সফল মহাকাশ অভিযান শেষে মাটিতে ফিরলেন নাসার ক্রিস্চিয়ানা কোচ : সৃষ্টি হলো মহিলা মহাকাশচারী হিসেবে দীর্ঘতম অভিযানের নজির | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি’২০২০ :-

৩২৮ দিনের সফল মহাকাশ অভিযান শেষ করে ফিরলেন ক্রিস্চিয়ানা কোচ । বৃহস্পতিবার অভিযান শেষে কাজাকাস্থানে অবতরণ করেন নাসার এই মহাকাশচারী । মহিলাদের মধ্যে ক্রিস্চিয়ানাই সর্বাধিক সময়ে মহাকাশে অতিবাহিত করেন ।

তার মহাকাশযান সৌজ এমএস ১৩ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪:১৫ তে কাজাখস্তানের বরফ ঢাকা প্রান্তরে অবতরণ করে । রাশিয়ার উদ্ধার বাহিনী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় এবং মহাকাশচারীদের সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে আসে । মহাকাশযানে কোচ ছাড়াও ছিলেন ইতালির লুসা পর্মিতানো এবং রাশিয়ার আলেকজান্ডার স্কোয়ার্টসভ ।

তাদের এই সফল অভিযান মহাকাশের ভারহীনতা এবং রেডিয়েশন মহিলাদের শরীরে ঠিক কিরকম প্রভাব ফেলে সেই বিশেষ গবেষণার ক্ষেত্রে মূল্যবান হবে বলে আশা করা যায় । নাসার প্রাক্তন ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর লোরি গার্ভার বলেলন, “মহিলাদের শরীর মহাকাশে খুব সহজেই মানিয়ে নিতে পারে ৷ এই অভিযান মাহিলাদের জন্য একটি মাইলফলক হিসেবে থেকে যাবে ৷”

অভিযান থেকে ফিরে নিজের প্রতিক্রিয়া জানাতে কোচ বলেন, “এই মূহুর্তে আমি উচ্ছসিত এবং ভীষন খুশি ।”

Leave a Reply

error: Content is protected !!