নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ সেপ্টেম্বর ২০২৪ :-

ভারতীয় রেলের তরফ থেকে ট্রেন বাতিল ঘোষণা করা যেন, রোজকার নিত্যনৈমিত্তিক ঘটনার মতন হয়ে গিয়েছে। কয়েক মাসে যেভাবে রেল দুর্ঘটনার খবর শোনা যাচ্ছে, সেইসাথে পাল্লা দিয়ে ট্রেন বাতিল ঘোষণা, যার বলি হতে হচ্ছে সাধারণ ট্রেন যাত্রীদের।
কখনো প্ল্যাটফর্ম বা রেললাইন মেরামতের কাজ, কখনো রেল দুর্ঘটনাজনিত কারণের জন্য ট্রেনের টাইম টেবিল পরিবর্তন কিংবা ট্রেন বাতিলের মতন খবর সাধারণ যাত্রীদের আচমকা সমস্যায় ফেলে দেয়।
আবারও ভারতীয় রেলের পক্ষ থেকে ঘোষণা করা হলো, বন্দে ভারত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেসের মতন ১৫ টি ট্রেন বাতিলের, সেই সাথে ২৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
যে সমস্ত যাত্রীদের এই কদিনের মধ্যে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার ছিল, তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
গত বুধবার, মথুরা-পালওয়াল সেকশনের বৃন্দাবন রোড-আঝাই স্টেশনের মাঝে কয়লা বোঝাই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে কোন হতাহতের খবর না মিললেও, রেল লাইনের চারিদিকে কয়লা ছড়িয়ে ছিটিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ২৪ ঘণ্টা পরেও পরিস্থিতির স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি, ফলে সেই লাইন দিয়ে যে সমস্ত ট্রেনগুলো এই কয়েকদিনের মধ্যে যাওয়ার কথা ছিল, সেই রুটের ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
এই কদিনের মধ্যে আপনারও কি দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা রয়েছে? তাহলে জেনে নিন কবে কবে কোন কোন ট্রেন বাতিল রয়েছে? কোন কোন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে?
বাতিল করা ট্রেনের তালিকা :-
১২০৫৯ কোটা-হযরত নিজামুদ্দিন এক্সপ্রেস
১২০৬০ হজরত নিজামুদ্দিন-কোটা এক্সপ্রেস
২০৪৫২ নিউ দিল্লি-সোগারিয়া এক্সপ্রেস
২০৪৫১ সোগারিয়া-নয়াদিল্লি এক্সপ্রেস
১২০৫০ হজরত নিজামুদ্দিন-বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি গতিমান এক্সপ্রেস
১২০৪৯ বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি-হযরত নিজামুদ্দিন গতিমান এক্সপ্রেস
১২০০২ নয়াদিল্লি-রানী কমলাপতি শতাব্দী এক্সপ্রেস
১২০০১ রানী কমলাপতি-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস
২০১৭১ রানী কমলাপতি-হযরত নিজামুদ্দিন বন্দে ভারত
২০১৭২ হজরত নিজামুদ্দিন-রানী কমলাপতি বন্দে ভারত
২২৪৭০ হজ নিজামুদ্দিন-খাজুরাহো বন্দে ভারত
২২৪৬৯ খাজুরাহো-হযরত নিজামুদ্দিন বন্দে ভারত
১১৮০৭ বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি-আগ্রা ক্যান্টনমেন্ট প্যাসেঞ্জার
১১৮০৮ (আগ্রা সেনানিবাস) বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি প্যাসেঞ্জার
১৪২১২ (নিউ-আগ্রা ক্যান্টনমেন্ট) ইন্টারসিটি এক্সপ্রেস
রুট পরিবর্তন করা ট্রেনের তালিকা :-
নিজামুদ্দিন-কোলহাপুর এক্সপ্রেস
নিজামুদ্দিন-মাদুরাই এক্সপ্রেস
নিজামুদ্দিন-এর্নাকুলাম এক্সপ্রেস
নিজামুদ্দিন-যশবন্তপুর এক্সপ্রেস নিজামুদ্দিন-বিশাখাপত্তনম এক্সপ্রেস
ফিরোজপুর-শিবনি এক্সপ্রেস
যোগনগরী ঋষিকেশ-পুরী উৎকল এক্সপ্রেস অমৃতসর-নাদিদ সচখণ্ড এক্সপ্রেস
নিজামুদ্দিন-রায়গড় এক্সপ্রেস
নিজামুদ্দিন-মাদগাঁও এক্সপ্রেস
জম্মু তাওয়াই-দুর্গ এক্সপ্রেস
নয়াদিল্লি-চেন্নাই এগমোর এক্সপ্রেস
নিজামুদ্দিন-মুম্বই সিএসটি রাজধানী, নয়াদিল্লি-হায়দরাবাদ এক্সপ্রেস।
ভোপাল শতাব্দী, ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস, গতিমান এক্সপ্রেসের মতো কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আজ শুক্রবারও প্রায় ২৪ এর মতন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কিছু ট্রেন দেরিতে স্টেশনে এসে পৌঁছেছে, যার জন্য অনেক যাত্রীদের ৬ থেকে ৭ ঘন্টা বেশি সময় স্টেশনে অপেক্ষা করতে হয়েছে। কিছু মানুষকে ট্রেনের পরিবর্তে অন্যত্র যাত্রা পথ অবলম্বন করতে হয়েছে। বৃহস্পতিবার ৩৭৬ এর বেশি টিকিট বাতিল করা হয়েছে যার মধ্যে ২.১১ লক্ষ টাকারও বেশি অর্থ ফেরত দেওয়া হয়েছে যাত্রীদের।
হঠাৎ করেই এতগুলো ট্রেন বাতিল করার জন্য এবং কিছু ট্রেনের রুট পরিবর্তন করার জন্য ট্রেন যাত্রীদের অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হয়েছে, যার ফলে অনেকেই বিধ্বস্ত ও বিপর্যস্ত।