খেলাধুলা https://the4thcolumn.com Wed, 09 Dec 2020 08:43:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 অবসর ঘোষণা পার্থিব প্যাটেলের : বরাবরের মতো ক্রিকেট পিচ-কে বিদায় জানালেন তিনি | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-cricket-theke-biday-nichhen-parthiv-patal/ https://the4thcolumn.com/desh-desk-cricket-theke-biday-nichhen-parthiv-patal/#respond Wed, 09 Dec 2020 08:42:48 +0000 https://the4thcolumn.com/?p=12252 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ ডিসেম্বর’ ২০২০ :-

ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পার্থিব প্যাটেল। বুধবার টুইটারে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন পার্থিব। টুইটারে ধন্যবাদ জানান বিসিসিআই এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।

মাত্র ১৭ বছর বয়সে ২০০২ সালে ট্রেন্ট ব্রিজে ইংরেজ পেসারদের সুইংয়ের সামনে যখন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে পা রাখেন পার্থিব প্যাটেল পা রাখেন। অভিষেক ম্যাচেই উইকেটরক্ষক হিসেবে ভারতের ক্রিকেটে তাঁর নাম জ্বলজ্বলে হয়ে ওঠে। অভিষেক ম্যাচে প্রায় ১ ঘণ্টার বেশি সময় ব্যাটিংএ পার্থিবের হাত ধরেই ভারতের জয়ের পথ প্রশস্ত হয়েছিল । ধোনি-কার্তিকদের দাপটে নিজেকে প্রথম দলে প্রতিষ্ঠিত না করতে পারলেও যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন গুজরাটের এই উইকেটরক্ষক। ক্রিকেট মাঠে অভিষেকের প্রায় ১৮ বছর পর অবশেষে বিদায় জানাচ্ছেন পিচ-কে। শেষবারের মতো তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ২০১৬ সালে।

২০০২ সালে অভিষেকের পর নিয়মিত খেলেছেন ২ বছর। জাতীয় দলের হয়ে ২৫ টেস্টে তাঁর সংগ্রহ ৯৩৪ রান। ৩৮টি ওয়ানডে’তে ৭৩৬ রান করেছেন পার্থিব। উইকেটের পিছনে ক্যাচ এবং স্ট্যাম্পিং সহ শিকার করেছেন ৩৯টি এবং উইকেটরক্ষক হিসেবে শিকার করেছেন ৭২টি। মেন ইন ব্লু’র হয়ে টি-২০ খেলেছেন মাত্র ২টি। ১৮৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১০ হাজার ৭৯৭ রান। জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেটে গুজরাটের অধিনায়কত্ব করেছেন পার্থিব।

]]>
https://the4thcolumn.com/desh-desk-cricket-theke-biday-nichhen-parthiv-patal/feed/ 0 12252
আগামীতে বিশ্বকাপ ফুটবলে যোগ্য দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কি ভারত ! | The4thcolumn https://the4thcolumn.com/desh-nijosso-protinidhi-agamite-varoter-biswocup-football-a-anshogrohon/ https://the4thcolumn.com/desh-nijosso-protinidhi-agamite-varoter-biswocup-football-a-anshogrohon/#respond Thu, 03 Dec 2020 07:16:42 +0000 https://the4thcolumn.com/?p=11799 নিজস্ব প্রতিনিধি,দ্য ফোর্থ কলাম, শিলিগুড়ি, ৩ ডিসেম্বর’২০২০ :-

আশির দশক, নব্বইয়ের দশক গুলিতে বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ভারতের শ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্ট ছিল তখন আই লিগ, আর বাংলার শ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্ট ছিল কলকাতা ফুটবল লিগ। তখন মোবাইল তো ছিলই না সব বাড়িতে টিভি হয়েছিল না। একটু বিত্তশালীদের বাড়িতে টিভি ছিল।মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এর এক মাত্র ভরসা তখন রেডিও। রেডিওতে ধারাবিবরণী শুনে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। তবে আবেগ ছিল ষোল আনা। তখনকার দিনে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান খেলোয়াড়রা জনসাধারণের কাছে সুপার হিরো। জৌলুস অর্থ ছিল না ঠিকই কিন্তু আবেগ ছিল মারাত্মক। বিশেষ করে বাঙালিদের মধ্যে মধ্যবিত্ত যেন ফুটবলের এর মাধ্যমে বেঁচে থাকার প্রেরণা পেতো। সম্প্রতিককালে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে আই সি এল । প্রচুর অর্থ খরচ করে ফ্র্যাঞ্চাইজি গুলি তাদের ফুটবল টিম তৈরি করে। বিদেশি প্লেয়ার নিয়ে আসে কোটি কোটি টাকা খরচ করে। এবার আই এস এল এ নতুন দুটি পালক অন্তর্ভুক্ত হয়েছে এটিকে মোহনবাগান , ইস্টবেঙ্গল । তাই এবারের আইএসএল আরো জনপ্রিয়। সবই ঠিকঠাক আছে কিন্তু সেই আগের মতো আবেগ টা কোথায় হারিয়ে গেছে। আগের মত উন্মাদনা কিন্তু নেই এখন। তবে একটা কথা ঠিক আইএসএল ভারতীয় ফুটবলের ভবিষ্য কে অনেকটাই শক্তপোক্ত করবে। হয়তো আগামী দিনে 140 কোটি ভারত বাসীর আশা পূরণ হবে , ভারত হয়তো আগামী দিনে বিশ্বকাপ ফুটবলে যোগ্য দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে ।

]]>
https://the4thcolumn.com/desh-nijosso-protinidhi-agamite-varoter-biswocup-football-a-anshogrohon/feed/ 0 11799
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট ম্যাচে ভারত হারল ৫১ রানে | The 4thcolumn https://the4thcolumn.com/cricket-desk-india-lost-by-fifty-five-runs/ https://the4thcolumn.com/cricket-desk-india-lost-by-fifty-five-runs/#respond Mon, 30 Nov 2020 17:32:42 +0000 https://the4thcolumn.com/?p=11758 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ নভেম্বর,২০২০:-

গতকাল অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচে ভারত 51 রানে হেরেছে। সেই সঙ্গে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া 2_0 তে এগিয়ে আছে। খালি নিয়ম রক্ষার পরের ম্যাচ খেলতে নামবে দুই দল। গতকালের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ক্যাপটেনশিপ এর অভাব পরিষ্কার বোঝা গেল। দেশের মাটি তো বটেই বিদেশের মাটিতে ধোনির ক্যাপটেনশিপ ছিল তারিফ করার মতো। ব্যাটিং অর্ডার সাজানো, বোলিং পরিবর্তন করা, পাওয়ার প্লেতে ফিল্ডিং সাজানো সবকিছুই ছিল ধোনির নখদর্পনে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বিরাট কোহলি কে আরো পরিণত হতে হবে। শুধু অস্ট্রেলিয়া বলে না বিদেশের মাটিতে ক্যাপটেনশিপ করা মোটেও সহজ ব্যাপার নয়। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতে ও দুইজন স্পিনার খেলাতে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান গুলি সাধারণত স্পিনারদের জন্য উপযোগী নয় তা সত্ত্বেও বিরাট কোহলি পরপর দুটো ওয়ানডে ম্যাচে দুজন করে স্পিনার খেলেন। চাহাল ও সাইনি দুটো ম্যাচে প্রচুর রান দিয়েছেন। গতকাল ম্যাচের অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করল। ভারতীয় বোলারদের দেখেই মনে হচ্ছিল তাদের উইকেট নেওয়ার কোনো ইচ্ছে নেই পাশাপাশি রান আটকানোর কোনো ইচ্ছে নেই । রাহুল কে শিখর ধাওয়ান এর সাথে ওপেনিং না করিয়ে মিডল অর্ডার এ নামালেন। বড় হাই স্কোরিং ম্যাচে নিজের টিমকে জেতাতে হলে বড় স্কোর করা প্রয়োজন হয় ক্যাপ্টেনের যাতে বিরাট সম্পূর্ণরূপে ব্যর্থ আসির ঘরে গিয়ে তিনি আটকে গেলেন। বিরাট কোহলি যত তাড়াতাড়ি বিদেশের মাটিতে ক্যাপটেনশিপ করা সঠিক ভাবে শিখতে পারবেন যা ভারতীয় ক্রিকেটের জন্য মঙ্গল হবে।

]]>
https://the4thcolumn.com/cricket-desk-india-lost-by-fifty-five-runs/feed/ 0 11758
ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ |The4thcolumn https://the4thcolumn.com/match-deskthe-first-international-cricket-match-of-india-vs-australia/ https://the4thcolumn.com/match-deskthe-first-international-cricket-match-of-india-vs-australia/#respond Sat, 28 Nov 2020 17:35:58 +0000 https://the4thcolumn.com/?p=11604 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কালাম,২৮ নভেম্বর, ২০২০:-

গতকাল ছিল ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। যে ম্যাচে অস্ট্রেলিয়া ভারত কে 66 রানে পরাজিত করে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে 374 রানের বড় করে। ম্যাচ ফিনিশার রোহিত শর্মার অভাব স্পষ্ট বোঝা যায় গতকালের ম্যাচে। রোহিত শর্মার উপস্থিতি থাকলে হয়তো গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল ভারতের অনুকূলে যেতো। বহুবার টিম ইন্ডিয়া পরে ব্যাট করতে নেমে বড় স্কোর তারা করে ম্যাচ জিতে নিয়েছে রোহিত শর্মার উপস্থিতিতে। রোহিতের অনুপস্থিতি স্পষ্ট বোঝা গিয়েছিল গতকাল ম্যাচে, বড় বড় হাই স্কোরিং ম্যাচগুলোতে নার্ভ শক্ত করে ম্যাচ জিতিয়েছেন রোহিত , প্রতিপক্ষের বিগ স্কোর গুলিকে ছোট করে আনতে পারদর্শী রোহিত। সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা রোহিতের কামব্যাকের জন্য অপেক্ষা করে আছেন ।

]]>
https://the4thcolumn.com/match-deskthe-first-international-cricket-match-of-india-vs-australia/feed/ 0 11604
দার্জিলিং এ শুরু হতে চলেছে ম্যারাথন : করোনা বিধি মেনেই হবে প্রতিযোগিতা | The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-darjeeling-desk-shuru-hochhe-marathon-dour-rotijogit/ https://the4thcolumn.com/north-bengal-darjeeling-desk-shuru-hochhe-marathon-dour-rotijogit/#respond Mon, 23 Nov 2020 14:51:19 +0000 https://the4thcolumn.com/?p=11159 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ নভেম্বর ২০২০:-

কাল থেকে দার্জিলিং ম্যারাথন আরম্ভ হতে চলেছে।এবারের ম্যারাথন শুধুমাত্র স্থানীয় মানুষদের জন্য।বলে জানিয়েছেন উদ্যেক্তারা।তারা জানিয়ে দিয়েছেন শুধুমাত্র দার্জিলিং এ বসবাসকারী মানুষেরাই এই ম্যারাথনে অংশগ্রহন করতে পারবেন।আগামীকাল সকাল নটার সময় ঘুম থেকে এই ম্যারাথনের সূচনা করা হবে।এই ম্যারথনের বিজয়ীকে এক লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে ম্যারাথন কমিটির পক্ষ থেকে।এই ম্যারাথন চলছে গত পনের বছর ধরে।প্রতি বছর এই ম্যারাথনে অংশ নিতেন গোটা পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা।কিন্তুু এবারের করোনা আবহে বন্ধ সবকিছুই।উদ্যেক্তারা জানিয়েছেন সামনের বছর সবকিছু ঠিক থাকলে আবার আগের মতো প্রতিযোগীতার আয়োজন করা হবে।

]]>
https://the4thcolumn.com/north-bengal-darjeeling-desk-shuru-hochhe-marathon-dour-rotijogit/feed/ 0 11159
প্রয়াত সত্যজিৎ ঘোষ : প্রাক্তন ফুটবলারের দেহাবসানে শোকস্তব্ধ মোহনবাগান | The4thcolumn https://the4thcolumn.com/west-bengal-desk-proyato-former-footballer-of-mahan-bagan-satyajit-ghosh/ https://the4thcolumn.com/west-bengal-desk-proyato-former-footballer-of-mahan-bagan-satyajit-ghosh/#respond Mon, 09 Nov 2020 09:52:41 +0000 https://the4thcolumn.com/?p=10391 নিউজ ডেস্ক, দ‍্য ফোর্থ কলাম, ৯ নভেম্বর,২০২০:-

মনিতম্বি সিংয়ের পর সত্যজিৎ ঘোষ, ময়দানে ফের শোকের ছায়া। সোমবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ফুটবলার সত্যজিৎ ঘোষ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান আত্মীয় পরিজনেরা, হুগলির হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

হুগলির পৈতৃক বাড়িতে বাস করতেন নব্বই দশকের এই পরিচিত মুখ ফুটবলার, ১৯৮১ তে রেলওয়ে এফসি থেকে মোহনবাগানে যোগদান, ১৯৮৬ সাল অব্দি মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি, খেলেছেন স্টপার হিসেবে,ছিলেন জাতীয় দলেও। ১৯৮৫’র নেহরু কাপেও তিনি মোহনবাগানের হয়ে খেলেছেন। বয়স হয়েছিল ৬২ বছর, সুব্রত ভট্টাচার্যের স্নেহধন্য ছিলেন এই ফুলবলার। হঠাৎ এহেন মৃত্যুর খবরে শোকের ছায়া ময়দানে, স্মৃতিচারণ করেছেন সুব্রত ভট্টাচার্য,শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনেকেই।

]]>
https://the4thcolumn.com/west-bengal-desk-proyato-former-footballer-of-mahan-bagan-satyajit-ghosh/feed/ 0 10391