নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ফেব্রুয়ারি’২০২০ :-

সন্ত্রাসবাদে আর্থিক সহায়তার বিরুদ্ধে আইন শক্ত করার নির্দেশ পাকিস্থানকে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা নিয়ন্ত্রণ সংস্থা এফএটিএফ পাকিস্থানকে সন্ত্রাসবাদে আর্থিক সহায়তার বিরুদ্ধে আইন শক্ত করার এবং হাবালার কাজকর্ম আটকানোর জন্য আইন শক্ত করার নির্দেশ দিল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারিসে চলা পাকিস্থানের একটি মিটিংয়ের কার্যকলাপের মূল্যনির্ধারন করে দিল এফএটিএফ এর এক উপদলীয় সংস্থা আইসিআরজি। জানা গেছে, পাকিস্থানে সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা নিয়ন্ত্রণের বিষয়ে এফএটিএফ সন্তোষজনক মনোভাব প্রকাশ করেছে এবং পাকিস্থানকে হাবালা কাজকর্ম ও সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে।
মুম্বাই হামলার মূল মাথা জামাত-উদ-দাওয়ার মূখ্য নেতা হাফিজ সায়েদের দন্ডাদেশের উদাহরণ দিয়ে পাকিস্থান জানিয়েছে যে তাদের দেশের আদালত দোষীদের বিরুদ্ধে তাদের অপরাধের ওপর ভিত্তি করেই শাস্তি দিচ্ছে।