চাকুরীনামা https://the4thcolumn.com Wed, 16 Jun 2021 06:25:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.2 161066102 গ্রামীণ ব্যাঙ্কের ৪৩টি শাখায় চলছে ১০ হাজার কর্মী নিয়োগ : দেখে নিন বিজ্ঞপ্তি | The4thcolumn https://the4thcolumn.com/the4thcolumn-desk-gramin-bank-e-10-thousand-applicant/ https://the4thcolumn.com/the4thcolumn-desk-gramin-bank-e-10-thousand-applicant/#respond Wed, 16 Jun 2021 06:25:41 +0000 https://the4thcolumn.com/?p=16603 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ জুন’২০২১ :-

গ্রামীণ ব্যাংকে নতুন কর্মী নিয়োগ। প্রকাশ হলো বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ৪৩টি শাখায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো। মোট শূন্যপদের সংখ্যা প্রায় ১০ হাজার। কিভাবে করবেন আবেদন ? দেখে নিন কর্মী নিয়োগের যাবতীয় খুঁটিনাটি।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

গ্রুপ ‘এ’ অফিসার (স্কেল ওয়ান, টু ও থ্রি) এবং গ্রুব ‘বি’ অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস): স্নাতক বা সমতুল। যে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা চাই।

বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

জেনে নিন IBPS-এর ওয়েবসাইট থেকে।

বয়সসীমা :

অফিসার স্কেল থ্রি (সিনিয়র ম্যানেজার): ২১ বছরের বেশি এবং ৪০ বছরের কম।

অফিসার স্কেল টু (ম্যানজোর): ২১ বছরের বেশি এবং ৩২ বছরের কম।

অফিসার স্কেল ওয়ান (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম।

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস): ১৮ বছরের বেশি এবং ২৮ বছরের কম।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি : জেনারেল প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে ১৭৫ টাকা।

IBPS, SBI Clerk, PO-র প্রস্তুতি যাঁরা নেন, তাঁরা এই পরীক্ষাতেও বসতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে : https://www.ibps.in/crp-rrb-x/

]]>
https://the4thcolumn.com/the4thcolumn-desk-gramin-bank-e-10-thousand-applicant/feed/ 0 16603