খেলা https://the4thcolumn.com Sun, 19 May 2019 11:26:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.1.1 161066102 বিদ্যাসাগর ক্লাবের টেবিল টেনিস : মেতে উঠেছে শিলিগুড়ি https://the4thcolumn.com/sports-bidya-sagor-club-table-tennis/ https://the4thcolumn.com/sports-bidya-sagor-club-table-tennis/#respond Thu, 02 May 2019 13:15:06 +0000 https://the4thcolumn.com/?p=690 নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি,২ মে’ ১৯ :-

বিদ‍্যাসাগর ক্লাব পরিচালিত ও উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে বিদ‍্যাসাগর ক্লাব প্রাঙ্গণে শুরু হল স্টেট রেঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা।এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: আর কে লোইয়া ,বিদ্যালয় ক্রিয়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য্য, দীপক শীল, বিকাশ সরকার, কাউন্সিলর পিন্টু ঘোষ ও ক্লাব সভাপতি নির্মল ঘোষ সহ অন্যান্যরা।

জানা গিয়েছে,আগামী ৫ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।ওইদিন ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। ক্লাব সম্পাদক বাবন বিশ্বাস জানান, এবছর দ্বিতীয় বৎসরে পড়লো তাদের এই প্রতিযোগিতা।

]]>
https://the4thcolumn.com/sports-bidya-sagor-club-table-tennis/feed/ 0 690
ফুটবল মাঠের হালখাতা : আশুতোষ ক্লাবের বার পোস্ট পুজা https://the4thcolumn.com/khela-football-new-year-offerings/ https://the4thcolumn.com/khela-football-new-year-offerings/#respond Tue, 16 Apr 2019 04:16:10 +0000 https://the4thcolumn.com/?p=477 কে বলে বাঙালীর পয়লা বৈশাখ ক্রমশ ‘একলা বৈশাখ’ হয়ে যাচ্ছে ? শাড়ি-পাঞ্জাবি থেকে জিন্স -টপ-কুর্তি , অনুষঙ্গ যাই থাকুক , এখনো রয়েছে লালরঙা হালখাতা, শেষপাতে দই মিষ্টি এবং শুভ কাজের বর্ষ শুরুর শুভারম্ভ । তারই এক ছোট্ট প্রতিফলন দেখা গেল আলিপুরদুয়ার বাবুপাড়ার বর্ষ প্রাচীন ” আশুতোষ ক্লাব(ত্রিশাখা)” আয়োজিত ক্লাব ময়দানে বার পোস্ট পুজোর অনুষ্ঠানে । আয়োজনের আড়ম্বর নেই ,কিন্তু নিষ্ঠা রয়েছে । বিশেষ করে ফুটবলের সাধনা ব্যস্ত ক্লাবের গুটিকতক ক্রীড়া মোদীর উৎসাহ ধরে রেখেছে এই শতাব্দী প্রাচীন রীতি , পয়লা বৈশাখে ফুটবলের বার পোস্টের “খুঁটি পূজা”।

ক্লাবের সভাপতি মনোজ কুমার দে, যুগ্ম সম্পাদক তায়ন সাহা -অরুণ দাস প্রমুখরা জানান, বার পোস্ট পুজোর রেওয়াজ দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসছে । ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই আশুতোষ ক্লাব , জনমানসে ফুটবল নিয়ে পাকাপাকি স্থান করে নিয়েছে । খেলাটাকে ভালোবেসেই আমরা এই আচার অনুষ্ঠানের আয়োজন করি ।
এদিন , ক্লাবের ময়দানে এই বার পোস্ট পূজা নিয়ে উৎসাহের খামতি ছিল না । পুরুত ডেকে মন্ত্র পড়ে পূজা নৈবেদ্য নিবেদন করেন ক্লাব সদস্যরা । অঞ্জলিও বাদ যায় নি । এবং বার পোস্ট ‘এ যে খানকতক ফুটবল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল ,তা বলাই বাহুল্য । এককথায় , “ফুটবল দেবতা”র এই পূজা , অভিনব তো বটেই , বাঙালীয়ানারও ধারক বাহক , সমস্বরে জানিয়েছে আশুতোষ ক্লাব ।

]]>
https://the4thcolumn.com/khela-football-new-year-offerings/feed/ 0 477
ভোট মরসুমে স্বাদ বদল : স্বপ্নতরীর মহিলা ফুটবল প্রতিযোগিতা https://the4thcolumn.com/https-the4thcolumn-com-uttar-bango-khela-mahila-football-swapnotari/ https://the4thcolumn.com/https-the4thcolumn-com-uttar-bango-khela-mahila-football-swapnotari/#respond Sun, 07 Apr 2019 14:18:31 +0000 https://the4thcolumn.com/?p=342 ভোটের মরসুমে আলিপুরদুয়ারকে একদিনের জন্য হলেও খানিক স্বাদ বদলের আস্বাদ দিল ‘স্বপ্নতরী’ । প্রথম বর্ষ মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করল আলিপুরদুয়ার জংশনের এই স্বেচ্ছাসেবী সংস্থা । রবিবার জংশনের রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে জেলা আলিপুরদুয়ারের চার মহিলা ফুটবল দলকে নিয়ে এই ফুটবল- অনুষ্ঠান ক্রীড়া প্রেমী মহলের স্বাভাবিক সাধুবাদ কুড়িয়েছে ।

এদিন এই একদিবসীয় মহিলা ফুটবল ট্যুর্নামেন্টে প্রথমে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে জংশনের ‘বিবেকানন্দ ক্লাব ‘ ও কালচিনি ব্লকের ‘মেন্দাবাড়ি ‘ মহিলা ফুটবল ক্লাব । এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ‘মর্নিং গার্লস ‘ বনাম ‘মথুরা টি জি’র মধ্যে । ফাইনালে ‘বিবেকানন্দ ক্লাব’কে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ‘মর্নিং গার্লস’ । অনুষ্ঠানের সেরা খেলোয়াড়ের তকমা পেয়েছেন ‘মর্নিং গার্লসের ‘ অজিতা ওরাও । অন্যদিকে , এদিনের এই মহিলা ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ‘ডিস্ট্রিক্ট স্পোর্টস এন্ড গেমস’ এর সেক্রেটারি সঞ্চয় ঘোষ মহাশয় এবং ট্যুর্নামেন্টের ‘কিক অফ’ করে খেলার সূচনা করেন আলিপুরদুয়ার রেলের খ্যাতনামা ফুটবল প্লেয়ার মনীশ বর্মন । জেলার ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের ধারাবাহিকতা , এই ধরনের ট্যুর্নামেন্টের আয়োজনে কিছুটা হলেও গতি পাবে বলে উচ্ছসিত মন্তব্য রেখেছেন ‘স্বপ্নতরী’র সভাপতি নিবেদিতা ধর ।

]]>
https://the4thcolumn.com/https-the4thcolumn-com-uttar-bango-khela-mahila-football-swapnotari/feed/ 0 342