নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

করোনাভাইরাস নিয়ে চোখ ধাঁধানো তথ্য সামনে রাখল চীনের বৃহত্তম খবরের সাইট টেনসেন্ট। চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চীনের সরকারি সূত্রে জানা গেছে বুধবার পর্যন্ত ৫৪৯ জনের মৃত্যু হয়েছে এবং চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৩৭৮ জন।
ঠিক এই সময় এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এল চীনের বৃহত্তম খবরের সাইট টেনসেন্ট। তাদের তথ্য অনুযায়ী, চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪,৫৮৯ জন এবং আক্রান্তের সংখ্যা ১,৫৪,০২৩ জন। আগে থেকেই চীনে করোনাভাইরাসে মৃত্যুর ও আক্রান্তদের সংখ্যা নিয়ে বিতর্ক ছিল। এখন সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিল টেনসেন্ট। যদিও তথ্যটি তাদের সাইটে প্রকাশ করার কিছুক্ষণ পরেই লেখাটি পরিবর্তন করা হয়। পরিবর্তিত লেখাটির সঙ্গে চীনা সরকারের দেয়া সংখ্যা এবং তাদের সংখ্যাই কোনো পার্থক্য নেই।
ডেইলি মেলের রিপোর্টে জানা গেছে যে, চীন সরকারের অনুমতি ছাড়াই কিছু মানুষ এই তথ্যটি টেনসেন্টকে দিয়েছে। আবার অনেকের দাবি, গোটা বিশ্বের সামনে চীনকে খারাপ করার জন্য ওই সাইটটি এই ভুয়ো তথ্যটি প্রকাশিত করেছে। তবে তথ্যের এত বেশী অমিল থাকার জন্য গোটা ব্যপারটিতে এক প্রকার ধোঁয়াশা থেকেই যায়।