নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ফেব্রুয়ারি’২০২০ :-

করোনাভাইরাসে আক্রান্তদের অন্যভাবে শনাক্ত করা হবে, ঘোষনা চীনের। চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২,২৩৩ জন। শুক্রবার চীনের হুবেই প্রদেশ যেখান থেকে এই মারন ভাইরাসের সূচনা হয়েছিল সেখানে ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত চীনের উহানে সবথেকে বেশী মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। চীনের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা চীনে ৭৫,০০০ এর বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বিশ্বজুড়ে মোট ২৫ টি দেশে আক্রান্তের সংখ্যা ১০০ জনের বেশী।
হুবেই এর স্বাহ্য দপ্তর থেকে জানানো হয়েছে, হুবেই প্রদেশে নতুন করে ৪১১ টি ও উহানে ৩১৯ টি করোনাভাইরাসের ঘটনা উঠে এসেছে। এখন দেখে করোনাভাইরাসে আক্রান্তদের অন্যভাবে শনাক্ত করা হবে। স্বাহ্য দপ্তরের ল্যাবরেটরিতে পরীক্ষা করে যাদের দেহে করোনাভাইরাসের সন্ধান পাওয়া যাবে তাদেরই করোনা আক্রান্ত বলে ঘোষণা করা হবে হলে জানানো হয়েছে হুবেই এর স্বাহ্য দপ্তরের পক্ষ থেকে।