারত-ভূটান সীমান্ত। সেই সময় বন্ধ থাকবে ভারত ভুটান যাতায়াত। এস এস বির , ৫৩ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অরবিন্দ কুমার বলেন , “ভোট শুরুর চব্বিশ ঘন্টা পূর্বেই সীমান্ত বন্ধের নির্দেশ রয়েছে । সে কারণে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক একসঙ্গে বেশী টাকা বহন করা যাবে না “। আর এতেই সমস্যায় পড়েছে ভারত ভূটান সীমান্তের জয়গা শহর। শিয়রে রয়েছে ভোট। তাই বাটা বেড়েছে একলাফে আড়াইগুন। ভারত ভুটান সীমান্তের জয়গাতে এতদিন ১০০ টাকা ভুটানি নোট ভারতীয় নোটে পরিবর্তন করতে মাত্র ৮০ পয়সা চার্জ নিত বাটা ব্যবসায়িরা। একলাফে এখন ১০০ টাকা ভুটানি নোটের বদলে ভারতীয় টাকা নিতে গেলে ১ টাকা ৮০ পয়সা কেটে নিচ্ছেন ব্যবসায়িরা। আর সেই কারনে ভুটান কাজ করা শ্রমিক ও জয়গার ক্ষুদ্র ব্যবসায়িদের মাথায় হাত পড়েছে। উত্তরবঙ্গের দ্বিতীয় শিলিগুড়ি বলে খ্যাত জয়গা শহরের ব্যবসা বানিজ্য সবই নির্ভর করে ভুটানের উপর। প্রতিদিন হাজার হাজার ভুটানি নাগরিক তাদের প্রয়োজনে জয়গাতে আসেন। চাল, ডাল, নুন, তেল, জামাকাপড়, আসবাবপত্র, প্রসাধনি সামগ্রী প্রায় সব কিছুর জন্যই ভুটানি নাগরিকরা ভারতের উপর নির্ভরশীল। আর সেই সব সামগ্রী কেনার ভুটানিদের কাছে অন্যতম স্থান হচ্ছে ভারত ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের জয়গা শহর। প্রতিদিন জয়গাতে কোটি টাকার ওপরে ব্যবসা হয়। এই টাকার লেনদেনের বেশির ভাগটাই হয় ভুটানি নোটে। যা ভারতের অন্য যে কোন প্রান্তে অচল। শুধু চলে ভারত ভুটান সীমান্তের জয়গা শহরে। এই নোট নিয়ে জয়গাতে কোটি কোটি টাকার ব্যবসা হয়। একশ্রেনীর লোক ভুটান নোট ১০০ টাকা পরিবর্তন করার জন্য ১ টাকা ৮০ পয়সা বাটা নিচ্ছেন। এই বাটার পরিমান আগে ছিল মাত্র ৮০ পয়সা। কিন্তু ভোটের মরশুম বুঝে সেই পরিমান ১০০ টাকা এক টাকা বাড়িয়ে দিয়েছে বাটা ব্যবসায়িরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাটা ব্যবসায়ি বলেন, “ ভোটের ২৪ ঘন্টা আগে সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় ৪৮ ঘন্টা ভুটানে যাতায়াত বন্ধ থাকবে। এছাড়া সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশ, বেশি টাকা সঙ্গে থাকলেই ধরে ফেলছে পুলিশ। সব মিলিয়ে টাকা নিয়ে যাতায়াত করার ঝুঁকি বেড়েছে। সেই কারনে বাটার পরিমান বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কিছু করার নেই।” জয়গা মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রামাশংকর গুপ্তা বলেন, “ আমরা দীর্ঘদিন থেকে জয়গাতে মানি এক্সচেঞ্জ সেন্টারের দাবি করে আসছি। তা এখনও হচ্ছে না। আর সেই কারনেই এই সব সমস্যা হচ্ছে। তবে জয়গাতে বাটা ব্যবসা সম্পূর্ন অবৈধ। এখন অনেক কমে গেছে। ভুটানে গিয়ে ভুটান নোট দিয়ে ব্যাংকের মাধ্যমে সহজেই একাউন্ট পেয়ী ড্রাফটের মাধ্যমে তা পরিবর্তন করে নেওয়া যায়। কোন অসুবিধে হয় না।”

]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-bhutan-taka-exchange-bata/feed/ 0 229
বুথে জওয়ান মোতায়েনের আর্জি : নচেৎ করব না ভোট-ডিউটি : হুঁশিয়ারি দিয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন আলিপুরদুয়ারের ভোট কর্মীরা https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-vote-nirapotta-demand/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-vote-nirapotta-demand/#respond Thu, 04 Apr 2019 07:09:55 +0000 https://the4thcolumn.com/?p=208 গত বিধানসভা নির্বাচনে রায়গঞ্জের শিক্ষক রাজকুমার রায়ের মর্মান্তিক কাহিনী ঘিরে একদা উত্তাল হয়েছিল গোটা বাংলা । ভোটের কর্তব্য সম্পন্ন করতে গিয়ে মৃত্যু হয়েছিল রাজকুমারবাবুর । প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শিক্ষক মহল । সেই দগদগে ঘা- স্মৃতি এখনো মুছে যায় নি ছাপোষা ভোট কর্মীদের মন থেকে । রায় গঞ্জের সেই হৃদয়বিদারক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ঐক্যবদ্ধ হতে চলেছেন আলিপুরদুয়ারের শিক্ষক ভোট কর্মীগন । ঐক্যবদ্ধ হচ্ছেন নির্বাচনী কর্তব্য করাকালীন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করণের দাবীকে সামনে রেখে । তাদের দাবী , বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দ্বারা বুথের ভোটকর্মীদের সুরক্ষা-নিরাপত্তার গ্যারান্টি প্রদান । তারা চাইছেন , কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান যেন ভোটের দিন বুথ পাহারায় থাকে , নচেৎ তারা ভোটের ডিউটি করবেন না । এবং এই মর্মে , আজ বৃহবার ঐক্যবদ্ধ হয়ে আলিপুরদুয়ার জেলাশাসকের কাছে এক লিখিত আর্জি নামাও পেশ করতে চলেছেন তারা। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়েছে আলিপুরদুয়ার লোকসভা ক্ষেত্রে ।

সূত্রের খবর , ভোট ডিউটি করবার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বুথ পাহারা দিক এমন দাবী তুলে সোশ্যাল নেটওয়ার্ক এ সম্মিলিত আওয়াজ তুলেছেন ভোটকর্মীরা । ইতিমধ্যেই তারা এই দাবী সামনে রেখে গঠন করেছেন “ভোট কর্মী ঐক্য মঞ্চ” । রীতিমত ‘মিটিং’ করে মঞ্চের তরফে আলাদা করে তৈরী করেছেন একটি ‘কোর কমিটি’ । এই কোর কমিটিই এই দাবী -আর্জির রূপরেখা তৈরী করেছে , হোয়াটস আপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঐক্যবদ্ধ দাবী আদায়ের আবেদন । এমনকি , বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে কিংবা ডি সি আর সি থেকে দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার কালে সঙ্গে যদি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান না যায় ,তবে তারা ভোট গ্রহণ কেন্দ্রেই যাবেন না ,এমন সিদ্ধান্ত নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন । ভারতীয় সংবিধানের ২১ নং অনুচ্ছেদে(১৯৫০) ‘কে মনে করিয়ে দিয়ে , এই ভোট ঐক্য মঞ্চের বয়ান , “আমাদের প্রত্যেকের জীবন রক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতীয় সংবিধান। প্রকৃত নিরাপত্তা ছাড়া ভোট কর্মী হিসাবে নিয়োগ সম্পূর্ন অসাংবিধানিক ” ।

আর চার ঘণ্টা পরেই এই ভোট ঐক্য মঞ্চ আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের কাছে মিলিত হওয়ার ডাক দিয়েছেন ভোট কর্মীদের উদ্দেশ্যে । তারপর এই ভোট কর্মী নিরাপত্তা করণের গ্যারান্টি চেয়ে তারা আলিপুরদুয়ার জেলাশাসক তথা এই লোকসভা ক্ষেত্রের শীর্ষ আধিকারিকের দরবার করতে যাচ্ছেন । এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রত্যেক ভোটকর্মী যাতে ই মেইল করে, ভোট চলাকালীন প্রানের সুরক্ষা – নিরাপত্তার দাবী জানিয়ে ,সেই আর্জিও রেখে চলেছে এই ভোট ঐক্য মঞ্চ । এককথায় , ভোট মরসুমে দ্বিতীয় রায়গঞ্জের স্থান নিতে চলেছে আলিপুরদুয়ার ।

]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-desh-vote-nirapotta-demand/feed/ 0 208