বিনামূল্যে দামি ফোনের লোভে ক্যাশ অন ডেলিভারি বয়’কে খুন | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ সেপ্টেম্বর ২০২৪ :-

ডেলিভারি দিতে এসে কাস্টমারের কাছে একবারে খুন হয়ে যাবে! স্বপ্নেও ভাবতে পারেনি লখনউ চিনহাটের সাত্রিখ রোডের বাসিন্দা ভারত ভর্মা।

ভারত ভর্মা ফ্লিপকার্ট ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন। রোজকার মতনই ডেলিভারি লোকেশনে ডেলিভারির জন্য পৌঁছে গিয়েছিলেন গত ২৪ শে সেপ্টেম্বর, কিন্তু সেই ২৪ সেপ্টেম্বরের পর থেকেই ভারত ভর্মার বাড়ির লোক তাকে আর খুঁজে পাচ্ছেন না। ভারত ভর্মার বাড়ির লোক ফিল্পকার্ট গোডাউনে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারে, সেই দিনই অর্থাৎ ২৪শে সেপ্টেম্বরে তাকে ফ্লিপকার্টের গোডাউন থেকে ডেলিভারি করার জন্য জিনিসপত্র নিতে দেখেছিলেন, এরপর তাকে কেউ দেখেনি বলেই জানায়, এরপরে ২৫ সেপ্টেম্বর ভারত ভর্মার বাড়ির লোক চিনহাট থানায় তার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। চিনহাট থানার পুলিশ নিখোঁজ হওয়া পুত্রের তদন্তে নামে। প্রথমেই, ২৪ সেপ্টেম্বর যে যে লোকেশনে ডেলিভারি করার ছিল তাদের প্রত্যেকের সূত্র ধরে পুলিশ গজানন ও আকাশ এই দুই ভাইয়ের কাছে পৌঁছায়।
এই দুই ভাইও একটি দামি মোবাইল ফোন অর্ডার করেছিলেন ফ্লিপকার্ট অ্যাপস থেকে। অর্ডার করেছিলেন ক্যাশ অন ডেলিভারিতে।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁরা একটি দামি ফোন ফ্লিপকার্টে অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে পরক্ষণেই তাঁরা মনে মনে একটা পরিকল্পনা করে, এই পরিকল্পনার ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা! ফ্লিপকার্ট ডেলিভারি বয় যখনই তাদেরকে ফোনটি দিতে আসবে তাঁরা ফোনটি নেওয়ার পরে ফোনটির জন্য পর্যাপ্ত ক্যাশ না দিয়ে ডেলিভারি বয় কে খুন করবে। শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য এমন রহস্যজনক নৃশংস খুনের ফন্দি এঁটে ফেলে দুই ভাই।

যেমন ভাবনা তেমন কাজ, ২৪ সেপ্টেম্বরে ডেলিভারি বয় ভারত ভর্মা দুই ভাইয়ের হাতে ফোনটি দেয় আর তারপরেই দুই ভাই মিলে ডেলিভারি বয়’কে জোর করে ধরে কয়েক খণ্ডে টুকরো টুকরো করে খুন করে এবং তারপরে একটি সুটকেসে ভরে বারাবাঙ্কির ইন্দিরা নাহারের একটি খালে ফেলে চম্পট দেয় নিজের বাড়িতে।
দুই ভাইয়ের কাছে এরকম নৃশংস ভয়ংকর পরিকল্পনা খুনের কথা জেনে পুলিশরা নিজেরাই হকচকিয়ে যায়।
দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আরো তদন্ত প্রক্রিয়া চলবে ।এছাড়া নাহারের খালে ভারত ভর্মার মৃতদেহ খোঁজার তল্লাশি করছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!