অবাক পৃথিবী https://the4thcolumn.com Wed, 06 Jan 2021 19:12:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.2 161066102 অবাক কাণ্ড ! ব্যাংকে নিজের টাকা নিতে পৌঁছলেন মৃত ব্যক্তি | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-dead-man-goes-to-bank-for-withdrawal-his-money/ https://the4thcolumn.com/desh-desk-dead-man-goes-to-bank-for-withdrawal-his-money/#respond Wed, 06 Jan 2021 19:12:55 +0000 https://the4thcolumn.com/?p=13464 নিউজ ডেস্ক দ্য ফোর্থ কলাম’, ৭ জানুয়ারি:

বলা হয় যে মৃত্যুর পর না কি মানুষ পৃথিবীর মোহ ত্যাগ করে যান। তবে বুধবার পাটনা শহরে এমন একটি অদ্ভুত ঘটনা প্রকাশ পেয়েছে, যা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে যায়। জানা যায় এদিন নিজের টাকা নিতে ব্যাংকে পৌঁছে যায় একটি মৃত দেহ। ঘটনাটি শুনে অবাক লাগলেও এটি একেবারেই সত্য।

ঘটনাটি খুলেই বলা যাক। বিহারের পাটনা শহর মহকুমার সিজরিওয়ান গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী মহেশ যাদব এদিন সকালে অসুস্থতার কারণে মারা যান। তার মৃত্যুর পরে গ্রামবাসীরা তার শেষকৃত্যের জন্য ব্যাংকের কাছে অর্থ দাবী করেছিলেন। তবে ব্যাংক তা প্রত্যাখ্যান করায়, গ্রামবাসীরা ব্যাংকেই মৃতদেহটি রেখে দেন।

এরপরে কানাড়া ব্যাংকের শাখায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। গ্রামবাসীরা প্রায় তিন ঘন্টা ব্যাংকে মৃতদেহটি রাখার পরে অবশেষে ব্যাঙ্ক ম্যানেজার তাদের দশ হাজার টাকা দিয়ে পরিস্থিতি অনুকূলে আনেন।

এর পরে গ্রামবাসীরা মৃতদেহটি সেখান থেকে নিয়ে যায়। আসলে মৃত মহেশ বিবাহিত ছিলেন না এবং তার পরিবারেও কেউ ছিলেন না। এদিকে তার অ্যাকাউন্টে এক লাখ আঠারো টাকা ছিল। তবে ব্যাংক অ্যাকাউন্টে তাঁর কোনও নমিনি ছিল না। এমনকি তিনি কেওয়াইসিও করাননি। এই কারণে, ব্যাঙ্ক ম্যানেজার এই টাকা দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু বিক্ষোভের পরে, ব্যাঙ্ক ম্যানেজার মহেশের সৎ কার্যের জন্য তাঁরই পক্ষ থেকে ১০,০০০ টাকা দেন এবং গ্রামবাসীরা পরিবর্তে মৃতদেহ শ্মশানে নিয়ে যায়।

]]>
https://the4thcolumn.com/desh-desk-dead-man-goes-to-bank-for-withdrawal-his-money/feed/ 0 13464
ফের নির্ভয়া কাণ্ডের ছায়া যোগী রাজ্যে : ধর্ষিতার যৌনাঙ্গে রড ঢুকিয়ে খুন | The4thcolumn https://the4thcolumn.com/uttarpradesh-desk-again-rape-in-uttarpradesh/ https://the4thcolumn.com/uttarpradesh-desk-again-rape-in-uttarpradesh/#respond Wed, 06 Jan 2021 11:11:21 +0000 https://the4thcolumn.com/?p=13461 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ জানুয়ারি, ২০২১:-

এখনও মুছে যায়নি হাথরাসের দগদগে ক্ষত। আর এরই মধ্যে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া পড়লো দেশে। ফের গণধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। ৫০ বছরের এক মহিলাকে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্দিরের পুরোহিত ও তার দুই সাগরেদের বিরুদ্ধে।

বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুন জেলার উঘইতি গ্রামে। নির্যাতিতা মহিলা পেশায় অঙ্গনওয়ারী কর্মী। ঘটনায় প্রকাশ, রবিবার বিকেল পাঁচটা নাগাদ স্থানীয় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। তারপর রাত ১১. ৩০ টা নাগাদ তাঁকে বাড়ির দরজায় ফেলে চম্পট দেয় ৩ অভিযুক্ত। নির্যাতিতার ছেলের অভিযোগ, পুরোহিত ও তাঁর সাগরেদরা তাঁর মায়ের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে মহিলার পাঁজর।

ঘটনার পর মহিলাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তপাতের জেরেই সেদিন রাতেই হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। দেহ ময়নাতদন্ত করে চিকিৎসকরা জানান, ধর্ষণের সময় মহিলার যৌনাঙ্গে রড ঢোকানো হয়েছে। ভারী পাথরের আঘাতে ভেঙে দেওয়া হয়েছে বুক ও পাঁজরের হাড়।

ঘটনায় ফের তদন্তে গাফিলতির অভিযোগে উঠেছে উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে। গাফিলতির অভিযোগে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসএইচও-কে সাসপেন্ড করা হয়। পাশবিক এই ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা হল স্থানীয় পুরোহিত বাবা সত্যনারায়ণ, তাঁর সহযোগী বেদরাম এবং গাড়ির চালক জসপাল। বদায়ুনের পুলিশ অফিসার সংকল্প শর্মা জানান, তদন্তে গাফিলতির অভিযোগে স্টেশন অফিসারকে সাসপেন্ডও করা হয়েছে। ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

]]>
https://the4thcolumn.com/uttarpradesh-desk-again-rape-in-uttarpradesh/feed/ 0 13461
আমগাছে একসাথে ঝুলন্ত দেহ উদ্ধার কিশোর-কিশোরীর : চাঞ্চল্য এলাকায় |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-akoi-mritodehe-jhulche-duti-mritodeho/ https://the4thcolumn.com/desh-desk-akoi-mritodehe-jhulche-duti-mritodeho/#respond Fri, 04 Dec 2020 06:22:02 +0000 https://the4thcolumn.com/?p=11946 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম,৩ ডিসেম্বর,২০২০:-

একই আমগাছে ঝুলছে জোড়া মৃতদেহ,আজ সকালে এইরকম ঘটনায় হতচকিত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের নশরপুর গ্রামের একটি পুকুরের ধারে।

গ্রামের পুকুরপাড়ে একটি আমগাছে একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন দুজন। দেখে প্রেমিক যুগল মনে হলেও, পরিবার এবং গ্রামের লোকেরা জানান , তাদের কখনোই একসাথে দেখা যায়নি। আত্মঘাতী কিশোরের নাম পবিত্র সিংহ (১৭), আত্মঘাতী কিশোরীর নাম নিরূপা সিংহ (১৫) দুজনের বাড়িই কুতুবপুর গ্রামে। নিরুপার পরিবার জানায়, রাতে প্রতিদিনের মতো শুতে গেছিলো সে, সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পবিত্রর পরিবার জানায়,কাল ট্রাক্টর নিয়ে মাঠে গিয়ে বাড়ি ফেরেনি, ফোনেও পাওয়া যায়নি।

সকালে গ্রামবাসীরা মৃতদেহ দুটি দেখতে পান। ঘটনাস্থলে যান হরিশচন্দ্রপুর থানার পুলিস। উদ্ধার হয়েছে তাদের একটি ঘনিষ্ঠ ছবিও।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

]]>
https://the4thcolumn.com/desh-desk-akoi-mritodehe-jhulche-duti-mritodeho/feed/ 0 11946
বাবার হাতে নৃশংস ভাবে খুন ৪ সন্তান : গুরুতর জখম আরও ১ সন্তান |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-babar-hate-nrishoysoyvabe-khun-sontan/ https://the4thcolumn.com/desh-desk-babar-hate-nrishoysoyvabe-khun-sontan/#respond Thu, 03 Dec 2020 06:56:56 +0000 https://the4thcolumn.com/?p=11914 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ ডিসেম্বর’ ২০২০:-

বাবার হাতে নৃশংস ভাবে খুন হতে হল চার সন্তানকে। মর্মান্তিক এই এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিহারে বেলহা গ্রামে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম অবদেশ চৌধুরি

জানা গিয়েছে, বিহারের বেলহা গ্রামে অবদেশ চৌধুরি নামের ওই ব্যক্তি ঘটনার দিন সন্ধ্যাবেলা বাজার থেকে ফিরে এই কাণ্ড ঘটায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী এবং সন্তানদের ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিষেক কুমার (১৪), মুকেশ কুমার (১০), ভোলা কুমার (১) এবং মেয়ে জ্যোতি কুমারের (১৮)। অল্পের জন্য প্রাণে বাঁচেন স্ত্রী রীতা দেবী এবং আরও এক মেয়ে অঞ্জলি। গুরুতর আহত অবস্থায় তাঁরা আপাতত পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গ্রেপ্তার করে অভিযুক্তকে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে তাঁকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নাকি পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই ওষুধ খাচ্ছিলেন। তবে সম্প্রতি সেই ওষুধ খাওয়া নাকি বন্ধ হয়ে গিয়েছিল।

অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘ঘটনার সময় আমার কিছু মনে ছিল না। বাড়ী ফেরার সময় মনে হল, আমার শরীরে কিছু ঢুকেছে। সেটাই পরিবারকে মারতে আমাকে বাধ্য করেছে। হুঁশ আসার পর আমি বুঝতেই পারিনি যে আমিই তাদের খুন করেছি।’

পুলিশ জানিয়েছে, এমন হত্যাকাণ্ডের পর ওই ব্যক্তি জেলাশাসক এবং পুলিশ সুপারকেও ফোন করার চেষ্টা করেন। তবে ওনারা কেউই ফোন তোলেননি।

]]>
https://the4thcolumn.com/desh-desk-babar-hate-nrishoysoyvabe-khun-sontan/feed/ 0 11914
বাপের বাড়ী থেকে টাকা না আনায় গৃহবধূর ওপর অকথ্য অত্যাচার | The4thcolumn https://the4thcolumn.com/nijosso-protinidhi-desk-baper-bari-theke-taka-na-anay-grihobodhur-upor-attachar/ https://the4thcolumn.com/nijosso-protinidhi-desk-baper-bari-theke-taka-na-anay-grihobodhur-upor-attachar/#respond Wed, 02 Dec 2020 07:50:39 +0000 https://the4thcolumn.com/?p=11841 নিজস্ব প্রতিনিধি, মালদা, ২ ডিসেম্বর,২০২০:-

শ্বশুর বাড়ীর কথামতো বাপের বাড়ী থেকে টাকা-পয়সা না নিয়ে আসায় এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল। অসহায় গৃহবধূ মূক ও বধির স্বামীকে নিয়ে মঙ্গলবার ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম সাকেনুর বিবি। সুজাপুরের বাখরাপুরের বাসিন্দা সামিউল শেখের সাথে যদুপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ী থেকে টাকা-পয়সা নিয়ে আসার জন্য চাপ দিত ওই গৃহবধূর শাশুড়ি লজিনা বিবি, দেওর আব্দুল শেখ এবং জা রুমা বিবি।

সোমবার রাতে ছাগলে সবজি খেয়ে নেওয়ায় এবং আবারও বাপের বাড়ী থেকে টাকা নিয়ে আসার জন্য বচসা বাধে তাদের। অভিযোগ এরপরই বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় ওই গৃহবধূকে। এরপর মঙ্গলবার ওই গৃহবধূ তার মুক ও বধির স্বামীকে নিয়ে ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয় ।

]]>
https://the4thcolumn.com/nijosso-protinidhi-desk-baper-bari-theke-taka-na-anay-grihobodhur-upor-attachar/feed/ 0 11841
ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী’র হাত কাটলেন স্বামী | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-dharalo-astro-diye-strir-hat-katlen-ak-jubok/ https://the4thcolumn.com/desh-desk-dharalo-astro-diye-strir-hat-katlen-ak-jubok/#respond Mon, 30 Nov 2020 18:06:33 +0000 https://the4thcolumn.com/?p=11723 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ নভেম্বর’ ২০২০ :-

ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর সংলগ্ন এলাকায় রবিবার রাতে এক বাসিন্দার বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর হাত কেটে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, গৃহবধুটির ডান হাতে কোপ দেওয়ায় তার হাতটা কেটে ঝুলে যায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এদিন রাতে হঠাৎ স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনতে পেলে সেখানে উপস্থিত হয় এবং গৃহবধূকে জখম অবস্থায় দেখে। সুবিধা বুঝে স্থানীয়রা বিধান নগর তদন্ত কেন্দ্রে খবর দেয় পরে পুলিশ সেখানে আসলে গৃহবধূকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। এরই ফাঁকে অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, গৃহবধূ কে এখনো চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং তার অভিযোগের ভিত্তিতে তার স্বামীর তল্লাশি চালানো হচ্ছে।

]]>
https://the4thcolumn.com/desh-desk-dharalo-astro-diye-strir-hat-katlen-ak-jubok/feed/ 0 11723
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী নাবালিকা | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-social-midia-te-post-kore-attoghati-nabalika/ https://the4thcolumn.com/desh-desk-social-midia-te-post-kore-attoghati-nabalika/#respond Mon, 30 Nov 2020 17:57:11 +0000 https://the4thcolumn.com/?p=11730 নিউজ ডেস্ক দ্য ফোর্থ কলাম, ৩০ নভেম্বর’ ২০২০:-

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী নাবালিকা। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে যাদবপুরের পাটুলি থানা এলাকার পূর্বপাড়ায়। সেখানকার একটি বাড়ী থেকে ওই ১৩ বছর বয়সী নাবালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পরিবারের সঙ্গে ভালো করে কথা বলত না মেয়েটি। যাদবপুর এলাকার সম্মিলিত বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে।

রবিবার সকালে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যুর পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি ও মোবাইল ফোন। একটি ফোন উদ্ধার করার পরে ইনস্টাগ্রামে একটি লেখা দেখেন তদন্তকারী অফিসার। সেখানে লেখা ছিল, ‘আমার দিদার ব্যবস্থা আমি করছি। তুই চিন্তা করিস না আর আমি কি করতে পারি তুই দেখে নে, আমার দিদা কে’।

পুলিশ জানিয়েছে, বিগত তিন বছর ধরে একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই ভালোবাসার কথা মেয়েটির পরিবার জানলেও প্রথম থেকেই আপত্তি ছিল তাদের।

নাবালিকা বারবার সেই সম্পর্কের কথা পরিবারের কাছে জানালেও, কোনভাবে মেনে নিতে চায় নি তাঁর পরিবার। তবুও প্রায়ই মায়ের মোবাইল থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করে ওই ছেলের সাথে সঙ্গে কথা হত তার। সেই কথা বলাতেও অনেক আপত্তি করেছিলেন পরিবারের সকলেই।

]]>
https://the4thcolumn.com/desh-desk-social-midia-te-post-kore-attoghati-nabalika/feed/ 0 11730
সাতদিন মৃত বাবা-মায়ের দেহ আটকে বসে মেয়ে |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-satdin-baba-mayer-deho-atke-meye/ https://the4thcolumn.com/desh-desk-satdin-baba-mayer-deho-atke-meye/#respond Mon, 30 Nov 2020 17:53:37 +0000 https://the4thcolumn.com/?p=11739 নিউজ ডেস্ক,দ‍্য ফোর্থ কলাম,৩০ নভেম্বর,২০২০:-

বরানগরে চিকিৎসক এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে বরানগর পুলিশ। বরানগরে একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ দুটি। বাবা মায়ের মৃতদেহ আগলে বসেছিলেন তাদের মেয়ে ।

মেয়ে ও নাতনির সঙ্গে বরানগরে আবাসনে থাকতেন এই দম্পতি। দুজনেই অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন। জানা যাচ্ছে, গত ২৩ নভেম্বর মৃত্যু হয়েছে তাদের। এই এক সপ্তাহ ধরে দেহ আগলে রেখেছিল মেয়ে। আজ পুলিশ গিয়ে পচাগলা দেহ উদ্ধার করেছে।

কেন কাউকে না জানিয়ে সাতদিন ধরে দেহ আটকে রাখলো মেয়ে, কিভাবে মৃত্যু হয়েছে দম্পতির সে বিষয়ে কিছু জানা যায়নি। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

]]>
https://the4thcolumn.com/desh-desk-satdin-baba-mayer-deho-atke-meye/feed/ 0 11739
ক্রিকেট ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তরুণ : ভাইরাল ভিডিও | The4thcolumn https://the4thcolumn.com/proposal-desk-suddenly-a-youth-gave-a-proposal-to-an-australian/ https://the4thcolumn.com/proposal-desk-suddenly-a-youth-gave-a-proposal-to-an-australian/#respond Mon, 30 Nov 2020 17:37:08 +0000 https://the4thcolumn.com/?p=11750 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ নভেম্বর’ ২০২০:-

ম্যাচ চলাকালীন আচমকাই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তরুন, তা আবার এক অস্ট্রেলিয়ানকে! গ্লেন ম্যাক্সওয়েলকেও দেখা গেল খুশিতে হাত তালি দিতে। আর এমন দৃশ্য দেখে কে-ই বা খুশি হবেন না বলুন তো!
আসলে কাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছিল ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে। ২০ ম্যাচ চলছে। অস্ট্রেলিয়ার ৩৮৯ রানের পাহাড় ডিঙাতে বিরাট কোহলি-লোকেশ রাহুলরা জোর লড়াই চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই গ্যালারিতে চলছে অন্য নাটক, যা দেখে অবাক সকলেই, সেই সাথে উৎসাহিতও বটে।

দেখা যায়, ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরা এক তরুণ হাঁটু গেড়ে এক অস্ট্রেলীয় তরুণীর সামনে বসে। হাতে একটি উপহার। বোঝাই গেল সেই তরুণ কোন একটা প্রস্তাব রাখছেন। কিছু বলতে বিয়ের প্রস্তাবই রেখেছেন তিনি হাবে-ভাবে তা বুঝতে কষ্ট হল না একেবারেই। আর অস্ট্রেলীয় তরুণীও জড়িয়ে ধরলেন সেই তরুণকে। একে অপরকে চুম্বন করলেন। সঙ্গে সঙ্গে কোহলির ব্যাটিং থেকে গোটা মাঠের মনোযোগ সরে যায় ওই দুজনের দিকে। সবাই আনন্দে চেঁচিয়ে উঠলেন। রচিত হলো দারুণ এক গল্প।
এর পরপরই টিভি ক্যামেরায় ধরা পড়লেন মাঠে থাকা অস্ট্রেলীয় অলরাউন্ডার ম্যাক্সওয়েল। মাঠের জায়ান্ট স্ক্রিনে দৃশ্যটা দেখে যেন আপ্লুত তিনি। হাত তালি দিয়ে উৎসাহিত ও অভিনন্দিত করলেন জুটিকে।

দর্শকদের তুমুল আনন্দ অভিবাদনের জবাব দিয়েছেন সেই তরুণও। অস্ট্রেলীয় তরুণীও হাত তুলে জানিয়ে দেন, তাঁদের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তাঁর কাছে কতটা উপভোগ্য। ওই যুগলের নাম দীপন ও রোজ।

এ বিষয়ে প্রশ্ন করা হলে, দীপন জানিয়েছেন, কত দীর্ঘ অপেক্ষা ছিল এই মুহূর্তের জন্য, ‘আমরা দুজনই ক্রিকেটের মহাভক্ত। প্রস্তাব দেওয়ার জন্য এর চেয়ে ভালো আর কোন স্থান হতে পারে না। আমাদের প্রায় দেড় বছরের সম্পর্ক। এক মাস ধরে পরিকল্পনা করেছি এর জন্য। এটাই ছিল সঠিক সময়।’

এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই নাকি ওই জুটিকে পরামর্শ দিচ্ছেন, সিডনি মাঠে তাঁদের অভিনন্দিত করা জনতাকে না হোক, অন্তত ম্যাক্সওয়েলকে যেন তাঁরা বিয়েতে আমন্ত্রণ জানান। সিডনি ক্রিকেট গ্রাউন্ড তাদের ট্যুইটারে এই ঘটনার ভিডিও পোস্ট করে লিখেছে—স্বপ্ন হল সত্যি। সঙ্গে ছিল একটি বিয়ের আংটির ইমোটিকন।

তবে রোজ অবশ্য জানিয়েছেন, কাল সিডনি গ্রাউন্ডে থাকা সবাই তাঁদের বিয়েতে আমন্ত্রণ পাবেন।

]]>
https://the4thcolumn.com/proposal-desk-suddenly-a-youth-gave-a-proposal-to-an-australian/feed/ 0 11750
আচমকা জেগে উঠল মর্গে থাকা মৃতদেহ! |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-achomka-jege-uthlo-mritodeho/ https://the4thcolumn.com/desh-desk-achomka-jege-uthlo-mritodeho/#respond Mon, 30 Nov 2020 07:57:46 +0000 https://the4thcolumn.com/?p=11693 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ নভেম্বর’ ২০২০:-

হঠাৎ করেই জেগে উঠল মর্গে থাকা মৃতদেহ, ঘটনায় হুলুস্থূল কাণ্ড হাসপাতাল চত্বরে। উদ্ভট এই ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। মর্গে জেগে ওঠা নামে ৩২ বছর বয়সী ওই যুবক, যার নাম পিটার, তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছিলেন।

হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণার পর দেহটি রাখা হয়েছিল মর্গে। তার দেহ সমাহিত করার প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু ঠিক সেই রোগী হঠাৎ জেগে উঠল মর্গে। এতে মর্গে উপস্থিত সকলের চোখ হয়ে গিয়েছিল চড়কগাছ।

জানা যায়, চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণার পর ওই যুবকের ডান পায়ে ফুটো করছিলেন মর্গের কর্মীরা। ফুটো দিয়ে মরদেহে ফরমালিন প্রবেশ করানোর চেষ্টা করছিলেন তারা। ঠিক সেসময়েই যন্ত্রণায় কুঁকিয়ে ওঠেন ওই যুবক। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেন তিনি। হয়ে ওঠেন সুস্থ।

প্রথমে কেনিয়ার কেরিচো কাউন্টিতে কাপকাটেট হাসপাতালে নিয়ে আসা হয়েছিল পিটারকে। সেখানে চিকিৎসকরা একের পর এক পরীক্ষা নিরীক্ষার পরও তাঁর শরীরে প্রাণ খুঁজে পাননি। এরপরে তাকে মৃত ঘোষণা করা হয়। তার দেহ পাঠানো হয় মর্গে। সেখানেই তার দেহ থেকে রক্ত বের করে ফরমালিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মর্গের কর্মীরা।

আর এইভাবে মর্গে থাকা রোগী যদি আচমকা জেগে ওঠে, তাহলে তা যে কতটা অস্বস্তিতে ফেলতে পারে সকলকে, তা আর নতুন করে বলার নয়। তবে পিটারের জেগে ওঠায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

]]>
https://the4thcolumn.com/desh-desk-achomka-jege-uthlo-mritodeho/feed/ 0 11693