নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

জল কোনো মানবাধিকার নয়, জলের উপর দরকার বেসরকারি নিয়ন্ত্রণ ! অদ্ভুত হলেও এইরকমই দাবি জানালেন নেসলের প্রাক্তন প্রধান নির্বহী কর্মকর্তা পিটার ব্রেব্যক লেটমাহে । বিশ্বের বৃহত্তম খাদ্য পণ্য উৎপাদনকারী সংস্থার প্রধান কর্মকর্তার এহেন দাবি শুনে চক্ষু চড়কগাছ বিশ্ববাসীর ।
পিটার জানান যে তিনি বিশ্বাস করেন করপোরেশন গুলির উচিত পৃথিবীর সমস্ত জলে তাদের মালিকানা বিস্তার করা এবং বিনে পয়সায় এক ফোঁটা জল ও কাউকে না দেওয়া ।
এই বিস্বয়কর এবং একই সঙ্গে বিতর্কিত এই মন্তব্য ছাড়াও নেসলের প্রাক্তন সিইও তথা বর্তমান চেয়ারম্যান জেনেটিকালি মডিফাইড অর্গানিজম (জিএমও) এর প্রসঙ্গ টেনে আনেন । আমেরিকার এক বিখ্যাত কৃষি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্টেন এর পণ্যে জিএমও দ্বারা সংঘটিত স্বাস্থ্যহানি সর্বজনবিদিত । এইদিন, জিএমও প্রসঙ্গে পিটার ব্রেবাক লেটমহে দাবি করেন জিএমও দ্বারা কোনো প্রাণীর কোনো ক্ষতিই নাকি হয়নি !