ডিজিটাল https://the4thcolumn.com Mon, 23 Nov 2020 19:09:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 সুরক্ষিত থাকুক আপনার ই-মেইল : পাসওয়ার্ড নির্বাচনে খেয়াল রাখুন কিছু বিষয় | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-how-to-secure-your-email-id/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-how-to-secure-your-email-id/#respond Mon, 23 Nov 2020 19:09:44 +0000 https://the4thcolumn.com/?p=11264 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ নভেম্বর’ ২০২০:-

করোনা কালে ওয়ার্ক ফ্রম হোম -এর কারণে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে। এক্ষেত্রে দরকারি কিছু আদান-প্রদানের মাধ্যম হল মেইল। তাছাড়া অফিসের কাজসহ এখন ব্যক্তিগত কাজেও ই-মেইল ব্যবহার করছেন অনেকেই। ই-মেইল বর্তমানে সবার প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাকারদের হাত থেকে নিজের ই-মেইল সুরক্ষিত রাখার দিকেও নজর দিতে হবে। জেনে নিন ই-মেইল সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ নিতে পারেন।

কিছুদিন পর পর পাসওয়ার্ড বদল করলে ভালো। আর প্রতিবার যখন বদল করছেন পাসওয়ার্ড, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোন মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি মাসে অন্তত একবার আপনার মেইল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি।

কমা, আপার কেস লেটার, সংখ্যা, লোয়ার কেস লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

জেনে নিন মোবাইলে কীভাবে জিমেইলের পাসওয়ার্ড বদলাবেন?
ফোনে জিমেইল অ্যাপ খুলুন। তারপর সেটিংসে গিয়ে আপনার মেল আইডি প্রেস করুন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।

এরপর সিকিউরিটি সেকশনে যান। সাইনিং ইন টু গুগল অপশনে গিয়ে পাসওয়ার্ডে ক্লিক করুন। এরপর আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করতে বলা হবে।

সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড লাগবে। তারপর ক্লিক করে পাসওয়ার্ড বদলান।

ডেস্কটপ থেকে জিমেইল পাসওয়ার্ড যেভাবে বদলাবেন
আপনার কম্পিউটারে জিমেইল খুলুন। তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। সার্কুলার আইকনে ক্লিক করুন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন।

সিকিউরিটি অপশনে গিয়ে গুগলে সাইন ইন করুন। পাসওয়ার্ড নির্বাচন করুন। তারপর সাইন ইন করতে বলা হবে।

নতুন পাসওয়ার্ড দিন, তারপর পাসওয়ার্ড বদল করুন।

প্রযুক্তির ব্যবহার আমাদের অনেক কাজ সহজ করে দিলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুলেই হয়ে যেতে পারে সর্বনাশ। তাই সর্বদা সজাগ থাকুন, সতর্ক থাকুন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-how-to-secure-your-email-id/feed/ 0 11264
কম দামে আকর্ষণীয় স্মার্ট ফোন! : ফ্লিপকার্ট দিচ্ছে দারুণ অফার | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-flip-cart-dewali-offer-e-mobile-e-dichhe-darun-sob-offer/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-flip-cart-dewali-offer-e-mobile-e-dichhe-darun-sob-offer/#respond Sat, 14 Nov 2020 08:50:34 +0000 https://the4thcolumn.com/?p=10764 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ নভেম্বর’ ২০২০:-

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্টের Big Diwali সেল । এই সেলে গ্রাহকেরা অন্যান্য সব জিনিসের পাশাপাশি প্রায় সব স্মার্টফোনের ওপরেই পাবেন আকর্ষণীয় ছাড়। আপনিও যদি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। ফ্লিপকার্ট সেলে আপনি ৭,০০০ টাকার ও কম দামে পেয়ে যাবেন চমৎকার কিছু স্মার্টফোনের হদিশ। চলুন জানা যাক সেইসব ফোনের কথা।

Honor 9S
Honor 9S ফ্লিপকার্ট সেলে কিনতে পারবেন ৬,৪৯৯ টাকায়। ফোনটিতে রয়েছে ৫.৪৫ ইঞ্চির একটি Hd+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Mediatek MT6762R -এর প্রসেসর। এতে ৮mp -এর রেয়ার এবং ৫mp -এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Smart 4
এই স্মার্টফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজের ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ৬৯৯৯ টাকা। Infinix- এর Smart 4 ফোনে দেওয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি HD+ incell IPS ডিসপ্লে। গ্রাহকরা ফোনটি কেনার সময় ২ জিবি র‍্যামের এবং ৩২ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গিয়েছে। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ফোনটিতে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ৮mp -এর একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে রয়েছে ১০ W -এর ফাস্ট চার্জিং সাপোর্ট।

Lava Z61 Pro
সেলে গ্রাহকরা Lava- র এই ফোনটি কিনতে পারবেন কেবল ৫,০৯৯ টাকায় । ফোনটিতে দেওয়া হয়েছে ৫.৪৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৬ GHz এর অক্টা কোর চিপসেট। ফোনটিতে গ্রাহক পাবেন ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজ। ক্যামেরার দিক থেকে দেখলে ৮mp- এর প্রাইমারী ক্যামেরা এবং ৫mp -এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।

তাহলে আর দেরি কেন, বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন কিনতে চাইলে বেছে নিন যে কোনও একটি বিকল্প।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-flip-cart-dewali-offer-e-mobile-e-dichhe-darun-sob-offer/feed/ 0 10764
এখন হোয়াটসঅ্যাপেও কল রেকর্ড করা সম্ভব : জেনে নিন উপায় | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-eo-hobe-call-record-jene-nin-kivabe-hobe-seti/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-eo-hobe-call-record-jene-nin-kivabe-hobe-seti/#respond Thu, 12 Nov 2020 13:21:29 +0000 https://the4thcolumn.com/?p=10701 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ নভেম্বর’ ২০২০:-

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অনেক রকম ফিচার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিংয়ের কোনও সুবিধে নেই। তবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের কলও রেকর্ড করে নিতে পারবেন। এজন্য অবশ্য একটি থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে আপনাকে।

অ্যানড্রয়েড সিরিজের ফোনগুলোকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা বেশ সহজ। আপনি শুধু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন একটি অ্যাপ, যার নাম কিউব কল রেকর্ডার। এটি ডাউনলোড করার পর সেটিংসে গিয়ে প্রথমে একে রেকর্ড করার পারমিশন দিতে হবে। এরপর হোম স্ক্রিনেই চলে আসবে একটি আইকন। হোয়াটসঅ্যাপ কল করে ওই বটনটি অন করলেই কল রেকর্ড হতে থাকবে। তবে সবসময় ওই কল রেকর্ডারের বটনটি শো করে না। তখন বুঝতে হবে অ্যাপটি কাজ করছে না। তখন সেটিংসে গিয়ে অ্যাপটিতে ফের চালু করতে হবে এই ব্যবস্থা। কিউব কল রেকর্ডারের অডিও গ্যালারিতেই পাওয়া যাবে সব রেকর্ডিং।

তবে, আইফোনের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। প্রথমে লাইটনিং কেবল দিয়ে আইফোনটিকে ম্যাক ল্যাপটপের সঙ্গে লাইটনিং কেবল দিয়ে কানেক্ট করতে হবে। এরপর প্রথমবার কল রেকর্ড করার সময় কুইটটাইম অ্যাপটি ডাউনলোড করতে হয়। রেকর্ডিং বন্ধ হয় হয়ে গেলে তা পুনরায় রেকর্ড করার সুযোগ দেবে আইফোন। আইফোনের অত্যাধিক সুরক্ষা ব্যবস্থা কিছুটা হলেও জটিল। তবে রেকর্ডিংয়ের বটনের ওপর থাকছে তীরচিহ্ন।

এখন থেকে তাহলে গুরুত্বপূর্ণ কলগুলি হোয়াটসঅ্যাপেও রেকর্ড করা সম্ভব হবে, ঝট করে ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-eo-hobe-call-record-jene-nin-kivabe-hobe-seti/feed/ 0 10701
উৎসবের মরসুমে ধামাকা :১০ হাজারের নীচে দুর্দান্ত কিছু স্মার্টফোন | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-10-hazar-takar-nicher-kichu-darun-mobile-dekhe-nin-bistarito/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-10-hazar-takar-nicher-kichu-darun-mobile-dekhe-nin-bistarito/#respond Thu, 12 Nov 2020 07:45:22 +0000 https://the4thcolumn.com/?p=10649 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ নভেম্বর’ ২০২০:-

আর দুদিন পরেই তো দীপাবলি, এই সময় প্রিয়জনকে উপহার দিতে মন চায় সকলেরই। আর স্মার্ট ফোনের থেকে ভালো উপহার আর কি হতে পারে! কিন্তু ভালো ফোন কিনতে গেলে ভালো টাকারও তো প্রয়োজন। তবে চিন্তার কোনও কারণ নেই, আমরা দিচ্ছি এমন কয়েকটি স্মার্টফোনের সন্ধান, যার মূল্য ১০ হাজারের নিচে। তবে শুধু দাম কম তাই নয়, এই ফোনগুলোর রয়েছে আকর্ষণীয় ফিচারও। জেনে নিন ফোনগুলি সম্পর্কে :

Moto E7 Plus
Moto E7 Plus এর দাম ৯,৪৯৯ টাকা। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 420 এর চিপসেট। ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনে। এই ফোনটিতে পেয়ে যাবেন ৪৮ mp ডুয়াল ক্যামেরা সেট আপ। ফ্রন্টে দেওয়া হয়েছে ৮ mp -র সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি এবং ১০ w এর ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট।

Realme C12
কম বাজেটে Realme C12 একটি অন্যতম বিকল্প হতে পারে। ফোনটিতে দেওয়া হয়েছে ৩জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। ফোনটির দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই স্মার্টফোনের বিশেষত্ব হল এটির ব্যাটারি। ফোনটিতে ৬০০০ mAh এর বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার দিক থেকে দেখলে ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য ফোনটিতে একটি ৫ mp- এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 9
Redmi 9 এর ৪জিবি+৬৪জিবি ভ্যারয়েন্টটির দাম ৮,৯৯৯ টাকা। সেখানেই এটির ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ৯,৯৯৯ টাকা। Redmi 9 এ দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির Hd+ ডিসপ্লে, সাথে হেলিও জি৩৫ প্রসেসর। ক্যামেরার দিক থেকে দেখলে ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ mp- এর ট্রিপল ক্যামেরা সেট আপ। ফ্রন্টে দেওয়া হয়েছে ৫ mp- এর একটি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৫০০০mAh- এর ব্যাটারি।

এই তিনটি ফোন আপনি স্বাচ্ছন্দে প্রিয়জনকে উপহার দিতে পারেন। আর শুধু উপহার কেন, এত সস্তায় ও এত ভালো ফিচারসহ ফোন নিজের জন্যও নেওয়া যেতেই পারে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-10-hazar-takar-nicher-kichu-darun-mobile-dekhe-nin-bistarito/feed/ 0 10649
হোয়াটস অ্যাপে লুকিয়ে রাখতে চান ব্যক্তিগত চ্যাট ? : জেনে নিন সঠিক পদ্ধতি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-er-bishes-kono-chatt-lukiye-rekhe-delete-na-kore-ki-kore-rakhben-jene-nin/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-er-bishes-kono-chatt-lukiye-rekhe-delete-na-kore-ki-kore-rakhben-jene-nin/#respond Tue, 10 Nov 2020 13:16:53 +0000 https://the4thcolumn.com/?p=10517 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

জনসংযোগ বজায় রাখাই বলুন বা বন্ধুদের সাথে আড্ডা অথবা প্রিয়জনদের বার্তা পাঠানো আর সেই সাথে অফিসে বস বা সহকারীদের সঙ্গে কথাবার্তা সবটাই তো এখন মুঠোফোনের সাহায্যেই আমরা করে থাকি। আর এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। অনেক সময় এমন কিছু ব্যক্তিগত আলাপ-আলোচনাও এখানে আমরা সেরে ফেলি, যা অন্যেরা দেখে নিলে বিপদে পড়ার চান্স থাকে। এর জন্য আমাদের সেই বিশেষ চ্যাটটি ডিলিট করে দিতে হয়। আবার ডিলিট করে দিলেও কখনও সমস্যা দেখা দেয়। তাই যদি এমন হয়, সেই ব্যক্তিগত চ্যাটটি ডিলিট না করেই লুকিয়ে রাখা যায়! এমনই একটি ফিচার নিয়ে উপস্থিত হয়েছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আসুন জেনে নিই কীভাবে বিশেষ চ্যাট ডিলিট না করেও অন্যদের থেকে লুকিয়ে রাখা সম্ভব-
হোয়াটসঅ্যাপের এই বিশেষ ফিচারের নাম “Archive”। আজ আমরা আপনাদের জানাবো কীভাবে কোন চ‍্যাট ডিলিট না করে Archive অপশন ব‍্যবহার করে লুকিয়ে রাখা যায়।

জেনে নিন কীভাবে লুকিয়ে রাখবেন ব্যক্তিগত চ্যাট-
সবার আগে Android ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং সেই নির্দিষ্ট চ‍্যাটে যান, যেটি আপনি সবার চোখের আড়ালে রাখতে চাইছেন।

সেই চ‍্যাট বা কন্ট‍্যাক্টটি ওপেন করতে হবে না, সেটি সিলেক্ট করে লং প্রেস করুন।

চ‍্যাট সিলেক্ট হলে ওপরে একটি ফোল্ডার আইকন আসবে

এই আইকনে ক্লিক করলেই সেই চ‍্যাটটি Archive হয়ে যাবে।

এতদূর করার পর‌ই সেই কন্ট‍্যাক্টটি চ‍্যাট লিস্ট থেকে ভ্যানিশ হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে যতই স্ক্রল করুন না কেন সেই চ‍্যাটটি আর পাবেন না।

কীভাবে চ্যাটটি লিস্টে পুনরায় ফিরিয়ে আনবেন-
যখন আপনার মনে হবে এখন সুরক্ষিত বা সেই ব‍্যক্তির সঙ্গে চ‍্যাট করতে চান তখন স্ক্রল করে একদম নিচে চলে যান।

একদম শেষ চ‍্যাটের নিচে ছোট করে “Archived” লেখা দেখতে পাবেন।

এটিই সেই অপশন, যার মধ্যে আপনার ব্যক্তিগত চ‍্যাটটি লুকিয়ে রাখা আছে।

এই লেখাটিতে ট‍্যাপ করুন, আপনার সেই চ‍্যাটটি দেখা যাবে যেটি আপনি লুকিয়ে রেখেছেন।

কন্ট‍্যাক্ট চ‍্যাট বক্সটি লং প্রেস করুন, ওপরে Unarchive ফোল্ডারের আইকন দেখা যাবে।

এই আইকনে ক্লিক করলেই সেই লুকিয়ে রাখা চ‍্যাট আবার চ‍্যাট লিস্টে চলে আসবে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার আনলেও, এই ফিচারটি খুব একটা নতুন নয়। এমন অনেক মানুষ আছেন যারা এই অপশন আগেই দেখেছেন কিন্তু এর ব‍্যবহার জানেন না।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-whats-app-er-bishes-kono-chatt-lukiye-rekhe-delete-na-kore-ki-kore-rakhben-jene-nin/feed/ 0 10517