শরীর সাপের ন্যায় , মাথা মাছের : অদ্ভুত দর্শন প্রাণী নিয়ে শোরগোল পরিবেশ বিজ্ঞানী মহলে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

শরীর সাপের মতো, মাথা মাছের মতো অদ্ভুত প্রজাতির প্রাণীর দেখা মিললো জর্জিয়ার। জর্জিয়ার বন্যপ্রাণ দফতরের তরফে জানানো হয়েছে, এই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর আক্রমণাত্মক প্রাণীটিকে দেখা মাত্রই যেনো হত্যা করে ফেলা হয়। জানা যায়, চিনে অবস্থিত ইয়াংটজি নদী অববাহিকার গুইনেট কাউন্টি পুকুরে এই প্রাণীটি খুঁজে পাওয়া যায়। তবে পুকুরে এই প্রাণীটি কীভাবে এল তা এখনো জানা যাইনি। অদ্ভুত প্রাণীটি জল এবং স্থল উভয় জায়গাতেই বেঁচে থাকতে পারে। ওই প্রাণীটি লম্বায় প্রায় তিন ফুট পর্যন্ত হয়ে থাকে। স্থলভাগে এবং কম অক্সিজেনের মধ্যেও বেঁচে থাকার জন্য এরা বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে সক্ষম। জানা গিয়েছে এই বিশেষ প্রজাতির প্রাণীটি কিন্তু খুব সহজেই পরিবেশের বাস্তুতন্ত্রের ওপর আঘাত হানতে পারে। আর সেই কারণেই বন্যপ্রাণ দফতরের তরফে বলা হয়েছে যে-কেউই এই প্রাণীটিকে দেখতে পেলে অবিলম্বে যেন বনদফতরকে খবর দেয়।

Leave a Reply

error: Content is protected !!