গৃহস্থালির টুকিটাকি https://the4thcolumn.com Mon, 23 Nov 2020 19:04:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 লেবুর রসের কিছু অন্যরকম ব্যবহার : জানলে অবাক হবেন আপনিও | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-extra-uses-of-lemon-juice/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-extra-uses-of-lemon-juice/#respond Mon, 23 Nov 2020 19:04:26 +0000 https://the4thcolumn.com/?p=11260 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ নভেম্বর’ ২০২০:

লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম । লেবুর রসের নানা গুণ। এর মধ্যে আছে জীবাণু ও রোগ প্রতিরোধের ক্ষমতা। শরীর চাঙা করতে লেবুর শরবতের জুড়ি নেই। আবার শাক, ডাল দিয়ে গরম ভাত খাচ্ছেন, একটুখানি লেবুর রস দিয়ে দিন, স্বাদটা বহু গুণ বেড়ে যাবে। কিন্তু লেবুর গুণ এখানেই শেষ হয়ে যায় না। আরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে লেবু দারুণ ভাবে সহায়তা করে, যেমন-

চাল সেদ্ধ হওয়ার আগে ফুটন্ত জলে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন, ভাত হবে ঝরঝরে।

তেল চিটচিটে বাসনপত্র পরিষ্কার করতে গিয়ে যাদের কালঘাম ছোটে, লেবুর রস তাদের জন্য বেশ উপকারী। বাসন চকচকে রাখতে পারে লেবু। তামার বাসন চকচকে করতে লেবু দারুণ কার্যকর। বাসনে রাতে লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে। পরদিন সকালে ধুয়ে ফেললেই বাসন হবে চকচক।

পোশাকে কখনও জেদি দাগ পড়লে লেবুর রস তা মুছে ফেলতে পারে ।

শাকসবজি কাটার পর কাটার বোর্ড বা চপিং বোর্ড সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বোর্ডের ওপরে লেবুর রস ছড়িয়ে একটা কাপড় দিয়ে কিছুক্ষণ ঘষে বোর্ডে লেগে থাকা দাগ যতটা সম্ভব তুলে ফেলুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে চপিং বোর্ড থাকবে জীবাণুমুক্ত।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো লেবু ফ্রিজের ভেতরে রেখে দিন। এতে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।

মাইক্রোওয়েভের ভেতরের চটচটে ভাব কাটাতে ব্যবহার করা যায় লেবু। দুই কাপ জলে দুই থেকে তিন চামচ লেবুর রস মিশিয়ে একটি পাত্রে করে মাইক্রোওয়েভের ভেতরে রেখে তা কিছুক্ষণ চালাতে পারেন। পরে মাইক্রোওয়েভের ভেতরের দিকটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

পেঁয়াজ, রসুন কিংবা মাছ কাটার পর হাতে দুর্গন্ধ হয়। এই গন্ধ সহজে যেতে চায় না। এই দুর্গন্ধ সহজেই কাটাতে পারে লেবু। জলে লেবুর রস মিশিয়ে তা দিয়ে হাত ধুয়ে ফেললে দুর্গন্ধ চলে যাবে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-extra-uses-of-lemon-juice/feed/ 0 11260
কাঁচের বাসনের জৌলুস কমে গেছে ? : জেনে রাখুন কিভাবে ঝকঝকে রাখবেন কাঁচের জিনিস | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-baran-kancher-basoner-joulus-jene-nin-sothik-podhhoti/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-baran-kancher-basoner-joulus-jene-nin-sothik-podhhoti/#respond Tue, 17 Nov 2020 17:13:25 +0000 https://the4thcolumn.com/?p=10826 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ নভেম্বর’ ২০২০:-

ঘর সাজানোর বিভিন্ন জিনিস গুলোর মধ্যে কাঁচের জিনিসগুলো বেশ জনপ্রিয়। সৌন্দর্য বৃদ্ধিতে এগুলো যেন এক আলাদা মাত্রা এনে দেয়। কিন্তু এই জিনিসগুলো ঠিক ভাবে পরিষ্কার না করলে এটি নিজের জৌলুস হারাবে, সেই সাথে খুব তাড়াতাড়ি এগুলো নষ্টও হয়ে পড়বে। তাই কাঁচের জিনিস পরিষ্কার ও যত্নে রাখার কিছু উপায় পাঠকদের জন্য থাকছে আজকের প্রতিবেদনে।

কাঁচের আসবাব পরিষ্কার করার আগে পাতলা এবং নরম সুতির কাপড় দিয়ে কাঁচের গায়ে জমে থাকা ধুলো ঝেড়ে নিন। এরপর কাঁচ পরিষ্কার করার কোনও তরল স্প্রে করে অন্য একটি পাতলা কাপড় দিয়ে মুছে নিন।

সাধারণ সাবান দিয়ে কাঁচের বাসন মাজবেন না। বাসন মাজার জন্য লিক্যুইড সাবান পাওয়া যায়। সেগুলো দিয়ে পরিষ্কার করুন।

কাঁচের বাসন মাজার জন্য কখনও খসখসে, অমসৃণ স্ক্রাবার ব্যবহার করবেন না। স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবার ব্যবহার করুন। এতে বাসনে চিড় ধরবে না। দীর্ঘদিন ভালো থাকবে সেটি।

বাড়ীতে ওয়াইন গ্লাস বা অন্য কোনও পানীয়ের জন্য ব্যবহৃত কাঁচের গ্লাস থাকলে সেগুলি কিন্তু ভুলেও লিক্যুইড সাবান দিয়ে পরিষ্কার করতে যাবেন না। এগুলো পরিষ্কারের জন্য ঈষদুষ্ণ জলে লেবু ফালি করে কেটে রেখে দিন এবং তারপর সেই মিশ্রণে ডুবিয়ে দিন কাঁচের গ্লাস। তারপর সেগুলো ধুয়ে শুকনো নরম কাপড় দিয়ে মুছে আবার জায়গা মতো তুলে রাখুন।

রান্নার পর কাঁচের বাসনে তেল লেগে থাকে অনেক সময়। তা দূর করার জন্য, ঈষদুষ্ণ গরম জলে সামান্য লেবুর রস মিশিয়ে বাসনগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর লিক্যুইড সাবান স্পঞ্জ বা নাইলনের স্ক্রাবারে লাগিয়ে বাসন পরিষ্কার করে ধুয়ে নিন। জল ঝরে যাওয়ার পর পরিষ্কার নরম তোয়ালে বা সুতির কাপড় দিয়ে মুছে রেখে দিন সযত্নে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-baran-kancher-basoner-joulus-jene-nin-sothik-podhhoti/feed/ 0 10826
ঘর-বার সামলে নাজেহাল ? আপনিই হবেন সেরা গৃহিণী : জেনে রাখুন খুব প্রয়োজনীয় কিছু শর্টকার্ট টিপস | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-somoyer-ovabe-ghorer-kaje-najehal-jene-nin-kichu-chotjoldi-tips/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-somoyer-ovabe-ghorer-kaje-najehal-jene-nin-kichu-chotjoldi-tips/#respond Thu, 12 Nov 2020 13:14:21 +0000 https://the4thcolumn.com/?p=10698 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ নভেম্বর’ ২০২০:-

সংসারে রোজ কত চাহিদা। ঘরে-বাইরে কতই না কাজ! একসাথে ঘর-বাইরে সামলাতে হিমশিম খেয়ে যেতে হয়। আবার সব কাজ সঠিক ভাবেও হওয়া চাই। ঘরের কাজে কত কিছু সামলাতে হয়, তাও রান্নাঘর, শোবার ঘর, বাথরুম, সবকিছু ঝকঝকে তকতকে থাকুক এমনটাই চাই আমরা সবাই। কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না সবটা। তাই সহজ কিছু টিপস রইল পাঠকদের জন্য, যাতে সহজেই সব দিক সামলে নিতে খুব একটা বেগ না পেতে হয়। দেখে নিন তেমনই কয়েকটি টিপস-
চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়ে আসবে না।
বিস্কুটের ডাব্বায় ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মুচমুচে থাকে।
চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ নুন দিয়ে ঘষলে উঠে যায়।
জলে সামান্য কেরোসিন মিশিয়ে রান্না ঘর মুছলে মশা-মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যায়।
কয়েক ফোঁটা ভিনিগার ছিটিয়ে বাসনপত্র ধুয়ে নিলে আর আঁশটে গন্ধ থাকবে না।

খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।
বেকিং সোডার সঙ্গে সামান্য জল মিশিয়ে পাত্রের গায়ে মেখে কয়েক ঘন্টা রেখে ধুয়ে নিলে পাত্রের পোড়া দাগ উঠে যাবে।
ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে নুন-হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগে। সামান্য চিনি দিতে ভুলবেন না, এতে বেগুন ভাজা খেতে ভালো লাগবে বেশি।
তরকারি কাটার সময় আঙ্গুলে দাগ পড়লে ভিনেগার অথবা লেবুর রসে নুন মিশিয়ে আঙ্গুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলে দাগ উঠে যাবে।
রান্নাঘরে কাগজ পোড়া ধোঁয়া দিলে মাকড়সার উৎপাত কমে যাবে।
ডিম রাখার কাগজের খোল জ্বালিয়ে দিলে ঘরে মশা মাছির উপদ্রব কমে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-somoyer-ovabe-ghorer-kaje-najehal-jene-nin-kichu-chotjoldi-tips/feed/ 0 10698
আপনার এই নিত্য সঙ্গীটি বিপদ ডেকে আনছে না তো ? : সঠিক পদ্ধতিতে হচ্ছে তো পরিষ্কার ! | The4thcoolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-nityo-songi-joler-botol-sothik-poddhotite-poriskar-hochhe-to/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-nityo-songi-joler-botol-sothik-poddhotite-poriskar-hochhe-to/#respond Wed, 11 Nov 2020 16:33:12 +0000 https://the4thcolumn.com/?p=10609 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ নভেম্বর’ ২০২০:-

শরীর সুস্থ রাখতে জল পান করা খুবই জরুরি। তাই সেদিক থেকে দেখতে গেলে জলের বোতলটি আপনার নিত্যদিনের সঙ্গী। তবে নিত্য সঙ্গী এই জলের বোতলটিকে পরিষ্কার রাখতে হবে সঠিক পদ্ধতিতে। সাধারণ দৃষ্টিতে বোতল দেখতে পরিষ্কার মনে হলেও বোতলে থাকতে পারে এমন সব জীবাণু, যা আপনার স্বাস্থ্যের জন্য চরম হুমকি হতে পারে।

আমরা মনে করি গরম জল দিয়ে বোতল ধুয়ে নিলে তা জীবাণুমুক্ত হয়। কিন্তু আসলে তা পুরোপুরি ঠিক না। কারণ গরম জল কিছু জীবাণু দূর করলেও বোতলটিকে সম্পূর্ণভাবে জীবানুমুক্ত করতে পারে না।

বোতলটিকে সঠিকভাবে পরিষ্কার করতে হলে, লিক্যুইড ডিটারজেন্টে বোতলটিকে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। বোতলের স্ট্র, মুখ সব আলাদা করে ভালোভাবে ধুতে হবে।

বোতলের ভেতরের অংশ পরিষ্কার করুন পরিষ্কার ব্রাশ দিয়ে। প্রাকৃতিক উপাদান দিয়ে পরিষ্কার করতে পারেন বোতলটি, এর জন্য ভিনেগার খুব কাজে আসতে পারে। সাদা ভিনেগার জীবাণু ধ্বংস করে ও কম শক্তিশালী ব্যাকটেরিয়া দমন করতে পারে। এ ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আপনার বোতলটিতে ভিনেগার ভরে পুরো রাত রেখে দিন। পরদিন ধুয়ে ফেলুন।

বোতলে জল নিয়ে তাতে জীবাণুনাশক ট্যাবলেট মেশান। ট্যাবলেটটি ৩০ মিনিট জলে মিশতে দিন। ভালো করে ধুয়ে তারপর তা ব্যবহার করুন।

জলের বোতলে কিছুটা পরিমাণ মোটা চাল সামান্য জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন তা ঝাঁকিয়ে নিয়ে ফেলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।

একই ভাবে আপনি এটা খবরের কাগজের কুচি দিয়েও করতে পারেন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-nityo-songi-joler-botol-sothik-poddhotite-poriskar-hochhe-to/feed/ 0 10609
বাড়িতে নতুন পর্দা কিনবেন ভাবছেন ? : রং বাছুন বাস্তুনিয়ম মেনে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-porda-kinun-bastu-er-niyom-mene-notun-pordar-rong-nirbachon-korun-barir-bastu-miliye/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-porda-kinun-bastu-er-niyom-mene-notun-pordar-rong-nirbachon-korun-barir-bastu-miliye/#respond Tue, 10 Nov 2020 07:40:50 +0000 https://the4thcolumn.com/?p=10484 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ নভেম্বর’ ২০২০:-

ঘর মনের মত করে সাজাতে আমরা ভালোবাসি সকলেই। এর জন্য ঘরের রং থেকে শুরু করে ঘর সাজানোর জন্য প্রত্যেকটি জিনিস আমরা খুব বাছাই করে কিনি। এই সকল জিনিসের মধ্যে ঘরের জানালা বা দরজায় টাঙিয়ে রাখা রং- বেরংয়ের পর্দা কিন্তু দারুণ ভূমিকা রাখে। তবে পর্দা কেবল ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে না বাস্তু মতে এর অন্যান্য গুরুত্বও রয়েছে। সেসব নিয়ে আজকের এই প্রতিবেদন-

বাস্তুমতে, ঘরের জানলায় দু’টি স্তরে পর্দা টাঙানো উচিৎ। প্রথম স্তরের পর্দা যেটি আকারে ছোট। সেটি জানলার মাপে হবে। এই পর্দা মূলত বাইরের ধুলা-বালি ও অশুভ সমস্ত প্রভাবকে আটকে দিতে সাহায্য করবে। অপরটি বড় মাপের। এটি দেওয়ালের সঙ্গে ঝোলানো থাকবে। এটি মূলত অন্দর সজ্জার সঙ্গে বিশেষভাবে যুক্ত। এই পর্দার রং ঘরের ভিতরের মানুষকে প্রভাবিত করবে।

বাস্তুমতে পর্দা শুধু আড়াল করার জন্য নয় বা কারও রুচির পরিচায়ক নয়, ইতিবাচক এনার্জি বা সকারত্মক শক্তি উৎপাদনেও পর্দার গুরুত্ব রয়েছে।

এবার দেখে নেওয়া যাক কোন ঘরে কি রংয়ের পর্দা লাগানো শুভ-
পূর্বমুখী ঘরে সব সময় সবুজ পর্দা টাঙানো ভালো। এক্ষেত্রে সবুজের নানা ধরনের ব্যবহার করা যেতে পারে।

পশ্চিম দিকে টাঙানোর সময় পর্দার রং হবে সাদা। যাদের সম্পূর্ণ সাদা পর্দা লাগাতে সমস্যা আছে, তারা সাদার কাছাকাছি কোনও রংয়ের পর্দা ব্যবহার করতে পারেন।

উত্তরমুখী ঘরে পর্দার রং হবে নীল। তবে ঘরের রঙের সঙ্গে নীল মানানসই না হলে নীলের কাছাকাছি রং ব্যবহার করা যেতে পারে।

দক্ষিণমুখী ঘরে পর্দা লাল রঙের হলে ভালো। এছাড়াও গোলাপি, কমলা বা গেরুয়া রং ব্যবহার করা যেতে পারে।

এ তো গেল বাস্তু মতে কেমন রংয়ের পর্দা ব্যবহার কারা উচিৎ সেই কথা। কিন্তু বাস্তুর কথা যদি বাদ দেই, তাহলেও কিন্তু ঘরের পর্দার রং নির্বাচনে একটু খেয়াল রাখা উচিৎ, কারণ

আমরা যদি লক্ষ্য করি তবে বুঝতে পারব, কোনও ঘরে প্রবেশ করার পর পর্দার রং দেখলেই কারও মন ভালো হয়ে যায় আবার কোনও ঘরে প্রবেশ করলে পর্দার রং দৃষ্টিকটূ বলে মনে হয় এবং মনে একপ্রকার বিরক্তি চলে আসে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-porda-kinun-bastu-er-niyom-mene-notun-pordar-rong-nirbachon-korun-barir-bastu-miliye/feed/ 0 10484
ল্যাপটপ পরিষ্কার করতে ঝামেলা ? : খুব সহজ হবে এই উপায়গুলি জানা থাকলে | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-laptop-er-maintenance-jene-nin-ki-kore-rakhben-porishkar/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-laptop-er-maintenance-jene-nin-ki-kore-rakhben-porishkar/#respond Mon, 09 Nov 2020 12:31:09 +0000 https://the4thcolumn.com/?p=10416 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ নভেম্বর’ ২০২০:-

আজকের সময় অফিসে বা বাড়ীতে ল্যাপটপ ব্যবহার অনেকেই করে থাকি আমরা। বিশেষ করে করোনা কালে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ল্যাপটপের ব্যবহারও যেন বেড়ে গিয়েছে। আর দীর্ঘসময় ব্যবহারের কারণে ল্যাপটপে ধুলো-ময়লাও জমে যায়। আর অপরিষ্কার থাকলে এর কর্মক্ষমতা কমে যায়, কাজ করার সময় হ্যাং হয়ে যায়, রিস্টার্ট নেয় এবং হঠাৎ বন্ধও হয়ে যেতে পারে। তাই ল্যাপটপ শুধু ব্যবহার করলেই হবে না, এটা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও আমাদেরই দায়িত্ব। আবার যেমন তেমন করে পরিষ্কার করলেও কিন্তু হবে না, জানতে হবে ল্যাপটপ পরিষ্কারের সঠিক নিয়ম, নাহলে এর আচরণও অনেকটা রেগে যাওয়া প্রেমিকার মতই হবে।

তাহলে আজকের প্রতিবেদনে জেনে নিন, ল্যাপটপ সঠিক উপায়ে পরিষ্কার করার কিছু নিয়ম –

১/ সবার প্রথম একটা কথা মনে রাখবেন, ল্যাপটপ চার্জে রেখে কখনই পরিষ্কার করতে যাবেন না।

২/ ল্যাপটপের স্ক্রিন মোছার সময় সবসময় সুতির কাপড় ব্যবহার করুণ।

৩/ ময়লা-ধুলোবালি আপনার ল্যাপটপের প্রধান শত্রু। এজন্য কি-বোর্ডের কোণায় কোণায় জমে থাকা ময়লা সরাতে নরম একটি টুথব্রাশ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি রং করার নরম ব্রাশ ব্যবহার করতে পারেন, এটি বেশ ভালো কাজ করে।

৪/ এছাড়া বাজারে ল্যাপটপের উপযোগী স্ক্রিন প্রোটেক্টর, কিবোর্ড প্রোটেক্টর ও মিনি ভ্যাকুয়াম ক্লিনার কিনতে পাওয়া যায়। ধুলোবালি পরিষ্কার করতে কম্প্রেসড এয়ারও ব্যবহার করতে পারেন আপনি।

৫/ ল্যাপটের মনিটর মোছার জন্য অ্যালকোহল ও অ্যামোনিয়া যুক্ত ক্লিনার ব্যবহার করা উচিৎ নয়, এতে মনিটর ক্ষতিগ্রস্থ হয়। অনেকেই ফেসিয়াল টিস্যু দিয়ে মনিটর পরিষ্কার করেন; সেটিও ঠিক নয়।

৬/ বাজারে নানা রকমের ক্লিনার স্প্রে পাওয়া যায়। তবে সেগুলো কখনোই ল্যাপটপ বা টিভির মনিটর পরিষ্কারে ব্যবহার করা ঠিক নয়। আর ল্যাপটপের ভেতরের অংশে পরিষ্কার করতে হলে অবশ্যই এর ম্যানুয়াল ভালো করে পড়ে নেওয়া উচিৎ।

মনে রাখবেন, ল্যাপটপ যেহেতু অনেক বেশি তাপ উৎপন্ন করে তাই একে ঠাণ্ডা রাখার চেষ্টা করতে হবে। এজন্য বাজারে নানা ধরনের কুলার পাওয়া যায়, আপনি অনলাইনেও এসব কিনে নিতে পারেন। তাছাড়া সূর্যের আলো, হিটার এবং রান্নাঘর থেকে ল্যাপটপ দূরে রাখুন।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-laptop-er-maintenance-jene-nin-ki-kore-rakhben-porishkar/feed/ 0 10416
ব্যস্ততায় মনের মতো গুছিয়ে ওঠা হয় না ঘরদোর ? : জেনে নিন কিছু শর্টকার্ট টিপস | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-byasto-tomo-jobone-ghor-gochate-paren-na-obolombon-korun-kichu-short-cut-tips/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-byasto-tomo-jobone-ghor-gochate-paren-na-obolombon-korun-kichu-short-cut-tips/#respond Sat, 07 Nov 2020 16:42:00 +0000 https://the4thcolumn.com/?p=10351 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ নভেম্বর’ ২০২০:-

“হোম স্যুইট হোম”- এই কথাটা আমরা প্রায় সময়ই বলে থাকি। কারণ নিজের ঘরের মতো শান্তি আর কোথাও গিয়ে পাওয়া যায় না, সে যত ভালো জায়গাতেই আমাদের থাকতে দেওয়া হোক না কেন! কিন্তু এই স্যুইট হোমকে আরও স্যুইট করে তুলতে একে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েও তো রাখতে হবে। আর সাজানো গোছানো ঘর মন ভালো রাখতেও সহায়ক। বাড়িতে যারা থাকেন প্রত্যেকেরই দায়িত্ব থাকার জায়গাটি সুন্দর করে গুছিয়ে রাখা। তবে ঘরে যদি কম সদস্য থাকেন এবং প্রতিদিন কর্ম ব্যস্ততার মাঝে ঘর ভালো করে ব্যস্ততার সুযোগ না পান, তবে সপ্তাহে ছুটির দিন গুলো বেছে নিন। আর নাহলে রোজকার সময় থেকে অল্প অল্প করে সময় ভাগ করে ঘর গুছিয়ে ফেলুন। কিছু জিনিস জেনে রাখলে এই কাজ করতে আশা করি খুব একটা হাপিয়ে উঠতে হবে না, আর সময়ও বাঁচবে। এখানে থাকছে সেরকমই কিছু টিপস-

সবার প্রথম যা মনে রাখবেন, তা হল- বাইরে যান বলে ঘর গোছানোর সময় পান না এই অজুহাতটা কিন্তু দেওয়া ঠিক নয়। এবার আসি মূল কথায়-

একবারে সব পরিষ্কার বা গোছাতে যাবেন না। সব কিছু রাখার নির্দিষ্ট জায়গা ঠিক করে দিন যাতে আপনার স্বামী এবং সন্তানরা তাদের প্রয়োজনের সময় হাতের কাছে সবকিছু পায়। অপ্রয়োজনীয় জিনিসগুলো আলমারির একেবারে পেছনে রাখুন। যাতে অফিসে যাওয়ার সময় কাজের জিনিসগুলো হাতের কাছে পান।

জামাকাপড় যেখানে-সেখানে ফেলে না রেখে আলমারিতে বা নির্দিষ্ট কোনও বাক্স বা ব্যাগে ভরে রাখুন, অবশ্যই ভাঁজ করে রাখবেন। ব্যবহারের পর যেখানকার জিনিস সেখানেই আবার রেখে দিন। বই পড়া হয়ে গেলে বুক শেলফে বা পড়ার টেবিলে সাজিয়ে রাখুন। রান্না হয়ে গেলে মশলাগুলো ক্যাবিনেটে রেখে দিন। প্রতিটি ঘরে ছোট একটি ডাস্টবিন রাখুন। বাথরুমে রাখুন ওয়াল হ্যাঙ্গার। এর মধ্যে সব দরকারি জিনিস ভরে রাখুন। রান্না ঘরেও ব্যবহার করুন ড্রয়ার। এতে মশলার কৌটা, বাসনপত্র রাখতে পারবেন। আর এ কাজগুলো নিয়মিত করলে দেখবেন আপনার ঘর সব সময়ই গোছানো লাগছে।

বাড়ীতে যার যেটা জিনিস প্রয়োজন, সে সেই জিনিসটা নিজের হাতের কাছে রাখুন। নিজের ব্যবহার করা জিনিস অন্যের হাতের কাছে না রাখাই ভালো। এতে করে ঘর গোছানো সহজ হবে। বসার ঘরটা গোছাতে সোফার কুশনগুলো সাজিয়ে ফেলুন, সঙ্গে কুশন কভারগুলো বদলে দিতে পারেন সপ্তাহে একবার করে। ফুলদানির আগের ফুলগুলো ফেলে নতুন ফুল রেখে দিন। আর প্লাস্টিকের ফুল ব্যবহার করলে সেগুলো ২-৩ সেট করে রাখবেন, এতে করে এক সেট নোংরা হলে অন্যটি ব্যবহার করতে পারবেন সাথে সাথে আপনার নিজের বেডরুমটিও চট করে গুছিয়ে ফেলুন। বিছানায় ভালো চাদর পাতুন, বালিশে কভার দিন। আর হ্যাঁ এগুলোও সপ্তাহে দুদিন, না পারলে অন্তত একদিন পাল্টে নেবেন। এতে করে আপনার ঘর সুন্দরের পাশাপাশি পরিষ্কারও থাকবে।

সব শেষে এয়ারফ্রেশনার স্প্রে করে দিন। দেখুন তো কতটা ফ্রেস অনুভব হবে এবার!

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-byasto-tomo-jobone-ghor-gochate-paren-na-obolombon-korun-kichu-short-cut-tips/feed/ 0 10351
জামাকাপড় ভাঁজ বা ইস্ত্রি করার জন্য ঝামেলায় পড়েছেন! : এসে গেল মুশকিল আসান যন্ত্র | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-household-management-foldymate-iron-machine/ https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-household-management-foldymate-iron-machine/#respond Wed, 04 Nov 2020 12:16:35 +0000 https://the4thcolumn.com/?p=10195 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ নভেম্বর’ ২০২০:-

এখন করোনা আবোহ চলছে। তাই বাইরে গেলে যেমন আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়, ঠিক ঘরে ফিরে সেই সাবধানতাই আমাদের অবলম্বন করতে হয়। তাই বাইরে থেকে এসে আমাদের প্রথম কাজ সেই জামা কাপড়গুলো ধুয়ে ফেলা। শুধু ধুয়ে ফেললেই হবে না সেগুলো রোদে ভালো করে শুকিয়ে তুলতে হবে। শুধু তুলে রাখলেও হয়না সে গুলোকে সুন্দর করে ভাজ করে বা পারলে ইস্ত্রি করে কুঁচকে থাকা অংশকে সমান করে রাখার ব্যবস্থা করতে হবে। আর আজকের দিনে এতটা সময় আমাদের কারও হাতেই প্রায় নেই বললেই চলে। তার ওপর আবার ঝুঁকে ইস্ত্রি করতে গেলে ঘাড়ে ও কোমর ব্যথার সমস্যায় ভুগতে হয়। তাই যদি এমন কিছু পাওয়া যায়, যাতে আমাদের এসব কিছুই না করতে হয় আবার আমাদের জামাকাপড়ও একা একাই ইস্ত্রি হয়ে যায়। ভাবছেন এরকমটাও হয় নাকি? হ্যাঁ হয়, আজকের এই আধুনিক ও উন্নত প্রযুক্তির যুগে এটাও সম্ভব। এমনই একটি যন্ত্রের নাম ফোল্ডিমেটর।

আপনি শুধু জামাকাপড় কেঁচে দেবেন, বাকি সব কিছু সামলে নেবে এই ফোল্ডিমেটর। কাপড় শুকিয়ে, কোঁচকানো অংশ সমান করে, সুন্দর করে যথাযথ ভাঁজ করে পোশাক আপনাকে ফেরত দেবে এই যন্ত্র। আপনাকে শুধু ধোওয়া কাপড় এর সামনে এনে, এর হাতে ঝুলিয়ে দেবেন । এই যন্ত্রের স্বয়ংক্রিয় ব্যবস্থা সবটাই করে দেবে। যন্ত্র চলবে ১১০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট বিদ্যুৎ থাকলেই। যত খুশি জামা কাপড় দিন একে, হাঁপিয়ে উঠবে না একটুও বরং মাত্র পাঁচ মিনিটে ২০টির বেশি জামা ভাঁজ করে দেবে এটি।

প্রশ্ন হল কোথায় পাওয়া যাবে এই মুশকিল আসান যন্ত্রটি? আপনি এখন অনলাইনেই এর হদিস পাবেন। দাম একটু বেশি। ৬০ হাজার থেকে শুরু করলে ভাল। তবে এর চেয়ে কম দামেও পাওয়া যাবে। ইন্টারনেটে একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন। আর অবশ্যই রেটিং দেখে নিন। ওয়ারেন্টি এবং আফটার সেলস সার্ভিসের বিষয়টিকে অবহেলা করবেন না।

ফোল্ডিমেট ছাড়াও এই গ্যাজেট রয়েছে ‘মার্টিন’ ও ‘এল জি’রও। বাজারে কম দামেও জামা ভাঁজ করার নানা যন্ত্র পাওয়া যায়। তবে সেগুলো এভাবে সব কাজ স্বয়ংক্রিয় ভাবে করে দেবে না। যদিও আগে এই যন্ত্র একটু বড় আকারে লন্ড্রিতে ব্যবহার করা হত। তবে এখন আমাদের ঘরোয়া ব্যবহারের জন্য এসে গিয়েছে। এককথায়, অনেক দিন ধরেই মানুষ যেমনটা চাইছিলেন, কিছু একটা এমন জিনিস আসুক, যা এই সব ঝামেলা থেকে মুক্তি দেবে, সেরকমই একটি যন্ত্র শেষমেশ এসেও গেল ।

]]>
https://the4thcolumn.com/north-bengal-alipurduar-desk-household-management-foldymate-iron-machine/feed/ 0 10195