চলচ্চিত্র https://the4thcolumn.com Tue, 05 Jan 2021 11:55:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 রুপোলি পর্দায় জায়গা পাচ্ছে কৃষক আন্দোলন : মুখ্য চরিত্রে অভিনেতা সোনু সুদ | The4thcolumn https://the4thcolumn.com/desh-mumbai-desk-rupoli-porday-farmers-movement/ https://the4thcolumn.com/desh-mumbai-desk-rupoli-porday-farmers-movement/#respond Tue, 05 Jan 2021 11:54:51 +0000 https://the4thcolumn.com/?p=13415 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ জানুয়ারি, ২০২১:-

এবার আর খলনায়ক নন, রুপোলি পর্দায় নায়কের ভূমিকায় আসতে চলেছেন অভিনেতা সোনু সুদ । গোটা দেশে আলোড়নসৃষ্টিকারী কৃষক আন্দোলন এবার সিনেমার পর্দায়। আর ছবির মুখ্য ভূমিকায় থাকছেন ‘গরিবের ত্রাতা’ সোনু সুদ।

কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির নাম ‘কিষান’। মূখ্য চরিত্রে থাকছেন ‘মসিহা’ সোনু সুদ । সোমবার জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ সোমবার ট্যুইট করে এই নতুন ছবির কথা সকলকে জানিয়েছেন। পরে সোনু সেটি রিট্যুইট করেন। ছবির পরিচালক ই নিবাস। ছবিটি প্রযোজনা করবেন ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্য।

তবে ছবিতে সোনু সুদ ছাড়া আর কারা কারা অভিনয় করবেন, তা এখনও জানানো হয়নি। তরণ আদর্শ তাঁর ট্যুইট বার্তায় জানিয়েছেন, বাকিদের নামও অতি শীঘ্রই জানানো হবে।

]]>
https://the4thcolumn.com/desh-mumbai-desk-rupoli-porday-farmers-movement/feed/ 0 13415