উত্তর-পূর্ব https://the4thcolumn.com Fri, 10 May 2019 16:35:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.1.1 161066102 ডাক পড়ল সেনাবাহিনীর : থমথমে কারফিউ ঘোষিত হাইলাকান্দি :শান্তি সম্প্রীতি রক্ষার আবেদন অসম মুখ্যমন্ত্রীর https://the4thcolumn.com/north-east-silchar-hailakandi-curfew/ https://the4thcolumn.com/north-east-silchar-hailakandi-curfew/#respond Fri, 10 May 2019 16:35:01 +0000 https://the4thcolumn.com/?p=834 নিজস্ব সংবাদদাতা , শিলচর, ১০মে’১৯ :-

অসমের হাইলাকান্দি শহরে শুক্রবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে কম করে কুড়ি জন জখম হয়েছেন। শহরের শ্রীকিষান সারদা রোডে (মাড়োয়ারিপট্টি) অবস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ধর্মীয় উপাসনা ‘ চলাকালীন এই সংষর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জলি ১৪৪ ধারার অধীনে দুপুর একটা থেকে গোটা শহরে কার্ফু জারি করেন ।

জানা গিয়েছে, এ সপ্তাহের গোড়ার দিকে ধর্মীয় প্রার্থনা করতে যাওয়া জনাকয়েক ব্যক্তির মোটর সাইকেলের ক্ষয়ক্ষতি করেছিল কিছু দুষ্কৃতী। এ নিয়ে উত্তেজনার শুরু। পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। এই পরিস্থিতিতে রমজান মাসের প্রথম শুক্রবার হাইলাকান্দি শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত এক ধর্মীয় উপাসনাস্থলের প্রার্থনা বাইরে রাস্তায় আয়োজন করা হয়। সংশ্লিষ্ট প্রার্থনাস্থলের কমিটির নিষেধাজ্ঞা সত্বেও প্রচুর লোক এই ধর্মীয় প্রার্থনায় অংশ নিতে আসেন। রাস্তায় প্রার্থনা আয়োজনের ফলে গোটা বাজার চত্বরে যানবাহন ও মানুষজনের চলাচলে বিঘ্ন দেখা দেয়। তখন কিছু লোক পাথর ছুড়তে শুরু করে। পাল্টা পাথর বৃষ্টি শুরু হয়। ঘটনা নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ।
ইতিমধ্যে শহরের অন্যান্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতাজি সুভাষ রোড, নেতাজি পয়েন্ট, এডুকেশন কমপ্লেক্স ইত্যাদি এলাকায় পাথর বর্ষণ ছাড়াও রাস্তার পাশের বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাংচুর চালানো হয় বহু দোকানে । চলে লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পুলিশ, সিআরপিএফ এবং আসাম রাইফেলস জোয়ানদের মোতায়েন করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠি ও কাঁদানে গ্যাস ও পরে শূন্যে গুলি চালানো হয়। এই সব ঘটনায় বেশ কজন পুলিশ কর্মী সহ প্রায় কুড়ি জন জখম হয়েছেন। এদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুপুর একটায় গোটা শহরে কার্ফু জারি করা হয়। জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডেকে পাঠিয়েছে বলে জেলা শাসক জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
তবে এ নিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে ঘটনার তদন্ত ঘোষনা করেছেন।রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব বরা তদন্ত করবেন বলে জানা গিয়েছে ।এছাড়াও, রাজ্যের আবগারি ও মৎস্য উন্নয়ন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক আমিনূল হক লস্করকে পরিস্থিতি পর্যালোচনার জন্য হাইলাকান্দি যাওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী ।

]]>
https://the4thcolumn.com/north-east-silchar-hailakandi-curfew/feed/ 0 834
ধর্মীয় উপাসনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হাইলাকান্দি : লাগু হলো কারফিউ https://the4thcolumn.com/north-east-shilhar-hailakandi-uttejona/ https://the4thcolumn.com/north-east-shilhar-hailakandi-uttejona/#respond Fri, 10 May 2019 09:50:40 +0000 https://the4thcolumn.com/?p=807 নিজস্ব সংবাদদাতা ,শিলচর,১০ মে’১৯ :-

দক্ষিণ অসমের হাইলাকান্দি শহরে উত্তেজনা। অবস্থা বেগতিক দেখে কারফিউ জারি করল পুলিশ প্রশাসন । শুক্রবারের এক সম্প্রদায়ের ধর্ম-উপাসনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। দোকান ঘর জ্বালিয়ে দেওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল চার্জ করে এবং জনতা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। সূত্রের খবর , উত্তেজন্য রুখতে জেলা প্রশাসন কারফিউ জারি করেছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী ।

জানা গেছে, মোটর বাইক সহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় বিবাদমান জনতা ।
জানাগেছে জেলা সদর হাইলাকান্দির মাড়োয়ারি পট্টিতে এক সম্প্রদায়ের ধর্ম-উপাসনাকে কেন্দ্র করে বিবাদ ছড়ায় । খবর লেখা অবধি পরিস্থিতি থমথমে হাইলাকান্দিতে ।

]]>
https://the4thcolumn.com/north-east-shilhar-hailakandi-uttejona/feed/ 0 807