নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ডিসেম্বর’১৯:-

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পরভেজ মুশারাফকে মৃত্যুদণ্ড দিল সে দেশের বিশেষ আদালত। মঙ্গলবার পেশোয়ারের একটি বিশেষ আদালত পারভেজ মুসারফের বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহ মামলার এই রায় দেয়। উল্লেখ্য, মুশারাফের রাজত্বকালে ভারতের সঙ্গে সম্পর্কে প্রথমে চরম অবনতি হয়ে আবার দুর্দান্ত ভাবে উন্নতি করেছিল।
সূত্রের খবর, ২০০৭ সালে সেনা অভ্যুথানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল ও জরুরি অবস্থা লাগু করা নিয়ে ২০১৩ সালে মুশারফের বিরুদ্ধে মামলা শুরু করা হয়। তাঁর বিরুদ্ধে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। শুনানি শেষে ২০১৪ সালের মার্চ মাসে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। তবে ওই রায়ের বিরুদ্ধে আবেদন ও অন্যান্য আইনি জটিলতায় সাজা ঘোষণা ক্রমে পিছিয়ে যায়। এহেন পরিস্থিতিতে ২০১৬ সালে দেশ ছাড়েন প্রাক্তন পাক সেনাপ্রধান। বর্তমানে দুবাইয়ে চিকিৎসাধীন রয়েছেন মুশারফ বলে খবর। সরকার ও আদালতের মধ্যে চলা টানাপোড়েনের শেষে আজ শুনানি শেষে সাজা ঘোষণা করা হয় ।
