নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ সেপ্টেম্বর ২০২৪ :-

বর্ধমান-বোলপুর টু বি জাতীয় সড়কের ঝিঙুটি মোড়ে দুটি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ জন যাত্রী। এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হলেন বাস যাত্রীরা।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। জানা যাচ্ছে, বর্ধমান-পালিগ্রাম দিক দিয়ে একটি বাস যাত্রী নিয়ে বর্ধমানের দিকে রওনা দিয়েছিল, ঠিক সেই সময় উল্টো দিক দিয়ে যাত্রী নিয়ে আসছিল বর্ধমান- ভোতা রুটের বাস। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ জন যাত্রী। বাস দুটির সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা হবার সাথে সাথেই আশেপাশের স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আহত বাস যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়।
এই ঘটনার জন্য বর্ধমান-বোলপুর টু বি জাতীয় সড়কের ঝিঙুটি মোড়ে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। স্থানীয় সূত্রে খবর, দুটি বাস অস্বাভাবিক জোরে দুদিক থেকে আসছিল, যার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এরকম একটি বড় সহজ দুর্ঘটনা সম্মুখীন হয়।