মাত্র ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী সানা মারিন : বাস্তব ফিনিশীয় এক উপাখ্যান |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ডিসেম্বর’১৯:-

মাত্র ৩৪ বছর বয়সেই একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি, যে সময়টা হয়তো যুবনেতা বা যুবনেত্রী হবার বয়স। রাজনীতির নিরিখে বয়সটা খুবই কম হলেও এক যুবতীর উত্থানপতনের গল্প অনেক। তিনি ফিনল্যান্ডের নব নির্বাচিত প্রধানমন্ত্রী সানা মারিন, যিনি মাত্র ৩৪ বছর বয়সে নেতৃত্ব দেবেন ফিনিশদের। সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তি রিনোর পদত্যাগের পর সানা মারিনকে নির্বাচন করেছে তাঁর দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি। গত মঙ্গলবার আস্থা ভোটে হারেন প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তি রিনো, এরপরেই রবিবার সানা মারিনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। এর আগে ফিনল্যান্ডের পরিবহণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন সানা মারিন। প্রসঙ্গত, পাঁচটি দল নিয়ে গঠন হচ্ছে ফিনল্যান্ডের নতুন সরকার। প্রত্যেকটির শীর্ষে রয়েছেন মহিলা এবং অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা বয়সে তরুণ। শুধুমাত্র সুইডিশ পিপলস পার্টি অব ফিনল্যান্ডের নেতৃত্বে আছেন ৫৫ বছর বয়সি অ্যানা-মাজা হেনরিকসন। এককথায়, মহিলাদের ক্ষমতায়ন এবং উন্নয়নের নিরিখে গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতে চলেছে ফিনল্যান্ড।

Leave a Reply

error: Content is protected !!