The4thcolumn https://the4thcolumn.com Tue, 03 Mar 2020 12:43:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.1 161066102 করোনাভাইরাস আতঙ্কে বন্ধ স্কুল : দিল্লীতে মিলল করোনার সংক্রমণ |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-corona-outrage-private-school-shut-down/ https://the4thcolumn.com/desh-desk-corona-outrage-private-school-shut-down/#respond Tue, 03 Mar 2020 12:42:14 +0000 https://the4thcolumn.com/?p=6153 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

করোনা ভাইরাসের আতঙ্কে পরীক্ষা বন্ধ স্কুলে। করোনা ভাইরাসের আতঙ্কে পরীক্ষা বন্ধ হয়ে গেল নয়ডার এক বেসরকারি স্কুলে। সংবাদমাধ্যম সূত্রে খবর, নয়ডার ওই স্কুলের এক পড়ুয়ার বাবার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। পূর্ব দিল্লীর বাসিন্দা ৪৫ বছরের ওই ব্যক্তির দেহেই দিল্লীতে
প্রথম করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে।
জান‌া গেছে, দিল্লির ওই করোনা আক্রান্ত ব্যক্তির দুই সন্তান নয়ডার ওই স্কুলটিতে পড়ে। ওই ব্যক্তির দেহে করোনার সন্ধান পাওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্কুল চত্বর পরিষ্কার করা হয়।
ওই ব্যক্তি এবং তার সন্তানদের সহ তাদের সংস্পর্শে আসা পাঁচজনকে বিশেষ উপায়ে রেখে তাদের পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বোর্ডের পরীক্ষা স্বাভাবিক ভাবেই হবে। নীচের শ্রেনী গুলোর জন্য স্কুল বন্ধ থাকবে। তবে তারা পরে অতিরিক্ত ক্লাস করতে পারবে।
প্রসঙ্গত, সারা পৃথিবীতে এখনো পর্যন্ত ৮৮,০০০ এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে ।

]]>
https://the4thcolumn.com/desh-desk-corona-outrage-private-school-shut-down/feed/ 0 6153
মহারাষ্ট্রে নারীদিবস : একদিনের জন্য কালেক্টর হবে স্কুলছাত্রী | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-womens-day-maharastra-school-girl-collector-for-one-day/ https://the4thcolumn.com/desh-desk-womens-day-maharastra-school-girl-collector-for-one-day/#respond Tue, 03 Mar 2020 12:10:50 +0000 https://the4thcolumn.com/?p=6150 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে অভিনব পদক্ষেপ মহারাষ্ট্রের । আগামী ৮ই মার্চ, নারীদিবসে মহারাষ্ট্রের এক স্কুলছাত্রীকে একদিনের জন্য কালেক্টরের পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে ।

মহারাষ্ট্রের বুলধনা জেলা শাসক ও কালেক্টর সুমন রাওয়াত চন্দ্রা টুইট করে জানান যে জেলা পরিষদ বিদ্যালয়ের ছাত্রী পুনম দেশমুখ এক দিনের জন্য কালেক্টরের দায়িত্ব পালন করবেন । তার টুইট ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । এই উদ্যোগের জন্য প্রচুর প্রশংসাও পাচ্ছেন বুলধানা জেলা প্রশাসনের কর্মকর্তারা ।

পরে আরো অনেক টুইট করে সুমন রাওয়াত জানান যে স্কুলছাত্রী পুনম কঠোর পরিশ্রম করার ও আরো মেয়েদের এভাবেই অনুপ্রাণিত করার শপথ গ্রহণ করেছে ।

]]>
https://the4thcolumn.com/desh-desk-womens-day-maharastra-school-girl-collector-for-one-day/feed/ 0 6150
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৬ টি জেলায় : সতর্কতা আবহাওয়া দফতরের |The4thcolumn https://the4thcolumn.com/dakkhinbanga-uttarbanga-desk-rain-with-thunder-this-week/ https://the4thcolumn.com/dakkhinbanga-uttarbanga-desk-rain-with-thunder-this-week/#respond Tue, 03 Mar 2020 10:51:33 +0000 https://the4thcolumn.com/?p=6147 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

কলকাতা সহ উত্তরবঙ্গের ৬ টি জেলায় বজ্র বিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত কলকাতা সহ উত্তরবঙ্গের ৬ টি জেলায় বজ্র বিদ্যুৎ ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও জানা গেছে যে, সপ্তাহ জুড়েই রাজ্যে চলবে মেঘ-বৃষ্টির খেলা। পাহাড় এবং সমতল সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে শিলাও পড়ার কথাও জানা গেছে। মঙ্গলবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দিনভরই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূর্বের হাওয়ার সঙ্ঘাতে শীতের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে আবার বুধবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

]]>
https://the4thcolumn.com/dakkhinbanga-uttarbanga-desk-rain-with-thunder-this-week/feed/ 0 6147
বিদেশ ভ্রমন ছাড়াই করোনায় আক্রান্ত ৪ : উদ্বিগ্নে আমেরিকা |The4thcolumn https://the4thcolumn.com/bidesh-desk-corona-virus-four-found-infected-in-america/ https://the4thcolumn.com/bidesh-desk-corona-virus-four-found-infected-in-america/#respond Tue, 03 Mar 2020 09:23:31 +0000 https://the4thcolumn.com/?p=6144 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০:-

করোনাভাইরাসের হানা এবার আমেরিকাতেও। এখন পর্যন্ত চারজন করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে আমেরিকাতে। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনাভাইরাসে আক্রান্ত ওই চারজনের মধ্যে কেউই বিদেশ ভ্রমনের সাথে যুক্ত ছিলেন না। অর্থাৎ, ভাইরাসের সংক্রমণ দেশের ভেতর থেকেই ছড়িয়েছে। আমেরিকার ওরগন এ একজন মহিলা এবং ওয়াশিংটনে একটি যুবকের দেহে ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তবে তাদের দেহে ভাইরাস সংক্রমণের পরীক্ষা প্রাথমিক স্তরেই করা হয়েছে। আমেরিকান সরকারের তরফ থেকে পরীক্ষা বা কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এছাড়াও, সান্টা ক্লারা প্রদেশের এক হাসপাতালে এবং ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে ভর্তি থাকা দুজন মহিলার দেহেও করোনাভাইরাসের সন্ধান পাওয়া গেছে। উল্লিখিত চারজনের মধ্যে কেউই অন্য কোনো দেশে যাননি বলে সরকারি তরফ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের ফলে বিশ্বজুড়ে মোট ২৯২২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৮৩৫ জনই চীনের নাগরিক। এছাড়া, গোটা বিশ্বে ৮৫,০৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

]]>
https://the4thcolumn.com/bidesh-desk-corona-virus-four-found-infected-in-america/feed/ 0 6144
গ্রেপ্তার পুলওয়ামা কুচক্রী পিতা-কন্যা : জানালো এনআইএ | The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-pulwama-attack-father-daughter-arrested-by-nia/ https://the4thcolumn.com/desh-desk-pulwama-attack-father-daughter-arrested-by-nia/#respond Tue, 03 Mar 2020 09:14:18 +0000 https://the4thcolumn.com/?p=6142 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

মঙ্গলবার, পুলওয়ামা নাশকতার সাথে যুক্ত আরও এক ব্যাক্তি ও তার কন্যাকে গ্রেপ্তার করলো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । পুলওয়ামার বাসিন্দা এই ব্যক্তি ও তার কন্যা পুলওয়ামা হামলার অন্যতম কুচক্রী কথা সুইসাইড বোম্বার আদিল আহমেদ দারকে আশ্রয় দিয়েছিলেন বলে জানা যায় ।
কিছুদিন আগেই এনআইএ শাকির বসির মাজরে নামক এক আসবাব ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে পুলওয়ামা হামলার সাথে যুক্ত থাকার অপরাধে । এনআইএ জানিয়েছে শাকিরের সাথে আজকের গ্রেফতার হওয়া দুজনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । এছাড়াও এই পিতা এবং কন্যা পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গি সংস্থা জইশ-ই-মোহাম্মদের অন্যান্য কর্মীদেরকেও বিভিন্নভাবে সাহায্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

]]>
https://the4thcolumn.com/desh-desk-pulwama-attack-father-daughter-arrested-by-nia/feed/ 0 6142
হোলিতে নতুন পোশাক দিতে নারাজ স্বামী : ৬ মাসের শিশুসন্তান’কে মেরে ফেলল মা |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-uttar-pradesh-holi-mother-killed-her-six-months-old-baby/ https://the4thcolumn.com/desh-desk-uttar-pradesh-holi-mother-killed-her-six-months-old-baby/#respond Tue, 03 Mar 2020 07:50:22 +0000 https://the4thcolumn.com/?p=6140 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

হোলির পোশাক না পাওয়ায় ক্ষুব্দ মায়ের হাতে প্রাণ গেল খুদে শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হোলিতে নতুন পোশাকে সাজবার জন্য স্বামী রাহুল শর্মার কাছে নিজের জন্য ও ছেলে-মেয়ের-জন্য নতুন পোশাকের আবদার করেছিলেন স্ত্রী পিঙ্কি শর্মা। কিন্তু দিতে রাজি হননি স্বামী। ফলে স্ত্রীর সমস্ত রাগ তখন ছয় মাসের একমাত্র মেয়ের ওপর। সঙ্গে সঙ্গে তাকে তুলে আছাড় মারেন পাথরের ওপর। মায়ের এই অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের হাতেই প্রাণ যায় ক্ষুদে শিশুর। দোলের আগে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এই নৃসংশ ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, চার বছর আগে পিঙ্কি শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল রাহুলের সঙ্গে। তাঁদের দুই সন্তান ছিল। তিন বছরের ছেলে আর ছয় মাসের মেয়ে। রাহুল শর্মা পেশায় এক কারখানার কর্মী। আচমকাই কারখানা লকআউট হয়ে গেলে স্ত্রী-মেয়ে নিয়ে অভাবে পড়ে সে। সেই অবস্থা দেখেও দোলের পোশাকের জন্য জেদ করতে থাকে পিঙ্কি। পোশাক দিতে পারবে না জানাতেই এমন অমানবিক কাণ্ড ঘটায় পিঙ্কি।

]]>
https://the4thcolumn.com/desh-desk-uttar-pradesh-holi-mother-killed-her-six-months-old-baby/feed/ 0 6140
এনআরসি’র শেষ ধাপে অসম : দেওয়া হবে ‘রিজেকশন স্লিপ’ : ১৯ লক্ষের নাগরিকত্ব ছাঁটাই | The4thcolumn https://the4thcolumn.com/north-east-desk-assam-nrc-rejection-slip-distribution-to-19-lakhs-from-march-20/ https://the4thcolumn.com/north-east-desk-assam-nrc-rejection-slip-distribution-to-19-lakhs-from-march-20/#respond Tue, 03 Mar 2020 07:34:55 +0000 https://the4thcolumn.com/?p=6137 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩মার্চ’২০২০ :-

এনআরসির প্রক্রিয়া শেষ অসমে, এবারে ‘রিজেকশন স্লিপ’ ধরানো হবে জনগণের হাতে, জানিয়েছে অসম সরকার । আগামী ২০ মার্চ থেকে শুরু হবে রিজেকশন স্লিপ ইস্যু করার কাজ । প্রায় ১৯ লক্ষ্য মানুষ এই রিজেকশনের আওতায় আছেন বলে জানিয়েছে অসম সরকার ।

একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে প্রকাশিত খবরের সূত্র অনুযায়ী জানা যায় , অতি দ্রুত এই ‘রিজেকশন স্লিপ’ বন্টন শুরু হতে যাচ্ছে । প্রায় উনিশ লক্ষ মানুষ এর আওতায় থাকছেন । এবং ভারতীয় নাগরিকত্ব থেকে ‘বরখাস্ত’ হওয়ার বিস্তারিত কারণ এই স্লিপে উল্লেখ করা থাকবে বলে জানা গিয়েছে ।

সংসদীয় কার্যাবলী মন্ত্রক তরফে জানানো হয়েছে যে এনআরসির প্রক্রিয়ার প্রায় শেষ ধাপের কাজ চলছে । এই কাজটুকু সম্পন্ন হলেই চূড়ান্ত তালিকা অনুযায়ী রিজেকশন স্লিপ দেওয়ার কাজ শুরু হয়ে যাবে । আগামী ২০ মার্চ ২০২০ থেকে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা ।

গত বছর ৩১ আগস্ট আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে । মোট ১৯,০৬,৬৫৭ জন নাগরিকত্ব থেকে বরখাস্ত হয়েছেন বলে জানা যায় এবং ৩,১১,২১,০০৪ জনের নাগরিকত্ব বহাল থাকছে ।

খবর সূত্র :- ইন্ডিয়া টু’ডে

]]>
https://the4thcolumn.com/north-east-desk-assam-nrc-rejection-slip-distribution-to-19-lakhs-from-march-20/feed/ 0 6137
নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ বৈঠকে কেজরিওয়াল : সিএএ ও করোনা নিয়ে আলোচনা |The4thcolumn https://the4thcolumn.com/desh-desk-pm-modi-and-cm-kejriwal-met-discussed-about-caa-and-corona-virus/ https://the4thcolumn.com/desh-desk-pm-modi-and-cm-kejriwal-met-discussed-about-caa-and-corona-virus/#respond Tue, 03 Mar 2020 07:13:42 +0000 https://the4thcolumn.com/?p=6135 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন কেজরিওয়াল।সম্প্রতি দিল্লীর হিংসা ও করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কথাবার্তা বলার জন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সাথে। নাগরিকত্ব আইন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ হারান ৪০ এরও বেশি মানুষ এবং আহত হন ২০০ এর বেশী। এই পরিস্থিতির পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এই বৈঠক যথেষ্ট অর্থবহ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে দিল্লির এই হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাক্ষাৎ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “অমিত শাহ সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকলকে রাজনীতির উর্ধ্বে উঠে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে”।

]]>
https://the4thcolumn.com/desh-desk-pm-modi-and-cm-kejriwal-met-discussed-about-caa-and-corona-virus/feed/ 0 6135
শান্তির বার্তা প্রধানমন্ত্রীর : কটাক্ষের সুর কংগ্রেসের দিকে |The4thcolumn https://the4thcolumn.com/6130-2desh-desk-delhi-violence-pm-modi-speaks-about-peace/ https://the4thcolumn.com/6130-2desh-desk-delhi-violence-pm-modi-speaks-about-peace/#respond Tue, 03 Mar 2020 07:06:42 +0000 https://the4thcolumn.com/?p=6130 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০ :-

সংসদীয় বৈঠকে শান্তির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির সংসদীয় বৈঠকে নরেন্দ্র মোদী তার সংসদদের উদ্দেশ্য বলেন, “উন্নয়নই আমাদের মন্ত্র, এর জন্য শান্তি, সম্প্রীতি, ঐক্য বজায় রাখতে হবে”। গত সপ্তাহে নাগরিকত্ব আইনের ফলে দিল্লিতে দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক হিংসায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। হানাহানি ও হিংসার ফলে প্রাণ হারান ৪০ জনেরও বেশি মানুষ, আহত হন ২০০ এর বেশী স্থানীয় বাসিন্দা।
অভিযোগ উঠেছিল যে, বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের কারণেই ওই হিংসা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনই অভিযোগ করেন হিংসার বলি হওয়া মানুষদের পরিবার।
এবার সেই পরিস্থিতির পর বিজেপি নেতাদের উদ্দেশ্যে নিজের মনোভাব স্পষ্ট বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “জাতির উন্নয়ন গুরুত্বপূর্ণ, তবে সেই উন্নয়নের জন্য শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখাও সমানভাবে জরুরি। কিছু মানুষ তাঁদের দলের জন্যে বাঁচেন, কিন্তু আমরা উর্ধ্বে উঠে দেশের জন্য বাঁচি”।
প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, “কংগ্রেসের ওই প্রবীণ নেতা “ভারত মাতা কি জয়” এর মতো স্লোগান দিতে পছন্দ করেন না।
এর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং নরেন্দ্র মোদী তথা বিজেপিকে সমালোচনা করে বলেছিলেন, “জাতীয়তাবাদের ভাবনা ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের অপব্যবহার করা হচ্ছে। মৌলবাদ, জঙ্গিবাদ এবং স্পর্শকাতর আবেগের পরিসর প্রতিষ্ঠা করার প্রয়াসে এই ধরণের স্লোগান এত বেশি ব্যবহার হচ্ছে। এই প্রয়াস থেকে শতযোজন দূরে দেশের সাধারণ নাগরিকরা”।
তারই জবাবে নরেন্দ্র মোদি একথা বলেন বলে মনে করা হচ্ছে।

]]>
https://the4thcolumn.com/6130-2desh-desk-delhi-violence-pm-modi-speaks-about-peace/feed/ 0 6130
আগুন জলদাপাড়া জাতীয় উদ্যানে : কবলে প্রায় ৮ বর্গকিমি অরণ্য |The4thcolumn https://the4thcolumn.com/north-bengal-desk-jaldapara-agun/ https://the4thcolumn.com/north-bengal-desk-jaldapara-agun/#respond Tue, 03 Mar 2020 05:44:05 +0000 https://the4thcolumn.com/?p=6127 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ মার্চ’২০২০:-

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। দাবানলের কবলে উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য, যেখানে বাস এক শৃঙ্গ গন্ডার, বাইসনসহ বহু জীবজন্তুর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। শুষ্ক জলবায়ুর কারণে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত। তবে কি করে লাগলো আগুন উত্তর খুঁজছে পরিবেশপ্রেমীরা। তোর্ষার ঘাসবনে শুকনো পাতা এবং খড়কুটোয় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি খুব একটা। তবে আরো জানা গেছে যে, ভয়াবহ দাবানলের গ্রাসে চলে গেছে প্রায় ৮ বর্গ কিলোমিটার জঙ্গল।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে অনেকটা। কিন্তু ওই আগুন লাগলো কিভাবে তা নিয়ে চিন্তিত অভয়ারণ্য কর্তৃপক্ষ। অন্যদিকে প্রাথমিক অনুমান করা যাচ্ছে যে, আশেপাশের কোনো গ্রামের মানুষই এই কাণ্ডের জন্য দায়ী। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে ঘটনার জেরে উদ্বিগ্ন জলদাপাড়া সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। আগুনের লেলিহান শিখায় ও তাপে ভয় পেয়ে হাতি, গন্ডার, বাইসন-সহ বহু পশুরাই ঢুকে পড়ছে পার্শ্ববর্তী ছোট ছোট গ্রামগুলিতে। এছাড়া বহু বন্য প্রাণীর জীবন হানির আশঙ্কায় রয়েছেন বনদপ্তর কর্তৃপক্ষ। এদের মধ্যে এক শৃঙ্গ গন্ডার, বাইসন, হরিণ, নীলগাই, ময়ুর ও অন্যান্য পশু-পাখিও রয়েছে। যদিও বন দপ্তর সূত্রে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

]]>
https://the4thcolumn.com/north-bengal-desk-jaldapara-agun/feed/ 0 6127