আবহাওয়া https://the4thcolumn.com Tue, 03 Mar 2020 10:51:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৬ টি জেলায় : সতর্কতা আবহাওয়া দফতরের |The4thcolumn https://the4thcolumn.com/dakkhinbanga-uttarbanga-desk-rain-with-thunder-this-week/ https://the4thcolumn.com/dakkhinbanga-uttarbanga-desk-rain-with-thunder-this-week/#respond Tue, 03 Mar 2020 10:51:33 +0000 https://the4thcolumn.com/?p=6147 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

কলকাতা সহ উত্তরবঙ্গের ৬ টি জেলায় বজ্র বিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত কলকাতা সহ উত্তরবঙ্গের ৬ টি জেলায় বজ্র বিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানা গেছে যে, সপ্তাহ জুড়েই রাজ্যে চলবে মেঘ-বৃষ্টির খেলা। পাহাড় এবং সমতল সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে শিলাও পড়ার কথাও জানা গেছে। মঙ্গলবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দিনভরই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূর্বের হাওয়ার সঙ্ঘাতে শীতের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে আবার বুধবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

]]>
https://the4thcolumn.com/dakkhinbanga-uttarbanga-desk-rain-with-thunder-this-week/feed/ 0 6147