চীনে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৭২২ : আক্রান্ত প্রায় ৩৪,০০০ : বিশ্বজুড়ে করোনা ত্রাস | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

চীনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২২ । দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৫,০০০ ! শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও ছাড়াচ্ছে ভাইরাস । দেশের বাইরেও আক্রান্ত শতাধিক মানুষ ।চীনের প্রায় ৫৬ মিলিয়ন মানুষ বিচ্ছিন্ন চিকিৎসার অধীনে রয়েছেন ।

হংকং প্রদেশের সার্স ( সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম ) এর সংক্রমণে মৃতের সংখ্যা ছিল প্রায় ৬৫০ । সম্প্রতি এই সংখ্যা ছাড়িয়ে গেলো করোনা সংক্রমণ ।

চীনের বাইরে ২৪ টি দেশে পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস । বহু দেশ চীনের সাথে যোগাযোগের মাধ্যমগুলো সাময়িকভাবে স্থগিত রেখেছে ।

১০০০ যাত্রী নিয়ে আটকে রয়েছে জাপানের জাহাজ । জাহাজে ৬১ জন করোনা ভাইরাস সংক্রামিত । দুই সপ্তাহের বাধ্যতামূলক বিচ্ছিন্নতার সম্মুখীন এই জলযান ।

Leave a Reply

error: Content is protected !!