জীবন শৈলী https://the4thcolumn.com Sat, 21 Nov 2020 06:17:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 ভেসলিনের অন্যরকম কিছু ব্যবহার | The4thcolumn https://the4thcolumn.com/desk-benefits-of-vaseline/ https://the4thcolumn.com/desk-benefits-of-vaseline/#respond Sat, 21 Nov 2020 06:17:38 +0000 https://the4thcolumn.com/?p=11092 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ নভেম্বর’ ২০২০:-

পেনসিলভানিয়াতে উনবিংশ শতাব্দীতে ভেসলিন উদ্ভাবন হয়। এরপর থেকে সাধারণত অল্প কাটা-ছেঁড়া বা শীতে ত্বকের পরিচর্যার জন্য এটি ব্যবহার করা হয়। কিন্তু এছাড়াও ভেসলিন দিয়ে নানানরকম কাজ হয়,জেনে নিন সেই রকম কিছু ব্যবহার –

সামান্য ভেসলিন আপনার হাতের কব্জিতে, পালস পয়েন্টে, কানের পেছনে লাগিয়ে তারপর আপনার প্রিয় স্প্রে ব্যবহার করুন। ভেসলিন স্প্র- এর গন্ধকে শোষণ করে রাখে যা অনেকক্ষণ স্থায়ী হয়।

নেইলপলিশের মুখ অনেক সময় আটকে যায়। নেইলপলিশের মুখে ভেসলিন লাগিয়ে নিলে মুখ আর আটকে যাবে না।

আঙ্গুলে আংটি আটকে গেলে পেট্রোলিয়াম জেলি লাগান, আংটি বের করা সহজ হবে।

কানের দুল পরতে সমস্যা হলে কানের লতিতে কিছুক্ষণ ভেসলিন লাগিয়ে রাখুন। তারপর দুল পরুন, ব্যথা করবে না।

আপনার চামড়ার জুতা পরিষ্কার করে ভেসলিন লাগিয়ে দিন, দেখুন জুতাটি নতুনের মত চকচক করবে।

ঘরের অথবা আলমারির দরজার চিঁ চিঁ শব্দ বন্ধ করলে ভেসলিন লাগান, দেখবেন শব্দ বন্ধ হয়ে যাবে।

চুলে রঙ করার সময় যাতে ত্বকে রঙ না লাগে সে জন্য চুলের নিচে ত্বকের খোলা অংশে ভেসলিন লাগান।

নখে নেইলপলিশ লাগানোর সময় নখের চারপাশে ভেসলিন লাগিয়ে নিন, রঙ ছড়াবে না।

মাশকারা ছাড়া চোখের পাপড়ি ঘন ও উজ্জ্বল করতে পারে ভেসলিন। একই ভাবে এটির ব্যবহারে ভ্রূও ঘন হয়।

]]>
https://the4thcolumn.com/desk-benefits-of-vaseline/feed/ 0 11092
করোনা আবহে আপনার সন্তান চুপচাপ হয়ে যাচ্ছে ? : জেনে নিন শিশুর মানসিক শক্তি দৃঢ় করতে কি করবেন | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-corona-abohe-shishur-manoshik-shokti-briddhi-korte-ki-korben-jene-nin/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-corona-abohe-shishur-manoshik-shokti-briddhi-korte-ki-korben-jene-nin/#respond Thu, 12 Nov 2020 12:21:14 +0000 https://the4thcolumn.com/?p=10692 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ নভেম্বর’ ২০২০:-

বিশ্ব জুড়ে তাণ্ডব সৃষ্টিকারী করোনা ভাইরাসের কারণে আমাদের জীবন যেন থমকে গিয়েছে। আনলক পর্বে যদিও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে, তা সত্ত্বেও ভয়টা কিন্তু কাটেনি। এমন পরিস্থিতিতে শিশুরাও ঘরবন্দী। তাদের তো স্কুল এখনও খোলেনি। বদ্ধ দশায় মানসিক ভাবে তারাও বিপর্যস্ত। এই সময় শিশুদের শরীরের সাথে মানসিক যত্ন নেওয়াটাও কিন্তু সমান জরুরি। এই কঠিন পরিস্থিতি শিশুদের পক্ষে বুঝে ওঠা তো সম্ভব নয়, তাই তাদের ভালোর কথা চিন্তা করে এবং তারা যাতে অস্থিরতায় না ভোগে সেজন্য কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

করোনা নিয়ে আপনার ছোট্ট সোনা কি ভাবছে সেটা নিয়ে তাদের সাথে কথা বলুন। তার কথা শুনুন, তাকে বুঝুন এবং তার ভয় বা উদ্বেগ কম করার চেষ্টা করুণ। সে যদি ভয় পায় তাহলে তাকে ভালো করে বোঝান, সাহস দিন, ভিন্ন ধরণের মজার কথা বলুন তার সাথে।

তার জন্য দৈনন্দিন একটি রুটিন তৈরি করুন। কোনও কোনও স্কুল অনলাইনে শিশুদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কিন্তু যাদের সেই সুযোগ নেই তাদের ব্যাপারে বাবা-মাকেই এগিয়ে আসতে হবে। তাকে দিনের একটা রুটিন করে দিন। সেখানে পড়াশোনা, ছবি আঁকা, অনলাইনে কিছু দেখা সবই থাকতে পারে। তবে গ্যাজেটের আসক্তি যেন বেশি না হয়, সেটা খেয়াল রাখাও আপনারই দায়িত্ব।

শিশুকে সময় দিন। তার সঙ্গে সৃজনশীল কোন কাজ করুন। যেমন- গান গাওয়া, কাগজ কেটে কিছু বানানো। একটু বড় হলে রান্নার কাজে তার সাহায্য চাওয়া, ঘর গোছাতে উৎসাহিত করা ইত্যাদিও করতে পারেন।

শিশু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা এই সময়টা খুব বেশি। তার সঙ্গে যোগাযোগ বাড়ান। সেক্ষেত্রে তাকে শক্ত ভাবে জড়িয়ে ধরতে পারেন। এতে সে মানসিকভাবে শক্তি পাবে। এছাড়া ছোট ছোট আদরও শিশুর মানসিক শক্তি বাড়াতে ভূমিকা রাখে।

সব থেকে বড় কথা এই সময় শিশুরা যেহেতু ঘর বন্দী হয়ে আছে, আর বাবা-মাকেও ঘর থেকে কাজ সামলাতে হচ্ছে, তাই বিরক্তি আসা স্বাভাবিক। কিন্তু নিজের বিরক্তির বহিঃপ্রকাশ শিশুদের ওপর করবেন না যেন। কাজের মাঝেও তাকে সময় দিন। এই দুঃসময়ে মা-বাবার স্নেহ সন্তানদের একমাত্র পাথেয়।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-corona-abohe-shishur-manoshik-shokti-briddhi-korte-ki-korben-jene-nin/feed/ 0 10692
আপনার বা আপনার সঙ্গীর নাম কি ‘A’ দিয়ে শুরু ? : জেনে নিন গোপন মাহাত্ম্য গুলি | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-a-diye-shuru-nam-er-mahatmo-guli-jene-ekhoni/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-a-diye-shuru-nam-er-mahatmo-guli-jene-ekhoni/#respond Mon, 09 Nov 2020 07:43:44 +0000 https://the4thcolumn.com/?p=10383 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ নভেম্বর’ ২০২০:-

জন্মের সময় ছয় ষষ্টির দিন ঘটা করে নামকরণ উৎসব করা হয়। কিন্তু নাম কী কেবলই একজন মানুষের পরিচয় বহন করে! নামের অন্তর্নিহিত অর্থও কিন্তু অনেক কথা বলে। সেই সাথে নামের প্রথম অক্ষর দিয়েও আমরা আমাদের ওপর প্রান্তে থাকা একজন মানুষের চরিত্র বা স্বভাব সম্পর্কে কিছুটা ধারনা করতে পারি, যদিও সবটাই যার যার বিশ্বাসের ওপর নির্ভর করে। আজ জেনে নেওয়া যাক যাদের নামের আদ্য অক্ষর ‘A’ দিয়ে শুরু হয়, তারা কেমন ধরনের মানুষ! তাদের চরিত্র, ভাল-মন্দ গুণটাই বা কী কী রয়েছে
প্রথমেই আসি ভালো গুণের কথায়-
A দিয়ে যাদের নাম শুরু তাঁরা সাহসী হন।
A বোঝায় চরিত্রের দৃঢ়তা। অন্যের কথায় নয়, নিজের বিচারবুদ্ধির উপর এঁরা বরাবর ভরসা করেন।
যে কোনও কাজে এঁদের প্রচণ্ড উদ্যোগ লক্ষ্য করা যায়।
এরা সহজে কারও ওপর নির্ভরশীল হন না, হতে পছন্দই করেন না।
জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন এঁরা।

তবে এঁদের মধ্যে কিছু খারাপ গুণও পরিলক্ষিত হয়, যেমন-
এরা একটু জেদী, একগুঁয়ে প্রকৃতির হন।
যদি কোনও ব্যক্তির নামে একের বেশি A থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটু স্বার্থপরতা লক্ষ্য করা যায়।
এরা কিন্তু সন্দেহপ্রবণ হন। তাই প্রেমিক বা প্রেমিকার নামের প্রথম অক্ষর A দিয়ে হলে কিন্তু সাবধান।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-a-diye-shuru-nam-er-mahatmo-guli-jene-ekhoni/feed/ 0 10383