হচ্ছেনা ইম্পিচমেন্ট : সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে ভোট এক রিপাবলিকান সদস্যের : তবুও বেকসুর খালাস প্রেসিডেন্ট | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

ইম্পিচমেন্ট থেকে স্বস্তি পেলেন ট্রাম্প । বুধবার সবরকম অভিযোগ থেকে মার্কিন রাষ্ট্রপতিকে বেকসুর খালাস করলো সিনেট । বড়ো চমক, ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান এর সদস্যা মীট রুমনি ভোট দিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে ! যদিও শেষ হাসি হাসলেন ট্রাম্পই ।

১৮ই ডিসেম্বর ২০১৯ মার্কিন রাষ্ট্রপতিকে ইমপিচড করে মার্কিন প্রতিনিধি পরিষদ । বিপক্ষীয় ডেমোক্রেট দলের প্রতিদ্বন্দী জো বিডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করেন মার্কিন প্রেসিডেন্ট | এইভাবে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে |

প্রতিনিধি পরিষদের বিরোধী দলের ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ট হলেও সিনেটে সংখ্যাগরিষ্ট ট্রাম্পের রিপাবলিকান দল । তাই যাত্রা বেঁচে গেলেন প্রেসিডেন্ট ।

কিন্তু সবাইকে রীতিমত অবাক করে দিয়ে রিপাবলিকান মীট রুমনি বলেন, ” জনসাধারণের আস্থার অপব্যবহার করে দোষ করেছেন প্রেসিডেন্ট । পদ গ্রহণের সময়ে আমরা শপথ গ্রহণ করে থাকি । কাউকে পদে বহাল রাখার জন্য নির্বাচনে দুর্নীতি করা সম্ভবত সেই গৃহীত শপথের সবচেয়ে আপত্তিজনক এবং ধ্বংসাত্মক লঙ্ঘন।”

আপাতত স্বস্তি পেলেও ইম্পিচ্মেন্টের চিহ্ন ট্রাম্পকে বহন করে যেতেই হবে ।

Leave a Reply

error: Content is protected !!