গভীর খাদে পড়ল বাস : আহত ১৫ জন পড়ুয়া | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর ২০২৪ :-

একটি স্কুল বাস খাদে পড়ে গিয়ে প্রায় ১৫ জন শিশু আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার পঞ্চকুলায়। জানা গেছে, পাঞ্জাবের মালেরকোটলার ননকানা সাহিব স্কুলের ছাত্র ও স্টাফ সদস্যরা একসাথে সবাই বাসে করে মোরনি হিলস ঘুরতে যাচ্ছিলেন। হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টিক্কার তাল রোডের থাল গ্রামের কাছে থাকা একটি খাদে পড়ে যায়।

স্কুল ছাত্র ছাত্রীদের চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিতেই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। বাসে থাকা ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বাস থেকে উদ্ধার করার সাথে সাথে বাসটিকি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করে উদ্ধারকারী দল।

বাসে থাকা ১৫ জন ছাত্র-ছাত্রী আহত হয়েছে বলে জানা গিয়েছে, তাদেরকে স্থানীয় পঞ্চকুলার সেক্টর ৬ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
কিভাবে বাসটি নিয়ন্ত্রণ হারালো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!