আন্তর্জাতিক https://the4thcolumn.com Tue, 05 Jan 2021 08:49:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 সন্ত্রাসবাদে মদত : আমেরিকার মিত্র দেশের তালিকা থেকে বাদ পড়তে পারে পাকিস্তান | The4thcolumn https://the4thcolumn.com/bidesh-america-desk-closet-country-of-america-theke-cut-off-hote-pate-pakistan/ https://the4thcolumn.com/bidesh-america-desk-closet-country-of-america-theke-cut-off-hote-pate-pakistan/#respond Tue, 05 Jan 2021 08:49:19 +0000 https://the4thcolumn.com/?p=13396 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ জানুয়ারি, ২০২১:-

আমেরিকার মিত্র দেশগুলির তালিকা থেকে বাদ পড়তে পারে ইসলামাবাদ। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দু’মুখো আচরণে বেজায় চটেছে আমেরিকা। তালিবান, হাক্কানি নেটওয়ার্ক-সহ বিভিন্ন জেহাদি গোষ্ঠীগুলিকে পাকিস্তান মদত দেওয়ায় রীতিমত ক্ষুব্ধ ওয়াশিংটন। ফলে এই দ্বিচারিতার শাস্তি স্বরূপ ইমরান খানের সরকাররের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে আমেরিকা।

বেশকিছুদিন আগে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে লাগাতার মদত দেওয়ার অভিযোগ এসেছিল মার্কিন মুলুক থেকে। তারপর থেকে পাকিস্তানকে অনুদান দেওয়াতেও রাশ টেনেছিল আমেরিকা। এবার পালিস্তানের নাম বাদ দেওয়ার প্রস্তাব উঠল ন্যাটো বহির্ভূত আমেরিকার মিত্রদেশের তালিকা থেকেও। প্রস্তাব উঠলো মার্কিন কংগ্রেস’এর পক্ষ থেকে। সোমবার এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’এ একটি বিল পেশ করেন কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস। তিনি আমেরিকার রিপাবলিকান দলের সদস্যও বটে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিল পাশ হলে রীতিমতো চাপে পড়বে পাকিস্তান। কারণ, মিত্রদেশের তালিকায় থাকার সুবাদে মার্কিন অস্ত্র ও বিভিন্ন অনুদান পাচ্ছে পাকিস্তান। কিন্তু মিত্র দেশের তালিকা থেকে বাদ পড়লে এসবের আর কিছুই পাবে না ইসলামিক এই দেশটি।

]]>
https://the4thcolumn.com/bidesh-america-desk-closet-country-of-america-theke-cut-off-hote-pate-pakistan/feed/ 0 13396
এস-৪০০ : ভারত-রাশিয়ার অস্ত্র চুক্তিতে চোখ রাঙাচ্ছে আমেরিকা | The4thcolumn https://the4thcolumn.com/international-desk-amerika-poach-the-pact-between-india-and-russia/ https://the4thcolumn.com/international-desk-amerika-poach-the-pact-between-india-and-russia/#respond Tue, 05 Jan 2021 07:55:00 +0000 https://the4thcolumn.com/?p=13388 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ জানুয়ারি, ২০২১:-

প্রায় দু’বছর আগে অর্থাৎ ২০১৮ সালের অক্টোবর মাসে ভারত ও রাশিয়ার মধ্যে একটি অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে উল্লেখিত ছিল ৫ বিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে উন্নত মানের পাঁচ-পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ কিনবে ভারত। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের এই স্বাক্ষরিত চুক্তি ভালভাবে গ্রহণ করেনি আমেরিকা। তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই বিষয়ে হুঁশিয়ারিও দেন।

আমেরিকা ভারতকে রীতিমতো হুমকির সুরে বলে যে, ভারত রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কিনলে ভারতকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এবার এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করল মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। 

আমেরিকার প্রকাশিত রিপোর্টে নয়াদিল্লিকে ফের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনে তাহলে আগামী দিনে বেশ কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে। তবে আমেরিকার এই চোখরাঙানি উপেক্ষা করেই ২০১৯ সালে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে প্রায় ৮০০ মিলিয়ন ডলার রাশিয়াকে দেয় ভারত। উল্লেখ্য, গত নভেম্বর মাসেই রাশিয়ার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে আমেরিকার এই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই ভারত-রাশিয়ার সমস্ত রকমের প্রতিরক্ষা চুক্তি ক্রমশ কার্যকরী হচ্ছে।

]]>
https://the4thcolumn.com/international-desk-amerika-poach-the-pact-between-india-and-russia/feed/ 0 13388
ইচ্ছে মতো মেঘ থেকে হবে বৃষ্টি, যন্ত্রের নিয়ন্ত্রণে থাকবে আবহাওয়া : খেল দেখাবে চীন |The4thcolumn https://the4thcolumn.com/bidesh-chaina-desk-kheyal-khusi-moto-weather-change-korte-parbe-chin/ https://the4thcolumn.com/bidesh-chaina-desk-kheyal-khusi-moto-weather-change-korte-parbe-chin/#respond Wed, 09 Dec 2020 17:10:36 +0000 https://the4thcolumn.com/?p=12323 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৯ ডিসেম্বর’ ২০২০ :-

আপনি কি অতিরিক্ত গরমে নাজেহাল হয়ে পড়েন ? অথবা শীতের জমকালো ঠাণ্ডায় কাবু ? প্রকৃতির এই তীব্রতা অসহনীয় ? চিন্তা নেই এবার থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোল থাকবে মানুষের হাতে। প্রকৃতির তাপমাত্রার ওপরও ছায়া ফেলতে চলেছে মানুষের তৈরি কৃত্রিম ওয়েদার মডিফিকেশন সিস্টেম। হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি এখন থেকে প্রকৃতির তাপমাত্রা নিয়ন্ত্রণেও থাকবে মানুষের হাত।

এই ওয়েদার মডিফিকেশন সিস্টেম নিয়ে বহুদিন ধরেই কাজ করছে চীন। এবং এই সিস্টেম মোটেই হেলাফেলা করার মতো কোনো বিষয় নয়। এর দ্বারা ভারতের প্রায় দেড় গুণ বড় একটি জায়গার আবহাওয়া পরিবর্তন করা সম্ভব! আর এই দিন খুব বেশি দূরে নয়। ২০২৫ সালের মধ্যে এই যুগান্তকারী এই আবিষ্কারের অধিকারী হতে চলেছে চীন। আগামী ৫ বছরের মধ্যেই চীন ৫.৫ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এলাকার আবহাওয়া কৃত্রিমভাবে বদলে ফেলতে পারবে বলে সিএনএন রিপোর্ট সূত্রে খবর।

চীনের বিজ্ঞানীদের দাবি নির্দিষ্ট এলাকায় প্রয়োজনে কৃত্রিমভাবে বৃষ্টিপাত, তুষারপাত, মেঘাচ্ছন্ন আকাশ কে পরিষ্কার করা ইত্যাদি সবরকম আবহাওয়া নিয়ন্ত্রক কাজই করা সম্ভব এই সিস্টেমের দ্বারা। তাঁদের আরও চাঞ্চল্যকর দাবি এই যে, ২০০৮ সালে চীন যে অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন করেছিল সেখানে আকাশ ছিল মেঘমুক্ত। এবং তা এই ক্লাউড সিডিং
প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব হয়েছিল বলে তাঁদের দাবি। এই ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর উষ্ণতাও কমানো সম্ভব অর্থাৎ সিএনএন-এর এই রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে আবহাওয়া নিয়ন্ত্রণ করার যাবতীয় চাবিকাঠি থাকবে একমাত্র চীনের হাতে।

]]>
https://the4thcolumn.com/bidesh-chaina-desk-kheyal-khusi-moto-weather-change-korte-parbe-chin/feed/ 0 12323
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র নতুন ফাউন্ডেশনের সিইও হিসেবে নিযুক্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত | The4thcolumn https://the4thcolumn.com/bidesh-desk-america-who-new-ceo-anil-soni/ https://the4thcolumn.com/bidesh-desk-america-who-new-ceo-anil-soni/#respond Tue, 08 Dec 2020 08:44:36 +0000 https://the4thcolumn.com/?p=12175 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৮ ডিসেম্বর’ ২০২০ :-

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর অধীনস্থ নতুন ফাউন্ডেশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি। করোনার ভয়াবহ দাপটের মাঝেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই নতুন ফাউন্ডেশন  চালু করে, আর তারই ফাউন্ডেশনের শীর্ষপদে এখন অনিল সোনি। করোনাকালে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। এরই মধ্যে পথচলা শুরু করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী সংগঠন WHO ফাউন্ডেশন।

এই সংস্থার প্রথম সিইও ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনি এইচআইভি যক্ষা ও ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রচার চালিয়ে ছিলেন গোটা বিশ্বজুড়ে, দুরারোগ্য ব্যাধির প্রতিষেধক বিশ্বের বিভিন্ন দেশ, রাজ্য ও জেলায় পৌঁছে দিয়েছেন তিনি।

এই সংস্থাটি আর্থিক অনুদানের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাহায্য করবে। এর কাজ হল, বিশ্বের বিভিন্ন প্রান্তে সেইসব সংস্থা বা সংঠনকে খুঁজে বের করা, যারা বিভিন্নভাবে WHO কে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যপারে সাহায্য করতে পারে। মুলত, এই সংস্থার হাত ধরেই বিভিন্ন ছোট সংস্থার কাছে অনুদান পৌঁছে দেবে WHO। শুধু তাই নয়, নতুন ফাউন্ডেশনের মূল দায়িত্ব থাকবে দুরারোগ্য ব্যাধির প্রতিষেধক বিশ্বের সর্বত্র পৌঁছে দেয়া।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর বলেন, “করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে অন্যান্য রোগ গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এমনটা বেশিদিন হতে দেওয়া যায় না। তাই করোনার প্রতিষেধক সহজলভ্য হয়ে গেলেই, বিশ্বজুড়ে এইচআইভি যক্ষা ও ক্যান্সারের প্রতিষেধক নিয়ে কাজ করবে এই নতুন ফাউন্ডেশন।”

]]>
https://the4thcolumn.com/bidesh-desk-america-who-new-ceo-anil-soni/feed/ 0 12175
আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস : পালিত হলো বিশ্বজুড়ে | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-the-course-of-celebrating-international-civil-aviation-day/ https://the4thcolumn.com/desh-desk-the-course-of-celebrating-international-civil-aviation-day/#respond Mon, 07 Dec 2020 09:17:02 +0000 https://the4thcolumn.com/?p=12050 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ ডিসেম্বর’ ২০২০:-

আজ, ৭ ই ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস পালিত হয় সারা পৃথিবী জুড়ে। বিশ্বব্যাপী সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের জন্য নাগরিক বিমানের গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে ২০১৩ সালের ৭ ই ডিসেম্বর এটি প্রথম উদযাপিত হয়েছিল।

প্রসঙ্গত, আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল দিবস বিমান পরিবহণের সুরক্ষা এবং দক্ষতা প্রচার করবে এবং বিমান পরিবহনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলকারী সংস্থার ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করবে।

আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) আন্তর্জাতিক বিমান চলাচল সুরক্ষা জাতিসংঘ মান উন্নয়নের জন্য দায়বদ্ধ। প্রতি বছর ৭ ই ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন দিবস পালন করা হয়। ১৯৪৪ সালে শিকাগোতে এই দিনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা সম্পর্কিত তথ্য:

১. আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার বেসামরিক বিমান সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং একরূপতা সুরক্ষার জন্য ১৯৪৪ সালের ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল।

২. এই দিবসটি উদযাপনের পেছনের কারণ হলো সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বেসামরিক বিমানের গুরুত্ব সম্পর্কে বিশ্ব সচেতনতা তৈরি এবং জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিবহণের সুরক্ষা, দক্ষতা নিয়মিতভাবে প্রসারিত করা।

৩.১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের আইসিএও’র উদ্যোগে এবং কানাডা সরকারের সহায়তায় ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস হিসাবে ঘোষণা করা হয়।

৪. আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা, আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়ন, ইউনিভার্সাল ডাক ইউনিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা সহ জাতিসংঘের অন্যান্য সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।

]]>
https://the4thcolumn.com/desh-desk-the-course-of-celebrating-international-civil-aviation-day/feed/ 0 12050
আর নয় মহামারী : ‘করোনার সমাপ্তি’ নিয়ে আশার বাণী শোনালো WHO | The4thcolumn https://the4thcolumn.com/international-corona-desk-vaccine-who/ https://the4thcolumn.com/international-corona-desk-vaccine-who/#respond Sat, 05 Dec 2020 16:27:18 +0000 https://the4thcolumn.com/?p=12029 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ডিসেম্বর’ ২০২০:

অবশেষে আশার বাণী শোনা গেল বিশ্ব সংস্থার পক্ষ থেকে। বিশ্ব জুড়ে তাণ্ডব সৃষ্টিকারী করোনার প্রতিষেধক আপাতত সফল। আর সেজন্যই বিশ্ববাসীকে মহামারী সমাপ্তির স্বপ্ন দেখার আশা করতে বলেছেন, ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেয়েসাস।

শুধু তাই নয়, করোনা ভ্যাকসিন বণ্টনের বিষয়ে তিনি বলেন, অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ধনী ও শক্তিশালী দেশগুলো যেন দরিদ্র দেশগুলোকে অগ্রাহ্য না করে ৷ ভ্যাকসিনগুলো অবশ্যই বিশ্বজুড়ে সরকারি পণ্য হিসেবে সমানভাবে ভাগ করতে হবে, বেসরকারি পণ্য হিসেবে নয়। না হলে অসাম্যতা আরও বৃদ্ধি পাবে এবং কিছু মানুষ আরও পিছিয়ে পড়বে।

গত শুক্রবার অর্থাৎ ৪ ডিসেম্বর ইউএন জেনারেল অ্যাসেম্বলীর প্রথম উচ্চ স্তরের অধিবেশনে (অনলাইনে) তিনি এসব কথা বলেন। টেড্রোস বলেন, গোটা বিশ্ব যদি এই মাত্রার অন্য কোনও সংকট এড়াতে চায় তাহলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ জরুরি ৷ দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবার ভিত্তিকে শক্তিশালী করে তুলতে হবে।

তিনি এও বলেন, ডব্লিউএইচও’-র অ্যাক্ট-এক্সিলারেটর প্রোগ্রামটি দ্রুত সঠিকভাবে ভ্যাকসিন বিতরণের জন্যই। ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহের জন্য অবিলম্বে ৪.৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এছাড়া ২০২১ সালের জন্য আরও ২৩.৯ও বিলিয়ন ডলার প্রয়োজন।

বৈঠকে ডব্লিউএইচও’র প্রধান বলেন, বৃহস্পতিবার ইউএন সেক্রেটারি-জেনারেল অ্যান্তোনিও গুতেরেস জেনারেল অ্যাসেমব্লির অধিবেশন উদ্বোধনের সময় অ্যাক্ট-এক্সিলারেটরকে অর্থ দেওয়ার জন্য আবেদন করেন ৷ তিনি বলেন, ‘যে দেশগুলোর ক্ষমতা আছে তাদের থেকে আরও বেশি বিনিয়োগের আশা করছি।‘

]]>
https://the4thcolumn.com/international-corona-desk-vaccine-who/feed/ 0 12029
সংঘাত থামেনি : এর মাঝেই ভারত থেকে চাল আমদানি চীনের | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-purbo-ladakh-simante-barot-chin-songhat/ https://the4thcolumn.com/desh-desk-purbo-ladakh-simante-barot-chin-songhat/#respond Fri, 04 Dec 2020 06:25:56 +0000 https://the4thcolumn.com/?p=11939 নিউজ ডেস্ক,দ্য ফোর্থ কলাম, ৩ ডিসেম্বর, ২০২০:-

পূর্ব লাদাখ সীমান্তে ভারতের ও চীনের সংঘাত এখন তুঙ্গে। এরমধ্যে এ চীন ভারত থেকে চাল আমদানি করছে। প্রায় তিন দশক পরে চীন ভারত থেকে চাল আমদানি করছে। ভারত থেকে থেকে চাল রপ্তানিকারকরা জানিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাহাজের মাধ্যমে চাহিদা অনুযায়ী চীনে পৌঁছে যাবে চাল। চীন আগে পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম থেকে চাল আমদানি করত। ভারত হলো আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ ধান উৎপাদনকারী দেশ। আর চীন হলো আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ চাল আমদানি কারী দেশ। করনা পরবর্তী পর্যায়ে অবস্থার পরিবর্তন ঘটেছে। চীন যে সব দেশ থেকে চাল আমদানি করতে সেসব দেশের চার চালের বাজার মূল্য বেড়েছে। অপরদিকে ভারতে চালের বাজার মূল্য সেভাবে পারেনি, এছাড়াও আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের যথেষ্ট সুনাম আছে। গুণগত মান ও অর্থনৈতিক কারণে চীন এরকম অবস্থা তে ভারত থেকে চাল আমদানি করছে পর্যবেক্ষকরা জানাচ্ছেন।

]]>
https://the4thcolumn.com/desh-desk-purbo-ladakh-simante-barot-chin-songhat/feed/ 0 11939
হলদিবাড়ি ও চিলাহাটি রেলস্টেশন পরিদর্শনে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-mohammad-imran-and-his-secretary-visits-haldibari-and-chilaghati-rail-station/ https://the4thcolumn.com/desh-desk-mohammad-imran-and-his-secretary-visits-haldibari-and-chilaghati-rail-station/#respond Thu, 03 Dec 2020 07:21:21 +0000 https://the4thcolumn.com/?p=11790 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ডিসেম্বর, ২০২০:-

আজ হলদিবাড়ি ও চিলাহাটি রেল স্টেশন পরিদর্শন ও সীমান্ত এলাকা পরিদর্শন করতে আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও তার সচিব। জানা গিয়েছে হলদিবাড়ি রেলস্টেশন পরিদর্শন করে রেলের ট্রলি করে তিনি সীমান্ত এলাকায় চলে যান সেখানে গিয়ে দুই দেশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি ট্রেনে করে চিলাহাটি স্টেশন এর পথে রওনা হন। বিকেলবেলা সেই ট্রেনে করেই তিনি আবার হলদিবাড়ি তে আসেন।

]]>
https://the4thcolumn.com/desh-desk-mohammad-imran-and-his-secretary-visits-haldibari-and-chilaghati-rail-station/feed/ 0 11790
চাঁদের বুকে সফল উৎক্ষেপণ চিনের : নেওয়া হবে ২ কেজি নমুনা | The4thcolumn https://the4thcolumn.com/china-desk-chader-buke-sofol-utkhrpon-chinar/ https://the4thcolumn.com/china-desk-chader-buke-sofol-utkhrpon-chinar/#respond Thu, 03 Dec 2020 05:46:42 +0000 https://the4thcolumn.com/?p=11878 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম,২ ডিসেম্বর,২০২০:-

চাঁদের বুকে সফলভাবে অবতরণ করলো চিনের চন্দ্রযান চেং- ই ৫, অবতরণ করে চাঁদের বুক খুঁড়ে সেখান থেকে নুড়ি, বালি, মাটি ইত্যাদি নমুনা সংগ্রহ করতে প্রস্তুত এই চন্দ্রযান। মোট ২ কেজি নমুনা সংগ্রহ করাই এর মূল লক্ষ্য।

চাঁদের এই অংশে প্রথম নামলো পৃথিবীর কোনো উপগ্রহ। গত ২৪ নভেম্বর হাইনান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

শেষবার ১৯৭৬ সালের ২২ আগস্ট চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করতে সফলভাবে অবতরণ করেছিল রাশিয়ার লুনা ২৪ মহাকাশযান। ৪৪ বছর পরে আবার কোনও মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করল, যাদের লক্ষ্য নমুনা সংগ্রহ। কিন্তু সেবারের অভিযানে মাত্র ২০০ গ্রাম নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই হিসেবে এবার অনেক বেশি নমুনা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চন্দ্রযানটি পৃথিবীতে ফিরে আসবে।

এখনও পর্যন্ত চন্দ্রাভিযানে ভারতকে টেক্কা দিয়ে এসেছে বেজিং। গত বছর ইসরোর চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ সফল হলেও ল্যান্ডার ‘বিক্রম’ সফল ভাবে নামতে পারেনি চন্দ্রপৃষ্ঠে। গতিবেগ প্রত্যাশানুযায়ী কমাতে পারেনি বলেই আছড়ে পড়ে সেটি। তবে মিশনটি একেবারে ব্যর্থ হয়নি। যানের অরবিটার অংশটি যথাযথভাবে কাজ করার কথা জানা গিয়েছিল।

]]>
https://the4thcolumn.com/china-desk-chader-buke-sofol-utkhrpon-chinar/feed/ 0 11878
আবারও এক ভাইরাস সংক্রমণ চিনে করোনার পরে এবারে ‘নোরা’ ভাইরাস | The4thcolumn https://the4thcolumn.com/virus-desk-after-corona-there-is-a-virus-called-nora-in-chona/ https://the4thcolumn.com/virus-desk-after-corona-there-is-a-virus-called-nora-in-chona/#respond Sat, 28 Nov 2020 17:26:20 +0000 https://the4thcolumn.com/?p=11626 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম,২৮ নভেম্বর,২০২০:-

করোনার দাপটে জেরবার গোটা পৃথিবী, তবে কিছুটা স্বস্তিতে ছিল চিন। এবারে চিনে আবারও এক নতুন ভাইরাস সংক্রমণ। নতুন এই ভাইরাসের নামে নোরা। শিশুদের প্রধানত আক্রমণ করছে এই ভাইরাস।

চিনের দক্ষিণ পশ্চিম অংশে সিচুয়ান প্রদেশে জিগং স্কুলে ৫০ টি বাচ্চা ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও চিনের শানজি এবং লায়নিং স্কুলের বাচ্চাদের মধ্যেও সংক্রমণ ছড়িয়েছে এই ভাইরাস।

বাচ্চাদের বমি হচ্ছে, এবং দেখা যাচ্ছে ডায়রিয়ার উপসর্গ। এই ভাইরাসটিও করোনার মতই দ্রুতগতিতে ছড়াচ্ছে।বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত চিনের প্রশাসন। তবে এখনও এই ভাইরাস নিয়ে বিবৃতি দিতে রাজি নয় চিনের প্রশাসন।

]]>
https://the4thcolumn.com/virus-desk-after-corona-there-is-a-virus-called-nora-in-chona/feed/ 0 11626