করোনাখবর https://the4thcolumn.com Mon, 23 Mar 2020 19:41:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 পুরোপুরি বন্ধ সুপ্রিম কোর্টের আদালত প্রাঙ্গণ : জরুরি মামলার শুনানি হবে ডিজিটাল মোডে |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-supreme-court-hearing-in-digital-mode/ https://the4thcolumn.com/desh-desk-supreme-court-hearing-in-digital-mode/#respond Mon, 23 Mar 2020 19:40:46 +0000 https://the4thcolumn.com/?p=6412 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ মার্চ’২০২০ :-

প্যান্ডেমিক কোভিড-১৯ এর জেরে সীমাবদ্ধ হবে সুপ্রিম কোর্টের কার্যক্রম। পুরোপুরি বন্ধ হয়ে যাবে আদালত প্রাঙ্গণ। পরিবর্তে জরুরি মোকদ্দমা চালাতে ব্যবহৃত হবে ডিজিটাল মোড।
সোমবার সলিসিটার জেনারেলের মধ্যস্ততায় বিচারক, আইনজীবী ও সরকারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেবলমাত্র অত্যন্ত জরুরি মামলাগুলি একটি বেঞ্চ (এস) একটি ভিডিও অ্যাপের মাধ্যমে গ্রহণ করবেন।

সোমবার গভীর রাতে সুপ্রিম কোর্ট জারি করা একটি বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়েছে যে ‘VIDYO’ নামে একটি অ্যাপের মাধ্যমে মামলাগুলির শুনানি হবে।

]]>
https://the4thcolumn.com/desh-desk-supreme-court-hearing-in-digital-mode/feed/ 0 6412
করোনার প্রকোপে প্রথম মৃত্যু হিমাচল প্রদেশে : দেশে মৃতের সংখ্যা বেড়ে ৯ : দেশজুড়ে আক্রান্ত মোট ৪৬৭ |The4thcolumn https://the4thcolumn.com/corona-news-desk-first-death-in-himachal-pradesh/ https://the4thcolumn.com/corona-news-desk-first-death-in-himachal-pradesh/#respond Mon, 23 Mar 2020 16:56:53 +0000 https://the4thcolumn.com/?p=6407 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ মার্চ’২০২০ :-

হিমাচল প্রদেশে মৃত্যু হলো ষাটোর্ধ্ব এক করোনা আক্রান্ত ব্যাক্তির। আজ এক দিনে তিনটি মৃত্যুর পর ভারতে এখনও পর্যন্ত করোনার বলি মোট ৯। দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ৪৬৭ জন দেশবাসী, যাদের মধ্যে ৩৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ সকালে মহারাষ্ট্রের এক করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়, করোনায় মহারাষ্ট্রের এটি দ্বিতীয় মৃত্যু। দুপুরে কলকাতা এএমআরআই হাসপাতালে এক বয়স্ক করোনা আক্রান্তের মৃত্যু হয়, যা করোনায় পশ্চিমবঙ্গের প্রথম মৃত্যু। অন্যদিকে, কিছুক্ষণ আগেই করোনা প্রকোপে প্রথম মৃত্যুর খবর প্রকাশ করে হিমাচল প্রদেশ।

**তথ্যসূত্র ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট

]]>
https://the4thcolumn.com/corona-news-desk-first-death-in-himachal-pradesh/feed/ 0 6407
করোনার জেরে প্রথম মৃত্যু পশ্চিমবঙ্গে : সংক্রমণের আগে ছিলনা বিদেশ সফরের কোনো বৃত্তান্ত |The4thcolumn https://the4thcolumn.com/south-bengal-desk-1st-corona-death-in-west-bengal/ https://the4thcolumn.com/south-bengal-desk-1st-corona-death-in-west-bengal/#respond Mon, 23 Mar 2020 11:16:04 +0000 https://the4thcolumn.com/?p=6405 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ মার্চ’২০২০ :-

করোনায় প্রথম মৃত্যু পশ্চিমবঙ্গে। সোমবার মারা গেলেন শ্বাসকষ্ট নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া দমদমের প্রৌঢ় বাসিন্দা। হাসপাতাল তরফে আগেই জানানো হয়েছিল যে রোগীর অবস্থা সঙ্কটজনক। উল্লেখ্য, এই ব্যাক্তির কোনো বিদেশ সফরের বৃত্তান্ত নেই। তার করোনা সংক্রমণের সূত্র এখনও পর্যন্ত জানা না যাওয়ায় ধরে নেওয়া হচ্ছে যে কলকাতায় থেকেই সামাজিক সংস্পর্শে সংক্রামিত হয়েছেন তিনি।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন । তার রোগলক্ষণ দেখে সন্দেহ হওয়ায় চিকিৎসকরা তার লালারসের নমুনা নাইসেড এবং এসএসকেএম’এ পাঠান। শনিবার তার পরীক্ষার ফলাফল এলে শরীরে ধরা পড়ে কোভিড-১৯।

]]>
https://the4thcolumn.com/south-bengal-desk-1st-corona-death-in-west-bengal/feed/ 0 6405
করোনা মোকাবিলায় যথেষ্ট নয় লকডাউন, চাই পূর্ন স্বাস্থ্য পরিষেবা : বলছে WHO |The4thcolumn https://the4thcolumn.com/bidesh-desk-who-lockout-not-enough-against-corona/ https://the4thcolumn.com/bidesh-desk-who-lockout-not-enough-against-corona/#respond Mon, 23 Mar 2020 09:44:15 +0000 https://the4thcolumn.com/?p=6403 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ মার্চ’২০২০ :-

করোনা মোকাবিলায় যথেষ্ট নয় লকঅাউট; জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রবিবার সংস্থার শীর্ষ আপৎকালীন বিশেষজ্ঞ মাইক রায়ান বিবিসি কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন যে লকঅাউট করার পাশাপাশি দেশগুলিকে তাদের স্বাস্থ্য পরিষেবা সুগঠিত করার দিকে এখন সর্বাধিক মনোযোগ দিতে হবে।

তার মতে, শুধু দেশ লকঅাউট করে নভেল করোনা ভাইরাসের সংক্রমন আটকানো সম্ভব নয়; সমস্ত দেশগুলির এখন উচিত আক্রান্ত সকলকে সঠিকভাবে চিহ্নিত করে আইসোলেট করে ফেলা। ইতিমধ্যেই যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন করতে হবে অবিলম্বে।

রায়ান বলেন, “ভাইরাস যাতে অবাধে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার পর আমাদের উচিত এই ভাইরাসকে পিছু করা। যুদ্ধটা আমাদের তার বিরুদ্ধেই লড়তে হবে।”

]]>
https://the4thcolumn.com/bidesh-desk-who-lockout-not-enough-against-corona/feed/ 0 6403
আগামীকাল থেকে লকডাউন পশ্চিমবঙ্গের সব পুর অঞ্চল : করোনা মোকাবিলায় তৎপর প্রশাসন |The4thcolumn https://the4thcolumn.com/corona-news-lock-down-ghosona-pouro-sova/ https://the4thcolumn.com/corona-news-lock-down-ghosona-pouro-sova/#respond Sun, 22 Mar 2020 10:06:48 +0000 https://the4thcolumn.com/?p=6398 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মার্চ’২০২০ :-

আগামীকাল বিকেল থেকে ৩১ শে মার্চ পর্যন্ত লকডাউন পশ্চিমবঙ্গের সব পুর অঞ্চল, করোনা মোকাবিলায় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। লকডাউন চলাকালীন চালু থাকবে অত্যাবশ্যক প্রয়োজনীয় পরিষেবা। প্রয়োজনীয় সাধারণ মানুষের প্রয়োজনীয় পন্যাদি সংগ্রহ করার জন্য কাল সকালের বদলে বিকেল থেকে লকডাউন শুরু করার সিদ্ধান্ত।
কেন্দ্র থেকে ৭৫ টি জেলা লকডাউনের সুপারিশ করা হলেও কলকাতা সহ রাজ্যের সব পুর শহর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

]]>
https://the4thcolumn.com/corona-news-lock-down-ghosona-pouro-sova/feed/ 0 6398
ঝাড়খণ্ড, তামিনাড়ুতে সোমবার অব্ধি বর্ধিত ‘জনতা কার্ফিউ’ : ১৪৪ ধারা পুদুচেরিতে |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-janta-curfew-extended-in-jharkhand-tamil-nadu-article-144-in-puducherry/ https://the4thcolumn.com/desh-desk-janta-curfew-extended-in-jharkhand-tamil-nadu-article-144-in-puducherry/#respond Sun, 22 Mar 2020 09:59:53 +0000 https://the4thcolumn.com/?p=6396 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মার্চ’২০২০ :-

সোমবার বিকেল ৫টা পর্যন্ত ‘জনতা কার্ফিউ’ বহাল থাকছে ঝাড়খণ্ড এবং তামলনাড়ুতে।
ঝাড়খণ্ডের মুখ্য সচিব পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে ‘জনতা কার্ফিউ’ সোমবার বিকেল ৫টা পর্যন্ত যাতে বর্ধিত হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন। অন্যদিকে তামিলনাড়ু সরকারও ‘জনতা কার্ফিউ’ বর্ধিত করে এই একই সময়সীমা পর্যন্ত।

অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হলো ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রী ভি নারায়নস্বামী রবিবার পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেন এবং বলেন যে “সমস্ত প্রয়োজনীয় সরকারি পরিষেবা চালু থাকবে, খোলা থাকবে খাবার, দুধ, ওষুধ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস সরবরাহকারী দোকানপাট।”

]]>
https://the4thcolumn.com/desh-desk-janta-curfew-extended-in-jharkhand-tamil-nadu-article-144-in-puducherry/feed/ 0 6396
প্রৌঢ় নয়, এবার করোনার বলি বছর ৩৮ এর ভারতীয় : মৃতের সংখ্যা বেড়ে ৬ |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-bihar-man-of-38-dies-in-corona-death-toll-rises-to-6/ https://the4thcolumn.com/desh-desk-bihar-man-of-38-dies-in-corona-death-toll-rises-to-6/#respond Sun, 22 Mar 2020 07:55:22 +0000 https://the4thcolumn.com/?p=6393 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মার্চ’২০২০ :-

করোনার সংক্রমণে ষষ্ঠ মৃত্যু হলো ভারতে। বিহারের পাটনায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS) এ শবিনার সকালেই মারা যান ৩৮ বছর বয়সী ব্যাক্তি। আজ সকালে তার নমুনা পরীক্ষার ফলাফলে তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। উল্লেখ্য, এর আগে ভারতে করোনা সংক্রমনে মৃত সকলেই ছিলেন প্রৌঢ়। এই প্রথম বছর চল্লিশের নিচে প্রাণ হারালেন একজন।

সূত্রের খবর তিনি কাতার থেকে কলকাতা হয়ে বিহারে গিয়েছিলেন।

]]>
https://the4thcolumn.com/desh-desk-bihar-man-of-38-dies-in-corona-death-toll-rises-to-6/feed/ 0 6393
দ্বিতীয় পরীক্ষায় কোভিড-১৯ এ নেগেটিভ অসমের চার বছরের বালিকা : এখনও করোনা মুক্ত অসম |The4thcolumn https://the4thcolumn.com/north-east-desk-assam-four-years-old-girl-negative-for-covid19-in-second-test/ https://the4thcolumn.com/north-east-desk-assam-four-years-old-girl-negative-for-covid19-in-second-test/#respond Sun, 22 Mar 2020 07:14:39 +0000 https://the4thcolumn.com/?p=6391 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মার্চ’২০২০ :-

অসমের সাড়ে চার বছর বয়সী যে শিশুর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছিল, দ্বিতীয় বার বার নমুনা পরীক্ষার ফলাফলে তা নেগেটিভ এসেছে বলে আজ সকালে নিজে টুইট করে জানান অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার কথায়, অসমে এখনও পর্যন্ত কোনো কোভিড-১৯ পজিটিভ কেস নেই।
এর আগে জোরহাট মেডিকেল কলেজে এই বালিকার নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। ডিব্রুগর জেলার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সূত্রে খবর, দ্বিতীয় বার পরীক্ষা করে ওই বালিকার নমুনায় করোনার উপস্থিতি মেলেনি।
অসম সরকার সুত্রে খবর, দ্বিতীয় পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেও ওই বালিকা ও তার পরিবারকে সতর্কতার কারনে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
আজ সকালের টুইটে অসম স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, ” চার বছর বয়সী যে শিশুর কোভিড-১৯ সংক্রমনের আশঙ্কা করা হয়েছিল, জোরহাট মেডিক্যাল কলেজ এবং আরএমআরসি ডিব্রুগরে পরীক্ষার পর তার ফলাফল নেগেটিভ এসেছে। এখনও পর্যন্ত অসমে কোনো কোভিড-১৯ পজিটিভ কেস নেই।”

]]>
https://the4thcolumn.com/north-east-desk-assam-four-years-old-girl-negative-for-covid19-in-second-test/feed/ 0 6391
WHO এখন হোয়াটসঅ্যাপে : আর গুজব নয়, হোয়াটসঅ্যাপ থেকেই জেনে নিন করোনা পরিস্থিতির যাবতীয় তথ্য |The4thcolumn https://the4thcolumn.com/corona-news-desk-who-at-whats-app/ https://the4thcolumn.com/corona-news-desk-who-at-whats-app/#respond Sat, 21 Mar 2020 20:53:36 +0000 https://the4thcolumn.com/?p=6388 করোনার লেটেস্ট তথ্য পেতে , WHO এর হোয়াটস আপ নম্বর :-
+41 79 893 1892

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মার্চ’২০২০ :-

 +41 79 893 1892

নিজের স্মার্টফোনে সেভ করে নিন এই নম্বর। তারপর সোজা খুলে ফেলুন হোয়াটসঅ্যাপ। কন্ট্যাক্ট লিস্ট এ সেভ করা নম্বরটি ফুটে উঠলে তার ওপর ক্লিক করুন। “Hi” লিখে পাঠিয়ে দিন একটা টেক্সট। তারপর আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অন্যান্য সোশাল মিডিয়ায় করোনা নিয়ে যেখানে যত ইনস্ট্রাকশন শুনছেন সব নিশ্চিন্তে এড়িয়ে যান। কি আছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে ?

নভেল করোনা আতঙ্কের সাথে সাথে দেশ জুড়ে, তথা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে ভিত্তিহীন সমস্ত গুজব। মহাশক্তিশালী এই মহামারীর সাথে লড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ভয়ঙ্কর এই সমস্যা সমাধানে এগিয়ে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বর্তমান সময়ের অতি জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন ‘হোয়াটসঅ্যাপ’ এর হাত ধরে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত মানব স্বাস্থ্য সংস্থা WHO এবার পৌঁছে যাবে সাধারন মানুষের কাছে। ২১ শে মার্চ হোয়াটসঅ্যাপ লঞ্চ করলো ‘WHO হেল্থ অ্যালার্ট’ পরিষেবা।
উপরে উক্ত নম্বরটি WHO এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। যেখান থেকে আপনি জেনে নিতে পারেন করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত সব রকমের সঠিক তথ্য। বিশ্বব্যাপী এই মহামারীর মত একটি অতি সংবেদশীল বিষয় নিয়ে হোয়াটসঅ্যাপে ক্রমাগত ছড়িয়ে পড়া গুজবের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতে WHO এবং হোয়াটসঅ্যাপের এই যৌথ প্রয়াস।

]]>
https://the4thcolumn.com/corona-news-desk-who-at-whats-app/feed/ 0 6388
করোনার জের : বাংলায় ঢুকবে না ভিনরাজ্যের বাস : সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের |The4thcolumn https://the4thcolumn.com/corona-news-no-bus-from-other-state-to-bangla/ https://the4thcolumn.com/corona-news-no-bus-from-other-state-to-bangla/#respond Sat, 21 Mar 2020 19:56:56 +0000 https://the4thcolumn.com/?p=6386 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ মার্চ’২০২০ :-

করোনার জেরে ভিন রাজ্য থেকে আসা বাস পরিবহন পুরোপুরি বন্ধ করলো পশ্চিমবঙ্গ সরকার । শুক্রবার রাজ্য পরিবহণ দপ্তরের এক বিশেষ নির্দেশিকায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গেছে ।

পরিবহন দপ্তরের এই বিজ্ঞপ্তি মোতাবেক শনিবার মধ্যরাত এর পর থেকে পশ্চিমবঙ্গে বাইরের রাজ্যগুলি থেকে বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকবে । প্রসঙ্গত ইতিমধ্যেই রেলমন্ত্রকে চিঠি দিয়ে দূরপাল্লার ট্রেন গুলো বন্ধ করার আর্জি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । উল্লেখ্য এই বাস পরিষেবা বন্ধের সময়সীমা আপাতত ধার্য করা হয়েছে আগামী ৩১ মার্চ অব্দি ।

অপরদিকে রবিবার দেশজুড়ে ‘জনতা কারফিউ’ তে সামিল হতে চলেছে আমজনতা এবং বন্ধ থাকছে সমস্ত ট্রেন ও বিমান চলাচল । ইতিমধ্যেই আগামী সাত দিনের জন্য সম্পূর্ণ লক ডাউন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে উড়িষ্যা সরকার। শাটডাউন করেছে মহারাষ্ট্র ,রাজস্থান। করোনার জেরে গত কয়েকদিন ধরেই বাংলায় ফিরে আসছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া প্রচুর মেহনতী মানুষ জন । সে ক্ষেত্রে চাপ সামলাতে জেরবার হয়েছে রাজ্য প্রশাসন । আন্তঃ রাজ্য বাস চলাচল বন্ধের ঘোষণা কিংবা ট্রেন চলাচল বন্ধের অনুরোধ, এই সব ক্ষেত্রেই করোনা রুখতে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা ফুটে উঠছে জনমানসে ।

]]>
https://the4thcolumn.com/corona-news-no-bus-from-other-state-to-bangla/feed/ 0 6386