নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ফেব্রুয়ারি’২০২০ :-

হিন্দুদের সম্মান রক্ষায় দল থেকে নির্বাসিত এক রাজনৈতিক নেতা ! এবং ঘটনাস্থল পাকিস্তান । শুনতে আশ্চর্য্য মনে হলেও ,এমনটাই ঘটেছে ইমরান খানের পাকিস্তানে । এবং বলাই বাহুল্য , ঘটনা প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়েছে ভারতীয় উপমহাদেশে ।
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি অপমানজনক মন্তব্য করার অপরাধে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল থেকে নির্বাসিত হলেন এক দলীয় নেতা । ৫ই ফেব্রুয়ারি পাকিস্তানে পালিত হয় ‘কাশ্মীর সংহতি দিবস’ । সেইদিন পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ এর সদস্য মিঞা আক্রম উসমান একটি পোস্টার নিয়ে যান যাতে লেখা ছিল ” হিন্দু বাত সে নেহি লাথ সে মানতে হ্যায় ” !
উসমানের পোস্টারটি তার দলের কাছে আপত্তিকর মনে হয় এবং দলের লাহৌর সভাপতি জুহের আব্বাস খোখর তার বিরুদ্ধে নির্বাসনের নোটিশ জারি করেন । তার দলের তরফে জানানো হয় যে উসমানের পোস্টারটি দলীয় নীতি লঙ্ঘন করেছে ।
যদিও উসমান তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং সম্পূর্ণ দায় চাপিয়ে দেন ছাপাখানার ওপর । উসমান এও বলেন যে তিনি আসলে নরেন্দ্র মোদি কে আক্রমণ করতে চেয়েছিলেন । ছাপাখানা ভুলবশতঃ নরেন্দ্র মোদীর নামের জায়গায় ‘হিন্দু’ লিখে ফেলেছে !