‘দ্যাট’স হোম , এ পেল ব্লু ডট’ : ফিরে দেখা ৪ বিলিয়ন মাইল দূর থেকে ‘ভয়েজারের’ তোলা পৃথিবীর ছবি |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ফেব্রুয়ারি’২০২০ :-

৪ বিলিয়ন মাইল দুর থেকে তোলা আমাদের পৃথিবীর ছবি ‘এ পেল ব্লু ডট’ । আজ থেকে ঠিক ৩০ বছর আগে নাসা প্রেরিত ভয়েজার থেকে এই ঐতহাসিক ছবিটি তুলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কার্ল সেগান । আজ সেই ঐতিহাসিক মুহূর্তের ৩০ তম বর্ষপূর্তিতে নিজেদের ওয়েবসাইটে পুরনো ছবিটির একটি রিমাস্টার্ড ভার্সন প্রকাশ করলো নাসা, সাথে কার্ল সেগানের বিখ্যাত উক্তি : “আবার তাকিয়ে দেখো ওই বিন্দুটি । ওই যে ওখানে । ওটাই বাড়ি । ওখানেই আমরা ।”

নাসার ওয়েবসাইটে জানানো হয়েছে যে সেই যাত্রায় ভয়েজার মোট ৬০ টি ছবি তুলেছিল । তাদের ইচ্ছে ছিল সৌরজগতের একটি ‘ ফ্যামিলি পিকচার ‘ তৈরি করার ।

শোনা যায় এই বিখ্যাত ছবিটি তোলা হয় একমাত্র কার্ল সেগানেরই উদ্যোগে । তার বাকি সঙ্গীদের নাকি এতে কোনো আগ্রহ ছিল না । তাদের মনে হয়েছিল এই ছবিটি মহাকাশবিজ্ঞান গবেষণায় বিশেষ কোনো কাজে আসবে না । কিন্তু সেগান নাছোড়বান্দা । তার কেবলই মনে হচ্ছিল এই সুবিশাল মহাবিশ্বে তাদের পৃথিবী কতটা ক্ষুদ্র জগৎবাসী তা একবার দেখবে না ? অবশেষে তোলা হলো সেই ছবি । ৪ বিলিয়ান মাইল দুর থেকে । নাম দেওয়া হলো ‘ পেল ব্লু ডট ‘ । নাসা যখন পৃথিবী বাসীর হাতে তুলে দিল এই ছবি সকলেই তখন মন্ত্রমুগ্ধ।
আজ সেই ‘ পেল ব্লু ডট ‘ এর ৩০ তম জন্মদিন ।

Leave a Reply

error: Content is protected !!